JUKI ISM Technology

  • Home
  • JUKI ISM Technology

JUKI ISM Technology All Kind Of JUKI Genuine Parts, Fuji Brand Industrial Sewing Machine Oil & Silicon Oil Whole Seller & Retailer.

13/04/2026
25/10/2025
https://muslimbangla.com/article/336ঈদের দিনের সুন্নাত কয়টিলেখকঃ মাওলানা উমায়ের কোব্বাদী১. দুই ঈদের রাতে গুরুত্বসহ ইবা...
06/06/2025

https://muslimbangla.com/article/336

ঈদের দিনের সুন্নাত কয়টি

লেখকঃ মাওলানা উমায়ের কোব্বাদী

১. দুই ঈদের রাতে গুরুত্বসহ ইবাদত করা। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ قَامَ لَيْلَتَيِ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ , لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُযে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে জাগরিত থেকে আল্লাহর ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবে, তাহলে তার দিল কেয়ামতের দিন মরবে না। (ইবন মাজাহ ১৭৮২) (কেয়ামতের আতঙ্কের কারণে অন্যান্য লোকের অন্তর ঘাবড়ে গিয়ে মৃতপ্রায় হয়ে যাবে। কিন্তু দুই ঈদের রাতে ইবাদতকারীর অন্তর তখন ঠিক থাকবে, ঘাবড়াবে না।)২. মিসওয়াক করা। ইবনুল মুসাইয়াব রহ. বলেন, السواك في يوم العيد سنة ঈদের দিন মিসওয়াক করা সুন্নাত। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৩/৩০৮)৩.গোসল করা। (ঈদুল আজহায় গোসলের পূর্বে নখ, চুল ইত্যাদি পরিষ্কার করবে না। বরং প্রত্যেকে নিজের কুরবানী করার পর এগুলো পরিষ্কার করবে)নাফি রহ. বলেন ,أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّىইবনে উমর রাযি. থেকে বর্ণিত যে, তিনি ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস: ৬০৯)ইমাম নববী রহ. বলেন,اتفاق العلماء على استحباب الاغتسال لصلاة العيد. والمعنى الذي يستحب بسببه الاغتسال للجمعة وغيرها من الاجتماعات العامة موجود في العيد بل لعله في العيد أبرزঈদের নামাযের জন্য গোসল করা মুস্তাহাব মর্মে আলেমদের মতৈক্য উল্লেখ করেছেন। যে কারণে জুমার নামায ও অন্যান্য সাধারণ সম্মিলনের জন্য গোসল করা মুস্তাহাব ঠিক একই কারণ ঈদের ক্ষেত্রেও পাওয়া যায়। বরং ঈদের ক্ষেত্রে সে কারণটি আরও বেশি স্পষ্ট। (https://islamqa.info)৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ﷺ -এর এমন একটি জুব্বা ছিল যেটা তিনি দুই ঈদের সময় ও জুমার দিন পরতেন। (সহিহ ইবনে খুযাইমা ১৭৬৫)৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।ইমাম বাইহাকী সহিহ সনদে বর্ণনা করেন যে, ইবনে উমর রাযি. ঈদের জন্য তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরতেন। ( বায়হাকী : ১৯০১)৬. সুগন্ধি ব্যবহার করা।(মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০)৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টিজাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।বুরাইদা রাযি. থেকে বর্ণিত, নবী করীম ﷺ ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পূর্বে খেতেন না। সালাত থেকে ফিরে এসে কুরবানীর গোশত খেতেন। (আহমদ : ১৪২২) আনাস রাযি. থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না, আর খেজুর খেতেন বে-জোড় সংখ্যায়। (বুখারী : ৯০০)৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، مَنْ فَعَلَهُ فَقَدْ أَصَابَ سُنَّتَنَاআমাদের এ দিনে আমরা সর্ব প্রথম যে কাজটি করবো তা হল (ঈদের) নামাজ আদায় করবো। এরপর ফিরে এসে আমরা কুরবানী করবো। যে ব্যাক্তি এভাবে তা আদায় করল সে আমাদের নীতি অনুসরণ করল। (বুখারী ৫১৪৭)৯.ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। ইবনু উমর রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সাদকাতুল ফিত্‌র আদায় করার নির্দেশ দেন। (বুখারী ১৪২১)১০.পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, সুন্নত হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। (তিরমিযী ১৮৭ )১১. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। (বুখারী ৯৫৬, আবু দাউদ ১১৫৮)১২. এক রাস্তায় মুসল্লায় (ঈদগাহে) যাওয়া, অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা। একাধিক রাস্তা না থাকলে এক পাশ দিয়ে গমন ও অন্য পাশ দিয়ে প্রত্যাবর্তন করা। (বুখারী ৯৮৬)১৩. ঈদের দিনে তাকবীর দেওয়া। এটি ঈদের দিনের মহান সুন্নত।ওয়ালিদ বিন মুসলিম বলেন, আমি আওযায়ি ও মালেক বিন আনাসকে দুই ঈদের দিন উচ্চস্বরে তাকবির দেওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছি। তাঁরা উভয়ে বলেছেন: হ্যাঁ। আব্দুল্লাহ্‌ বিন উমর রাযি. ঈদুল ফিতরের দিন ইমাম আসার আগ পর্যন্ত উচ্চস্বরে তাকবির দিতেন।আবু আব্দুর রহমান আস্‌-সুলামি থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, তাঁরা ঈদুল আযহার তাকবিরের চেয়ে ঈদুল ফিতরের ব্যাপারে বেশি কঠোর ছিলেন। ওকী বলেন, বুঝাতে চাচ্ছেন: তাকবিরের ব্যাপারে।( ইরওয়াউল গালিল ৩/১২২)ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঈদগাহে আসা পর্যন্ত ও ইমাম আসা পর্যন্ত তাকবীর দেওয়ার বিষয়টি সালাফদের মাঝে মশহুর ছিল। একদল গ্রন্থাকার এ বিষয়টি বর্ণনা করেছেন। যেমন- ইবনে আবু শাইবা, আব্দুর রাজ্জাক, ফিরইয়াবি ‘আহকামুল ঈদাইন’ গ্রন্থে একদল সালাফ থেকে বর্ণনা করেছেন। এ বর্ণনাগুলোর মধ্যে রয়েছে যে, নাফে বিন জুবাইর নিজে তাকবীর দিতেন এবং লোকদের তাকবীর না দেওয়া দেখে বিস্মিত হয়ে বলতেন: আপনারা কি তাকবীর দিবেন না?ইবনে শিহাব আয-যুহরী বলেন, লোকেরা বাড়ী থেকে বের হওয়ার সময় থেকে ইমাম আসার আগ পর্যন্ত তাকবীর দিতেন।ঈদুল ফিতরের তাকবীর দেওয়ার সময় হচ্ছে- ঈদের রাত থেকে শুরু করে ঈদের নামাযের ইমাম হাযির হওয়া পর্যন্ত।তাকবীর দেওয়ার পদ্ধতি-মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ সনদে ইবনে মাসউদ রাযি. থেকে উদ্ধৃত হয়েছে যে, তিনি তাশরিকের দিনগুলোতে এভাবে তাকবির দিতেন,اَللهُ أَكْبَرْ اَللهُ أَكْبَرْ ، لٓا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرْ اَللهُ أَكْبَرْ ، وَلِلهِ الْحَمْد(উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ)(অনুবাদ: আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ্‌ ছাড়া সত্য কোন উপাস্য নেই। আল্লাহ্‌ মহান, আল্লাহ্‌ মহান। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য।)১৪. শুভেচ্ছা বিনিময় করা।ঈদের শিষ্টাচারের মধ্যে রয়েছে পরস্পরের মাঝে উত্তম পদ্ধতিতে শুভেচ্ছা বিনিময় করা। সে শুভেচ্ছার ভাষা যে ধরণেরই হোক না কেন। যেমন কেউ কেউ বলেন, تقبل الله منا ومنكم (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) (অনুবাদ: আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন)। কিংবা عيد مبارك (ঈদ মোবারক) কিংবা এ ধরণের অন্য যে কোন বৈধ ভাষায়।জুবাইর বিন নুফাইর থেকে বর্ণিত তিনি বলেন, ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীবর্গ যখন একে অপরের সাথে সাক্ষাত করতেন তখন বলতেন: تُقُبِّل منا ومنك (তুকুব্বিলা মিন্না ও মিনকা) (অনুবাদ: আমাদের আমল ও আপনার আমল কবুল হোক)। (আল-ফাতহ ২/৪৪৬)১৫. মুসল্লায় (ঈদগাহে) গিয়ে ঈদের সলাতের পূর্বে অথবা পরে কোন নফল সলাত। আদায় করা মাকরূহ। এমনকি আজকের দিনের ইশরাক নামায পড়াও মাকরূহ।অবশ্য কারো ইচ্ছে হলে ঈদের নামাযের পর বাসায় ফিরে ইশরাক পড়তে পারবে।
ঈদ পালনের শরয়ী পদ্ধতি জানতে ক্লিক করুন।

- মাওলানা উমায়ের কোব্বাদী

06/06/2025

আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) এর চেতনা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ঈদ। আইএসএম টেকনোলজি এর পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক "ঈদ মুবারক"!

ঈদ উল আযহার এই পবিত্র দিনে আসুন, ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করি, পরিচ্ছন্নতা ও সচেতনতায় হই একতাবদ্ধ।

10/04/2025

Address

NILUFA MANZIL, PLOT-46 Road No 7C

1230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801914091115

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUKI ISM Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JUKI ISM Technology:

Shortcuts

  • Want your business to be the top-listed Equipment Service?

Share