Sovan Hydraulic service

Sovan Hydraulic service All hydraulic equipment available here

10/12/2025

বাবার দেওয়া জুতো

আমার বয়স যদিও চল্লিশ,
তবু ভুলতে পারিনি এখনো
ন'বছরের সেই বাবার কিনে দেওয়া
নীল জুতোখানি।

বাবা বলতেন —
“ধুয়ে-মুছে রাখিস, যত্নে রাখিস।”
আমি ঠিকই রাখতাম,
মনে পড়ে আজও স্পষ্ট,
শুধু মনে পড়ে না—
সেই নীল জুতোটা
আমি কোনোদিন পায়ে পরেছিলাম কি না।

তখন আমাদের ছিল অনেক অভাব,
বাবার কথাগুলো—
কখনো অগোছালো,
কখনো ভালোবাসাহীন মনে হতো,
আবার কখনো কথার আড়ালে
নির্দেশ ছিল নাকি নিষেধ—
আজও বুঝে উঠতে পারিনি ঠিক।

আজ আমার ছেলেটার বয়সও ন’ বছর,
তার জুতো সে পরে কি না,
না কি শুধু যত্নে তুলে রাখে—
সেইটুকু জানার সময় পাই না।

সময় বদলেছে,
তবু সেই নীল জুতোটা
আজও আমার মনে পরে থাকে—
বাবার ভালোবাসার
একটা চুপচাপ, নীরব স্মৃতি হয়ে।
কলমে-
তোমার ভালোবাসা

All hydraulic equipment available here

05/12/2025
08/11/2025

☠️☠️☠️☠️☠️☠️

Address

Mumbai
Mumbai
444902

Opening Hours

Monday 12am - 12am
Tuesday 12am - 12am
Wednesday 12am - 12am
Thursday 12am - 12am
Friday 12am - 12am
Saturday 12am - 12am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sovan Hydraulic service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share