09/05/2026
মাননীয় মুখ্যমন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার,
কলকাতা, পশ্চিমবঙ্গ।
বিষয়ঃ পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন।
মাননীয় মহাশয়,
গণতন্ত্রের এই মহোৎসবে বাংলার সাধারণ মানুষ তাঁদের অমূল্য ভোটাধিকার প্রয়োগ করে আপনার নেতৃত্বের উপর আস্থা রেখেছেন। সেই ঐতিহাসিক মুহূর্তে Itibachak Barta Foundation (Positive বার্তা), Santiniketan Medical College & Hospital (Bolpur,West Bengal), Tripura Santiniketan Medical College & Hospital(Agartala, Tripura) এবং আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ট্রাস্ট ও সোসাইটির পক্ষ থেকে আপনাকে ও আপনার নেতৃত্বে গঠিত নবনির্বাচিত সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা।
আপনার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অদম্য সাহস, কঠোর পরিশ্রম এবং মানুষের প্রতি অটুট দায়বদ্ধতা আজ বাংলার কোটি মানুষের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম। আপনার লড়াকু মনোভাব, “আমি জিতবই, পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারবে না” –এই অদম্য জেদ, নিষ্ঠা, ধৈর্য এবং সর্বোপরি নিরলস প্রচেষ্টাই আজ আপনাকে এই গৌরবময় স্থানে প্রতিষ্ঠিত করেছে।
আপনাকে দেখে আমি উৎসাহিত হই, উজ্জীবিত হই এবং সাহস পাই। আপনার এই সংগ্রামী জীবন শুধু আমার নয়, আগামী প্রজন্মের কাছেও এক উজ্জ্বল অনুপ্রেরণা।
Itibachak Barta Foundation মূলত শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও মানবিক উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। আমাদের Positive বার্তা ও এক দুনিয়া প্ল্যাটফর্ম সমাজের ইতিবাচক গল্প, মানবিক উদ্যোগ ও উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা। আমরা সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিয়োজিত থেকেছি এবং রাজ্যের উন্নয়নে আপনার সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে আরও দ্রুত এগিয়ে যাবে। রাজ্যের প্রতিটি মানুষ, শহর হোক বা গ্রাম, তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবে।
নতুন সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
জয় হোক গণতন্ত্রের, জয় হোক বাংলার।
*বিনীত শ্রদ্ধাসহ*
_*মলয় পীট*_
*প্রতিষ্ঠাতা*
*Itibachak Barta Foundation (Positive বার্তা)*
*Platforms: Positive বার্তা | এক দুনিয়া*
*Websites: https://positivebarta.com/ | https://ekdunia.com/*
https://youtu.be/tHBuJQ8ZKLk?si=zl3IDoQdhgo6sFfy
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক বার্তায় ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা....