06/23/2026
ক) হিসাবের মেয়াদকাল : ৫ (পাঁচ বছর)📍
খ) মাসিক কিস্তির পরিমাণ : ১,০০০ টাকা, কিংবা এর গুণিতক সর্বোচ্চ ১০,০০০ টাকা
গ) সুদের হার : বার্ষিক ৬.৫০ শতাংশ (চক্রবৃদ্ধি হারে)
ঘ) কিস্তি প্রদানের তারিখ : প্রতি মাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোন সময় দেয়া যাবে
ঙ) হিসাব খোলার নিয়মাবলী : ১৮ বা তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবে।
হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি + পাসপোর্ট ভোটার আইডি card এর কপি লাগবে।
💥নমিনী বাধ্যতামূলক।
চ) কিস্তি খেলাপী হলে : মাসিক কিস্তি জমা দিতে ব্যর্থ হলে নির্ধারিত ফিসসহ পরবর্তী মাসের কিস্তির সঙ্গে খেলাপী কিস্তি জমা দিতে হবে।
ছ) পরপর ২ (দুই) মাসের কিস্তি খেলাপী হলে :
প্রতি ১০০০.০০ টাকার কিস্তির প্রতি মাসে সুদ ১.০০ টাকা এবং পুনঃচালুকরণ ফি বাবদ প্রতি বারের জন্য প্রতি ১০০০.০০ টাকায় ৫.০০ টাকা এবং ৬ মাসের বেশি খেলাপী হলে জরিমানার অতিরিক্ত হিসেবে প্রতি হিসাবে ১০০.০০ টাকা আদায়পূর্বক ব্যবস্থাপকের অনুমোদনসাপেক্ষে হিসাবটি পুনরায় চালু করা যাবে।
জ) মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে :
গ্রাহক ইচ্ছা করলে যেকোন সময় সংশ্লিষ্ট শাখায় লিখিত আবেদন করে স্বীয় হিসাব বন্ধ করতে পারবেন এবং নিম্নোক্ত নিয়মাবলী পালনযোগ্য হবে:
হিসাব খোলার ১ (এক) বছরের মধ্যে হিসাব বন্ধ করলে শুধুমাত্র জমাকৃত মূল টাকা ফেরত দেয়া হবে।
হিসাবের মেয়াদ ১ (এক) বছরের অধিক কিন্তু ৩ (তিন) বছর পর্যন্ত ৫% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
হিসাবের মেয়াদ ৩ (তিন) বছরের অধিক কিন্তু ৫ বছরের কম হলে ৫% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
ঝ) ঋণসুবিধা : এই স্কীমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা ৩.০০% বেশি, তবে সর্বোচ্চ ১৩.২৫%। এই ঋণে কোন ধরনের কিস্তি ধার্য্য নেই। ঋণের মেয়াদ ১ বছর। যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ ১ বছরের কম থাকে, তবে ঋণের মেয়াদও তাই হবে।
ঞ) বোনাস সুবিধা :
হিসাব খোলার পর থেকে কোন কিস্তি খেলাপী না হলে মেয়াদ পূর্তিতে নির্ধারিত হারে বোনাস প্রদান করা হবে।
বর্তমান সুদের হার ৬.৫০% হিসাবে মেয়াদ পূর্তিতে হিসাবধারী সুদ-আসল এবং বোনাস সহ অর্থ প্রাপ্য হবে
নিয়ম অনুযায়ী প্রদেয় সুদ হতে সোর্স ট্যাক্স এবং সংশ্লিষ্ট হিসাব হতে এক্সাইজ ডিউটি কর্তন করা হবে।
💥বাংলাদেশের যে কোন নাগরিক আরবিসি ব্যাংকের শাখায় এই হিসাব খোলা যাবে 💥
#সঞ্চয়পত্র #টাকা #প্রাইজবন্ড