23/11/2025
এলার্মিং_নিউজ_হচ্ছে
গত শুক্রবারের ভূমিকম্পে বহু ভবনে দৃশ্যমান ক্ষয়ক্ষতি দেখা গেলেও, আরও বড় ক্ষতির একটি অংশ এখনো চোখে পড়ছে না.সেটা হলো ফাউন্ডেশনে ক্র্যাক। বাংলাদেশে অধিকাংশ বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজের কোয়ালিটি এখন উদ্বেগজনকভাবে দুর্বল।
অনেক ক্ষেত্রে দেখা যায়—
ঠিকাদার/কনট্রাক্টররা পাইল ডিজাইনে নির্ধারিত দৈর্ঘ্য থেকে কম লম্বায় পাইল দিয়ে কাজ সারছেন।
ফুটিং বা পাইল ক্যাপেও প্রয়োজনের তুলনায় কম রড ব্যবহার করা হয়।
নিচু বা কাঁদামাটি এলাকায় কংক্রিটের মান ঠিক রাখা হয় না।
গ্রাউন্ড ওয়াটারের মধ্যে কংক্রিট ঢালাই করেও যথাযথ স্ট্রেংথ নিশ্চিত করা হয় না।
ওয়াটার-সিমেন্ট রেশিও ঠিক রাখা হয় না।
রডের হুক ও ডেভেলপমেন্ট লেন্থ ঠিক মতো অনুসরণ করা হয় না।
এসব ত্রুটির কারণে ভূমিকম্পের সময় ভবনের ফাউন্ডেশন দুর্বল হয়ে পড়ে। সবচেয়ে বড় সমস্যা হলো—
অনেক বাড়িওয়ালা সাইট ভিজিট, মাটির রিপোর্ট, ডিজাইন চেকিং বা সঠিক সুপারভিশনে খরচ কমাতে চান। ফলে নির্মাণের সময় যে ভুলগুলো হয়, সেগুলো আর ঠিক করা সম্ভব হয় না এবং ভবনের স্ট্রাকচার দুর্বল থেকে যায়।
আমি নিশ্চিত, এই ভূমিকম্পে অনেক ভবনের ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তা এখনই বাইরে থেকে বোঝা যাবে না। ভবিষ্যতে আরও বড় কোনো ভূমিকম্প হলে এই সব দুর্বল ফাউন্ডেশনযুক্ত ভবনগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে।
ফাউন্ডেশন হলো ভবনের প্রাণ—এখানে অবহেলা মানেই ভবিষ্যতে বিপদ ডেকে আনা।