15/09/2025
একটি সতর্কতামূলক পোস্ট
গত শুক্রুবার (১২ সেপ্টেম্বর ২০২৫) কাস্টমার তার গাড়ি রং করানোর জন্য গ্যারেজে নিয়ে আসেন।আমরা গাড়িতে কাজ শুরু করে দেই নামাজের আগেই । গাড়ির মালিক তার ড্রাইভারকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাহিরে চলে যান। আমাদের কর্মীরা গাড়িতে প্রবেশ করে না,কেননা আমাদের কাজ গাড়ির পিছনে রং করা দিয়ে। আমাদের কর্মচারীরা কাজ করা অবস্থায় ড্রাইভার গাড়ির ভিতরেই বসে ছিলেন। কিছুক্ষণ বসে থাকার পরে ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে আমাদের কর্মীদের বলেন তিনি বাহিরে যাচ্ছেন তার স্যার গাড়ির বাকি মালামাল নামাজের পরে নিয়ে আসবেন এবং এটা বলে ড্রাইভার চলে যান। নামাজের পরে মালিক এসে দেখেন তার গাড়িতে থাকা ২ লক্ষ্য টাকা নেই। তিনি তার ড্রাইভারকে বুঝিয়ে দিয়ে গাড়িতে ব্যাগে রেখে যান । তার টাকা নেই গাড়িতে এবং ড্রাইভারও নামাজের পরে আর গ্যারেজে আসেনি।ফোন নাম্বারও বন্ধ। অতপর তিনি বুঝতে পড়লেন তার ড্রাইভার টাকা নিয়ে পালিয়ে গেছেন। আমরা সিসি টিভি ফুটেজ দেখলাম তাঁকে এবং আসস্থ করলাম যে আমাদের কেও গাড়িতে প্রবেশ করেনি তার ড্রাইভার বেতিত। আমরা তাঁকে পরামর্শ দিলাম থানায় মামলা করার ।তিনি এখন আমাদের থেকে ফুটেজ নিলেন মামলা করবেন বলে রাজি হলেন । এমতাবস্থায় আমরা জানতে পারি তার ড্রাইভার ১০-১২ দিন আগে চাকরিতে যোগদান করে,মালিকের কাছে ড্রাইভারের বাসার ঠিকানা,পরিবারের করো নাম্বার এমনকি ড্রাইভারের জাতিও পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পর্যন্ত নেই। ড্রাইভারের কোনো ছবিও নেই তার কাছে ।
এই ঘটনা থেকে গ্যারেজ কর্তিপক্ষ এবং গাড়ির মালিক ২ জনের অনেক শিক্ষণীও বিষয় রয়েছে ।
গাড়ির মালিক হিসেবে আপনার যখন ড্রাইভার নিয়োগ দিবেন অবশ্যই অনেক যাচাই বাছাই করে নিয়োগ দিবেন,কারণ আপনার যানবাহন,পরিবার এবং আপনাদের জীবনের নিরাপত্তা অনেকাংশেই আপনার ড্রাইভারের ওপর নির্ভরশীল হয়ে যায়। ড্রাইভারের জাতিও পরিচয়পত্র,ড্রাইভিং লাইসেন্স,১/২ কপি ছবি,বাসার এবং পরিবারের সদস্য সহ সবার ঠিকানা নিয়ে ড্রাইভার নিয়োগ দেওয়া উচিত। মালিকের যদি গাড়িতে টাকা থাকে তাহলে তা ড্রাইভারকে না দিয়ে নিজের কাছে রাখবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে গ্যারেজের অফিসে জমা দিয়ে যাবেন এবং আপনি পরবর্তীতে এসে তা বুঝে নিবেন,এতে আপনার টাকা সুরক্ষিত থাকবে গাড়িতে রেখে যাওয়ার চেয়ে । অনেক বিশ্বস্ত এবং পরিচিত না হলে ড্রাইভারের কাছে এতোগুলো টাকা রেখে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়।
আর গ্যারেজ মালিকদের উদ্দেশ্য একটিই সতর্কতা অবলম্বন করতে বলবো যে আপনারা গ্যারেজে যথেষ্ট পরিমাণে সিসি টিভি ক্যামেরা স্থাপন করেন,সময়মত গ্যারেজের নিরাপত্তা ব্যবস্থা মেইনটেনেন্স করেন,সৎ এবং দক্ষ কর্মচারী নিয়োগ করেন। আজ যদি আমাদের কাছে এই সিসি টিভি ফুটেজ না থাকতো তাহলে মালিকর সন্দেহ হয়তো সর্বপ্রথমে আমাদের গ্যারেজের কর্মচারীদের ওপরে যেত । আমাদের গ্যারেজের পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উচিত সকল মালিক অথবা ড্রাইভার থেকে গাড়ি বুঝে নেওয়ার সময় তাদের সামনে রেখে গাড়ির ভিতরের মালামাল তাদের থেকে বুঝিয়ে নেওয়া । মূল্যবান কিছু থাকলে তাদের বলা এগুলো যেন তারা নিয়ে যান অথবা গ্যারেজের অফিসে জমা দিয়ে যান ।
আমাদের সকলের সচেতন হতে হবে কাজ করার ক্ষেত্রে যেন নিজে এবং অন্যের করো ক্ষতি সাধন না হয়
আমরা একটি সেবাদানকারী প্রতিষ্ঠান,আপনার আমাদের ওপরে আস্থা রেখে আপনাদের মূল্যবান গাড়ি রেখে যান,আমরাও চেষ্টা করি যেন আমাদের পর্যাপ্ত সেবা প্রদান করে আপনাদের খুশি মনে আপনাদের যানবাহন আপনাদের কাছে বুঝিয়ে দিতে পারি। তবে আমাদের মূল্যবান সামগ্রীর দায়িত্ব আপনাদের নিজেদের নিতে হবে এবং সচেতন হতে হবে।
゚