EBT খরচ থাকুক হিসাবমতো, ঘরটা হোক পছন্দমতো।

+880 1612-507102

🏡 আপনার স্বপ্নের বাড়ির নিখুঁত ডিজিটাল ডিজাইন ও খরচের হিসাব বুঝে নিন ঘরে বসেই!আপনি কি নতুন বাড়ি বা দোকান করার কথা ভাবছেন?...
11/10/2026

🏡 আপনার স্বপ্নের বাড়ির নিখুঁত ডিজিটাল ডিজাইন ও খরচের হিসাব বুঝে নিন ঘরে বসেই!
আপনি কি নতুন বাড়ি বা দোকান করার কথা ভাবছেন? মিস্ত্রিদের ভুল পরামর্শে লাখ লাখ টাকা লোকসান না করে, একজন প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শে আপনার বাড়ির কাজ শুরু করুন।
আমরা দিচ্ছি:
✅ আধুনিক ও আধুনিক ২ডি ফ্লোর প্ল্যান (২D Floor Plan)
✅ বাস্তবসম্মত ৩ডি ফ্রন্ট ভিউ (৩D House Design)
✅ নিখুঁত এস্টিমেট ও খরচের সঠিক হিসাব (রড, সিমেন্ট, বালু, ইটের পরিমাণ)
📍 আমাদের বিশেষত্ব: আপনি চরের বা গ্রামের প্রবাসী হোন কিংবা দূর-দূরান্তে থাকুন, অনলাইনেই আমরা আপনার জমির মাপ অনুযায়ী নিখুঁত প্ল্যান তৈরি করে দেব।
📞 বিস্তারিত জানতে এখনই পেজে মেসেজ করুন অথবা কল করুন:
01602-512387
— ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন , সিভিল ইঞ্জিনিয়ারিং।

#বাড়িরনকশা #সিরাজগঞ্জ

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় প্রাথমিক হিসাব-নিকাশ :নির্মাণ কাজে ইট, বালি, সিমেন্ট ও রডের সঠিক হিসাব জানা খুবই গুরু...
24/06/2026

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় প্রাথমিক হিসাব-নিকাশ :

নির্মাণ কাজে ইট, বালি, সিমেন্ট ও রডের সঠিক হিসাব জানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক হিসাব থাকলে কাজের মান ভালো থাকে, অপচয় কমে এবং খরচ নিয়ন্ত্রণে রাখা যায়।

১. ইটের মাপ

মসলা ছাড়া ১টি ইটের মাপ:
৯.৫" × ৪.৫" × ২.৭৫"

মসলাসহ ১টি ইটের মাপ:
১০" × ৫" × ৩"

২. ইটের গাঁথুনির হিসাব

✅ ১ ঘনমিটার ইটের গাঁথুনিতে প্রচলিত ইট লাগে প্রায় ৪১০ টি
✅ ১ ঘনফুট ইটের গাঁথুনিতে প্রচলিত ইট লাগে প্রায় ১২ টি
✅ ১ ঘনমিটার ইটের গাঁথুনিতে মেট্রিক ইট লাগে প্রায় ৫০০ টি
✅ ১ ঘনফুট ইটের গাঁথুনিতে মেট্রিক ইট লাগে প্রায় ১৪ টি
✅ ৫" দেয়ালের ১ বর্গফুট গাঁথুনিতে ইট লাগে প্রায় ৫ টি
✅ ১০" দেয়ালের ১ বর্গফুট গাঁথুনিতে ইট লাগে প্রায় ১০ টি
✅ ইটের গাঁথুনির কাজে শুকনা মসলার পরিমাণ প্রায় ৩৫%

৩. খোয়ার হিসাব

✅ ১টি ইট থেকে খোয়া হয় প্রায় ০.১১ cft
✅ ১০০টি ইট থেকে খোয়া হয় প্রায় ১১ cft
✅ ১০০০টি ইট থেকে খোয়া হয় প্রায় ১১১ cft
✅ ১ cft খোয়ার জন্য ইট লাগে প্রায় ৯টি
✅ ১ ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইট লাগে প্রায় ৩২০টি
✅ ১ ঘনমিটার বড় সাইজের খোয়ার জন্য ইট লাগে প্রায় ৩০০টি

৪. সোলিং ও হেরিং বোন বন্ড

✅ সোলিংয়ের জন্য প্রতি ১ sft জায়গায় ইট লাগে প্রায় ৩টি
✅ ১ বর্গমিটার ফ্ল্যাট সোলিংয়ে ইট লাগে প্রায় ৩১টি
✅ ১ বর্গমিটার সোলিংয়ে চিকন বালি লাগে প্রায় ০.০১৫ m³
✅ ১ বর্গমিটার হেরিং বোন বন্ডে ইট লাগে প্রায় ৫২টি
✅ ১ বর্গমিটার হেরিং বোন বন্ডে চিকন বালি লাগে প্রায় ০.০৩ m³
✅ ১ running meter end edging-এ ইট লাগে প্রায় ৮টি

৫. বালি ও মসলার হিসাব

✅ নির্মাণ কাজে বালির হিসাব সাধারণত cft ধরে করা হয়
✅ বালি গাড়ি থেকে নামানোর আগে গাড়ির ডালা মেপে পরিমাণ হিসাব করা উচিত
✅ গাঁথুনি ও প্লাস্টারের জন্য সাধারণত সিমেন্ট-বালির অনুপাত কাজের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়
✅ ১০০ sft ৫" গাঁথুনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে প্রায় ২ ব্যাগ
✅ ১০০ sft ১০" গাঁথুনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে প্রায় ৪ ব্যাগ, বালি লাগে প্রায় ২৪ cft

৬. সিমেন্টের হিসাব

✅ ১ ব্যাগ সিমেন্টের ওজন ৫০ কেজি
✅ ১ ব্যাগ সিমেন্টের আয়তন প্রায় ০.০৩৪ m³
✅ ১ ঘনমিটার সিমেন্টে প্রায় ৩০ ব্যাগ
✅ ১ ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন ৪০ কেজি
✅ ১ বর্গমিটার NCF কাজের জন্য সিমেন্ট লাগে প্রায় ২.৭–৩ কেজি
✅ ১০০ sft প্লাস্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে প্রায় ২ ব্যাগ
✅ প্রতি sft নিট ফিনিশিংয়ে সিমেন্ট লাগে প্রায় ০.০২৩৫ কেজি

৭. রডের হিসাব

রডের হিসাব করার সময় রডের ডায়া অবশ্যই মিলিমিটারে ধরতে হবে।

✅ প্রতি মিটার MS Rod-এর ওজন:
D² ÷ 162.2 কেজি

✅ প্রতি ফুট MS Rod-এর ওজন:
D² ÷ 532 কেজি

✅ প্রতি কেজি MS Rod-এর দৈর্ঘ্য:
162.2 ÷ D² মিটার

✅ প্রতি কেজি MS Rod-এর দৈর্ঘ্য:
532 ÷ D² ফুট

এখানে,
D = রডের ডায়া / ব্যাস মিলিমিটারে

উপরের হিসাবগুলো নির্মাণ কাজের প্রাথমিক ধারণার জন্য। বাস্তব কাজের ক্ষেত্রে অবশ্যই approved drawing, site condition এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত।

সঠিক হিসাব = নিরাপদ নির্মাণ

ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
21/06/2026

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)।

এটি আনুমানিক হিসাব। প্রকৃত রডের পরিমাণ Structural Design অনুযায়ী নির্ধারণ করতে হবে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন!

পোস্টটি উপকারী মনে হলে,নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন

ভবনের উচ্চতা দেখে নয়,তার ভিতের শক্তি দেখেই ভবিষ্যৎ বিচার করা হয়।আমরা শুধু ভবন নির্মাণ করি না,আমরা নির্মাণ করি নিরাপত্তা,...
10/06/2026

ভবনের উচ্চতা দেখে নয়,
তার ভিতের শক্তি দেখেই ভবিষ্যৎ বিচার করা হয়।

আমরা শুধু ভবন নির্মাণ করি না,
আমরা নির্মাণ করি নিরাপত্তা, স্বস্তি এবং দীর্ঘস্থায়ী মূল্য।

— EM Builders & Design
📞 যোগাযোগ করুন আপনার পরবর্তী প্রকল্পের জন্য।
📞01602-512387

EM Builders & Design  ✨ইট-বালুর গাঁথুনিতে গড়ে তুলি আপনার স্বপ্নের ঠিকানা 🏡শুধু কাজ না, আমরা তৈরি করি বিশ্বাস।দক্ষ মিস্ত্...
21/05/2026

EM Builders & Design ✨
ইট-বালুর গাঁথুনিতে গড়ে তুলি আপনার স্বপ্নের ঠিকানা 🏡

শুধু কাজ না, আমরা তৈরি করি বিশ্বাস।
দক্ষ মিস্ত্রি, আধুনিক ডিজাইন আর নিখুঁত পরিকল্পনায় প্রতিটি কাজ করি যত্নসহকারে।

🔹 বাড়ি নির্মাণ
🔹 ছাদ ও রডের কাজ
🔹 টাইলস ও প্লাস্টার ফিনিশিং
🔹 2D / 3D ডিজাইন ও প্ল্যান
🔹 রিনোভেশন ও ইন্টেরিয়র সলিউশন

কেন EM Builders & Design?
✔️ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়
✔️ অভিজ্ঞ ও দায়িত্বশীল টিম
✔️ সময় ও বাজেটের সঠিক সমন্বয়
✔️ প্রতিটি কাজে আধুনিক টাচ

আপনার ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা প্রস্তুত।
আজকের পরিকল্পনাই হতে পারে আগামী দিনের সুন্দর ঠিকানা। 🌿

10/05/2026
🏗️ **EM Builders & Design**✨ *“নির্ভরযোগ্য নির্মাণে, আধুনিকতার ছোঁয়া”*আপনার স্বপ্নের বাড়ি কি এখনো কাগজে বন্দী?আমরাই সেট...
07/05/2026

🏗️ **EM Builders & Design**

✨ *“নির্ভরযোগ্য নির্মাণে, আধুনিকতার ছোঁয়া”*

আপনার স্বপ্নের বাড়ি কি এখনো কাগজে বন্দী?
আমরাই সেটাকে বাস্তবে রূপ দিই—পরিকল্পনা থেকে সম্পূর্ণ নির্মাণ পর্যন্ত।

🔹 আমাদের সেবাসমূহঃ
✔️ 2D Floor Plan Design
✔️ 3D Interior & Exterior Design
✔️ Full Building Construction
✔️ Interior Design Solutions
✔️ Renovation & Consultancy

🎯 কেন আমাদের বেছে নিবেন?
✔️ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার টিম
✔️ আধুনিক ও ইউনিক ডিজাইন
✔️ সঠিক মাপ ও মানসম্পন্ন কাজ
✔️ সময়মতো কাজ সম্পন্ন

📞 যোগাযোগ করুন আজইঃ
📱 Call / WhatsApp: 01602-512387
📍 Location: Pipulbaria Bazar, Sirajganj Sador.Sirajganj

💬 Inbox করুন আপনার প্ল্যান বা আইডিয়া—আমরা করে দিবো বাস্তব!

Address

Sirajganj Sador
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when EBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share