এলমা এন্টারপ্রাইজ

এলমা এন্টারপ্রাইজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এলমা এন্টারপ্রাইজ, Commercial and industrial equipment supplier, Bhomra, Zero Point, Satkhira.

"এলমা এন্টারপ্রাইজ - গুণগত মানের পাথর ও বিটুমিন সরবরাহকারী প্রতিষ্ঠান। আমরা দেশের দক্ষিণাঞ্চলে সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততম সময়ে উন্নতমানের নির্মাণ সামগ্রী পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।"

02/06/2026
02/06/2026

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে চুয়াডাঙ্গার জীবননগরে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এই হামলা চালানো হয়।
​এ ঘটনায় এমপি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তাদের গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন। ঘটনার সাথে স্থানীয় মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও একই এলাকার রিমন জড়িত বলে জানা গেছে।
​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে পৃথক দুটি গাড়িতে করে জীবননগরে শ্বশুরবাড়িতে ফিরছিলেন এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা। পথিমধ্যে হাসাদাহ বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে চলে আসে। বারবার হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় গাড়ির চালক নিচে নেমে কথা বলেন। তখন ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন।
​আহত আবু বক্কর অভিযোগ করেন, এই ঘটনার জের ধরে হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে তাদের ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপির শ্যালক পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তার বোন (এমপির স্ত্রী) গাড়ি থেকে নেমে এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয় এবং এমপি আমির হামজাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।
​খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান নেন।
​জীবননগর থানার ওসি সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

02/06/2026

২৮ হাজার গাড়ি চলার কথা থাকলেও চলছে মাত্র ৩-৪ হাজার; ক্ষতি কমাতে ৪৫০ কোটির রেস্টহাউস ইজারা দেওয়ার উদ্যোগ।

​বিপুল আশা নিয়ে নির্মিত দক্ষিণ-পূর্ব চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশের টানেলটি এখন সরকারের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে. দৈনিক প্রায় ২৮ হাজার যানবাহন চলাচলের পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে প্রতিদিন মাত্র তিন থেকে চার হাজার গাড়ি চলাচল করছে. ফলে টোলের আয় দিয়ে টানেলের পরিচালন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না. প্রতিদিন সরকারকে ১০ থেকে ১২ লাখ টাকা করে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে, যা বছর শেষে ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে.

​বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, টানেলটির দৈনিক পরিচালন ব্যয় ২২ থেকে ২৪ লাখ টাকা, যেখানে টোল থেকে আয় হচ্ছে মাত্র ১০ থেকে ১৪ লাখ টাকা. আর্থিক এই বিশাল ক্ষতি কমিয়ে আনতে এবার টানেলের দক্ষিণ প্রান্তে (আনোয়ারা অংশে) ৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭০টি রেস্টহাউস বা সার্ভিস এরিয়া বেসরকারি খাতে ইজারা দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে. আগামী ১৬ জুন এই রিসোর্টগুলো ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হবে. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, পর্যটন ব্যবসায় অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানকে এটি দেওয়া হলে সরকারের লোকসান কিছুটা কমে আসবে.

31/05/2026

LGD নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান দুর্নীতি করে শত কোটি টাকার মালিক" #মাহবুবুররহমান
#এলজিইডি
#দুর্নীতি
#দুর্নীতিরঅভিযোগ
#সম্পদেরপাহাড়
#অবৈধসম্পদ
#শতকোটিটাকা
#দুর্নীতিবিরোধী
#অনিয়ম
#জবাবদিহিতা
#বাংলাদেশ
#দুর্নীতিতদন্ত
#জনগণেরটাকা
#ভাইরালনিউজ
#সাম্প্রতিকসংবাদ

Address

Bhomra, Zero Point
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when এলমা এন্টারপ্রাইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share