Safe Home Engineering Consultant

Safe Home Engineering Consultant Chief Coordinator & Structural Designer
Md. "Welcome to Safe Home! A Complete Solution Of Building Design. We provide Architectural, Interior, & Landscape design.

Aktarul islam
B.Sc In Civil Engineering
MIEB: 41039
12+ Years Experience in Design & Construction Management

# We provide Architectural, Structural, Digital survey, Interior & landscape design. We have 12+ Years Experience in Design & Construction Management. Construction & Supervision Service...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৫  '৫২ এর ভাষা শহীদ-দের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৫
'৫২ এর ভাষা শহীদ-দের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

🏠সেপটিক ট্যাংক কেমন হওয়া প্রয়োজন???আসুন এ সম্পর্কে জানি।সেপটিক ট্যাংক ডিজাইনঃ-সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ...
10/02/2025

🏠সেপটিক ট্যাংক কেমন হওয়া প্রয়োজন???
আসুন এ সম্পর্কে জানি।

সেপটিক ট্যাংক ডিজাইনঃ

-সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ৮
গুণ ধরতে হবে ।
-.ভিত্তিতে ১:৩:৬ অথবা ১:২:৪ অনুপাতে সিসি ঢালাই
করতে হবে ।
-.সিমেন্ট মসলা দ্বারা ইটের গাঁথুনী করে সেপটিক
ট্যাংক নির্মাণ করতে হবে ।
-.ভিতরের দেওয়ালে ১:৩ অনুপাতে ১২ মিমি
পুরুত্বে প্লাস্টার করতে হবে ।
-.সেপটিক ট্যাংকের নূন্যতম প্রস্থ ৬০ সেমি এবং
তরলের গভীরতা ১ মিটার ধরতে হবে ।
-সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে
অবশ্যই বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা
উচিত। এ বিষয়গুলোয় একটু নজর দিলেই দুর্ঘটনা
অনেকাংশে কমে আসবে।

#আসুন সেপটিক ট্যাংকের আয়তন নির্ণয় করতে
শিখি :

ধরি,
আমরা ১০০ জন ব্যবহারকারী জন্য সেফটিক ট্যাংক
তৈরী করবো.
আমাদের দেশে সিউয়েজের সর্বোচ্চ হার
গড়ে দৈনিক প্রতিজনের জন্য ৯০ লিটার থেকে
১২০ লিটার পর্যন্ত ধরা হয়।
সুতরাং আমরা ধরি,
জনপ্রতি দৈনিক সর্বোচ্চ সিউয়েজ প্রবাহের হার =
১১০ লিটার।
সুতরাং দৈনিক মোট সিউয়েজের পরিমাণ = (১০০×১১০)
= ১১০০০ লিটার।
= ৩৮৮.৪৬ ঘনফুট।
অবরোধকাল ধরলাম = ১ দিন।
সুতরাং কক্ষের তরল ধারণ ক্ষমতা = (৩৮৮.৪৬×১)
=৩৮৮.৪৬ ঘনফুট।
মনেকরি, কক্ষে তরলের গভীরতা = ৪ ফুট।
কক্ষের তলের ক্ষেত্রফল =(৩৮৮.৪৬÷৪)=
৯৭.১১ বর্গফুট।
মনেকরি, ট্যাংকের প্রস্থ = B
এবং দৈর্ঘ্য = L =৩B
সুতরাং তলের ক্ষেত্রফল = B×৩B =৩B²
সুতরাং ৩B²= ৯৭.১১
বা, B² =(৯৭.১১÷৩) =৩২.৩৭
বা, B = √৩২.৩৭
সুতরাং B = ৫.৬৮ ফুট
সুতরাং L= ৩B =৩×৫.৬৮ =১৭.০৪ ফুট
মুক্ত এলাকার গভীরতা ২.৫০ ফুট ধরা হলে, মোট
গভীরতা হবে = (৪+২.৫০)= ৬.৫০ ফুট।
সুতরাং সেপটিক ট্যাংকের আয়তন = দৈর্ঘ্য ×প্রস্থ
×গভীরতা
=(১৭.০৪×৫.৬৮×৬.৫০) ফুট।
সুতরাং ১০০ জন ব্যবহারকারীর জন্য সেফটিক
ট্যাংকের আয়তন হবে = (১৭.০৪×৫.৬৮×৬.৫০) ঘনফুট

যেকোনো ধরনের বিল্ডিং এর আর্কিটেকচারাল , স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও স্যানিটারি ডিজাইন ও 3D ভিউ অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়।
এ ছাড়া যে কোনো আবাসিক বাড়ী, অফিস, মার্কেট ও শোরুম, হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এর আধুনিক ও যুগোপযোগী রুচিসম্পন্ন ইন্টেরিয়র ডিজাইন সহ এর সকল ডিজাইন ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে....

Safe Home Engineering Consultant
+88 01870121909

বেজ ঢালাই (Foundation Casting) করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন, যাতে ভবন বা কাঠামোর স্থায়িত্ব ও শক্তি...
10/02/2025

বেজ ঢালাই (Foundation Casting) করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন, যাতে ভবন বা কাঠামোর স্থায়িত্ব ও শক্তি নিশ্চিত করা যায়। নিচে ৫টি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো:

১. মাটির ধরন ও পরীক্ষা করুন
বেজ ঢালাইয়ের আগে মাটির ধরন (বেলে, দোআঁশ বা চিকন মাটি) পরীক্ষা করুন। প্রয়োজনে সয়েল টেস্ট (Soil Test) করিয়ে নিন, যাতে মাটি কাঠামোর ভার সহ্য করতে সক্ষম কি না তা জানা যায়। দুর্বল মাটির ক্ষেত্রে পাইল ফাউন্ডেশন বা রেইনফোর্সমেন্ট প্রয়োজন হতে পারে।

২. সঠিক ডিজাইন ও স্ট্রাকচারাল পরিকল্পনা অনুসরণ করুন। ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী নকশা ও লোড ক্যাপাসিটি ঠিক করুন। সঠিক পরিমাণ রড, বিটুমিন শিট, এবং অন্যান্য নির্মাণ উপকরণ ব্যবহার করুন।

৩. ফর্মওয়ার্ক ও শাটারিং সঠিকভাবে সেট করুন
ফর্মওয়ার্ক (Shuttering) যেন শক্তভাবে বসানো থাকে এবং ফাঁকফোকর না থাকে। কাঠামোর আকার ও উচ্চতা নিশ্চিত করতে নিয়মিত লেভেল চেক করুন।

৪. উপযুক্ত রডিং ও রিইনফোর্সমেন্ট নিশ্চিত করুন
রডের স্পেসিং, ওভারল্যাপ এবং বাঁকানোর নিয়ম মেনে কাজ করুন। রডের সংযোগ (Binding) শক্তভাবে করতে হবে, যাতে ঢালাইয়ের সময় নড়াচড়া না করে। কংক্রিটের সাথে রডের বন্ডিং ভালো হয় কিনা তা নিশ্চিত করুন।

৫. উচ্চমানের কংক্রিট ও ঢালাইয়ের নিয়ম মেনে চলুন। সঠিক অনুপাতে সিমেন্ট, বালি, পাথর এবং পানি মিশিয়ে ভালো মানের কংক্রিট তৈরি করুন।
ঢালাইয়ের সময় ভ্রেটর ব্যবহার করে এয়ার বাবল (ফাঁকা জায়গা) দূর করতে হবে। ঢালাইয়ের পর পর্যাপ্ত সময় ধরে পানি ছিটিয়ে সঠিকভাবে কিউরিং করুন (কমপক্ষে ৭-১৪ দিন)। এগুলো অনুসরণ করলে বেজ ঢালাই মজবুত ও টেকসই হবে, যা ভবিষ্যতে ফাটল বা দুর্বলতার সমস্যা থেকে রক্ষা করবে।

শর্ট কলাম ঢালাই করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা জরুরি, যাতে কাঠামোটি শক্তিশালী ও টেকসই হয়। নিচে ৫টি গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হলো:

১. প্রপার ডিজাইন ও লোড ক্যালকুলেশন
শর্ট কলাম সাধারণত বেশি লোড বহন করে, তাই সঠিকভাবে লোড ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী কলামের সাইজ, রডের সংখ্যা ও গ্রেড নির্ধারণ করতে হবে।

২. রডের সঠিক ব্যবস্থাপনা (Reinforcement Details): শর্ট কলামে উচ্চ স্ট্রেস পড়ে, তাই রডের স্পেসিং ও ল্যাপিং ঠিক রাখতে হবে। স্ট্রিরাপ (Stirrups) ঘন ঘন দিতে হবে, যেন কলাম যথেষ্ট স্ট্রেংথ পায়। রডের কাভার ঠিক রাখতে সঠিক সাইজের কাভার ব্লক ব্যবহার করতে হবে।

৩. উচ্চমানের কংক্রিট মিক্স ও ঢালাই পদ্ধতি
কংক্রিটের অনুপাত (Cement: Sand: Aggregate) সঠিকভাবে মিশ্রিত করতে হবে।
মিশ্রণে উপযুক্ত পানি ও কংক্রিট অ্যাডমিক্সচার ব্যবহার করলে কলামের শক্তি বৃদ্ধি পাবে।ঢালাইয়ের সময় ভাইব্রেটর ব্যবহার করতে হবে, যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে।

৪. সঠিক শাটারিং ও ফর্মওয়ার্ক: শাটারিং শক্তভাবে সেট করতে হবে, যেন ঢালাইয়ের সময় লিকেজ বা ডিসপ্লেসমেন্ট না হয়। ফর্মওয়ার্ক যেন সোজা থাকে এবং লাইন-লেভেল ঠিক থাকে, তা নিশ্চিত করতে হবে।

৫. কিউরিং ও পরবর্তী রক্ষণাবেক্ষণ: ঢালাইয়ের পর কমপক্ষে ৭-১৪ দিন পানি দিয়ে কিউরিং করতে হবে, যাতে ফাটল না ধরে। প্রয়োজন হলে কলামের গুণগত মান পরীক্ষা (Cube Test) করা যেতে পারে। যদি কোনো ক্র্যাক বা ত্রুটি দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা নিতে হবে।
শর্ট কলাম ঢালাইয়ের সময় এসব বিষয় অনুসরণ করলে কাঠামো দীর্ঘস্থায়ী ও মজবুত হবে।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন #সিভিলইঞ্জিনিয়ারিং #কন্সট্রাকশন_টিপস

Address

Nilshagor Market, Saidpur Bus Terminal (parbatipur Road)
Saidpur
5310

Opening Hours

Monday 10:00 - 06:00
Tuesday 10:00 - 06:00
Wednesday 10:00 - 06:00
Thursday 10:00 - 06:00
Saturday 10:00 - 06:00
Sunday 10:00 - 06:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safe Home Engineering Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share