09/09/2025
প্রিয় ডিপ্লোমা প্রকৌশলী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১০-০৯-২০২৫ ইং রোজ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চত্তরে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের ঘোষনা মোতাবেক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হইবে। উক্ত কর্মসূচি সফল করার জন্য যথা সময়ে সকল সদস্য প্রকৌশলী বৃন্দের উপস্থিতি একান্তভাবে কামনা করছি৷
মোঃ রুকুনুজ্জামান
-আহবায়ক
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা।