BuildScape Studio

BuildScape Studio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BuildScape Studio, Dhaka.

BuildScape Studio
Architecture | Interior | Construction

✦ Thoughtful Design, Solid Construction
✦ Customized Solutions for Modern Living

📍 Based in Bangladesh
📞 Contact:
[email protected]

Let’s Design Your Dream Space!

This is an infographic detailing kitchen design, focusing on dimensions and a practical workflow. It presents both a 3D ...
01/09/2025

This is an infographic detailing kitchen design, focusing on dimensions and a practical workflow. It presents both a 3D isometric view and a top-down plan view.

Kitchen Layout and Dimensions

The top drawing shows a modern kitchen with a large island. Key dimensions are provided in both imperial (inches) and metric (cm) units.

* Lower Cabinets/Counters: The counters are shown at a height of 36" (91cm) from the floor, a standard ergonomic height. The counter depth is 30" (76cm).
* Upper Cabinets: The upper cabinets are also 36" (91cm) tall. They are placed with an 18" (46cm) gap between them and the lower cabinets, which is a standard backsplash height.
* Kitchen Island: The island is shown at the same counter height of 36" (91cm). The countertop overhang provides seating for three people. The island's depth is also 30" (76cm).

Kitchen Workflow (The Work Triangle)
The bottom drawing illustrates a professional kitchen workflow, also known as the "Work Triangle" concept, adapted for a linear layout. It shows different stations and the optimal space needed for each.

* Store: The first station, where a person is reaching into a refrigerator or pantry.
* Prep: The area for preparing food, located between the stove and the sink. The width here is 24" (61cm).
* Cook: The cooking area, with a stove and a person standing in front of it. The person's standing space is indicated with a depth of 48" (122cm).
* Clean: The sink area for cleaning. The width is 24" (61cm).
* Bake: The baking station, likely with an oven and counter space.
* Serve: The area where food is plated. The depth here is 28" (71cm).
* Seating: The seating area is shown with individual spaces of 30" (76cm) for each person at the dining table, with a depth of 14" (36cm) for the table itself.

The diagram effectively communicates the importance of spatial planning and efficient workflow in a kitchen design. The overall width of the kitchen is labeled as 130" (331cm), and the total depth from the back wall to the seating is 76" (193cm).
BuildScape Studio

উত্তরা মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত।
21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত।

Expressive simile ✅
20/06/2025

Expressive simile ✅

👷‍♂️ একজন সিভিল ইঞ্জিনিয়ারের চোখে আরসিসি কলাম নির্মাণ: ধাপে ধাপে একটি শক্তিশালী স্তম্ভ! 🏗️নির্মাণ শিল্পের প্রাণকেন্দ্র ...
20/06/2025

👷‍♂️ একজন সিভিল ইঞ্জিনিয়ারের চোখে আরসিসি কলাম নির্মাণ: ধাপে ধাপে একটি শক্তিশালী স্তম্ভ! 🏗️
নির্মাণ শিল্পের প্রাণকেন্দ্র হলো আরসিসি (Reinforced Cement Concrete) কলাম, যা একটি কাঠামোর উল্লম্ব লোড বহন করে এবং স্থায়িত্ব নিশ্চিত করে।

👉👉ছবিতে দেখানো প্রক্রিয়াটি একটি আদর্শ আরসিসি কলাম নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপগুলো তুলে ধরেছে।
চলুন, এক নজরে দেখে নিই এই প্রক্রিয়াটি:

🫵১. সেন্টারিং ও লেআউট (Centering & Layout): যেকোনো কাঠামোর ভিত্তি হলো সঠিক পরিকল্পনা। কলামের সঠিক অবস্থান নির্ধারণ এবং ভূমিতে তার লেআউট তৈরি করা হয় এই ধাপে। এর সাথে ফাউন্ডেশনের সেন্টারিং ও লেআউটও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🫵২. রড বাঁধাই (Rebar Binding): কলামের শক্তি মূলত তার ভেতরের স্টিল রডের উপর নির্ভরশীল। এখানে উল্লম্ব 'মেইন বার্স' (Main Bars) এবং অনুভূমিক 'স্টিরাপস' (Stirrups) নির্দিষ্ট বিন্যাসে বেঁধে একটি শক্তিশালী খাঁচা তৈরি করা হয়। এই রডগুলো টান ও কম্প্রেসিভ লোড উভয়ই প্রতিরোধ করে।

🫵৩. শাটারিং/ফর্মওয়ার্ক (Shuttering/Formwork): কংক্রিট ঢালার জন্য একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দেওয়ার জন্য ফর্মওয়ার্ক স্থাপন করা হয়। এটি কলামকে তার চূড়ান্ত আকৃতি প্রদান করে এবং কংক্রিট শক্ত না হওয়া পর্যন্ত তাকে ধরে রাখে।

🫵৪. কংক্রিট ঢালাই (Concrete Pouring): ফর্মওয়ার্কের ভেতরে উচ্চ-শক্তির কংক্রিট ঢালা হয়। কংক্রিটের সঠিক মিশ্রণ অনুপাত এবং কম্প্যাকশন (ভাইব্রেশন) নিশ্চিত করা হয় যাতে কোনো এয়ার ভয়েড না থাকে এবং কলামের শক্তি অক্ষুণ্ণ থাকে।

🫵৫. কভার ব্লক (Cover Block): কংক্রিট ঢালার আগে রডের চারপাশে নির্দিষ্ট পুরুত্বের কভার ব্লক ব্যবহার করা হয়। এটি রডকে কংক্রিটের ভেতর সঠিক অবস্থানে রাখে এবং আর্দ্রতা ও ক্ষয় থেকে রক্ষা করে, যা কলামের দীর্ঘায়ু নিশ্চিত করে।

🫵৬. কিউরিং (Curing): কংক্রিট ঢালার পর এটি সঠিকভাবে শুকাতে এবং সর্বোচ্চ শক্তি অর্জন করতে কিউরিং অত্যন্ত জরুরি। পানি দিয়ে ভিজিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে কংক্রিটের আর্দ্রতা বজায় রাখা হয়, যা এর হাইড্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ করে।

🫵একটি শক্তিশালী এবং টেকসই কাঠামো তৈরির জন্য এই প্রতিটি ধাপ অত্যন্ত মনোযোগ ও নির্ভুলতার সাথে সম্পন্ন করা আবশ্যক। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা নিশ্চিত করি যেন এই প্রক্রিয়াগুলো সর্বোচ্চ মানদণ্ড মেনে চলে।
আপনার যেকোনো নির্মাণ প্রকল্পের জন্য, সঠিক পরিকল্পনা, মানসম্মত উপকরণ এবং দক্ষ বাস্তবায়ন অপরিহার্য।

রাস্তা নির্মাণের স্তরগুলি: একটি সংক্ষিপ্ত ধারণাএকজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, আমরা প্রায়শই জিজ্ঞাসা করি যে একটি রাস্তা ...
20/06/2025

রাস্তা নির্মাণের স্তরগুলি: একটি সংক্ষিপ্ত ধারণা
একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, আমরা প্রায়শই জিজ্ঞাসা করি যে একটি রাস্তা কতটা শক্তিশালী এবং টেকসই হয়। এর উত্তর লুকিয়ে আছে এর নির্মাণ প্রক্রিয়ার বিভিন্ন স্তরে!

👉👉এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তার ক্রস-সেকশন, যেখানে এর প্রধান স্তরগুলি স্পষ্টভাবে দেখানো হয়েছে। প্রতিটি স্তরের নিজস্ব গুরুত্ব এবং কাজ রয়েছে যা রাস্তার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে:

🫵 * Revestimento (পেভিং/উপরিভাগ): এটি রাস্তার সবচেয়ে উপরের স্তর, যা সরাসরি যানবাহনের সংস্পর্শে আসে। সাধারণত অ্যাসফল্ট বা কংক্রিট দিয়ে তৈরি এই স্তরটি মসৃণতা, ঘর্ষণ প্রতিরোধ এবং জলরোধী গুণাগুণ নিশ্চিত করে।

🫵* Base (বেস): পেভিং স্তরের ঠিক নিচে অবস্থিত এই স্তরটি সাধারণত মোটা পাথর বা নুড়ি দিয়ে তৈরি হয়। এর প্রধান কাজ হলো উপরের স্তরের লোড বিতরণ করা এবং নিচের স্তরগুলিকে সুরক্ষা দেওয়া।

🫵* Sub-base (সাব-বেস): বেস স্তরের নিচে সাব-বেস স্তর থাকে, যা তুলনামূলকভাবে ছোট দানার উপাদান যেমন বালু, কাঁকর বা ক্রাশড স্টোন দিয়ে তৈরি হয়। এটি বেস স্তরের উপর লোড ছড়িয়ে দিতে এবং মাটির ভারবহন ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

🫵* Subleito (সাবগ্রেড/উপস্তর): এটি রাস্তার সবচেয়ে নিচের, প্রাকৃতিক মাটির স্তর। এই স্তরের দৃঢ়তা এবং স্থায়িত্ব রাস্তার সামগ্রিক কর্মক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী, সাবগ্রেডকে স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়।

👉এই প্রতিটি স্তরের সঠিক ডিজাইন এবং নির্মাণ একটি নিরাপদ, টেকসই এবং দীর্ঘস্থায়ী রাস্তা নিশ্চিত করে, যা আমাদের দৈনন্দিন জীবনকে মসৃণ করে তোলে।

গাথুনী এবং প্লাস্টারের হিসাব১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ ...
01/06/2025

গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
==============================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

ভবন ভাঙার সঠিক পদ্ধতি 🏗একটি ভবন ভাঙা সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং কাজ।ভবনের কাঠামো, আশপাশের অবকাঠামো এবং নিরাপত্তা নিশ্চিত ...
06/02/2025

ভবন ভাঙার সঠিক পদ্ধতি 🏗
একটি ভবন ভাঙা সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং কাজ।ভবনের কাঠামো, আশপাশের অবকাঠামো এবং নিরাপত্তা নিশ্চিত করে এবং সর্বোচ্চ কম সময়েত মধ্যে ভবন ভাঙার জন্য স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মাধ্যমে ভবন ভাঙতে হয়।

🔨 ভবন ভাঙার পূর্ববর্তী কাজ:

যে কোনো ভবন ভাঙার পূর্বে কিছু প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই প্রক্রিয়ার ধাপগুলো দেয়া হলো:

📌 ১. স্ট্রাকচারাল অডিট:

🔹 ভবনের বর্তমান অবস্থা, ব্যবহারযোগ্য উপকরণ এবং দুর্বল স্থান চিহ্নিত করতে হবে।

🔹ফাউন্ডেশন, কলাম, বিম এবং স্ল্যাবের ওজন ধারণক্ষমতা নির্ধারণ করতে হবে।

🔹ভবনের কন্সট্রাকশন ম্যাটেরিয়াল অনুযায়ী ডেমোলিশন পদ্ধতি নির্ধারণ করা উচিত।

📌 ২. ইমপ্যাক্ট এনালাইসিস:

🔹ভবনের আশপাশের স্থাপনা, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং সিউইজ লাইন চিহ্নিত করা প্রয়োজন।

🔹আশপাশে রেসিডেন্সিয়াল এরিয়া থাকলে কম্পন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা উচিত।

🔹পাবলিক সেফটি নিশ্চিত করতে সাইট ব্যারিকেডিং এবং ট্র্যাফিক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা উচিত।

🔧 ভবন ভাঙার পদ্ধতি (Demolition Methods)

ভবনের উচ্চতা, কাঠামো এবং আশপাশের পরিবেশ অনুযায়ী কয়েকটি পদ্ধতিতে ভবন ভাঙা যেতে পারে

1️⃣ টপ-ডাউন ডেমোলিশন:

🔹 কম্প্যাক্ট এলাকায় (শহরের ভেতরে) এটি বহুল ব্যবহৃত পদ্ধতি।

🔹ভবনের উপরের দিক থেকে ধাপে ধাপে ভাঙা হয়, এক্সকাভেটর বা রিমোট কন্ট্রোলড মেশিন ব্যবহার করে।

🔹কলাম এবং স্ল্যাব ধীরে ধীরে অপসারণ করা হয়।

2️⃣ মেকানিক্যাল ডেমোলিশন:

🔹ভারী যন্ত্রপাতি যেমন বুলডোজার, এক্সকাভেটর, হাইড্রোলিক ব্রেকার, এবং ড্রাম কাটার ব্যবহৃত হয়।

🔹মাঝারি ও উচ্চ-উচ্চতার ভবনের ক্ষেত্রে কার্যকর।

🔹আশপাশের স্থাপনায় কম্পন নিয়ন্ত্রণ করা হয়।

3️⃣ বিস্ফোরক ডেমোলিশন:

🔹বিস্ফোরক ব্যবহার করে ভবন ধ্বংস করা হয়।

🔹বহুতল ভবন বা নিয়ন্ত্রিত জায়গায় দ্রুত ভাঙার জন্য ব্যবহৃত হয়।

🔹বিস্ফোরক স্থাপন করা হয় স্ট্রাকচারাল দুর্বল পয়েন্টে।

💥 এটি একটি অত্যন্ত জটিল পদ্ধতি, যা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও সরকারি অনুমোদন ছাড়া করা সম্ভব নয়।

⚠️ নিরাপত্তা ব্যবস্থা:

ভবন ভাঙার সময় নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

📌 ১. শ্রমিক ও সাইট সেফটি:

• শ্রমিকদের হেলমেট, গ্লাভস, রিফ্লেক্টিভ জ্যাকেট, এবং বুট পরিধান করা বাধ্যতামূলক।

• বিস্ফোরক ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাকআপ জোন তৈরি করা হয়।

📌 ২. পাবলিক ও আশপাশের সুরক্ষা:

• ডাস্ট কন্ট্রোলের জন্য ওয়াটার স্প্রে ব্যবহার করতে হবে।

• ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়া ঠেকাতে সেফটি নেট এবং ব্যারিকেডিং করতে হবে।

• বিস্ফোরক ব্যবহারের সময় সাউন্ড এবং ভাইব্রেশন ড্যাম্পিং সিস্টেম নিশ্চিত করতে হবে।

💡 সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করতে যা করণীয়:

▪️ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এর তত্ত্বাবধানে কাজ করতে হবে।

▪️ নগর উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) এবং স্থানীয় প্রশাসনের অনুমোদন গ্রহণ করতে হবে।

▪️আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধুলাবালি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে হবে।

একজন প্রকৌশলী হিসেবে অবশ্যই আপনার ধারনা থাকতে হবে একটি বিল্ডিংয়ের মোট ১০০% কাজ কিভাবে হিসেব করা হয়ে থাকে। আসুন খুব সহজে ...
27/11/2024

একজন প্রকৌশলী হিসেবে অবশ্যই আপনার ধারনা থাকতে হবে একটি বিল্ডিংয়ের মোট ১০০% কাজ কিভাবে হিসেব করা হয়ে থাকে। আসুন খুব সহজে মনে রাখি একটি বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।
তার সম্ভাব্য নমুনা।

1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME (Lift, Generator, Substation) = 10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

STRUCTURE 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)

BRICK WORK 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

WOOD WORK 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে।)

METAL WORK 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)

PLAMBING & SANITARY 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

ELECTRICAL - 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)

PLASTER 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

GENERAL FLOOR TILES 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

TOILET & KIT WALL TILES = 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

ALUMINIUM WORK 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

EME 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)

PAINT WORK = 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

OTHERS CIVIL WORK = 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

UTILITY CONNECTION & BILL = 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100%

Amazing 🤩
06/09/2024

Amazing 🤩

Address

Dhaka

Telephone

+8801571261124

Website

Alerts

Be the first to know and let us send you an email when BuildScape Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BuildScape Studio:

Share