S.S Building Design & Consultancy

S.S Building Design & Consultancy Autocad 2d desing and planing

14/10/2025

ম্যাড ঢালাই

21/08/2025
15/08/2025

☑️☑️পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত👌

১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।
২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে
স্থানান্তর করে।
৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার
পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে
তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।
৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং
এর লোডের উপর নির্ভর করে।
৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়,
তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।
৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।
৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা
ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর
নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন
সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে যেন পাইলের মাথার উপর না যায়) তার পর রড
বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।
৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায়
ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড
না থাকে।
৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার
যেন কোন সমস্যা না হয়।
১০। ভালভাবে কিউরিং করতে হবে।
১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন
পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।
★★★তিনটি পাইলের মাথা একটি কলামের সাথে
জোড়া দেয়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় :-
★★*পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্বপুর্ন অংশ। বিল্ডিং
এর সকল লোড ভূ-গর্ভস্থ মাটির অভ্যন্তরে শক্ত
স্তরে পৌঁছে দেয়ার জন্য এই পাইল ব্যাবহার করা হয়।
★★★দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে
বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড়
হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়। পাইল ক্যাপ
এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর
লোডের উপর নির্ভর করে।
★★★পাইল ক্যাপ চেইক লিষ্ট
১.পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে
ফেলুন।
২.শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে।
৩.সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে।
৪.সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে
হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা
ঢালাই মোটা না হয়।
৫.সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে
হবে।
৬.কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট
লেভেল এর উপরে থাকতে হবে।
৭.ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে।
৮.রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট
কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে।
৯.কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে।
কংক্রিট এর চার ইঞ্চি উপরে একটি রিং দিতে হবে।।।

25/05/2025

ভালো সাটারিং এর গুরুত্ব:

১) এর যথেষ্ট পরিমান ডেডলোড এবং লাইভ লোড বহন করার ক্ষমতা থাকতে হবে।

২) এটা পর্যাপ্ত দৃঢ় হবে,যাতে ডিফ্লেকশন জনিত কারণে কাঠামোর প্রকৃত আকৃতির কোন পরিবর্তন না ঘটে ।

৩) ফর্ম ওয়ার্কের ব্যবহৃত মালামাল সহজলভ্য এবং সুলভ মূল্যের হতে হবে।

৪) শক্ত ভিত্তির উপর ফর্মওয়ার্ক স্থাপন করতে হবে।

৫) পুন:ব্যবহার গুন থাকতে হবে। অর্থাৎ একাধিকবার খুলে কাজে লাগানোর উপযোগি হতে হবে।

৬) সাটারিং খোলার সময় কংক্রিট এর কোন প্রকার ক্ষতি হতে পারবে না।

৭) ফর্ম ওয়ার্কের জয়েন্ট যথেষ্ট মজবুত এবং দৃঢ় হবে যাতে করে সিমেন্ট গ্রাউট লিকেজ না করে ।

৮) আনুভুমিক এবং উলম্ব উভয় দিকেই যথেষ্ট পরিমান সাপোর্ট বা বাঁধন দিতে হবে।

৯) বেশি ভারি হলে বহন করা, সাটার নিয়ে কাজ করা সমস্যা হবে এবং কাজের গতি কমে যাবে।

১০) এটা পানিরোধী হবে,যাতে কংক্রিট হতে পানি শোষণ করতে না পারে ।

১১) এটা সহজে নির্মাণ এবং খুলে ফেলা যাবে।

#ফর্মওয়ার্কের উপর লোড

১) সদ্য প্রস্তুতকৃত কংক্রিটের ওজন

২) সদ্য প্রস্তুতকৃত কংক্রিটের হাইড্রোষ্টাটিক প্রেসার

৩) কার্যরত শ্রমিকের ওজন

৪) কম্পনজনিত লোড

৫) ফর্মের মধ্য কংক্রিট ঢালার সময় ইমপ্যাক্ট প্রতিক্রিয়া।

ধন্যবাদ 📝🏗️🧱

11/02/2025

ছাদ ঢালাই এর একাংশ,,,

পরিশ্রম তো সবাই করে, আর বাকিটা তো ভাগ্যের হাতে
08/02/2025

পরিশ্রম তো সবাই করে, আর বাকিটা তো ভাগ্যের হাতে

ছাদের রড বাইন্ডিং চেক
07/02/2025

ছাদের রড বাইন্ডিং চেক

16/01/2025

কলামে রিং বাঁধা হচ্ছে,,

নতুন সিভিল সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কাজের শুরুর দিকে কিছু সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এগুলো হলো:১. অভিজ্ঞতার অভাব...
16/01/2025

নতুন সিভিল সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কাজের শুরুর দিকে কিছু সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এগুলো হলো:

১. অভিজ্ঞতার অভাব

বাস্তব জীবনের প্রকল্পে কাজ করা এবং তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ করা অনেক সময় কঠিন হতে পারে।

বাস্তব কাজের জটিলতা বুঝতে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সময় লাগে।

২. সঠিক পরিকল্পনা করা

কাজের সময়সূচী এবং কার্যক্রম সমন্বয় করা নতুনদের জন্য জটিল হতে পারে।

বিভিন্ন কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং সময়মতো সম্পন্ন করা চ্যালেঞ্জ হতে পারে।

৩. নির্মাণ কাজের তদারকি

লেবারদের সাথে কাজ করা এবং তাদের কার্যক্রম পরিচালনা করা।

কাজের গুণগত মান বজায় রাখা এবং সঠিক পদ্ধতি অনুসরণ করানো।

৪. যোগাযোগ দক্ষতার অভাব

লেবার, সুপারভাইজার, ক্লায়েন্ট, এবং সিনিয়রদের সাথে সুষ্ঠু যোগাযোগ করা শিখতে হয়।

নতুন প্রকল্পে অনেক সময় নিজেকে প্রমাণ করতে কৌশলগত হতে হয়।

৫. প্রযুক্তিগত চ্যালেঞ্জ

সাইটে ব্যবহৃত নতুন যন্ত্রপাতি এবং সফটওয়্যার বুঝতে কিছুটা সময় লাগে।

Layout এবং Survey-এর সময় সঠিকতা বজায় রাখতে দক্ষতা অর্জন করা প্রয়োজন।

৬. সমস্যা সমাধান

অনভিজ্ঞতার কারণে জটিল সমস্যা সমাধানে শুরুতে দ্বিধাগ্রস্ত হওয়া স্বাভাবিক।

তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে এবং ভুল এড়াতে চাপ অনুভব হতে পারে।

৭. নিরাপত্তা নিশ্চিতকরণ

শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।

নিরাপত্তার মানদণ্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকার ফলে সমস্যায় পড়তে হয়।

৮. বাজেট এবং খরচ নিয়ন্ত্রণ

প্রজেক্ট বাজেটের সীমার মধ্যে কাজ শেষ করার দায়িত্ব।

অপচয় রোধ করতে খরচের সঠিক হিসাব রাখা।

৯. প্রকল্পের দেরি এবং চাপ

প্রকল্প সময়মতো শেষ না হলে ক্লায়েন্ট এবং সিনিয়রদের চাপ মোকাবিলা করতে হয়।

করণীয়:

সিনিয়রদের সাথে পরামর্শ করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন।

সাইটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নিন।

সময়মতো কাজ শেষ করার অভ্যাস গড়ে তুলুন।

নিরাপত্তা এবং গুণগত মান বজায় রাখতে সতর্ক থাকুন।

ধৈর্য ধরে কাজ শিখতে এবং সমস্যা সমাধানে দক্ষ হতে চেষ্টা করুন।

প্রাথমিকভাবে চ্যালেঞ্জ থাকলেও অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়ার সাথে সাথে কাজ অনেক সহজ হয়ে যায়।।।।

Address

Rangpur
5402

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801767114300

Alerts

Be the first to know and let us send you an email when S.S Building Design & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.S Building Design & Consultancy:

Share