15/11/2022
আসসালামু আলাইকুম।
নিজের প্রয়োজনীয় বিষয়গুলো খেয়াল রেখে বাইক রাইডিং করুন। অসাবধানতা এবং অনিয়ন্ত্রিত বাইক রাইডিং আপনার জীবনের হুমকি স্বরূপ তাই আমরা সকলেই সাবধানতার সাথে বাইক রাইডিং করব। সঠিক নিয়মে মোটরসাইকেল চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে সেজন্য নিচের নিয়মগুলো অনুসরণ করে বাইক চালাবেন। আমরা চাই প্রতিটি রাইডি হোক নিরাপদ।
#বাইক রাইড এর সময় যাতে ঠান্ডা বাতাস সরাসরি বুক এবং গলায় না লাগে সেজন্য ভালোমানের জ্যাকেট পরিধান করুন।
#শীতকালে ঠান্ডা বাতাস এবং সর্দিতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে ফুলফেইস হেলমেট পরিধান করুন।
শীতের সকালে কুয়াশায় মোটরসাইকেলের হেডলাইট অন রেখে বাইক রাইড করুন।
#সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করুন।
#শীতের রাতে হেলমেটের ঘোলা হয়ে যাওয়া খুব বিরক্তিকর তাই আন্টি ফগ ভাইসর বা পিন লাক ভাইসর ব্যবহার করুন।
#শীতের সকালে এবং রাতে অনেক কুয়াশা থাকে ফলে রাস্তায় রাস্তায় চলাচল করে অন্যান্য যানবাহন যাতে সহজেই আপনাকে দেখতে পায় সেজন্য রিফ্লেক্টিভ জ্যাকেট ব্যবহার করুন ।
#বাইক রাইড এর সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন কিন্তু শীতের রাতে এই ব্যাপারে একটু সতর্ক থাকা জরুরি কারণ অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন হাতের আংগুল নড়াচড়া করতে সমস্যা হয় তাই আঙ্গুল গরম রাখতে ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন।
#অতিরিক্ত গতির জন্য অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি জীবন পুরাটাই নষ্ট করে দিতে পারে।তাই বাইকের গতি নিজের নিয়ন্ত্রণে রাখুন।
প্রচারেঃ-
.