Hossain Muhammad Nahid

Hossain Muhammad Nahid Silence is my warning...☠️

𝗔𝗹𝗹𝗮𝗵 𝘀𝗮𝘆𝘀 𝗜 𝗴𝗶𝘃𝗲 𝗹𝗮𝘁𝗲, 𝗯𝘂𝘁 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀 𝗴𝗶𝘃𝗲 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿. ♡♡
30/04/2026

𝗔𝗹𝗹𝗮𝗵 𝘀𝗮𝘆𝘀 𝗜 𝗴𝗶𝘃𝗲 𝗹𝗮𝘁𝗲, 𝗯𝘂𝘁 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀 𝗴𝗶𝘃𝗲 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿. ♡♡







26/04/2026

*আল্লাহ বলেন.!!*
*তুমি হয়তো ভাবছো, তুমি অবহেলিত, বঞ্চিত, তোমার প্রাপ্য তুমি কখনোই পাবে না। কিন্তু জেনে রাখো, আমি তোমার প্রতি কোনোদিনও অন্যায় করি না। আমি দেখেছি কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমার অধিকার ছিনিয়ে নিয়েছে, কে তোমার চোখের পানি ফেলিয়েছে। আমি প্রতিটি কথা শুনেছি, প্রতিটি আঘাত দেখেছি। আমি ন্যায়বিচার করবো - হয় এই দুনিয়ায়, নয় আখিরাতে। তুমি শুধু ধৈর্য ধরো, আর তোমার রবের উপর ভরসা রাখো। আমার বিচার কখনো ভুল হয় না..!!*

—সংগৃহীত

*জীবনের প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা লুকিয়ে আছে।**ধৈর্য ধরো,**একদিন তুমি নিজেই বলবে-**আল্লাহ যা কর...
25/04/2026

*জীবনের প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা লুকিয়ে আছে।*
*ধৈর্য ধরো,*
*একদিন তুমি নিজেই বলবে-*
*আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে..!*©

> Pic collected!

06/03/2026

রমজানের জুমা রহমত, মাগফিরাত ও নাজাতের দিন
রমজান এমনিতেই রহমতের মাস।
আর জুমা হলো সাপ্তাহিক ঈদ।
যখন এই দুই একসাথে হয়
তখন তা হয়ে যায় বিশেষ রহমতের মুহূর্ত।
আজকের দিনটি শুধু আরেকটি জুমা নয়…
এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন।

*জুমার মর্যাদা*
জুমা এমন একটি দিন
যেদিন একটি বিশেষ সময় আছে,
যে সময় বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন।
প্রিয় নবী Muhammad ﷺ বলেছেন,
জুমার দিনে এমন একটি সময় রয়েছে,
যখন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়—
আল্লাহ তা দান করেন। (সহিহ হাদিস)
তাহলে ভাবুন
রমজানের জুমায় সেই দোয়া কত বেশি শক্তিশালী হতে পারে!

*আজকের করণীয়*
• বেশি বেশি ইস্তিগফার করুন
• কুরআন তিলাওয়াত করুন
• দরুদ শরীফ পড়ুন
• আছরের পর দোয়ায় সময় দিন
• গোপনে গোপনে আল্লাহর কাছে কাঁদুন
আজ নিজের জন্য দোয়া করুন,
মা-বাবার জন্য দোয়া করুন,
উম্মাহর জন্য দোয়া করুন।

*এই রমজান কি আগেরগুলোর মতোই চলে যাচ্ছে?*
নাকি সত্যিই বদলাচ্ছে আমাদের?
জুমার খুতবা শুধু শোনার জন্য নয়
নিজেকে পরিবর্তন করার জন্য।

*আজ সিদ্ধান্ত নিন*
• পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করবেন
• গুনাহ ছাড়বেন
• হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসবেন
• কুরআনের সাথে সম্পর্ক গড়বেন

ᴊᴜʙᴀʏᴇʀ ᴍᴀʜᴍᴏᴏᴅ
___`কঠিন জামানায়`



06/03/2026

*রমাদানকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানাতে আমলের পরিকল্পনা*

_দোয়া ও যিকির পরিকল্পনা_

১) প্রতিদিন ১০০ বার ইস্তিগফার।
২) ১০০ বার দরুদ শরীফ।
৩) ১০০ বার “লা ইলাহা ইল্লাল্লাহ”।
৪) ১০০ বার “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি”।
৫) ফজর ও মাগরিবের পর মাসনুন আযকার নিয়মিত।
৬) প্রতিদিন অন্তত ১৫ মিনিট শুধু কান্নার দোয়া (একান্ত নির্জনে)।
৭) একটি ব্যক্তিগত দোয়ার তালিকা তৈরি করে প্রতিদিন পড়া।

ᴊᴜʙᴀʏᴇʀ ᴍᴀʜᴍᴏᴏᴅ
___`কঠিন জামানায়`



06/03/2026

*রমাদান কি ১০ দিন করে ভাগ করা?*

রমাদান মাসকে অনেক জায়গায় তিন ভাগে ভাগ করে বলা হয়—প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাত (জাহান্নাম থেকে মুক্তি)। কথাটি শুনতে ভালো লাগলেও এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই বক্তব্যটি একটি দুর্বল (যঈফ) বর্ণনা হিসেবে ইমাম বায়হাকী রহ. তাঁর “শু‘আবুল ঈমান” গ্রন্থে উল্লেখ করেছেন। মুহাদ্দিসগণ একে সহিহ হিসেবে গ্রহণ করেননি।

সহিহ হাদিসে কোথাও রমাদানকে এভাবে নির্দিষ্টভাবে ১০ দিন করে ভাগ করা হয়নি। বরং রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।” (সহিহ বুখারি ৩৮, সহিহ মুসলিম ৭৬০)। এখানে পুরো রমাদানের ফজিলতের কথা বলা হয়েছে, নির্দিষ্ট কোনো অংশের নয়।

হ্যাঁ, রমাদানের শেষ দশকের বিশেষ মর্যাদা আছে। কারণ এই দশকেই রয়েছে লাইলাতুল কদর। সহিহ বুখারি (২০২৪) ও সহিহ মুসলিম (১১৭৪) থেকে জানা যায়, রাসূল ﷺ শেষ দশকে ইবাদত বৃদ্ধি করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। তবে এটি আলাদা ফজিলত, ১০ দিন রহমত–১০ দিন মাগফিরাত–১০ দিন নাজাত এই বিভাজনের প্রমাণ নয়।

সঠিক কথা হলো—পুরো রমাদানই রহমতের মাস, পুরো মাসই মাগফিরাতের মাস এবং পুরো মাসই জাহান্নাম থেকে মুক্তির সুযোগের মাস। তাই মাসটিকে ভাগ করে সীমাবদ্ধ না করে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দিনকে গুরুত্ব দেওয়া উচিত।

আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন এবং পুরো রমাদানকে আমলের মাধ্যমে কাজে লাগানোর তাওফিক দিন। আমীন। 🤲

ᴊᴜʙᴀʏᴇʀ ᴍᴀʜᴍᴏᴏᴅ
___`কঠিন জামানায়`



05/03/2026

চলছে রমাদান। এই রমাদানে পবিত্র কুরআনুল কারিমের ব্যাপারে কিছু তথ্য জানি:

• পবিত্র কুরআন নাজিল হয়েছে মোট ২৩ বছরে।

• এর মধ্যে মক্কায় নাজিল হয়েছে ১৩ বছর।

• আর মদিনায় নাজিল হয়েছে ১০ বছর।

• কুরআনের মোট পারা (جزء) সংখ্যা: ৩০টি।

• কুরআনের মোট হিজব (حزب) সংখ্যা: ৬০টি।

• কুরআনের মোট সূরা: ১১৪টি।

• কুরআনের মোট রুবু (ربع) বা চতুর্থাংশ অংশ: ২৪০টি।

• কুরআনের মোট শব্দ: ৭৭,৪৩৯টি।

• কুরআনের মোট আয়াত: ৬,২৩৬টি।

• কুরআনের মোট অক্ষর: ৩২১,২৫০টি।

• কুরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা আল-ফাতিহা।
মাহমুদ বিন নূর



05/03/2026

*আলতো বাতাস, নিঃশব্দ চারপাশ আর সিজদাহর শান্তি—ফজর যেন জান্নাতের এক খণ্ড ছায়া।*
> আলহামদুলিল্লাহ!! 🫀✨



05/03/2026

🔴সাইয়্যেদুল ইস্তেগফার :

আরবি: اَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ.

`বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাক্বতানি ওয়া আনা আব্দুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু, আউজুবিকা মিন শাররি মা সানাতু, আবূউ ইলাইকা বিনি`মাতিকা আলাইয়্যা ওয়া আবূউ বিযাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।`



05/03/2026

*সাহরীতে একটি হলেও খেজুর খেয়ে নিবেন ইন শা আল্লাহ। ✨*

কে বলে দোয়া কবুল হয় না?মক্কার হারামে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর ঘটনা। ইফতারের ঠিক আগ মুহূর্তে...
05/03/2026

কে বলে দোয়া কবুল হয় না?

মক্কার হারামে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর ঘটনা। ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করছিলেন।

অভাব-অনটনে জর্জরিত এই ব্যক্তিটি নিজের ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছিলেন।

ঠিক সেই মুহূর্তে হারামের লাইভ ক্যামেরাটি তাঁর ওপর ফোকাস করে। হারাম শরীফের চ্যানেল থেকে সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সৌদি আরবের একজন দানবীর ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং তাঁর সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নেন।

পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞেস করা হলো, তিনি তখন কোন দোয়াটি পড়ছিলেন? তিনি জানালেন, তিনি অভাব মুক্তির সেই দোয়াটি পড়ছিলেন যা রাসূলুল্লাহ ﷺ এক মেহমানের আগমনের সময় পড়েছিলেন।

ঘটনাটি হলো, একবার নবীজী ﷺ-এর ঘরে একজন মেহমান এলেন। তিনি তাঁর স্ত্রীদের কাছে খাবারের খোঁজে লোক পাঠালেন, কিন্তু খবর এলো ঘরে কিছুই নেই। তখন রাসূলুল্লাহ ﷺ এই দোয়াটি পাঠ করলেন,

"اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ"

(আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা, ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আন্তা)

অর্থ: "হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি। কেননা, আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়।" (আবু দাউদ, সহীহ আল জামে, তাবারানী)

দোয়া করার কিছুক্ষণ পরই নবীজী ﷺ-এর কাছে উপহার হিসেবে একটি ভাজা বকরি এলো।

উলামাদের মতে, অভাব ও সংকটের সময় এই দোয়াটি পড়া অত্যন্ত বরকতময়।

আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না।

- Salman Farsi

Address

Patgram

Telephone

+8801718302697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Muhammad Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hossain Muhammad Nahid:

Share