Trusted Building Design & Consultant

Trusted Building Design & Consultant It's Engineering Construction Firm Special For Building Planing, Designing, Building Construction & All materials( Brick, Sand, Stone, Cement, steel Bar etc.)

Supplier

রমজানের সংযম শেষে ঈদের আনন্দে আলোকিত হোক সবার জীবন। প্রিয়জনদের সঙ্গে কাটুক ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরা এই উৎসবের মুহূর...
21/03/2026

রমজানের সংযম শেষে ঈদের আনন্দে আলোকিত হোক সবার জীবন। প্রিয়জনদের সঙ্গে কাটুক ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরা এই উৎসবের মুহূর্ত।
TBDC-এর পক্ষ থেকে রইল সবার জন্য ঈদের শুভেচ্ছা।

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
18/02/2026

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

বাংলাদেশের খ্যাতিমান স্থপতি Marina Tabassum -এর নকশা করা ‘ খুদি বাড়ি ’ সম্মানজনক আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার (AKAA...
02/09/2025

বাংলাদেশের খ্যাতিমান স্থপতি Marina Tabassum -এর নকশা করা ‘ খুদি বাড়ি ’ সম্মানজনক আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার (AKAA) অর্জন করেছে—যা সত্যিই আনন্দের বিষয়।

খুদি বাড়ি – বাংলায় “ছোট ঘর” – চরাঞ্চলের জলবায়ু-অভিযোজিত জনগোষ্ঠীর জন্য নির্মিত একটি সাশ্রয়ী, সহজে নির্মাণযোগ্য ও টেকসই আশ্রয়স্থল। বাঁশ ও ইস্পাত সংযোগ দিয়ে তৈরি এই ঘর মাত্র তিন দিনে তৈরি করা যায় এবং তিন ঘন্টায় খোলা সম্ভব।

বি.দ্র. - ছবি অনলাইন থেকে সংগ্রহ করা।

অথচ তাদের সবার বয়স ছিলো কাগজের প্লেন উড়ানোর!😥🤲রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,“অগ্নিদাহে মৃ"ত ব্যক্তি শহীদ”(আন-নাসায়ী ১৮৪৬,সহিহ...
21/07/2025

অথচ তাদের সবার বয়স ছিলো কাগজের প্লেন উড়ানোর!😥🤲
রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,
“অগ্নিদাহে মৃ"ত ব্যক্তি শহীদ”

(আন-নাসায়ী ১৮৪৬,সহিহ)

- হে আরশের মালিক তাদের শহিদ হিসেবে কবুল করে নিও। 😢

বাড়ি তৈরির হিসাব২০২৫ সালের একটি বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হতে পারে তার একটি হিসাব দেব। অনেক সময় বাড়ির ডিজাইনের...
26/06/2025

বাড়ি তৈরির হিসাব

২০২৫ সালের একটি বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হতে পারে তার একটি হিসাব দেব। অনেক সময় বাড়ির ডিজাইনের উপর বা বাড়ির তৈরির স্থানের উপর বাড়ির নির্মাণ খরচ কম-বেশি হতে পারে। তবে আমি আপনাদেরকে একটি মোটামুটি ধারণা দেব যে একটি বাড়ি তৈরি করতে গেলে আনুমানিক কত টাকা খরচ হতে পারে। আশা করি, আপনারা এই ফলাফলের মাধ্যমে আপনার বাড়ি তৈরির হিসাব বের করতে পারবেন।

বাড়ি তৈরির হিসাব

বাড়ি তৈরির প্রথম ধাপ হলো বাজেট নির্ধারণ। বাজেটের মধ্যে নির্মাণের সমস্ত খরচ অন্তর্ভুক্ত করতে হবে।

১) ভূমি খরচ

বাড়ি তৈরি করার জন্য প্রথমে জমির প্রয়োজন। যদি আপনার জমি না থাকে, তাহলে আপনাকে জমি কিনে নিতে হবে। আর যদি জমি থেকে থাকে, তাহলে জমির মূল্য এখানে যোগ হবে না; এখানে শুধু বিল্ডিং বা নির্মাণের খরচ যোগ হবে।

২) নকশা খরচ

বাড়িটি কয় তলা হবে এবং বাড়ির ডিজাইন কেমন হবে, তার ওপর বাড়ির ডিজাইন খরচ নির্ভর করে। যদি কম খরচে বাড়ির ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কম খরচে সমগ্র বাংলাদেশে ডিজাইন করে থাকি। আমাদের ফোন নম্বর: ০১৯১৪৯০৮৯৩০

৩) নির্মাণ খরচ

একতলা বাড়ি বা ডুপ্লেক্স বাড়ির জন্য প্রতি স্কয়ার ফিট ২২০০ টাকা থেকে ২৫০০ টাকার মতো খরচ হতে পারে, যা স্থান এবং বাড়ির ডিজাইন অনুযায়ী কম-বেশি হতে পারে।
যদি ধরি, একটি ডুপ্লেক্স বাড়ির মোট স্কয়ার ফিট হচ্ছে ১৫০০ স্কয়ার ফিট। তাহলে হিসাব হবে:
১৫০০ × ২২০০ = ৩,৩০,০০০ টাকা।

অর্থাৎ, ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ হবে।

আবাসিক ৩ তলা থেকে ৬ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ২৫০০ থেকে ২৮০০ টাকা খরচ হয়।
আবাসিক ৭ তলা থেকে ৮ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ২৭০০ থেকে ৩০০০ টাকা খরচ হয়।
আবাসিক ৯ তলা থেকে ১০ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ হয়।
৪) অতিরিক্ত খরচ

এর মধ্যে ইলেকট্রিসিটি, প্লাম্বিং, ইন্টেরিয়র ডিজাইন, আসবাবপত্র এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকতে পারে। সাধারণত এটি ১০-১৫% হয়ে থাকে।

বাড়ি নির্মাণ খরচ বা বাড়ি তৈরির হিসাব

আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে প্রতি স্কয়ার ফিটে কত টাকা খরচ হবে, তার যদি আরো বিস্তারিত হিসাব বের করতে চাই, মানে কোন খাতে কত টাকা খরচ হবে। আমরা যে একটি প্রাথমিক হিসাব করেছিলাম যে ১৫০০ স্কয়ার ফিট বাড়ির জন্য ৩৩ লাখ টাকা খরচ পড়বে, তা কোন খাতে কত টাকা খরচ পড়বে, তার একটা ডেমো আমরা নিচে প্রকাশ করছি।

ভিত্তি ও কাঠামো = ৩৫% (১,১৫৫,০০০ টাকা)
ইটের কাজ = ১০% (৩৩০,০০০ টাকা)
ফ্রেম ও কাঠের কাজ = ৫% (১৬৫,০০০ টাকা)
প্লাস্টার = ৪% (১৩২,০০০ টাকা)
টাইলস ও ফ্লোর সংক্রান্ত কাজ = ৭% (২৩১,০০০ টাকা)
বৈদ্যুতিক ও সেনেটারী সরঞ্জামাদি = ৬% (১৯৮,০০০ টাকা)
রঙ এর কাজ = ৩% (৯৯,০০০ টাকা)
রান্নঘর ও টয়লেট এর সাজসজ্জা = ৩% (৯৯,০০০ টাকা)
অ্যালুমিনিয়াম ও জানালার ফ্রেমিং এর সাজসজ্জা = ৭% (২৩১,০০০ টাকা)
মিস্ত্রি খরচ= ২০% (৬৬০,০০০ টাকা)
মোট খরচ = ১০০% (৩৩ লক্ষ টাকা)

কিছু প্রাথমিক হিসাব জেনে রাখুন

৫” ওয়াল গাঁথুনিতে প্রতি ১’ (স্কয়ার ফিট) গাঁথুনীতে ৫টি ইট লাগে।
৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
সিমেন্ট, বালি ও পানির মিশ্রণে তৈরি মশলা ৩০—৪৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে।
গাঁথুনীর কাজের ক্ষেত্রে ১ দিনে সর্বোচ্চ ৫ ফুট পর্যন্ত এবং একবারে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত গাঁথুনীর কাজ করা উচিত।
গাঁথুনীতে মসালার পুরুত্ব ১/২ ইঞ্চির বেশী হবে না।
ইটের কাজ শুরুর ১২ ঘন্টা পূর্বে ইট হাউজে ভিজাতে হবে।
উপসংহার

স্থান, ডিজাইন এবং অন্যান্য ফ্যাক্টরের কারণে এই খরচে পরিবর্তন আসতে পারে। তাই সঠিক বাজেট তৈরির জন্য স্থানীয় বাজার ও নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই তথ্য আপনাকে সাহায্য করবে আপনার বাড়ি তৈরির পরিকল্পনা করতে!

২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে স...
26/03/2025

২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। গৌরবময় স্বাধীনতা দিবসে শুভেচ্ছা এবং আত্মোৎসর্গকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা, অসীম সাহসী মুক্তিকামী সকলকে বিনম্র শ্রদ্ধা ও স্মরণ।

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রইআমি বাংলার কথা কই... বাংলা ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি বিনত ...
21/02/2025

আমি বাংলায় ভাসি,
বাংলায় হাসি,
বাংলায় জেগে রই
আমি বাংলার কথা কই...

বাংলা ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি বিনত শ্রদ্ধা

বাড়ি নির্মাণের কথা ভাবছেন?

আমরাই হতে পারি অাপনার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চাবিকাঠি। আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর, নিরাপদ এবং টেকসই । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, অাধুনিক ডিজাইন ও সঠিক অবকাঠামোর মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য ।

প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে।

আমাদের সেবা সমূহঃ

১। আর্কিটেকচারাল ড্রয়িং
২। 3D ডিজাইন, ( ইন্টেরিয়র ও এক্সট্রারিয়র ডিজাইন)
৪। স্ট্রাকচারাল ড্রয়িং,
৫। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৬। প্লাম্বিং ড্রয়িং,
৭। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৮। বিল্ডিং কনস্ট্রাকশন
৯। পৌরসভা ড্রয়িং সীট
১০। রাজউক প্লান পাশে সর্বত্র সহযোগিতা।
১১। সয়েল টেস্ট ও পাইলিং

আমরা নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে কাজ করতেছি, অাপনাদের স্বপ্নকে বাস্তবায়নই অামাদের মূল লক্ষ।আপনি চাইলে অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি আপনার গ্রামে করতে পারবেন। আমরা স্বল্প টাকায় অনেক সুন্দর ডিজাইন করে থাকি। আমরা আপনাকে শতভাগ সাহায্য করবো ইনশাঅাল্লাহ।

অামাদের অফিস -

অফিস:-
ট্রাস্টেড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট
পঞ্চবটি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মোবাইল:০১৭৬৪২৬০০৪০

বাড়ি নির্মাণের কথা ভাবছেন? আমরাই হতে পারি  অাপনার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চাবিকাঠি।  আপনার কষ্টে অর্জিত টাকায় নির্ম...
27/01/2025

বাড়ি নির্মাণের কথা ভাবছেন?

আমরাই হতে পারি অাপনার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চাবিকাঠি। আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর, নিরাপদ এবং টেকসই । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, অাধুনিক ডিজাইন ও সঠিক অবকাঠামোর মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য ।

প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে।

আমাদের সেবা সমূহঃ

১। আর্কিটেকচারাল ড্রয়িং
২। 3D ডিজাইন, ( ইন্টেরিয়র ও এক্সট্রারিয়র ডিজাইন)
৪। স্ট্রাকচারাল ড্রয়িং,
৫। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৬। প্লাম্বিং ড্রয়িং,
৭। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৮। বিল্ডিং কনস্ট্রাকশন
৯। পৌরসভা ড্রয়িং সীট
১০। রাজউক প্লান পাশে সর্বত্র সহযোগিতা।
১১। সয়েল টেস্ট ও পাইলিং

আমরা নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে কাজ করতেছি, অাপনাদের স্বপ্নকে বাস্তবায়নই অামাদের মূল লক্ষ।আপনি চাইলে অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি আপনার গ্রামে করতে পারবেন। আমরা স্বল্প টাকায় অনেক সুন্দর ডিজাইন করে থাকি। আমরা আপনাকে শতভাগ সাহায্য করবো ইনশাঅাল্লাহ।

অামাদের অফিস -

অফিস:-
ট্রাস্টেড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট
পঞ্চবটি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মোবাইল:০১৭৬৪২৬০০৪০

নতুন বছরে নিজে ভালো থাকি, অন্যকেও ভালো রাখি!সকলের জীবনে ২০২৫ নিয়ে আসুক সমৃদ্ধি ও সম্প্রীতি।Happy New Year 2025!
01/01/2025

নতুন বছরে নিজে ভালো থাকি, অন্যকেও ভালো রাখি!

সকলের জীবনে ২০২৫ নিয়ে আসুক সমৃদ্ধি ও সম্প্রীতি।
Happy New Year 2025!

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

পাইলিং 🏗️🏗️🏗️🏗️প্রজেক্ট: ৫ তলা ফাউন্ডেশন 🏘️মালিক: ওয়াহিদুজ্জামান লোকেশন : জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।
28/03/2023

পাইলিং 🏗️🏗️🏗️🏗️
প্রজেক্ট: ৫ তলা ফাউন্ডেশন 🏘️
মালিক: ওয়াহিদুজ্জামান
লোকেশন : জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।

ফাউন্ডেশন ওয়ার্ক 🏗️🏗️প্রজেক্ট: ৫ তলামালিক: মো: কামাল জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
28/03/2023

ফাউন্ডেশন ওয়ার্ক 🏗️🏗️

প্রজেক্ট: ৫ তলা
মালিক: মো: কামাল
জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

Address

Narayanganj
1400

Telephone

+8801999200029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trusted Building Design & Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trusted Building Design & Consultant:

Share