Dream Home Design & Architect

Dream Home Design & Architect Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Home Design & Architect, Engineering service, Shibumarket, Fatullah, Narayanganj.
(5)

বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন? বাড়ি নির্মাণ সম্পর্কিত পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Engr Shahidul Islam
B.Sc in Civil (DIU)
M.Sc in Structure (MIST)
Phon- 01919-346296, 01849-246296
Whatsapp- 01919346296
Imo- 01849246296

শুভ সকাল, মেঘনা নদীর তীর থেকে!!
15/05/2026

শুভ সকাল, মেঘনা নদীর তীর থেকে!!

মিস্ত্রি যখন ইঞ্জিনিয়ার তখন এমন কাজ হওয়াই তো স্বাভাবিক!!!
13/05/2026

মিস্ত্রি যখন ইঞ্জিনিয়ার তখন এমন কাজ হওয়াই তো স্বাভাবিক!!!

শিয়াল মুরগী কে বলছে এই শুনো সবাই কিন্তু এক না!! 🏃‍♂️😃😃🤭🤭
12/05/2026

শিয়াল মুরগী কে বলছে এই শুনো সবাই কিন্তু এক না!!
🏃‍♂️😃😃🤭🤭

নদীর মাঝে ব্রিজ বা সেতু নির্মাণ একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী প্রকৌশল প্রক্রিয়া। এর প্রাথমিক কাজগুলোকে মূলত পরিকল্...
12/05/2026

নদীর মাঝে ব্রিজ বা সেতু নির্মাণ একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী প্রকৌশল প্রক্রিয়া। এর প্রাথমিক কাজগুলোকে মূলত পরিকল্পনা, জরিপ এবং ফাউন্ডেশন প্রস্তুতি—এই তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়।
​নিচে পর্যায়ক্রমে প্রাথমিক ধাপগুলো আলোচনা করা হলো:
​১. প্রাথমিক পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই (Feasibility Study)
​যেকোনো ব্রিজ নির্মাণের আগে প্রকৌশলীরা যাচাই করেন যে ওই নির্দিষ্ট স্থানে ব্রিজ তৈরি করা আদৌ সম্ভব কি না এবং এটি কতটা টেকসই হবে।
​ট্রাফিক বিশ্লেষণ: ব্রিজের ওপর দিয়ে দৈনিক কী পরিমাণ যানবাহন চলাচল করবে তার হিসাব।
​অর্থনৈতিক প্রভাব: ব্রিজের সুফল এবং ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ।
​২. টেকনিক্যাল সার্ভে বা জরিপ
​এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে নদীর গতিপ্রকৃতি ও মাটির গঠন বোঝা হয়।
​হাইড্রোলজিক্যাল সার্ভে: নদীর পানির গভীরতা, স্রোতের গতিবেগ এবং বছরের বিভিন্ন সময়ে পানির স্তরের হ্রাস-বৃদ্ধি পরিমাপ করা হয়।
​জিওটেকনিক্যাল সার্ভে (Soil Test): নদীর তলদেশের মাটির গভীরতা এবং মাটির ধারণক্ষমতা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ওপর ভিত্তি করেই ব্রিজের 'পাইলিং' কতটা গভীর হবে তা ঠিক করা হয়।
​৩. কফারড্যাম (Cofferdam) নির্মাণ
​নদীর মাঝে পিলারের কাজ শুরু করার আগে পানি সরিয়ে একটি শুকনো কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন। এর জন্য কফারড্যাম ব্যবহার করা হয়।
​এটি হলো ইস্পাতের শিট পাইলিং দিয়ে তৈরি একটি অস্থায়ী বেষ্টনী যা নদীর নির্দিষ্ট অংশকে ঘিরে ফেলে।
​ঘেরাও করার পর এর ভেতর থেকে পানি পাম্প করে বের করে দেওয়া হয়, যাতে প্রকৌশলীরা সরাসরি নদীর তলদেশে কাজ করতে পারেন।
​৪. ফাউন্ডেশন বা ভিত্তি স্থাপন (Piling & Pier Construction)
​সেতুর মূল ওজন বহন করার জন্য মাটির গভীরে শক্ত ভিত্তি তৈরি করা হয়।
​পাইলিং (Piling): মাটির নিচে যদি শক্ত স্তর না পাওয়া যায়, তবে দীর্ঘ পাইপ বা কংক্রিটের খুঁটি মাটির অনেক গভীরে ঢুকিয়ে দেওয়া হয়।
​ক্যাসন (Caisson): যদি পানি খুব গভীর হয়, তবে ক্যাসন নামক বিশাল বায়ুরোধী কাঠামো ডুবিয়ে তার ভেতর কাজ করা হয়।
​পিলার বা পিয়ার নির্মাণ: ফাউন্ডেশন শক্ত হয়ে গেলে তার ওপর কংক্রিটের পিলার বা পিয়ার তৈরি করা হয়, যা শেষ পর্যন্ত ব্রিজের উপরিভাগ (Deck) ধরে রাখবে।
​৫. মালামাল পরিবহনের লজিস্টিকস
​নদীর মাঝে কাজ করার জন্য বিশেষ ধরনের লজিস্টিক সুবিধা প্রয়োজন হয়:
​বার্জ (Barge): বড় বড় ক্রেন, মিক্সার মেশিন এবং মালামাল বহন করার জন্য বিশাল ভাসমান প্ল্যাটফর্ম বা বার্জ ব্যবহার করা হয়।
​অস্থায়ী জেটি: পাড় থেকে মাঝনদী পর্যন্ত সরঞ্জাম নেওয়ার জন্য সাময়িক সংযোগ পথ তৈরি করা হয়।
​ব্রিজ নির্মাণের এই প্রাথমিক ধাপগুলো সঠিক ও নিখুঁত হওয়া জরুরি, কারণ পুরো কাঠামোর স্থায়িত্ব এবং নিরাপত্তা এই ভিত্তিগুলোর ওপরই নির্ভর করে।

12/05/2026

নতুন আরো একটি প্রযেক্টে সয়েল টেষ্ট এর কাজ চলছে।

নতুন আরো একটি প্রযেক্টে সয়েল টেষ্ট ও ডিজিটাল সার্ভের কাজ চলছে।
12/05/2026

নতুন আরো একটি প্রযেক্টে সয়েল টেষ্ট ও ডিজিটাল সার্ভের কাজ চলছে।

10/05/2026

Happy Mother’s Day! 💚

10/05/2026

অতি বৃষ্টিতে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন।

10/05/2026

রাইডে উঠার আগে সতর্ক থাকুন!!

10/05/2026

রাইড ব্যবহারে সবাই সতর্ক থাকুন!!

শেয়ার করে নিজের প্রোফাইল রেখে দিন!!FAR (Floor Area Ratio) বোঝা কতটা জরুরি? শিখে নিন কোটি টাকার মূল্যবান হিসাব!হ্যালো বন...
09/05/2026

শেয়ার করে নিজের প্রোফাইল রেখে দিন!!
FAR (Floor Area Ratio) বোঝা কতটা জরুরি? শিখে নিন কোটি টাকার মূল্যবান হিসাব!

হ্যালো বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকেই শেখান না — অথচ আপনার কোটি টাকা বাঁচাতে পারে। বিশেষ করে যাঁরা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, অথবা বাড়ি বানানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য এই তথ্য অনেক গুরুত্বপুর্ণ।

FAR বা Floor Area Ratio — এটি জানা প্রতিটি প্রকৌশলী বা ভবন মালিকের জন্য অপরিহার্য।
অনেকেই শুধু বইয়ে FAR এর রেট দেখে রাখেন, কিন্তু আসলে কিভাবে হিসাব করতে হয়, তা জানেন না। এমনকি অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারও এই হিসাব কনফিডেন্টলি করতে পারেন না।

চলুন সরাসরি উদাহরণে যাই —
ধরা যাক, আপনার কাছে ৫ কাঠা জমি আছে এবং সেখানে ৮-১০ তলা বাড়ি করার ইচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী (যেমন রাজউক বা অন্যান্য কর্তৃপক্ষের বিধিমালা) ভবনের চারপাশে সেটব্যাক রাখতে হবে। তাই ইচ্ছা করলেই ১০ তলা করা যাবে না। FAR সঠিকভাবে না জেনে ডিজাইন করলে ঝুঁকিতে পড়তে পারেন।

FAR জানার সুবিধা:
✅ ভালো চাকরির সম্ভাবনা বেড়ে যায়
✅ নিজের ভবন নিজেই হিসাব করতে পারবেন

FAR হিসাবের পদ্ধতি (একটি বাস্তব উদাহরণ):

জমির আকার: ৫ কাঠা

রাস্তার প্রস্থ: ২০ ফুট

অনুমোদিত FAR: ৩.৫
(দ্রষ্টব্য: ২০২২-২০৩৫ ড্যাপে FAR এবং রাস্তার প্রস্থের আপডেট আছে, এটা অন্য কোনোদিন বিশ্লেষণ করব, এখানে ২০০৮ সালের বিধিমালা অনুসারে দেখানো হলো)

Step-by-Step হিসাব

✅ Maximum Buildable Area (MBA):
= Land × FAR
= ৫ কাঠা × ৩.৫
= ৫ × ৭২০ sqft × ৩.৫
= ৩৬০০ × ৩.৫
= ১২,৬০০ sqft

✅ Maximum Ground Coverage (MGC):
= Land × 62.5%
= ৫ × ৭২০ × ০.৬২৫
= ৩৬০০ × ০.৬২৫
= ২,২৫০ sqft

✅ Number of Floors (NOF):
= MBA / MGC
= ১২,৬০০ / ২,২৫০
= ৫.৬ তলা

✅ মোট তলা সংখ্যা:
= Ground Floor + ৫.৬
= ১ + ৫.৬
= ৬.৬ তলা (প্রায় ৬ তলা + চিলেকোঠা)

বিশেষ পরামর্শ:
যদিও এই হিসাব অনুযায়ী প্রায় ৭ তলা দাঁড়ায়, ভূমিকম্প এবং ভবন স্থায়িত্বের কথা চিন্তা করে ৬ তলাই বেশি নিরাপদ।

👉 মনে রাখবেন: FAR এর হিসাব জানা থাকলে নিজের ডিজাইনকে নিয়মের মধ্যে রাখতেও পারবেন, আবার কোটি টাকার ভুল বিনিয়োগ থেকেও রক্ষা পাবেন।

Address

Shibumarket, Fatullah
Narayanganj
1400

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801919346296

Alerts

Be the first to know and let us send you an email when Dream Home Design & Architect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Home Design & Architect:

Share