Ideal House Design & Consultancy

Ideal House Design & Consultancy Architectural, Structural & Interior Design Solutions. Support Your Dreams.

▪️ ছাদ শাটারিং খুলবেন কবে?একটু ভুল সময় ঝুঁকিতে পুরো ভবন!অনেকেই কাজ তাড়াতাড়ি শেষ করার জন্যকংক্রিট পুরো শক্ত হওয়ার আগে...
16/02/2026

▪️ ছাদ শাটারিং খুলবেন কবে?
একটু ভুল সময় ঝুঁকিতে পুরো ভবন!
অনেকেই কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য
কংক্রিট পুরো শক্ত হওয়ার আগেই শাটারিং খুলে ফেলেন
-----------------------------------------------------------------------------
🔹এটাই ভবনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।
মনে রাখবেন
🔹 কংক্রিট শক্ত না হলে ভবন কখনোই নিরাপদ নয়।
🔹 শাটারিং খোলার সঠিক নিয়ম (Standard Guideline)
🔹 স্ল্যাব / ছাদ
🔹 ১৪ – ২১ দিন পর
🔹 বিম (Beam)
🔹 ছোট বিম: ১৪ দিন
🔹 বড় বিম: ২১ দিন বা তার বেশি
🔹 কলাম (Column)
🔹 ২ দিন পর খোলা যায়
🔹 সিঁড়ি (Staircase)
🔹 ১০ – ১৪ দিন পর
🔹 Curing কেন এত গুরুত্বপূর্ণ?

কংক্রিটকে শক্ত, টেকসই ও দীর্ঘস্থায়ী করতে
▪️ কমপক্ষে ২৮ দিন নিয়মিত পানি দেওয়া (Curing) বাধ্যতামূলক।
▪️ Curing না করলে কী হয়?
▪️ কংক্রিট দুর্বল হয়ে যায়
▪️ ফাটল দেখা দেয়
▪️ ভবনের আয়ু কমে যায়
▪️ নিরাপদ ও টেকসই ভবনের জন্য

সঠিক পরিকল্পনা ও দক্ষ ডিজাইনারের মাধ্যমে নিরাপদ ও সুন্দর ভবন নির্মাণে আমরা কাজ করি।প্রজেক্ট লোকেশন - গৌরীপুর, ময়মনসিংহ 📐...
11/02/2026

সঠিক পরিকল্পনা ও দক্ষ ডিজাইনারের মাধ্যমে নিরাপদ ও সুন্দর ভবন নির্মাণে আমরা কাজ করি।

প্রজেক্ট লোকেশন - গৌরীপুর, ময়মনসিংহ

📐 আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন
🏗️ আবাসিক ভবন প্রকল্প
📩 প্ল্যান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন
01987813006
01710672181

#বাড়ির_নকশা
িজাইন
#স্ট্রাকচারাল_ডিজাইন
#নির্মাণ_পরামর্শ

সঠিক পরিকল্পনা ও দক্ষ ডিজাইনারের মাধ্যমে নিরাপদ ও সুন্দর ভবন নির্মাণে আমরা কাজ করি।প্রজেক্ট লোকেশন - ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ...
27/12/2025

সঠিক পরিকল্পনা ও দক্ষ ডিজাইনারের মাধ্যমে নিরাপদ ও সুন্দর ভবন নির্মাণে আমরা কাজ করি।

প্রজেক্ট লোকেশন - ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

📐 আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন
🏗️ আবাসিক ভবন প্রকল্প
📩 প্ল্যান ও পরামর্শের জন্য ইনবক্স করুন

#বাড়ির_নকশা
িজাইন
#স্ট্রাকচারাল_ডিজাইন
#নির্মাণ_পরামর্শ

বিমের ল্যাপিং (Lapping) দেওয়ার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল ল্যাপিং করলে স্ট্রাকচারের শক্তি কমে যায়। নিচে সহজ ভাষায় ...
10/12/2025

বিমের ল্যাপিং (Lapping) দেওয়ার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল ল্যাপিং করলে স্ট্রাকচারের শক্তি কমে যায়। নিচে সহজ ভাষায় স্ট্যান্ডার্ড ল্যাপিং রুল দেওয়া হলো:

✅ বিমে ল্যাপিং দেওয়ার মূল নিয়ম

1️⃣ ল্যাপিং Zone (মধ্য অংশে ল্যাপ)

বিমের Mid-span (মাঝখানের 1/3 অংশে) ল্যাপ দিতে হয়।

Support-এর (কলাম সংযোগের) গায়ে বা পাশে ল্যাপ দেওয়া যাবে না।

কারণ: Support-এ bending moment বেশি থাকে → ল্যাপ করলে দুর্বল হয়।

✅ 2️⃣ ল্যাপের দৈর্ঘ্য (Lap Length)

🧱 RCC Grade অনুযায়ী ল্যাপ দৈর্ঘ্য:

Fe-500 স্টিলের জন্য:

Tension zone = 50 × bar diameter (50d)

Compression zone = 40 × bar diameter (40d)

Fe-415 স্টিলের জন্য:

Tension zone = 40d

Compression zone = 30d

উদাহরণ:
যদি রড 12 mm, Fe-500 হয়
→ Lap = 50 × 12 = 600 mm (60 cm)

✅ 3️⃣ ল্যাপিং বার সংখ্যা

একটি সেকশনে একসাথে 50% এর বেশি রড ল্যাপ দেওয়া যাবে না।

মানে:
যদি 4 টি টপ বার = একসাথে 2 টির বেশি ল্যাপ হবে না।

✅ 4️⃣ রডগুলোকে টাইট করে বাঁধতে হবে

ল্যাপ অংশে বাইন্ডিং ওয়্যার দিয়ে ভালোভাবে বাঁধতে হবে।

প্রয়োজনে U-clip / spacer ব্যবহার করা যায়।

✅ 5️⃣ ছোট রডে (≤12mm) ল্যাপ দেওয়া যাবে

32mm or বড় ব্যাসের রডে ল্যাপ দেওয়ার পরিবর্তে welding splice ব্যবহার করতে হয়।

✅ 6️⃣ Overlap Offset

দুইটি রডের ল্যাপ একসাথে এক লাইন করা যাবে না।
→ stagger করে আলাদা আলাদা দিতে হবে।
Site engineers
Md Foysal Iqbal

✅ ছাদ চেক দেওয়ার সময় একজন ইঞ্জিনিয়ারের করণীয়🔹 ১. শাটারিং ও সাপোর্ট (Formwork & Props)শাটারিং সোজা, লেভেল ও শক্তভাবে বাঁধ...
26/08/2025

✅ ছাদ চেক দেওয়ার সময় একজন ইঞ্জিনিয়ারের করণীয়

🔹 ১. শাটারিং ও সাপোর্ট (Formwork & Props)

শাটারিং সোজা, লেভেল ও শক্তভাবে বাঁধা আছে কিনা।

কোনো ফাঁকফোকর আছে কিনা (যাতে সিমেন্ট দুধ বের হয়ে না যায়)।

সাপোর্ট/প্রপ যথেষ্ট আছে কিনা এবং সেগুলো সঠিকভাবে বসানো।

শাটারিং অয়েল ব্যবহার করা হয়েছে কিনা (খোলার সুবিধার জন্য)।

🔹 ২. রড (Reinforcement)

ড্রয়িং অনুযায়ী রডের সাইজ, সংখ্যা ও স্পেসিং মিলছে কিনা।

উপরের দিকের (Top Reinforcement) ও নিচের দিকের (Bottom Reinforcement) রড ঠিকমতো বসানো আছে কিনা।

বিং, কলাম ও স্ল্যাবের জংশনে রড সঠিকভাবে বাঁকানো ও ল্যাপ দেওয়া আছে কিনা।

পর্যাপ্ত কভার ব্লক দেওয়া হয়েছে কিনা (Concrete Cover ঠিক রাখতে)।

🔹 ৩. সার্ভিস লাইন ও ওপেনিং

ইলেকট্রিক কন্ডুইট পাইপ, ফ্যান হুক, ড্রেন পাইপ ইত্যাদি সঠিকভাবে বসানো হয়েছে কিনা।

ভবিষ্যৎ মেইনটেন্যান্সের সুবিধা রাখা হয়েছে কিনা।

যে স্থানে ডোর, জানালা বা ভেন্টিলেশনের ওপেনিং দরকার তা রাখা হয়েছে কিনা।

🔹 ৪. কংক্রিট মিক্সিং ও ম্যাটেরিয়াল

সিমেন্ট, বালি, পাথর/চিপস ও পানি ড্রয়িং/ডিজাইন অনুযায়ী মিক্স হচ্ছে কিনা।

মিক্সিং মেশিন সঠিকভাবে চলছে কিনা এবং মিক্সিং সময় যথেষ্ট হচ্ছে কিনা।

কোনো ভেজা/নষ্ট বা অতিরিক্ত দানাদার সিমেন্ট ব্যবহার হচ্ছে কিনা।

পানির পরিমাণ যথাযথ (W/C ratio সঠিক) কিনা।

🔹 ৫. কংক্রিট ঢালাই (Pouring)

কংক্রিট স্তরে স্তরে ঢালা হচ্ছে কিনা (২-৩ ফুট উচ্চতায় একবারে ফেলা)।

ভাইব্রেটর ব্যবহার করা হচ্ছে কিনা (Honeycomb বা ফাঁপা এড়াতে)।

কংক্রিট ঢালার সময় Cold Joint যেন না হয়।

ঢালাই চলাকালীন Electric/Drain পাইপ না নড়ে যায়।

🔹 ৬. সারফেস ফিনিশ ও লেভেল

ছাদের লেভেল চেক করা।

ঢাল (Slope) সঠিক আছে কিনা (পানি নিষ্কাশনের জন্য ১:৪০ অনুপাতে ঢাল রাখা হয়)।

সারফেসে কোনো ফাঁকা জায়গা বা অতিরিক্ত পানি নেই।

🔹 ৭. কিউরিং (Curing)

ঢালাইয়ের পর কমপক্ষে ৭-১৪ দিন পানি দিয়ে নিয়মিত ভিজিয়ে রাখা।

প্রথম ২৪ ঘণ্টা শুকিয়ে না যায়, তার জন্য ভিজা জুট ব্যাগ/প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা।

✅ সংক্ষেপে:

একজন ইঞ্জিনিয়ারের মূল দায়িত্ব হবে—

ড্রয়িং অনুযায়ী রড, শাটারিং ও সার্ভিস লাইন ঠিক আছে কিনা দেখা।

কংক্রিট মিক্সিং, ঢালাই ও ভাইব্রেশন সঠিকভাবে হচ্ছে কিনা নিশ্চিত করা।

ঢাল, লেভেল ও কিউরিং ঠিকমতো হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।

লে-আউট (Layout) বলতে সাধারণভাবে বোঝায় কোনো কিছুর অবস্থান, আকার, আকৃতি ও বিন্যাসের পরিকল্পনা।এটি এমন একটি নকশা বা প্ল্যা...
20/08/2025

লে-আউট (Layout) বলতে সাধারণভাবে বোঝায় কোনো কিছুর অবস্থান, আকার, আকৃতি ও বিন্যাসের পরিকল্পনা।

এটি এমন একটি নকশা বা প্ল্যান, যেখানে বিভিন্ন উপাদান কিভাবে সাজানো হবে এবং কোন স্থানে থাকবে তা নির্ধারণ করা হয়।

নির্মাণ বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ লে-আউট বলতে বোঝায়

> ভবন, সড়ক, সেতু বা যেকোনো কাঠামোর আসল জায়গায় (সাইটে) মাপজোক অনুযায়ী চিহ্নিতকরণ।

এর মাধ্যমে নকশা (Drawing) অনুযায়ী মাঠে পজিশন মার্ক করা হয় যাতে সঠিকভাবে কাজ শুরু করা যায়।

উদাহরণ:
ভবনের কলাম, ফাউন্ডেশন, দেয়াল ইত্যাদির অবস্থান সাইটে মাপ দিয়ে মার্ক করা।

✅ লে-আউট দেয়ার করণীয় ?
✅ লে-আউট দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী?
✅ লে-আউট এর গুরুত্ব কি?

☑️লে-আউট দেয়ার করনীয়:-

১/ ড্রয়িং Study করতে হবে।

২/ চারিদিকে গ্রিড লাইনের জন্য ওয়াটার লেভেলের সাহায্যে লেভেল করে নিতে হবে এবং প্রজেক্ট এর মধ্যে যে বাউন্ডারী ওয়ালটি সোজা সেই দিক থেকে লেআউট শুরু করতে হবে।

৩/ উত্তর দক্ষিণ এবং পূর্ব পস্চিমে ড্রইং অনুসারে গ্রিড লাইন বরাবর সুতা টানাতে হবে ,এবং কর্নারটি মাটাম ৯০ ডিগ্রি, অথবা পিথাগোরাসের অনুসারে সুতার সাহায্যে ৩ ফুট -৪ফুট -৫ফুট বহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরী করে কর্ণারটি ৯০ ডিগ্রি চেক করতে হবে।

৪/ উপরের নিয়ম অনুসারে বাকী তিনটি কর্ণার বরাবর সুতা টানতে হবে।ড্রইং অনুসারে যে যায়গা থাকার কথা তা এবং সেটব্যাক চেক করতে হবে।

৫/ জায়গা ঠিক থাকলে Grid line অনুসারে বাকী লাইন গুলি টানতে হবে এবং প্রতিটি ডায়াগুনাল চেক করে নিতে হবে।

৬/ গ্রিড লাইনের পয়েন্টগুলি চিহ্নিত করে চারদিকের ওয়ালে তারকাটার সাহায্যে চিহ্নিত করতে হবে।

৭/ লেআউট একাধিক বার চেক করতে হবে,কারণ লেআউট ভুল হলে পুরা বিল্ডিং আর কাজ ভুল হবে।

৮/ অন্য একটি ইউনিটের মাধ্যমে লে-আউট চেক করে নিতে হবে।

৯/ লে-আউট ফাইনাল হয়ে গেলে প্রত্যেকটি পয়েন্ট লাল রং দ্বারা চিহ্নিত করতে হবে।

১০/ গ্রীড লাইনের রেফারেন্স নিয়ে ওলন এর সাহায্যে পাইল পয়েন্ট গুলো চিহ্নিতকরণ করে রাখতে হবে।

---

☑️ লে-আউট দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী ( যাহা ঠিকাদার সরবরাহ করবে) যেমনঃ

১) স্টিল মেজারিং টেপ ১৬'-০" এবং ১০০'-০" লম্বা (স্টিল টেপ)
২) হেমার।
৩) লাল রঙ এবং ব্রাশ (গ্রীড লাইন মার্কিং এর জন্য)।
৪) সুতা (প্লাষ্টিক)।
৫) মাটাম, ওলন।
৬) ওয়াটার লেভেল পাইপ।
৭) বাশের খুটি।
৮) তাগারি।
৯) কার্নি।
১০) স্টিল পেরেক ইত্যাদি।

---

☑️ লে-আউট দেওয়ার গুরুত্ব:-
লে-আউট দেওয়ার গুরুত্ব (নির্মাণ কাজে) হলো—

1. ডিজাইন অনুযায়ী সঠিক অবস্থান নির্ধারণ – লে-আউট না দিলে কলাম, দেয়াল বা ফাউন্ডেশন ভুল জায়গায় বসে যেতে পারে।

2. ভুল ও অপচয় কমায় – ভুল স্থানে কাজ হলে তা ভেঙে আবার করতে হয়, ফলে সময় ও খরচ বাড়ে।

3. মাপ ও আকার ঠিক রাখে – ড্রয়িং অনুযায়ী দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ঠিক থাকে।

4. কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করে – সঠিক অবস্থান না হলে ভবনের লোড ডিস্ট্রিবিউশন বিঘ্নিত হতে পারে।

5. সময় বাঁচায় – আগে থেকে সব চিহ্নিত থাকলে দ্রুত কাজ সম্পন্ন হয়।

6. টিমওয়ার্ক সহজ করে – মেসন, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান সবাই বুঝতে পারে কোথায় কি হবে।

---

31/07/2025

৮/১০ হাজার টাকার চাকরি – একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বাস্তবতা!

কিছু কোম্পানি দেখলাম, ফ্রেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৮/১০ হাজার টাকা বেতন দিয়ে নিয়োগ দিচ্ছেন।
কেউ থাকার ব্যবস্থা দিচ্ছেন, কেউ আবার দিচ্ছেন না। খাওয়ার ব্যবস্থা তো নিজের।
ডিউটি টাইম ৮/১২ ঘন্টা।

সব পরিবারের একটা আশা থাকে ছেলে-মেয়েদের উপর –
“আমার ছেলে বা মেয়ে লেখাপড়া শেষ করে ইনকাম করবে, আমাদের একটু হলেও সাপোর্ট দিবে।”

৪ বছর পড়াশোনা শেষ করে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন চাকরির বাজারে জব খুঁজতে যায়, তখন বেশিরভাগ কোম্পানিই সুযোগের সদ্ব্যবহার করে।
এই বিষয়ে দেখার কেউ নেই!

আর শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নয়...

এই সমস্যাটা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের না।
বিএসসি ইঞ্জিনিয়াররাও আজ একই জায়গায় দাঁড়িয়ে।

৪ বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে,
গভীর ত্যাগ-তিতিক্ষা আর পরিবারকে অনেক কিছু দিয়ে একজন ছাত্র হয়ে ওঠে "ইঞ্জিনিয়ার"।

কিন্তু চাকরির বাজারে এসেই বুঝে যায় –
এই ডিগ্রির দাম কতটা কম!

বেশিরভাগ কোম্পানিই শুধু সার্টিফিকেট দেখে না –
তারা খোঁজে ৩-৫ বছরের অভিজ্ঞতা।
আর যাদের সেই অভিজ্ঞতা নেই,
তাদের বলে – “ফ্রেশ আছো, তাই শুরুতে কম বেতনেই কাজ শিখো।”

👨‍🎓 ৪ বছর ধরে যে ছেলে বা মেয়ে
বিশ্ববিদ্যালয়ের একেকটা ল্যাব, এসাইনমেন্ট, ভাইভা, প্রজেক্ট নিয়ে রাত কাটিয়েছে,
তার হাতে ধরা দেয় ১২-১৫ হাজার টাকার চাকরি!
ঢাকায় বাসা ভাড়া, খাবার খরচ, যাতায়াত – সব মিলিয়ে যেন একটা বেঁচে থাকার লড়াই।

তাদের ক্ষেত্রেও নেই কোনো ইনক্রিমেন্ট গ্যারান্টি,
নেই ট্রেনিং, নেই স্কিল ডেভেলপমেন্ট, নেই মোটিভেশনাল সাপোর্ট।
শুধু চাপ আর হতাশা।

📣 বিএসসি হোক বা ডিপ্লোমা –
একজন প্রকৌশলী যখন কাজে নামে, তখন সে সমানভাবে ফিল্ডে ঝুঁকি নেয়, সমানভাবে ঘাম ঝরায়।
তাদের প্রতি এই অবহেলা আমাদের সমাজে একটা গভীর সংকেত দেয়।

অনেকে আবার এই লেখা দেখে বলবেন –
"নতুনদের তো এমনই হয়, শুরুতে কম বেতন মেনে নিতে হয়।"
তাদের বলবো – ঢাকায় এক মাস ৮/১০ হাজার টাকায় আপনি চলেন, তারপর মতামত দেন।

একটা মাস কোম্পানি আমার কাছ থেকে আউটপুট নেয়, আর মূল্যায়ন দেয় মাত্র ৮-১০ হাজার টাকা!
তার মধ্যেই থাকা-খাওয়া নিজের ব্যবস্থায়!

আসলে আমাদের দেশে ইঞ্জিনিয়ারদের জন্য মূল্যায়ন বলতে কিছু নেই।
হেড অফিসে যারা চাকরি করেন –
ঠান্ডা বাতাসে, গরম কফি খেতে খেতে
ফিল্ডের ইঞ্জিনিয়ারদের উপর জুলুম চলছে।

দিনরাত চিন্তা –
কিভাবে বেতন কমানো যায়,
কিভাবে সুযোগ-সুবিধা কাটা যায়।
(তবে সবাই না – ভালো মানুষ এখনো আছে বলেই পৃথিবীটা সুন্দর।)

যারা ফিল্ডে থাকেন –
রোদ-বৃষ্টি, ধুলা-বালু, শব্দ দূষণ সহ্য করে, ঝুঁকি নিয়ে কাজ করেন।
❌ নাই প্রমোশন
❌ নাই ইনক্রিমেন্ট
❌ নাই কোনও সুযোগ-সুবিধা
বছর যায়, কিন্তু অবস্থা একই থাকে।

আর হেড অফিসে?
বসে বসে কত ধরনের সুযোগ-সুবিধা তারা ভোগ করেন –
এই বিষয়ে দেখার কেউ নাই।

গাছের গুড়ি যদি ঠিক না থাকে, তাহলে আগাছা তো হবেই।
৮/১০ হাজার টাকা বেতনে যারা আছেন – তারাই বুঝতে পারেন বাইরের দুনিয়া কতটা কঠিন।

আমি কিন্তু ২০/২৫ হাজার টাকার কথা বলছি না।
মোটামুটি যেন চলা যায় – বর্তমান বাজারে এমন বেতন দরকার।

📢 HR স্যারদের উদ্দেশ্যে বলছি –
আপনাদের হাতে অনেক কিছু থাকে।
আপনাদেরও পরিবার আছে – নতুনদের কথা একটু ভাববেন।

প্রত্যেকটা জায়গায় একই অবস্থা।
যারা টেকনিক্যাল পারসন, তারা হয়তো প্রথম অবস্থায় আউটপুট দিতে পারে না,
কিন্তু ভালো ট্রেনিং দিলে খুব দ্রুত তারা দক্ষ হয়ে উঠবে।

আমি একদম বাস্তবতা থেকে বলছি।
আমার ছোট ভাইরা, পরিচিতরা অনেকেই এখন বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে,
অনেক কষ্টে জীবন চালাচ্ছে।

আশা করি যাঁরা নিয়োগে আছেন,
এই মেসেজটা যদি আপনাদের কাছে যায় – বিষয়টি একটু বিবেচনা করবেন।

আল্লাহ সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন।
সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন

🎯 এ ধরনের বাস্তব সিভিল ইঞ্জিনিয়ারিং আপডেট পেতে আমাদের পেইজে যুক্ত থাকুন

26/07/2025

🏗️ একটি বিল্ডিং নির্মাণের A to Z ধাপসমূহ

👉 সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা নির্মাণ সংশ্লিষ্ট সবাই পোস্টটি টাইমলাইনে সংরক্ষণ করে রাখতে পারেন।

🔰 শুরু থেকে হস্তান্তর পর্যন্ত প্রতিটি ধাপ নিচে ধাপে ধাপে দেওয়া হলো—

---

১. ভূমি প্রস্তুতি ও প্রাথমিক কাজ

✅ সীমানা নির্ধারণ

✅ লে-আউট, RAJUK/সেটব্যাক চেক

✅ পাইলিং: পয়েন্ট নির্ধারণ → বোরিং → খাঁচা বাঁধা → ব্লক বসানো → ওয়েল্ডিং → ঢালাই

২. গ্রাউন্ড ও ফাউন্ডেশন

✅ মাটি কাটা ও কম্প্যাকশন

✅ সোলিং, CC ঢালাই

✅ পাইল ক্যাপ, ফুটিং, সট কলাম, ম্যাট ফাউন্ডেশন

✅ আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক

✅ মাটি ভরাট ও কিউরিং

৩. স্ট্রাকচারাল কাজ

✅ গ্রেড বিম, গ্রাউন্ড ফ্লোর কলাম

✅ লিফ্ট ওয়াল, রড বাঁধাই, সাটারিং

✅ ফ্লোর বাই ফ্লোর ছাদ ঢালাই

✅ চিলেকোঠা, লিফ্ট মেশিন রুম, পানি ট্যাংক, জলছাদ

৪. গাথুনী ও লিন্টেল

✅ ইটের গাথুনীর লে-আউট, মসলা, কিউরিং

✅ লিন্টেল ও ফলস স্ল্যাব ঢালাই

✅ লিন্টেল গাথুনী

৫. ফিনিশিং ও ফিটিংস

✅ চৌকাঠ, গ্রীল, রেলিং, ইলেকট্রিক বক্স ফিটিং

✅ ইলেকট্রিক ওয়্যারিং, সুইচ, ব্রকার

✅ প্লাস্টার, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস

✅ বেসিন, সিংক, মার্বেল, গ্রানাইট ফিটিং

✅ রং (সিলার, পুটি, কোট), পলিশিং

✅ থাই ফিটিং, দরজা লাগানো

৬. ইনফ্রাস্ট্রাকচার ও হস্তান্তর

✅ ইলেকট্রিক কানেকশন, ওয়াসা কানেকশন

✅ মিটার, সাব-স্টেশন, জেনারেটর, লিফ্ট

✅ বাউন্ডারি ওয়াল, মেইন গেট, নামের লোগো

✅ বাগান নির্মাণ

✅ ধোয়া-পুঁছা করে হস্তান্তর

কলাম ঢালাইয়ের পর এই ধরনের ফাটল দেখা যায় কেন❓ ⛔ সাধারণত এই ধরনের ফাটলের ২টি প্রধান কারণ হতে পারে▪️পোরিংয়ের সময় কংক্রিট সঠ...
21/07/2025

কলাম ঢালাইয়ের পর এই ধরনের ফাটল দেখা যায় কেন❓

⛔ সাধারণত এই ধরনের ফাটলের ২টি প্রধান কারণ হতে পারে

▪️পোরিংয়ের সময় কংক্রিট সঠিকভাবে কমপ্যাক্ট না হওয়া। কংক্রিট ভালোভাবে ভাইব্রেট না করলে, সেটি রডের চারপাশে ঠিকমতো বসে না এবং হানি কম্ব সৃষ্টি হয়। এতে করে স্ট্রেস কনসেনট্রেশন তৈরি হয় এবং ঢালাই শুকানোর সময় ফাটল দেখা দেয়।

▪️কিউরিং (Curing) না করা বা খুব দেরিতে করা

ঢালাই শেষে সঠিকভাবে পানি না দিলে কংক্রিট দ্রুত শুকিয়ে যায় এবং এতে প্লাস্টিক শ্রিংকেজ ক্র্যাক হয়। এই ধরনের ফাটল সাধারণত উপরের দিকে দেখা যায় এবং কোণার দিকে বেশি হয়।

⚠️ আরও কিছু সম্ভাব্য কারণ হতে পারে:

▪️ঢালাইয়ের পূর্বে রডে জমে থাকা মরিচা বা ধুলাবালি পরিষ্কার না করা। এতে করে কংক্রিট ও রডের মধ্যে যথাযথ বন্ধন তৈরি হয় না এবং ফাটলের সৃষ্টি হয়।

▪️কংক্রিটের মিক্স ডিজাইন সঠিক না হওয়া

▪️অতিরিক্ত পানি ব্যবহার করা হলে কংক্রিট দুর্বল হয় এবং সহজেই ফেটে যায়।

▪️কভার কম থাকা :রডের চারপাশে পর্যাপ্ত কভার না থাকলে তাপমাত্রা পরিবর্তনে রডের এক্সপানশনের কারণে ফাটল হয়।

▪️রড এক্সপানশন বা জং ধরা

পুরাতন বা ভেজা রড ব্যবহার করলে ফিউচারেও এই অংশ ফেটে যেতে পারে।

✅ সমাধান কি :

▪️রড ঢালাইয়ের আগে সঠিকভাবে পরিষ্কার করুন (মরিচা ও ধুলা মুক্ত রাখুন)।

▪️কংক্রিট ঢালাইয়ের সময় ভালোভাবে কমপ্যাক্ট করুন (ভাইব্রেটার ব্যবহার করুন)।

▪️অন্তত ৭ দিন নিয়মিত পানি দিয়ে কিউরিং করুন।

▪️উপযুক্ত কভার ব্লক ব্যবহার করুন যেন কাভার ঠিক থাকে।

▪️মিক্স ডিজাইন ও অনুপাত ঠিকমতো অনুসরণ করুন।

সিঁড়ি (Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য (শেয়ার করে রাখুন) ইমারতের এক তলা থেকে অন্য তলায় নিরাপদ, সহজ ও দ্রুত যাতায়াতের...
17/07/2025

সিঁড়ি (Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য (শেয়ার করে রাখুন)

ইমারতের এক তলা থেকে অন্য তলায় নিরাপদ, সহজ ও দ্রুত যাতায়াতের জন্য যে কাঠামোগত ব্যবস্থা গৃহীত হয়, তাকে সিঁড়ি বলা হয়। এটি ধাপ (Steps) সমন্বয়ে গঠিত একটি চলাচল পথ।

১। সিঁড়ির প্রস্থ (Width of Stair):

বসতবাড়ি: ন্যূনতম প্রস্থ ৯০ সেমি।
পাবলিক ভবন: প্রস্থ হওয়া উচিত ১.৫০ থেকে ১.৮০ মিটার।
২। সিঁড়ির ধাপের সংখ্যা (Number of Steps per Flight):

প্রতিটি ফ্লাইটে ১০ থেকে ১২টি ধাপ রাখা শ্রেয়, যাতে চলাচল আরামদায়ক হয়।
৩। হেডরুম (Headroom):

হেডরুম কমপক্ষে ২.১০ মিটার থেকে ২.৩০ মিটার হওয়া উচিত।
ল্যান্ডিং এর প্রস্থ ফ্লাইটের প্রস্থের সমান বা তার চেয়ে বেশি হওয়া প্রয়োজন।
৪। সিঁড়ির প্রকারভেদ (Types of Stairs):

একমুখী সিঁড়ি (Straight Stair)
ডগ্-লেগড সিঁড়ি (Dog-legged Stair)
ওপেন নিউয়েল সিঁড়ি (Open Newel Stair)
জিওমেট্রিক্যাল সিঁড়ি (Geometrical Stair)
বৃত্তাকার সিঁড়ি (Circular Stair)
বাইফারকেটেড সিঁড়ি (Bifurcated Stair)
৫। ট্রেড ও রাইজারের সম্পর্ক (Relationship Between Tread and Riser):

সিঁড়ির ঢাল সাধারণত ২৫° থেকে ৪০° কোণের মধ্যে রাখা হয়। ঢালের সুবিধাজনক বিন্যাসের জন্য ট্রেড ও রাইজারের মধ্যে সম্পর্ক বজায় রাখা আবশ্যক।

কোড অনুযায়ী মাপকাঠি:
American Standard:
Tread + Riser = ৪৪ সেমি
Tread × Riser = ৪০০–৪৫০ বর্গসেমি
Indian Standard:
Tread + 2 × Riser = ৬০ সেমি
Tread × Riser = ৪০০–৪১০ বর্গসেমি
ACI Code (American Concrete Institute):
বসতবাড়ি:
রাইজার: ১৫–১৮ সেমি
ট্রেড: ২৩–২৭ সেমি
পাবলিক ভবন:
রাইজার: ১৪–১৫ সেমি
ট্রেড: ২৫–৩০ সেমি
৬। ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয় (Weight Calculation of Waist Slab):

সিঁড়ির ঢালু অংশকে ওয়েস্ট স্ল্যাব বলা হয়।

ধরা যাক:
R= রাইজারের উচ্চতা
T= ট্রেডের প্রস্থ
S= ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব

ওজন নির্ণয়ের সূত্র:

ওজন= S×(R2 +T2 )×24/T


৭। ধাপের ওজন নির্ণয় (Weight of Stair Step):

সূত্র:
W=১২×Rকেজি/বর্গমিটার
এখানে,

R= রাইজারের উচ্চতা
W= ধাপের ওজন

Address

Mymensingh
2200

Telephone

+8801760228074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal House Design & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ideal House Design & Consultancy:

Share