Mohananda Construction and Design

Mohananda Construction and Design Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohananda Construction and Design, Engineering service, Kuliar Char.

02/12/2025
01/11/2025

ইট, সিমেন্ট, রড এর যত হিসাবঃ-
-------------------------------------------------------------------
🔹ইটঃ-
১। মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”) মসলাসহ = (১০” x ৫” x ৩”)

🔹খোয়ার_হিসাবঃ-
১৷ ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
২। ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
৩। ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
৪। ১ m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের
৫। প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
৬। ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
৭। ছলিং এর জন্য প্রতি 1sft এর জন্য 3 টি ইট প্রয়োজন।
৮। 1cft খোজার জন্য 9টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
৯। 10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
১০। 5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
১১। 1m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
১২। 1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
১৩। 1m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
১৪। 1cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
১৫। 1m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
১৬। 1m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3
১৭৷ 1m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
১৮। 1m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3
১৯। 1Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
২০। ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%
ডিজাইন ইন্টিগ্রিটি

🔹বালিঃ-
বালির হিসাবঃ-
109 f = 12.25cft
১। 100sft 5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
২। 100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
৩। গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
৪। নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গাড়ি থেকে বালি নামানোর পূর্বে যেখানে বালি রাখা হয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় গাড়ির ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।

🔹সিমেন্টঃ-
১। 1m3 সিমেন্ট 30 ব্যাগ
২। 1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF)
৩। সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg
৪। DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
৫। 1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg
৬। এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3
৭। 1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L.
৮৷ 100sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
৯। গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়।
১০। প্রতি sft নিট ফিনিশিং করতে 0.0235 kg সিমেন্ট লাগে।
ডিজাইন ইন্টিগ্রিটি

🔹রড
১৷ প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি। (যখন রড ডায়া মিলিমিটারে)
২। প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র D^2/532 কেজি।
৩। প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র D^2/162.2 কেজি।
৪। প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 (m)
৫। প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ft

নিচে কিছু রডের কেজি/মিটার এবং কেজি/ফুট দেখান হলোঃ
08 mm = 0.395 kg/m = 0.120 = 2.5 suta
10 mm = 0.616 kg/m = 0.188 = 3 suta
12 mm = 0.888 kg/m = 0.271 = 4 suta
16 mm = 1.579 kg/m = 0.482 = 5 suta
20 mm = 2.466 kg/m = 0.7518 = 6 suta
22 mm = 2.983 kg/m = 0.909 = 7 suta
25 mm = 3.854 kg/m = 1.175 = 8 suta

ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
1m3 MS রডের ওজন = 7850 kg or 78.50 কুইন্টাল

এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন= 0.00785A কেজি।

🔹নির্মানের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন
-------------------------------------------------
১। একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে 20 ব্যাগ
২। একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
৩। একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে 13.33 ব্যাগ।

🏠 একতলা বা দোতলা বাড়ির জন্য কলামের সর্বনিম্ন সাধারণ সাইজ হলো ৯ ইঞ্চি x ৯ ইঞ্চি (225 x225) বা ১০ ইঞ্চি x ১০ ইঞ্চি (250x2...
21/10/2025

🏠 একতলা বা দোতলা বাড়ির জন্য কলামের সর্বনিম্ন সাধারণ সাইজ হলো ৯ ইঞ্চি x ৯ ইঞ্চি (225 x225) বা ১০ ইঞ্চি x ১০ ইঞ্চি (250x250) তবে, বাড়ির লোড, কাঠামোগত নকশা, এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে এই সাইজ পরিবর্তিত হতে পারে, তাই একজন সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক ||

👉একতলা বাড়ির জন্য কলামের সর্বনিম্ন আকার সাধারণত (9"X 9") ইঞ্চি হতে পারে, যেখানে দোতলা বাড়ির জন্য এটি (10"x 10") ইঞ্চি বা (10"x12") ইঞ্চি (মাঝের কলামের জন্য) হতে পারে। তবে, বাড়ির নকশার উপর ভিত্তি করে এবং লোড বহন ক্ষমতার উপর নির্ভর করে একজন পেশাদার প্রকৌশলী চূড়ান্ত মাপ নির্ধারণ করবেন।

🦺 ব্যবহার: এই আকারের কলামগুলো সাধারণত ১০ থেকে ১২ ফুটের স্প্যানযুক্ত একতলা বাড়ির জন্য উপযুক্ত, তবে স্প্যানের দৈর্ঘ্য বেশি হলে আকার পরিবর্তন করতে হতে পারে।

🏗️ দোতলা বাড়ির জন্য সাধারণ সর্বনিম্ন আকার:
কর্নারের কলাম গুলো ১০"X১০"
সাইডের কলাম: (10"X12") ইঞ্চি।
মাঝের কলাম: (12"x12") ইঞ্চি,
কারণ মাঝের কলামের উপর বেশি লোড পড়ে।

🧱 কলামের সর্বনিম্ন সাইজ এবং বিবেচ্য বিষয়
সাধারণ সর্বনিম্ন সাইজ: সাধারণত (10" 10") ইঞ্চি (250 মিমি x 250 মিমি) আকারের কলাম দোতলা বাড়ির জন্য উপযুক্ত হতে পারে। মাঝের কলাম: যদি মাঝের কলামগুলোর উপর বেশি লোড পড়ে, তাহলে সেগুলোর সাইজ \(10" 12") ইঞ্চি বা তার চেয়ে বড় হতে পারে।

🖊️ রডের পরিমাণ: কলামের সাইজের পাশাপাশি রডের পরিমাণ এবং ধরণও গুরুত্বপূর্ণ।
সাধারণত (16-20) মিমি রড ব্যবহার করা হয়, তবে এটি লোড ও কলামের উচ্চতা অনুযায়ী পরিবর্তিত হয়।

👷 প্রকৌশলীর পরামর্শ: কলামের সঠিক সাইজ এবং রডের পরিমাণ নির্ধারণের জন্য অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া উচিত। কারণ তিনি জমির অবস্থা, ফাউন্ডেশন এবং অন্যান্য নকশার উপর ভিত্তি করে সঠিক হিসাব দেবেন।

07/08/2025
I gained 59 followers in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without yo...
07/08/2025

I gained 59 followers in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

17/11/2024

🏢আমাদের ফার্ম থেকে চারতলা ডিজাইনের একটি বাড়ির একতলা কাজ সম্পন্ন হয়েছে💐💐💐
📝বাড়ির প্রতি তালার স্কয়ার ফিট :- ১৯০০⛳
👤বাড়ির মালিকের নাম:- মোঃখোরশেদ মিয়া🌹
🔭ঠিকানা কুলিয়ারচর কোল্ড স্টোর সংলগ্ন মার্কাসের সাথে ✅
কনস্ট্রাকশন:- রোজা কনস্ট্রাকশন
👤প্রোপাইটর হৃদয় খান⚒️

📝আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 🤝

Address

Kuliar Char
2340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohananda Construction and Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohananda Construction and Design:

Share