News Pluse BD

News Pluse BD News Pluse BD is an online news portal.

লক্ষীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হ*ত্যা। হত্যাকারী মেথর অন্তর মজুদার গণ*পিটুনিতে নি*হত।লক্ষ্মীপুরের রায়পুরে একটি আবাসি...
26/06/2026

লক্ষীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হ*ত্যা। হত্যাকারী মেথর অন্তর মজুদার গণ*পিটুনিতে নি*হত।

লক্ষ্মীপুরের রায়পুরে একটি আবাসিক ভবনে প্রবেশ করে মা ও তার তিন কন্যাকে এলোপাতাড়ি কু*পিয়ে নির্ম*মভাবে হ*ত্যা করা হয়েছে। নিহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ও মারাত্মক আ*ঘাতের চিহ্ন ছিল বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

হামলায় এক মেয়ের শারীরিক অবস্থা এতটাই ক্ষ*তবিক্ষত হয়েছিল যে তার ফুসফুস পর্যন্ত বাইরে বেরিয়ে আসে। এই বর্ব*রোচিত হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতার গণ*পিটুনিতে ঘাতক যুবকেরও মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

হৃদয়বিদারক এই ঘটনায় নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮) এবং তার তিন কন্যা সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিপা আক্তার (৮)। অন্যদিকে, গণ*পিটুনিতে নিহত ঘাতক যুবকের নাম অন্তর মজুমদার (২৮)।

বিকেলে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, ঘটনার পর আহত অবস্থায় পাঁচজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। নিহত শাহিনুর ও তার তিন কন্যা সন্তানের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। বিশেষ করে মেজো মেয়ে ইকরার আঘাত ছিল অত্যন্ত বিভীষিকাময়, তার ফুসফুস পর্যন্ত বাইরে থেকে দৃশ্যমান হচ্ছিল।

চিকিৎসা কর্মকর্তা আরও জানান, হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা প্রথমে শাহিনুর বেগম, তার বড় মেয়ে সায়মা এবং ছোট মেয়ে শিপাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় মেজো মেয়ে ইকরাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকায় পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে সে-ও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ছাড়া ঘাতক অন্তর মজুমদারের মাথায়ও ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। তাকে সদর হাসপাতালে স্থানান্তরের পর সেখানে তার মৃত্যু ঘটে।

ভয়াবহ এই হ*ত্যাকাণ্ডের বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক জানান, ঘাতক অন্তর মজুমদার পূর্বে প্রায় দেড় বছর ওই একই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। নিজে বিবাজিত ও অন্য ধর্মীয় হবার পরেও সে প্রায় বড় মেয়েকে প্রেম প্রস্তাব দিতো। প্রত্যক্ষান করায় হুমকি দিতে থাকে৷ আনুমানিক ৭ থেকে ৮ মাস আগে সে সেখান থেকে বাসা পরিবর্তন করে চলে যায়। পূর্ব পরিচিত হওয়ার সুবাদে সে অনায়াসে বাসায় প্রবেশ করে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুরো ঘটনাটির রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

লক্ষীপুরের রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানিয়েছেন, নিহতদের মরদেহ গুলো বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে স্বজনরা এলে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবেৎ

এদিকে, এই ভয়ংকর ও আকস্মিক ট্র্যাজেডিতে পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য ছেলে সিফাত তার মা ও তিন বোনকে একসাথে হারিয়ে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার এই গভীর শোক ও আহাজারিতে পুরো এলাকায় চরম শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

#লক্ষীপুর #ব্রেকিং

23/06/2026

Argentina 🇦🇷

বাংলাদেশে আলাদা প্রদেশ বানানোর হুমকি ও ভারতীয় দালাল চৈতালি চক্রবর্তী কর্তৃক দেশকে ধর্মীয় অস্থিতিশীল চেষ্টা করায় "এই জ ঙ্...
21/06/2026

বাংলাদেশে আলাদা প্রদেশ বানানোর হুমকি ও ভারতীয় দালাল চৈতালি চক্রবর্তী কর্তৃক দেশকে ধর্মীয় অস্থিতিশীল চেষ্টা করায় "এই জ ঙ্গীর গ্রে ফ তা র চাই’" তাকে অতিদ্রুত তাকে আটক চায় জনগন।

নগদও গতকাল Bangla QR নেটওয়ার্কে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু Bangla QR আসলে কী? আর এটি নিয়ে এত আলোচনা কেন?এত আলোচন...
21/06/2026

নগদও গতকাল Bangla QR নেটওয়ার্কে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু Bangla QR আসলে কী? আর এটি নিয়ে এত আলোচনা কেন?

এত আলোচনার কারণ বাংলাদেশ ব্যাংক ১লা জুলাই থেকে দেশের সব মার্চেন্ট পয়েন্টে Bangla QR বাধ্যতামূলক করেছে। অর্থাৎ ধীরে ধীরে আলাদা আলাদা QR-এর বদলে দেখা যাবে একটি মাত্র Bangla QR স্টিকার।

কিন্তু কেনো Bangla QR?

চলুন এক কাপ চায়ের উদাহরণ দিয়ে বুঝি।ধরুন, আপনি রাস্তার পাশের একটি চায়ের দোকানে গেলেন। ২০ টাকার চা খেলেন। এবার টাকা দেওয়ার পালা।

দোকানদার বললেন,
— "ভাই, বিকাশ আছে?"
আপনি বললেন, "না।"
— "তাহলে নগদ?"
— "সেটাও নেই।"
— "রকেট?"
— "না, আমি তো ব্যাংকের অ্যাপ ব্যবহার করি!"

এমন পরিস্থিতিতে অনেক সময় দেখা যায়, আপনার কাছে টাকা আছে, কিন্তু দোকানদার যে মাধ্যমে টাকা নেন, সেটি আপনার কাছে নেই! Bangla QR আসার আগে অনেকটা এমনই ছিল। তবে এখন এরকম পরিস্থিতি এর হবে না। কারণ এই Bangla QR.

Bangla QR খুব সহজ ভাষায় হলো বাংলাদেশের জাতীয় QR পেমেন্ট ব্যবস্থা। এটি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এবং এর পেছনের অবকাঠামো হিসেবে কাজ করছে Electronic Payment System (EPS)।

এর মূল ধারণা খুবই সহজ— একটি QR, কিন্তু অনেক ব্যাংক ও ওয়ালেট।

অর্থাৎ দোকানদারকে আর আলাদা আলাদা bKash, নগদ, Rocket কিংবা বিভিন্ন ব্যাংকের QR ঝুলিয়ে রাখতে হবে না। একটি Bangla QR স্টিকার থাকলেই চলবে। আর গ্রাহক তার পছন্দের অ্যাপ দিয়েই টাকা দিতে পারবেন।

ধরুন, আপনি ব্যবহার করেন—

- bKash
- নগদ
- Rocket
- City Bank
- BRAC Bank
- EBL
- Bank Asia
বা অন্য কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা MFS।

যদি তারা Bangla QR-এর সঙ্গে যুক্ত থাকে, তাহলেই পেমেন্ট করা যাবে।

এবার ভাবুন, আপনি ২০ টাকার চা কিনলেন।

কী করবেন?

১. আপনার মোবাইল অ্যাপ খুললেন।
২. Scan QR-এ চাপ দিলেন।
৩. দোকানের Bangla QR স্ক্যান করলেন।
৪. ২০ টাকা লিখলেন।
৫. PIN, Password, Fingerprint বা Face ID দিয়ে অনুমোদন দিলেন।
৬. কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট সম্পন্ন।

ব্যাস!

কিন্তু ভেতরে ভেতরে কী হয়?
ধরুন, আপনি bKash ব্যবহার করেন। আর দোকানদারের অ্যাকাউন্ট BRAC Bank-এ।

আপনি হয়তো ভাবছেন, "আমি তো বিকাশ ব্যবহার করি। টাকা BRAC Bank-এ যাবে কীভাবে?"
এখানেই Bangla QR-এর আসল জাদু।

ভাবুন, এটি একটি ট্রাফিক পুলিশের মতো।

আপনি

আপনার অ্যাপ (bKash বা ব্যাংক অ্যাপ)

Bangla QR নেটওয়ার্ক (EPS)

দোকানদারের ব্যাংক অ্যাকাউন্ট

Bangla QR-এর নেটওয়ার্ক দেখে নেয়,

"আচ্ছা, গ্রাহক Bank A ব্যবহার করছে, আর দোকানদার Bank B ব্যবহার করছে। সমস্যা নেই, আমি টাকা ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি।" আর কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা পৌঁছে যায়।

QR-এর মধ্যে কী থাকে?

QR-এর মধ্যে থাকে—

• দোকানের নাম
• Merchant ID
• মার্চেন্টের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য

অর্থাৎ QR হলো অনেকটা দোকানের ঠিকানা।টাকা থাকে আপনার অ্যাকাউন্টে।

তাহলে Bangla QR-কে কেন অনেকে বাংলাদেশের UPI বলে?
ভারতে UPI-এর কারণে Google Pay, PhonePe, Paytm কিংবা BHIM—সব অ্যাপ দিয়েই একই QR স্ক্যান করে পেমেন্ট করা যায়।Bangla QR-এর ধারণাটাও অনেকটা সেরকম, কিন্তু পুরোপুরি এক না। তাই অনেকেই একে ভারতের UPI QR-এর বাংলাদেশের সংস্করণ বলে থাকেন।

এর সুবিধা কী?

✔️ দোকানে পাঁচটা আলাদা QR লাগবে না।
✔️ খুচরা টাকার ঝামেলা কমবে।
✔️ কয়েক সেকেন্ডেই টাকা চলে যাবে।
✔️ নকল নোটের ঝুঁকি কমবে।
✔️ প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকবে।
✔️ ছোট চায়ের দোকান থেকে শুরু করে বড় সুপারশপ—সবাই সহজে ডিজিটাল পেমেন্ট নিতে পারবে।

তাহলে কি ক্যাশ একেবারে হারিয়ে যাবে?
সম্ভবত না।কিন্তু আগামী কয়েক বছরে এমন একটা সময় আসতে পারে, যখন—
চায়ের দোকান, রিকশা ভাড়া, ফার্মেসি, রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, পেট্রোল পাম্প— সব জায়গায় একটি মাত্র Bangla QR স্টিকার দেখা যাবে। আর আপনি কোন অ্যাপ ব্যবহার করছেন, সেটি তখন আর বড় বিষয় হবে না।

একটি ছোট উদাহরণ দিয়ে শেষ করি। আগে Apple, Samsung, Xiaomi—সবার চার্জার আলাদা ছিল। এখন USB-C আসায় একটি চার্জার দিয়েই অনেক ফোন চার্জ করা যায়। Bangla QR-ও ঠিক তেমন। একটি QR, অনেক ব্যাংক ও ওয়ালেট।

এটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও একীভূত করার পথে এটি একটি বড় পদক্ষেপ।

ডাক্তার হয়েও ফার্মেসি তে গিয়ে ঠকে এসেছি। এজন্য ওষুধ কিনে ঠকতে না চাইলে নিচের পোস্ট টি পড়বেন...হয়তো আর কোনদিন ঠকবেন না...
18/06/2026

ডাক্তার হয়েও ফার্মেসি তে গিয়ে ঠকে এসেছি। এজন্য ওষুধ কিনে ঠকতে না চাইলে নিচের পোস্ট টি পড়বেন...হয়তো আর কোনদিন ঠকবেন না অন্তত।

কিছুদিন আগে ফার্মেসি তে গেছি কিছু ওষুধ কিনতে। ওষুধের দাম জানালো ৬২৫ টাকা। আমি তো ওষুধের দাম জানি। পরে প্রমাণসহ দাম দেখাইলাম, তারপর উনি হিসাব করলো, দাম আসলো ৫৪০ টাকা।

এখন আমি ডাক্তার হওয়ার সুবাদে দাম জানি বিধায় আমার থেকে অতিরিক্ত অর্থ নিতে পারেনি। কিন্তু আপনি.. সাধারণ জনগণ তো ওষুধের দাম জানেন না।

এটার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম রাখে। ক্যাশমেমো ও দেই না। দিলেও প্রতিটা ওষুধের দাম আলাদাভাবে না লিখে একবারে ২২০০,২৫০০ এমনে লিখে দেই। এটা থেকে কিভাবে বাঁচা যায় আজকে সেই উপায় দেখাবো।

নিচের ছবিতে একটা website এর ছবি দেওয়া আছে। MedEx নামে গুগলে সার্চ দিলেই পাবেন। Website এ ঢুকে উপরে সার্চ অপশন আছে। ঐখানে আপনার ওষুধের নাম লিখবেন। ওষুধ চলে আসবে

তারপর ওষুধের পাওয়ার যেমন ৫০০মিগ্রা, ৪০০মিগ্রা এগুলা অনুযায়ী আপনার আসল ওষুধ টা সিলেক্ট করবেন। তাইলে ওষুধের ডিটেইলস চলে আসবে দাম সহ।

যেমন নিচে Napa 500mg এর ইউনিট প্রাইস ১.২ টাকা। মানে একটা ট্যাবলেটের দাম ১.২ টাকা। তাইলে এক পাতায় থাকে ১০ টা। দাম ১২ টাকা।

এভাবে সব ওষুধ, ক্রিম, জেল, চোখের ড্রপ থেকে শুরু করে সবকিছুর দাম আগে থেকে দেখে যাবেন। দরকার হয় আপনি কাগজে লিখে নিয়ে যাবেন। তাইলে আপনার কষ্টের টাকা গুলা অসৎ কোনো ব্যক্তি আত্মসাৎ করতে পারবে না।

পোস্টটি শেয়ার করে অন্যদের কে জানার সুযোগ দিবেন। সবাই সচেতন হলে দূর্নীতি অনিয়ম মুক্ত বাংলাদেশ গড়তে পারবো।

-ডাঃ মেহেদী হাসান সাগর
এমবিবিএস
মুমেক

ঠাকুঁরগাও জেলায় মাত্র ৭ দিনের পরিচয়ে ছেলে বন্ধুর সাথে দেখা করতে গেলে ছেলেটি তিন বন্ধু মিলে মেয়ে টাকে ৩ ঘন্টা ধরে ধ-র্ষণ ...
15/06/2026

ঠাকুঁরগাও জেলায় মাত্র ৭ দিনের পরিচয়ে ছেলে বন্ধুর সাথে দেখা করতে গেলে ছেলেটি তিন বন্ধু মিলে মেয়ে টাকে ৩ ঘন্টা ধরে ধ-র্ষণ করে একটি গুদামঘরে। মেয়েটি বর্তমানে হাসপাতালে। সাংবাদিকদের জবাব দিতে গিয়ে, হেসে গড়িয়ে পড়ছে। এবং শেষে বলছে বিচার চাই, ফা-ঁসি চাই। বলেই হেসে গড়িয়ে পড়ছে৷ আসামী তিনজন আটক হয়েছে।
প্রকৃতপক্ষ্যে ধ-র্ষনের ভিক্টিম হলে মেয়েটির এত আনন্দ কেন, বিষয়টা খতিয়ে দেখতে হবে প্রশাসনকে।

#ভাইরাল **e

14/06/2026

৭০% ডিসকাউন্ট শুনে অলিম্পিকের মতো দৌড় 😄

13/06/2026

কুমির ফেরত চায় কারা 🐊 #কুমির #মাজার #বাগেরহাট

সততার পুরস্কার কি শুধুই হয়রানি?নরসিংদীর এডিসি মাহমুদা বেগম রাষ্ট্রের ৩ হাজার কোটি টাকা লুটপাট থেকে বাঁচালেন। আর তার ফলে...
11/06/2026

সততার পুরস্কার কি শুধুই হয়রানি?

নরসিংদীর এডিসি মাহমুদা বেগম রাষ্ট্রের ৩ হাজার কোটি টাকা লুটপাট থেকে বাঁচালেন। আর তার ফলে কী পেলেন? মাত্র ২৫ দিনে ৩ বার বদলির আদেশ।

২০২৫ সালের সেপ্টেম্বরে নরসিংদীতে এডিসি (রাজস্ব) হিসেবে যোগ দিয়েই তিনি ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের জমি অধিগ্রহণে গড়ে ওঠা দুর্নীতিবাজ সিন্ডিকেটের মুখোশ টেনে ধরেন। আগের কর্মকর্তাদের তৈরি নিয়মবহির্ভূত ক্ষতিপূরণ তালিকা বাতিল করে হাজার হাজার কোটি টাকা রক্ষা করেন।

এরপর এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি তাকে তদবির করেন নিয়ম ভেঙে ক্ষতিপূরণ দিতে। মাহমুদা বেগম সরাসরি না বলে দেন। জবাবে হুমকি আসে, "আপনার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি, দেখতে পাবেন।" পরদিনই বদলির আদেশ।

গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে সেটা স্থগিত হয়। কিন্তু ১৫ দিন পরেই আবার বদলি। মোট ২৫ দিনে তিনবার।

অন্যদিকে তার আগে দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, মাত্র আড়াই মাসে ৩৫৯ কোটি টাকার চেক হস্তান্তর করে সিন্ডিকেটের কাছ থেকে কোটি কোটি টাকা কমিশন নেওয়া হয়েছে। সেই অনিয়মের অডিও-ভিডিও আর নথিপত্র ইতোমধ্যে সামনে এসেছে, তদন্ত চলছে।

ভূমিমন্ত্রী জানিয়েছেন তিনি মাহমুদা বেগমকে সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিষয়টি মনিটর করছেন বলে জানা গেছে।

কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়। যে মানুষটা দেশের হাজার কোটি টাকা চোরের হাত থেকে বাঁচালেন, তাকে পুরস্কার দেওয়ার বদলে কেন বারবার হেনস্তা করা হচ্ছে? দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইলে এই মাহমুদা বেগমদের পাশে দাঁড়ানোটা রাষ্ট্রের দায়িত্ব, ঐচ্ছিক নয়।

#সততা #দুর্নীতিবিরোধী #মাহমুদা_বেগম #সরকারিকর্মকর্তা #বাংলাদেশ #দুর্নীতিমুক্তবাংলাদেশ #ন্যায়বিচার

Address

Dhaka
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when News Pluse BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Pluse BD:

Shortcuts

Share