26/10/2023
আপনার বাইক চালনা কি নিরাপদ ?
বর্তমান সময়ে মোটরসাইকেল বা বাইক চালানো ফ্যাশনই শুধু নয় নগরীর যানজট কিংবা ব্যস্ত সড়কে দ্রূত ও স্বাচ্ছন্দে চলাচলের একটি গুরুত্বপূর্ণ বাহনও বটে। কিন্তু অপনি হয়তো অবাক হবেন ২০২২ সালের ৩৩৪৯ টি সড়ক দূর্ঘটনার মধ্যে ৭২০ টিই মটরসাইকেল দূর্ঘটনা। এবং প্রতি বছর সড়ক দূর্ঘটনায় প্রায় ১২ হাজার মানুষের প্রানহানি এবং ৩৫ হাজার মানুষ আহত হন। এই হতাহতের ফলে একেকটি পরিবার অপূরনীয় ক্ষতির মুখে পড়ে। তাই নিরাপদ বাইক চালনায় আমাদের কিছু পরামর্শ।
1. হেলমেট ব্যবহার করুন, বাইকারদের ৭৫ ভাগ হতাহতের কারন এই হেলমেট ব্যবহার নাকরা।
2. যথাযথ পোশাক পরুন, যেটি অতিরিক্ত টাইট অথবা অতিরিক্ত ডিলা নয় এবং সাথে হাতমুজা এবং বুট জুতা পরুন।
3. ভ্রমনের পূর্ব প্রস্তুতি নিন, জ্বালানি তেল, ব্রেক, হেডলাইট, হর্ন এবং চাকার হাওয়া সম্পর্কে নিশ্চিত হউন।
4. বাইক চালনার ক্ষেত্রে আক্রমনাত্মক না হয়ে প্রতিরক্ষামূলক হউন।
5. ট্রাফিক আইন মেনে চলুন।
6. বাইক চালনায় সম্পূর্ণ মননিবেশ করুন।
7. পেছনের যানবাহন দেখার জন্য লুকিং গ্লাস ব্যবহার করুন।
8. যাত্রাপথে কোন রকম প্রতিযোগীতা নয়।
9. চলন্ত বাইকে মোবাইল ব্যবহার করবেন না।
10. হর্ন এর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন।