BDTECH Engineering and Development Ltd.

BDTECH Engineering and Development Ltd. Express yourself with the picture you capture anywhere, anytime

ভাঙে ভুল ল্যাপিং থেকে ⚠️❌ Same level lapping✅ Staggered lappingএকটা ছোট ভুল = পুরো ভবনের বড় ঝুঁকি।
27/01/2026

ভাঙে ভুল ল্যাপিং থেকে ⚠️
❌ Same level lapping
✅ Staggered lapping
একটা ছোট ভুল = পুরো ভবনের বড় ঝুঁকি।

একটি বিল্ডিংয়ের মোট ১০০% কাজ কিভাবে হিসেব করা হয়ে থাকে। আসুন খুব সহজে মনে রাখি একটি বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাব...
23/09/2025

একটি বিল্ডিংয়ের মোট ১০০% কাজ কিভাবে হিসেব করা হয়ে থাকে। আসুন খুব সহজে মনে রাখি একটি বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।
তার সম্ভাব্য নমুনা।
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME (Lift, Generator, Substation) = 10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%
STRUCTURE 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)
BRICK WORK 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
WOOD WORK 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে।)
METAL WORK 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)
PLAMBING & SANITARY 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
ELECTRICAL - 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)
PLASTER 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
GENERAL FLOOR TILES 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
TOILET & KIT WALL TILES = 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
ALUMINIUM WORK 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
EME 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)
PAINT WORK = 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
OTHERS CIVIL WORK = 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
UTILITY CONNECTION & BILL = 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100%

15/09/2025

BDTECH – টানা ১০ বছরের সফল যাত্রা!
আমরা গর্বিত, দীর্ঘ এক দশক ধরে আপনাদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলেছি।
এই সময়ে ২৫০+ সফল প্রজেক্ট সম্পন্ন করে BDTECH প্রতিষ্ঠিত হয়েছে একটি নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্সি প্রতিষ্ঠান হিসেবে।
আমাদের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে আপনাদের সহযোগিতা, আস্থা ও বিশ্বাস।
ভবিষ্যতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ – একই নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে আপনাদের পাশে থাকতে।

আপনার ভবিষ্যতের স্বপ্নের বাস্তব রূপায়নে BDTECH সবসময় প্রস্তুত,
২৪/৭ সাপোর্টের মাধ্যমে আমরা আছি আপনার সেবায়।
🌐 www.bdtech.com.bd

Eccentric Footing:Eccentric Footing বলতে বোঝায় এমন একটি ফাউন্ডেশন (footing) যেখানে কলাম (column) ফাউন্ডেশনের একেবারে মাঝ...
15/09/2025

Eccentric Footing:

Eccentric Footing বলতে বোঝায় এমন একটি ফাউন্ডেশন (footing) যেখানে কলাম (column) ফাউন্ডেশনের একেবারে মাঝখানে না বসে বরং কোনো একপাশে বা একদিকে সরিয়ে (eccentrically) বসানো হয়।

কেন ব্যবহার হয়?
Boundary condition এর জন্য:

অনেক সময় কলামকে প্লটের একেবারে ধারে বা প্রান্তে দিতে হয়। তখন সেন্টার করে footing দিলে তা প্লটের বাইরে চলে যাবে। এ অবস্থায় footing-কে ভেতরের দিকে রেখে কলামকে একপাশে eccentric করে দেওয়া হয়।

Architecture / Space utilization এর জন্য:

বিল্ডিংয়ের ভেতরে জায়গা বাঁচানোর জন্য বা দেয়ালের সাথে কলাম align করার জন্য eccentric footing ব্যবহার করা হয়।

>>Column alignment এর জন্য:

স্ট্রাকচারাল গ্রিড অনুযায়ী সব কলাম সমান লাইনে রাখার জন্য অনেক সময় eccentric footing প্রয়োজন হয়।

Eccentric Footing এর সমস্যা

ফাউন্ডেশনের উপর মাটিতে unequal pressure তৈরি হয়।

Center of gravity footing এর সাথে মেলে না বলে footing এ bending moment (overturning moment) তৈরি হয়।

ফলে footing কে extra reinforcement দিয়ে design করতে হয়।

👉 সহজ করে বললে:
Eccentric footing তখন ব্যবহার হয় যখন কলামকে প্লটের ধারে বা নির্দিষ্ট লাইনে বসাতে হয়, যেখানে footing কে কেন্দ্র করে দেওয়া সম্ভব হয় না। তবে এতে লোডের distribution অসম হয়ে যায় বলে বিশেষ structural design প্রয়োজন হয়।

ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি? 🏗️ একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশ...
07/08/2025

ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি? 🏗️

একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশন দুর্বল হয়, তাহলে ভবিষ্যতে ভবন হেলে পড়তে পারে বা দেবে যেতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন, কীভাবে নরম ও দুর্বল মাটির ওপর অগভীর ফাউন্ডেশন ভবনের ভারসাম্য নষ্ট করতে পারে।
গভীর ফাউন্ডেশন কেন প্রয়োজন?
✔ মাটির ধরন বুঝতে হবে: কাদাযুক্ত (Clay Soil), সিল্ট বা বালুমিশ্রিত (Silt & Clay) মাটি ভবনের ওজন সঠিকভাবে বহন করতে পারে না।
✔ নরম মাটিতে সাধারণ ফাউন্ডেশন কাজ করে না: দুর্বল মাটির স্তরে যদি ফাউন্ডেশন রাখা হয়, তাহলে ভবন ধীরে ধীরে হেলে পড়ে বা বসে যেতে পারে।
✔ শক্ত মাটির স্তর পর্যন্ত পাইল বসালে স্থিতিশীলতা পাওয়া যায়: যখন ফাউন্ডেশন পাথর বা শক্ত বালির স্তর পর্যন্ত (Rocky Soil) পৌঁছায়, তখন ভবন নিরাপদ থাকে এবং হেলে পড়ার ঝুঁকি থাকে না।
গভীর ফাউন্ডেশনের সুবিধা:
✅ ভবনের হেলে পড়া বা দেবে যাওয়ার ঝুঁকি কমে যায়
✅ উঁচু ভবন বা বড় স্থাপনার জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। তবে চূড়ান্ত নিরাপত্তা একমাত্র আল্লাহ তায়ালার হাতে।
✅ ভূমিকম্প বা অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে পারে
✅ দীর্ঘস্থায়ী ও মজবুত কাঠামো তৈরি হয়
📌 আপনার ভবন নিরাপদ রাখতে চাইলে সঠিক ডিজাইন ও ফাউন্ডেশন ব্যবহার করুন।

ছাদ ঢালাইয়ের সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত?১। ছাদ বা ফ্লোরের শাটারিং কোনোভাবেই ধাপে ধাপে করা যাবে না। একটি ফ্লোর বা ছাদ...
01/08/2025

ছাদ ঢালাইয়ের সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত?

১। ছাদ বা ফ্লোরের শাটারিং কোনোভাবেই ধাপে ধাপে করা যাবে না। একটি ফ্লোর বা ছাদ ঢালাই করার সময় পুরো ছাদের শাটারিং একবারে করা অত্যাবশ্যক। এর সাথে সম্পূর্ণ ফর্মা সমতল হয়েছে কিনা তা-ও একবারেই যাচাই করে নিতে হবে।
২। ছাদ ও বীম ঢালাইয়ের কাজও করতে হবে একসাথেই। যদিও ছাদের লোড বীমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তবুও তৈরির ক্ষেত্রে এদের একসাথে তৈরি করা অত্যাবশ্যক। ছাদ ৪ থেকে ৮ ইঞ্চি পুরু হতে পারে।
৩। সাধারণত ২১ দিন পর থেকেই ফর্মা খোলা হয়। তবে ২৮ দিন ফর্মা খোলাই ভালো। অবশ্যই ঢালাইয়ের একদিন পরই ছাদের উপরিভাগে পানি ধরে রেখে কিউরিং করতে হবে।
৪। ঢালাইয়ের জন্য যে কাঠের কাজ করা হয়, তাকে বলা হয় সেন্টারিং। এর জন্য যে তক্তা বা প্লেট ব্যবহার করা হয়, তাতে ছিদ্র থাকা চলবে না এবং তক্তার উপরে কোনো তৈলাক্ত পদার্থ (যেমন- ডিজেল বা গ্রিজ) লাগানো থাকলে তা সুন্দর হয়। তবে বর্তমানে পাতলা পলিথিন ব্যবহার করা হয়ে থাকে। এসব প্রক্রিয়া মেনে চললে সর্বনিম্ন সময়ে শাটার খোলা সম্ভব।
৫। মর্টার মেশাতে যদি মেশিন ব্যবহার করা হয়, তাহলে খেয়াল রাখতে হবে দুটি ব্যাপারে-
১। কমপক্ষে ২ মিনিট ধরে মেশাতে হবে।
২। মেশানোর সময় সম্পূর্ণ পানির সাথে মিক্সচার গুলে যাওয়া যাবে না।
৬৷ হাতে মিক্সচার তৈরি না করাই উচিত। এতে করে গুণগত মানের ধারাবাহিকতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। মানসম্পন্ন কংক্রিট অনেকদিন স্থায়ী ছাদ তৈরিতে খুবই দরকারি।
৭। ছাদ ঢালাইয়ের সময় সেটিং শুরু হবার আগেই প্রক্রিয়া শেষ করা উচিত। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা সময় নেওয়াটা ভালো মানের পরিচায়ক। দেরি হয়ে গেলে ঢালাই আবার নতুন করে তৈরি করা উচিত। অতিরিক্ত পানি ব্যবহার করলে তা খুবই ঝুঁকিপূর্ণ।
৮। পিলারের শাটার তৈরির পরে তার মধ্যে ঢালাই ঢালার নিয়ম হচ্ছে, ঢালাই ১.৫ মিটারের বেশি উপর থেকে না ঢালা। এতে মিক্সচারের উপাদান আলাদা হয়ে যাবার ঝুঁকি থাকে।
৯। ঢালাই করার পর যাচাই করে দেখতে হবে ঢালাই যেন নিরেট হয় ও তাতে কোনো ফাঁকফোকর না থাকে। এক্ষেত্রে নিডল ভাইব্রেটর বা লোহার রড দিয়ে ঠাসাই করা উচিত।
১০। ছাদ ঢালাই করার নিয়মঃ-
উপাদানঃ- সিমেন্ট, বালি এবং খোয়া।
উপাদানের অনুপাতঃ- সিমেন্টঃ বালিঃ খোয়া ১ঃ২ঃ৪।
এই মিশ্রণ প্রতি ৫০ কেজির সিমেন্টের বস্তার ক্ষেত্রে মেনে চলতে হবে এবং পানির পরিমাণ হবে সর্বোচ্চ ২৫ লিটার।
২ মিনিট ধরে এই মিশ্রণ মেশিনে প্রস্তুত করতে হবে। যদি হাতে তৈরি করতে হয় তাহলে পাকা মেঝেতে সিমেন্ট-বালুর মিশ্রণ তৈরি করে দক্ষ হাতে মর্টার তৈরি করতে হবে। ১ ফুট পরপর মোটা বাঁশ দিয়ে ঢেকে দিতে হবে বা ধাতব ফ্রেম ব্যবহার করতে হবে, যাতে ছাদ ও বীমের ফর্মা যথেষ্ট মজবুত হয়। আগের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে সেন্টারিং, শাটারিং, ঢালাই, জমাট বাঁধা ও কিউরিং ইত্যাদি ধাপ মেনে ঢালাই সম্পন্ন করতে হবে।
১১। মেঝে ঢালাই করার নিয়মঃ-
মেঝে ঢালাই দেবার নিয়ম অনেকটা ছাদ ঢালাইয়ের মতোই। তবে মেঝে ঢালাই তুলনামূলক সহজ, কারণ, এটি ভেঙে গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা তুলনামূলক কম। তবে এখানেও মান নিয়ন্ত্রণ করতে হবে সবক্ষেত্রেই। এক্ষেত্রে অতিরিক্ত যা করতে হবে তা হলো-
১। মেঝে ভিটে বালি দিয়ে ভরাট করতে হবে।
২। ভালোভাবে মুগুর দিয়ে দুরমুজ করে সমান করে নিতে হবে।
৩। পানি ঢালতে হবে।
৪। ঢালাইয়ের আগে ইট বিছাতে হবে।
৫। ঢালাইয়ের পুরুত্ব হতে হবে তিন ইঞ্চি।

✅ **বাংলাদেশে সাধারণত যে ধরণের সিমেন্ট পাওয়া যায়:**১. **Ordinary Portland Cement (OPC):**➤ Standard: BDS EN 197-1:2003, ...
01/08/2025

✅ **বাংলাদেশে সাধারণত যে ধরণের সিমেন্ট পাওয়া যায়:**

১. **Ordinary Portland Cement (OPC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-I 52.5N
➤ Standard: EN 197 Type CEM-I
➤ Standard: ASTM C 150 Type-I
➤ দ্রুত শক্ত হয়
➤ প্রধানত RCC ও স্ট্রাকচারাল কাজে ব্যবহৃত হয়
➤ রাস্তা, ব্রিজ, কলাম ও বিম নির্মাণে আদর্শ
➤ Clinker: ৯৫-১00%
➤ Gypsum: 0-৫%

২. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/A-M(S-V-L), 42.5N
➤ Standard: ASTM C 595
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৮0-৯৪%
➤ Fly Ash & Slug: ৬-২0%
➤ Gypsum: 0-৫%

৩. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/B-M(S-V-L), 42.5N
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৬৫-৭৯%
➤ Fly Ash & Slug: ২১-৩৫%
➤ Gypsum: 0-৫%

৪. **Portland Pozzolana Cement (PPC):**
➤ Standard: IS 1489 (Part-1): 2015
➤ Clinker: ৬৫-৭৫%
➤ Fly Ash & Slug: ১৫-৩৫%
➤ Gypsum: 0-৫%

৫. **White Cement:**
➤ ফিনিশিং, ডেকোরেটিভ ও অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয়
➤ সাধারণ কাঠামোগত কাজে ব্যবহৃত হয় না

✅ **সিমেন্ট বেছে নেওয়ার সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত:**
- নির্মাণ কাজের ধরন (স্ট্রাকচারাল না নন-স্ট্রাকচারাল)
- প্রয়োজন অনুযায়ী OPC না PCC
- পরিবেশগত শর্ত (ভিজা এলাকা, সালফেটযুক্ত মাটি ইত্যাদি)
- সিমেন্টের উৎপাদনের তারিখ ও সংরক্ষণের অবস্থা
- ব্যাগে আর্দ্রতা বা চুন দানা আছে কিনা যাচাই করা

🧠 মনে রাখার মতো কথা:
“সিমেন্টের ধরন ঠিক না হলে, ডিজাইন যত ভালোই হোক কাঠামো টিকবে না।”

Address

Bagher Bazar, Gazipur Sadar, Gazipur
Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when BDTECH Engineering and Development Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDTECH Engineering and Development Ltd.:

Share