Autocone Department Bangladesh

Autocone Department Bangladesh এই পেইজে নতুনদের জন্য..! Our Problem, Your Solution! 🧠💡
We post only after solving the challenge so you don't have to face the same struggle.
(2)

Learn from real-world experience. Solving first, sharing next. 🚀

​"Stay tuned, learn every day. 🔔"

19/06/2026

Surface Fluff হয় কি কি কারণে?
What are the causes of surface fluff?

✅ লোড অ্যাডজাস্টমেন্ট কীভাবে কাজ করে?​প্যাকেজের ব্যাস বাড়ার সাথে সাথে এর ওজন বাড়ে। যদি ড্রাম এবং প্যাকেজের মধ্যবর্তী চাপ...
19/06/2026

✅ লোড অ্যাডজাস্টমেন্ট কীভাবে কাজ করে?

​প্যাকেজের ব্যাস বাড়ার সাথে সাথে এর ওজন বাড়ে। যদি ড্রাম এবং প্যাকেজের মধ্যবর্তী চাপ (Cradle Pressure/Contact Pressure) সবসময় একই থাকে, তবে প্যাকেজের গঠন নষ্ট হয়ে যায়। স্মার্ট ড্রাইভ সিস্টেম যা করে:

​Cradle Pressure Compensation: প্যাকেজ যত বড় হয়, অটোমেটিক সিস্টেম ক্র্যাডলের চাপ কিছুটা কমিয়ে দেয়। এতে প্যাকেজের দুই পাশ অতিরিক্ত চেপে গিয়ে শক্ত হয়ে যায় না।

​Torque Adjustment: প্যাকেজের দুই প্রান্তে যখন ট্রাভার্স গাইড বা ড্রাম সুতাকে ঘুরিয়ে আনে (Reversal point), তখন সেখানে সুতার ওপর টান বাড়ে। লোড অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ড্রামের ঘূর্ণন গতিতে সূক্ষ্ম পরিবর্তন এনে এই বাড়তি টান কমানো হয়।

✅ কোনো দুই পাশের (Edges) গঠন গুরুত্বপূর্ণ?​প্যাকেজের দুই পাশ যদি খুব বেশি নরম (Soft) হয়, তবে সুতা ধসে পড়তে পারে (Slough...
19/06/2026

✅ কোনো দুই পাশের (Edges) গঠন গুরুত্বপূর্ণ?

​প্যাকেজের দুই পাশ যদি খুব বেশি নরম (Soft) হয়, তবে সুতা ধসে পড়তে পারে (Slough-off)। আবার যদি খুব বেশি শক্ত (Hard) হয়, তবে ডাইংয়ের সময় রং ঠিকমতো ঢোকে না এবং আনওয়াইন্ডিংয়ের সময় সুতা আটকে গিয়ে ছিঁড়ে যায়। একে "Stitch" বা "Cobweb" সমস্যাও বলা হয়।

প্রশ্ন : Muratec-এর "PAC21" (Process Automatic Control) প্রযুক্তি কী এবং এটি কেন ব্যবহার করা হয়?​▪️PAC21 হলো Muratec-এর ...
19/06/2026

প্রশ্ন : Muratec-এর "PAC21" (Process Automatic Control) প্রযুক্তি কী এবং এটি কেন ব্যবহার করা হয়?

​▪️PAC21 হলো Muratec-এর একটি বুদ্ধিদীপ্ত উইন্ডিং কন্ট্রোল সিস্টেম। উইন্ডিংয়ের সময় প্যাকেজের ব্যাস (Diameter) বাড়ার সাথে সাথে সুতা যেন একটির ওপর আরেকটি ওভারল্যাপ হতে না পারে, সেজন্য PAC21 স্বয়ংক্রিয়ভাবে উইন্ডিং স্পিড এবং ট্রাভার্স রেশিও পরিবর্তন করে দেয়। এটি মূলত Anti-Ribboning নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়।

প্রশ্ন : Autocone machine এ MTBF কী??
19/06/2026

প্রশ্ন : Autocone machine এ MTBF কী??

19/06/2026

In your opinion, what could be the reason behind this problem?

✅ একটি ছোট প্রশ্ন, আপনার অভিজ্ঞতা কী বলে? Savio Orion নাকি Savio Polar কোন মেশিনের Suction Mouth আপনার মতে দীর্ঘস্থায়ী ...
18/06/2026

✅ একটি ছোট প্রশ্ন, আপনার অভিজ্ঞতা কী বলে?

Savio Orion নাকি Savio Polar কোন মেশিনের Suction Mouth আপনার মতে দীর্ঘস্থায়ী ?

আপনার বাস্তব অভিজ্ঞতা ও মতামত কমেন্টে জানান।

Wati Time কি??
18/06/2026

Wati Time কি??

✅ Cam Opening (40)-এর বিস্তারিত :-অটোমেটিক উইন্ডিং প্রসেসে যখনই কোনো কারণে সুতা ছিঁড়ে যায় বা ইয়ার্ন ক্লিয়ারার কোনো ত্রুট...
18/06/2026

✅ Cam Opening (40)-এর বিস্তারিত :-

অটোমেটিক উইন্ডিং প্রসেসে যখনই কোনো কারণে সুতা ছিঁড়ে যায় বা ইয়ার্ন ক্লিয়ারার কোনো ত্রুটিপূর্ণ সুতা কেটে ফেলে, তখনই মেশিনে একটি সুনির্দিষ্ট স্প্লাইসিং সাইকেল শুরু হয়। এই সাইকেলের একেবারে প্রাথমিক এবং সংবেদনশীল একটি মেকানিক্যাল সেটিং হলো Cam Opening।

১. Savio উইন্ডারের ডিজাইন অনুযায়ী, স্প্লাইসিং সাইকেল শুরু হওয়ার সাথে সাথে এর ক্যামটি তার হোম পজিশন (0°) থেকে ঘুরতে শুরু করে। ক্যামটি যখন ঘূর্ণন স্কেলের 40° পজিশনে পৌঁছায়, তখন এটি সরাসরি মেশিনের সুতা নিয়ন্ত্রণকারী লিভার এবং ক্ল্যাম্পিং মেকানিজমকে অ্যাক্টিভেট বা ওপেন করে। এটি মূলত একটি সুনির্দিষ্ট মেকানিক্যাল টাইমিং, যা নিশ্চিত করে যে পরবর্তী ধাপগুলোর জন্য মেকানিজমটি পুরোপুরি প্রস্তুত।

২.​এই 40° পজিশনে পৌঁছানোর সাথে সাথেই স্প্লাইসারের ইয়ার্ন গাইডার আর্ম / লিভার এবং সুতা ধরে রাখার ক্ল্যাম্পগুলো নির্দিষ্ট নিয়মে ওপেন হয়।

▪️​কপস সাইড : নিচের ববিন বা কপ থেকে আসা সুতার মাথাটি ধরার জন্য নিচের আর্ম প্রস্তুত হয়।

▪️​প্যাকেজ সাইড : ওপরের কোন বা প্যাকেজ থেকে সাকশন পাইপের মাধ্যমে নিয়ে আসা সুতার মাথাটিকে রিসিভ করার জন্য ওপরের আর্ম / লিভার পজিশন নেয়।

🔘 Cam Opening (40) সেটিংটির প্রধান উদ্দেশ্য হলো ওপরের এবং নিচের এই দুটি ভিন্ন প্রান্তের সুতাকে অত্যন্ত নিখুঁতভাবে গাইড করে সরাসরি স্প্লাইসিং জোন বা স্প্লাইসিং প্রিজমের (Splicing Prism/Chamber) ভেতরে টেনে আনা। যদি এই 40 পজিশনের টাইমিংয়ে সামান্যতম বিচ্যুতি ঘটে, তবে গাইডার আর্মগুলো সঠিক সময়ে সুতা ধরতে পারবে না।

এই ধরনের তথ্য নিয়মিত জানতে পেইজটি ফলো করুন এবং কমেন্ট আপনার মতামত জানান, ধন্যবাদ।

Savio মেশিনের ড্রামে ৫/৭ প্যাঁচ সুতার জাম লাগলেও Muratec মেশিনের ড্রামে এত মোটা জাম লাগার কারণ কি?? এবং এর প্রতিকার কি?
18/06/2026

Savio মেশিনের ড্রামে ৫/৭ প্যাঁচ সুতার জাম লাগলেও Muratec মেশিনের ড্রামে এত মোটা জাম লাগার কারণ কি?? এবং এর প্রতিকার কি?

Address

Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Autocone Department Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share