03/08/2026
🚨 সতর্কীকরণ: নকল Dr. Fixit পণ্য থেকে সাবধান! 🚨
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাজারে “Dr. Fixit Limited” নামে নিম্নমানের নকল পণ্য বাজারজাত করা হচ্ছে, যা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে।
আমরা সকলকে অবগত করতে চাই যে Dr. Fixit হলো বিশ্বের অন্যতম স্বনামধন্য Pidilite Industries Ltd. (India)-এর একটি অরিজিনাল ব্র্যান্ড। একই প্রতিষ্ঠানের জনপ্রিয় পণ্য Fevicol-এর সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের দেশে অনেকেই Pidilite-কে Fevicol কোম্পানি হিসেবেই চেনে।
✅ ফেনী জেলায় Kader & Sons-ই Pidilite Industries Ltd.-এর একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর।
আমাদের সরবরাহকৃত Dr. Fixit-এর সকল পণ্য সরাসরি Pidilite Industries, India থেকে আমদানি করা হয় এবং সম্পূর্ণ অরিজিনাল।
আপনারা ফেনী সদরসহ ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং জগন্নাথ দিঘি থেকে বারইয়ারহাট পর্যন্ত আমাদের অনুমোদিত ডিলারদের কাছ থেকেও নিশ্চিন্তে অরিজিনাল Dr. Fixit পণ্য সংগ্রহ করতে পারবেন।
🔍 অরিজিনাল পণ্য চেনার উপায়
✔️ কেনার আগে অবশ্যই পণ্যের গায়ে Pidilite নামটি স্পষ্টভাবে লেখা আছে কিনা যাচাই করুন।
✔️পণ্যের গায়ে Pidilite এবং DR. FIXIT এর লোগো সুনিশ্চিত করুন, আপনাদের সুবিধার্থে লোগো গুলো কমেন্টে দিয়ে দেয়া হচ্ছে।
✔️ শুধুমাত্র Kader & Sons অথবা আমাদের অনুমোদিত ডিলারদের কাছ থেকেই পণ্য সংগ্রহ করুন।
⚖️ বিশেষ দ্রষ্টব্য:
নকল Dr. Fixit পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং আদালতের রায় তাদের বিরুদ্ধেই এসেছে। তাই নিজের ব্যবসা, অর্থ এবং সুনাম রক্ষার্থে নকল পণ্য কেনাবেচা থেকে বিরত থাকুন।
📞 আপনার এলাকায় কেউ নকল Dr. Fixit পণ্য বিক্রি করছে বলে সন্দেহ হলে, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার দেওয়া তথ্য গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
🛡️ আসল পণ্য ব্যবহার করুন, নিরাপদ নির্মাণ নিশ্চিত করুন।
Kader & Sons
Authorized Distributor of Pidilite Industries Ltd. – Feni