Mr Engr. Nur

Mr Engr. Nur You owe me for the years, not the minutes.

রিজিক নির্ধারিত --Rizq is fixed.

|| বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন ?

আমরাই দিতে পারি আপনাকে অসাধারণ সব ডিজাইন ||

If I do a job in 30 minutes it's because I spent 10 years learning how to do that in 30 minutes.

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা!!!এখন থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ,...
03/08/2025

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা!!!

এখন থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ,ময়মনসিংহ, জামালপুর,শেরপুর

রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, গাইবান্ধা,ঠাকুরগাঁও, বগুড়া, সিরাজগঞ্জ

বি বাড়িয়া, কুমিল্লা, ফেনী,নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ও এর আশেপাশের বেশকিছু জেলায় ভারী থেকে অতিভারী বর্ষন হতেপারে।

ইতোমধ্যেই উল্লেখিত কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলছে

এছাড়া ও উজানে বাংলাদেশ সংলগ্ন ভারতের রাজ্য গুলোতে ভারী বর্ষন চলছে।যারফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের ফেনী ও খাগড়াছড়ি, রাঙামাটি জেলার নদনদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে কিংবা অতি ভারী বর্ষনের ফলে বিপদসীমা অতিক্রম করতে পারে।

তাই আপনারা এই ব্যপারে সতর্ক থাকবেন।
©

02/08/2025

✅ স্লাব ঢালাই পরবর্তী ইঞ্জিনিয়ারিং চেকলিস্ট।

1. কিউরিং (Curing)

2. সারফেস অবস্থা (Surface Condition)

3. ফর্মওয়ার্ক পরীক্ষা (Formwork Inspection)

4. রডের কভার ব্লক ও অবস্থান (Rebar Cover Block & Placement)

5. হানি কম্ব / গর্ত পর্যবেক্ষণ (Honeycomb / Void Inspection)

6. কম্প্রেশন টেস্ট রিপোর্ট (Compression Test Report)

7. লাইন, লেভেল ও থিকনেস (Line, Level & Thickness)

8. সেফটি ও এক্সেস (Safety & Access)

9. রেকর্ড ও ডকুমেন্টেশন (Record & Documentation)

গরিব কেন সারাজীবন গরিব থাকে?আয় সাধারণত তিন ধরনের হয়:১. একটিভ ইনকাম২. প্যাসিভ ইনকাম৩. পোর্টফোলিও ইনকাম১. একটিভ ইনকাম: একট...
31/07/2025

গরিব কেন সারাজীবন গরিব থাকে?
আয় সাধারণত তিন ধরনের হয়:
১. একটিভ ইনকাম
২. প্যাসিভ ইনকাম
৩. পোর্টফোলিও ইনকাম

১. একটিভ ইনকাম: একটিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন: চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন, ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন, ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকানে না যান, তাহলে আয় হবে না।

এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ একটিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি করে মাস শেষে বেতন নেওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘণ্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়।

যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোন না কেন, একটিভ ইনকামে আপনি এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই, একটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়।

২. প্যাসিভ ইনকাম: প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ, আপনি ঘুমাচ্ছেন, বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন, তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন। কারণ, প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো, এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ (Cost Per Action) এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ।

প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময়, এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন।

এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকাম এর প্রতি আগ্রহী নয়, এবং তারা একটিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে, তারা কখনো অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই, যদি আপনি জীবনে সফল হতে চান, তবে একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন।

৩. পোর্টফোলিও ইনকাম: পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যাদের টাকা আছে, তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন, তখন সেখান থেকে বড় অংকের আয় আসে। এই ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না।

উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনও সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই।

ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। কারণ, ব্যাংকে টাকা রাখলে, আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়। অর্থাৎ, সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে, যদি আপনি সেই টাকা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ক্রিপটো (Crypto) মার্কেট, মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন।

যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয়, তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কীভাবে সম্পদ হাজার গুণ বৃদ্ধি করা যায়।

২০-৮০ সিস্টেমে আটকে যাচ্ছেন না তো?

আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো ২০-৮০ সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী, ২০% মানুষ সবসময় ধনী হয় এবং ৮০% মানুষ সারাজীবন গরীব থাকে। এই ২০% মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশের মালিক হয়।

এই কারণে, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র একটিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে, আপনি সেই ৮০% মানুষের মধ্যে পড়ে যাবেন, যারা সারাজীবন অর্থ কষ্টে ভুগবে।

তাই, আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে আপনার ভবিষ্যত সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। জীবনে সফল হতে এবং ধনী হতে হলে, একটিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন।

#শিক্ষনীয়_পোস্ট #ব্যাসায়ীক_আইডিয়া #ইনকাম

28/07/2025

গাঁথুনী এবং প্লাস্টারের হিসাব।
------------------------------------------------------------------------
টাইমলাইনে রেখে দিন। গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি।

১। ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
২। ০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
৩। গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
৪। নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
৫। ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাঁথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
৬। ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
৭। ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
৮। ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
৯। গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
১০। প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
১১। মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg

#বিল্ডিং_কন্সট্রাকশন #প্রকৌশল ゚ #বাংলাদেশ

🛑 এই দায় কার? 🛑
28/07/2025

🛑 এই দায় কার? 🛑


28/07/2025

ভারী বর্ষনের সতর্কতা!!
ফেনী,কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি,কক্সবাজার ও এর আশেপাশের জেলাগুলোতে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে এসব স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। তবে ধীরে ধীরে এর তীব্রতা আরো বৃদ্ধি পেতে পারে
©

21/07/2025

এই নেন ফেনীতে বন্যায় ত্রানের টাকার হিসাব!
নিন্দুক ও ভঙ্গু সুশীলদের মুখে ঝামা ঘষে দিয়েছে।
লাজ লজ্জার মাথা খেয়ে সকালে ঘুম থেকে উঠে আবার হিসাব চাইবে।

Combined FootingA combined footing is a type of foundation used when two or more columns are close to each other, and th...
20/07/2025

Combined Footing

A combined footing is a type of foundation used when two or more columns are close to each other, and their individual footings would overlap or be inefficient. It supports multiple columns using a single concrete slab.

🔹 When It's Used:

When two columns are close together.

When a column is near a property line and cannot have a symmetrical footing.

When soil bearing capacity is low, requiring a larger base.

🔹 Types:

1. Rectangular Combined Footing – For equal or closely spaced column loads.

2. Trapezoidal Combined Footing – When column loads are unequal.

🔹 Key Features:

Distributes load evenly to soil.

Economical when compared to separate footings.

Designed for bending and shear resistance.

🔹 Construction Materials:

Reinforced Cement Concrete (RCC).

Steel reinforcement for strength and durability.

পিলার না কেটে ক্লাম লাগবেন।
20/07/2025

পিলার না কেটে ক্লাম লাগবেন।








20/07/2025

সিভিল ইঞ্জিনিয়ারিং এর এস্টিমেট সংক্রান্ত?
প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা কারা হলো।

১. একটি য়রের মেঝে 6 মিটার × 4 মিটার। নিরনয় করতে হলে এক স্তর ইটের ফ্লাট সেলিং কাজের জন্য প্রয়োজনীয় ইট বালির পরিমান বের কর।
উত্তরঃ মালামাল নির্ণয়ঃ
কাজের পরিমান = 6 × 4 = 24 বর্গ মিটার।
ইটের পরিমান = 24 × 31 = 744 টি (প্রচলিত ইট)
এবং = 24 × 50 = 1200 টি (মেট্রিক ইট)
চিকন বালি = 24 × 0.15 = 3.60 ঘনমিটার (প্রতি বর্গমিটারে 0.15 ঘনমিটার হিসাবে)

২. 10m^3 R.C.C. কাজে 1:2:4 অনুপাতে 1% MS Rod ব্যবহার করা হইয়াছে। সকল প্রকার নির্মান সামগ্রীস পরিমান বের কর।
উত্তরঃ M.S Rod = 10 × 1.5 = 785 kg
= 7.85 Quintal
Dry volume = 10 × 1.5 = 15m^3
Sum of ratio = 1 + 2 + 4 = 7
So, Cement = 15×1/7 × 30 = 64.28 = 65 bag
Sand = 15×2/7 = 4.28m^3
Khoa = 15×4/7 = 8.57m^3 ×@30৩ = 2572 Nos

৩. যে কোন নির্মাণ প্রকল্পে ব্যয়ের শতকরা হিসাব।

উত্তরঃ শতকরা হিসাব নিম্নরুপ-
র্মিাণ সামগ্রীর ব্যয় বাবদ -60%
শ্রমিক মজুরি বাবদ -20%
যন্ত্রপাতি, মিকচার মেশিন ইত্যাদি বাবদ -3%
কার্য্ নির্বাহে স্টাফ ও প্রাতিষ্ঠানিক ব্যয়- 4.5%
আবাসিক ও সম্ভাব্য অনির্ধারিত ব্যয় বাবদ -2.5%
ঠিকাদারের মুনাফা -10%
মোট = 100%

৪. Framed Structure Building বলতে কী বুঝায়?

উত্তরঃ সারিবদ্ধ কলাম, পিলার বা স্টেশনকে ফ্লোর এবং ছাদ সমতলে বিম দ্বারা দৃঢ়ভাবে আটকানো কাঠামোরে ফ্রেমড স্ট্রাকচার বলে।

৫. Load Bearing Wall বলতে কী বুঝায়?

উত্তরঃ যে সকল দেওয়াল কাঠামোর ভর বা লোড সরাসরি বহন করে থাকে তাদেরকে লোড বিয়ারিং বলে।

৬. দালানের অংশগুলো কি কি?

উত্তরঃ দালারেন মূলত দুটি অংশ, যেমন-
১/ সাব-স্ট্রাকচার বা ভিত্তি
২/ সুপার স্ট্রাকচার।

৭. দালানের প্রধান প্রধান অংশগুলি কী কী?

উত্তরঃ দালানের প্রধান প্রধান অংশগুলি হলো-
১/ ভিত্তি
২/ গাঁথুনীর কাজ
৩/ দেয়াল
৪/ দরজা-জানালা
৫/ ছাদ
৬/ মেঝে
৭/ সিড়ি

৮. Sub-Structure এর উপাংশগুলোর নাম লিখ।
উত্তরঃ Sub-Structure এর উপাংগুলো নিম্নরুপ-
Foundation Base
Foundation pile and pile cap (If Required)
Foundation Footing of Column base
Foundation Plinth and Floor
Foundation Beam (Grade Beam or Tie beam)

9. Super-Structure এর উপাংশগুলোর নাম লিখ।
উত্তরঃ Super-Structure এর উপাংগুলো নিম্নরুপ¬-
Plinth Level (Floor Level) to Window sill Level
Window sill level to Lintel Level
Lintel
Lintel Level to Roof Level
Roof/Floor Beam
Roof Level of Finished Level (Parapet Level)
Stair, porch etc.

১০. সাটারিং বা ফর্ম্ওয়ার্ক্ কী?
উত্তরঃ সাধারনভাবে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকার-আকৃতিতে আনার জন্য কাঠ, প্লাইউড, প্লাস্টিক বা স্টিল দ্বারা যে অ্স্থায়ী কাঠামো নির্মান করা হয় তাকে ফর্ম্ওয়ার্ক্ বলে।‎‎‎‎‎








20/07/2025

ASTM C109 / C109M – Standard Test Method for Compressive Strength of Hydraulic Cement Mortars (Using 2-in. or [50-mm] Cube Specimens)

---

🔍 Key Details of ASTM C109:

Purpose: Determines the compressive strength of hydraulic cement by testing mortar cubes.

Specimen size: Standard size is 2 inch (50 mm) cube.

Cement to sand ratio: 1 part cement : 2.75 parts standard sand

Water content: Water is added to obtain a specified flow (workability).

Mixing and molding: Must be done in accordance with the standard method to ensure consistency.

Curing: Specimens are cured under controlled conditions (typically 24 hours in a mold, then in water at 23°C until test time).

Test ages: Typically performed at 1, 3, 7, and 28 days.

Strength unit: MPa or psi.











# #@@

Address

Feni
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Engr. Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share