Z.S Engineering Consultancy Firm

Z.S Engineering Consultancy Firm Civil engineering,structure plan,architecture plan, plumbing plan,electric plan.

Permanently closed.
তথ্যগুলো শেয়ার করে রাখতে পারেন। গাথুনী এবং প্লাস্টারের হিসাব১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট ...
06/09/2023

তথ্যগুলো শেয়ার করে রাখতে পারেন।
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
==============================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

Engr. Shahjahan Kabir

06/09/2023

#জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা

১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ একর
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ১৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন

#সংগৃহিত

28/11/2021
Pile cap Casting
03/11/2021

Pile cap Casting

subscribe My channel. ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।YouTube L...

please subscribe my channel.
17/10/2021

please subscribe my channel.

to Work Pile Cut of Level and Pile Cap Rod Binding | পাইল কাট অফ লেভেল এবং রড বাইন্ডিং

Beam shuttering work.........
22/08/2021

Beam shuttering work.........

ভালো রড চেনার উপায় :রডের গায়ে 500W বলতে কি বুজায়? 72গ্রেড/ 60 গ্রেডের রড় বলতে কি বুজায়?  What does 400W500W mean on ...
18/08/2021

ভালো রড চেনার উপায় :
রডের গায়ে 500W বলতে কি বুজায়?
72গ্রেড/ 60 গ্রেডের রড় বলতে কি বুজায়?
What does 400W500W mean on rod?
MS = mild steel ( medium carbon steel )
**রড ৩ ধরনের হয়ে থাকে **
1, low carbon steel
2, medium carbon steel
3, high carbon steel
**রডের Grade বলতে কি বুঝায়?**
রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি কে রডের গ্রেড বলে।
**72 Grade স্টীল বলতে কি বুঝায়?**
72 গ্রেডের স্টীল বলতে রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি 72 ksi কে বুঝায়।
রডের গায়ে যে লেখা থাকে 400w বা 500wবা 550w এর মানে হচ্ছে mega pascal. 1 mega pascal = ১৪৫ পাউন্ড, এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার যে ১কেজি = ২.২০৬ পাউন্ড। ধরি ৪০০ মেগাপিক্সেল * 145 পাউন্ড = 58000 পাউন্ড। psi হলো pounds per square inches, আমরা জানি 1 kilo = 1000 pounds, 58000 না ধরে আমরা 60000 ধরি বা কম্পানি ধরে রডের শক্তি নির্নয় করে। রডের গায়ে লেখা থাকে 60 G এর মানে হচ্ছে 60 kilo বা 60000 psi= pound per square inches তে এতো লোড নিতে সক্ষম এর বেশি লোড দিলে ভেংগে যাবে। আর w অর্থ হলো weldable মানে এটি ওয়েল্ডিং করা যাবে। অনেক সময় রডের গায়ে tmt ber লেখা থাকে এর অর্থ হলো thermo mechanical treated. বাংলা অর্থ হলো= তাপ যান্ত্রিক চিকিৎসা বা কৌশল।
**রডের গায়ে লেখা থাকে**
ক, MK/500/W/16
খ, ANOWER/415/W/20
ক, MK/500/W/16
MK= COMPANY NAME
500 = 500 mega pascal বা 500 MPA ,
1MPA= 145 PSI ( pound per square inches ) 😞 1ksi ''kilopound per square inch'' = 1000psi )
W= weldable
16= 16mm Rod
500w মানে এটা কত গ্রেডের রড , তা কিভাবে বুঝবো
500*145 = 72500 psi
72500/1000= 72.5 ksi ~72 গ্রেড
আপনার বাড়ী দাড়িয়ে থাকবে রডের কাঠামোর উপর । তাই ভালো রড বেচে নিতে ভুলবেন না ।এখন প্রশ্ন হচ্চে যে রড কিনছেন সেটা যে ভালো তা বুঝবেন কি করে ?
ভালো রড চেনার উপায়।
ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি। কিন্তু ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই। ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। এজন্য রডের মান নিশ্চিত হয়ে তবে রড কেনা জরুরি। বাজারে এখন 3 মিলিমিটার থেকে শুরু করে 4,5,8,10,12,16,20 ও 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায়। তবে ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার দেখা যায়। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে একেক ধরনের রড ব্যবহার করা হয়। তবে যে রড কংক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে, সেই রড ভালো। বাজারে 40 গ্রেড, 60 গ্রেড ও 72.5 গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। 40 গ্রেডের রড এখন খুব কম ব্যবহৃত হয়। ভবন তৈরিতে সাধারণত 60 গ্রেডের রডই বেশি ব্যবহৃত হচ্ছে। 72.5 গ্রেডের রড হচ্ছে এক্সট্রিম গ্রেড। বহুতল ভবন তৈরিতে এই গ্রেডের রডের ব্যবহার বেশি। রড সাধারণ মাইল্ড স্টিল (এমএস) ও এসএস (স্টেইনলেস স্টিল) এ দুই ধরনের হয়।
রডের পরীক্ষা-
★ BSTI সার্টিফিকেট থাকতে হবে, বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে
প্রতি রডের সাথেই ট্রেডমার্ক থাকতে হবে
বেন্ড টেষ্ট-
★ 90 থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে, না হলে বুঝতে হবে এটি ভাল রড না।
★রিবেন্ড বা পুনরায় সোজা করার পর কোন ক্র্যাক দেখা যাবে না।
★ ভালো রড চেনার উপায় হচ্ছে তাতে মরিচা ধরবে না বা তাতে কোনো ফাটা থাকবে না।
★ প্লেইন রডের চেয়ে ডিফর্ম বা খাঁজ কাটা রডগুলো ভালোভাবে কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে বলে সেই রড ব্যবহার করা উচিত।’
সাইটের স্টিল সংরক্ষন-
★ শুকনা জায়গায় সংরক্ষন করতে হবে। মরিচা যেন না পড়ে খেয়াল রাখতে হবে।
★ এক মাসের বেশি খোলা যায়গায় রাখা যাবে না।
★ যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পুর্বে পরিস্কার করে নিতে হবে.
★ একমাসের বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি ধুয়ে নিতে হবে।
**ভালো রডের কিছু বৈশিষ্ট থাকে , সেগুলো সাধারন রডে থাকে না , বৈশিষ্টগুলো নিচে দেওয়া হল -***
টেকসই আর মজবুত ঃ
রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) নামে একটা বৈশিষ্ট থাকে ।এটা হচ্চে রডের চাপ সহ্য করার ক্ষমতা ।যে রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) যত বেশি সে রড বাড়ী নির্মানের জন্য তত ভালো ।বর্তমানে বাজারে সবচেয়ে ভালো রডে ৫০০ M.P.A (৭২,০০০ P.S.I ) ইল্ড স্ট্রেংথ থাকে ।
ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি থেকে বাড়িকে রক্ষা করার ব্যাপারে ও রড সাহায্য করে । যে রড কিনছেন সেটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট কিনা তা আগে থেকে জেনে নেয়া ভালো ।
ভালো ঝা্লাই উপযোগিতা ঃ
সাধারন রডে ঝালই করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ।এদের মধ্যে
একটা হচ্চে এমব্রিটল টেন্ডেন্সি বা রড ভঙ্গু্র হয়ে যাবার প্রবনতা । সাধারন রড ঝালাইয়ের পর ঠান্ডা হবার সময় বেকে যেতে পারে । এতে নির্মান কাজের অসুবিধা হয় । রড কিনার সময় অবশ্যই এমন রড বেছে নিবেন যেটাতে এই সমস্যা গুলো নেই ।
এমন রড বেচে নিন যেটাতে কার্বন কনটেন্ট কম আছে, এ ধরনের রড সাইজে বাট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ড করা যায় , যাতে আপনার নির্মানে সময় বাচবে ।
ক্ষয় প্রতিরোধ ক্ষমতাঃ
ভালো রড থার্মো-মেকানিক্যাল ট্রিটমেন্ট প্রসেস এ তৈরি করা হয় ।এ কারনে রডে ক্ষতিকারক টরসোনাল রেসিডিঊয়াল স্ট্রেস (torsional Residual stress) থাকে না । এ ধরনের রডে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে ।
ডাক্টিলিটিঃ
আপনার বাড়ী নির্মানে যে কংক্ক্রিট ব্যবহার হবে সেটাকে দীর্ঘদিন মজবুত রাখার জন্য আপনার ডাক্টাইল রড প্রয়োজন,ভালো ও ডাক্টাইল রড কংক্ক্রিটে ফাটল ধরতে দেয় না ।আধুনিক কোয়েনচিং আ্যান্ড ট্যাম্পারিং প্রসেস অনুসারে তেরি করা রডে ডাক্টিলিটি বেশি থাকে ।রড কেনার সময় আপনি এটা ও জেনে নিতে পারেন যে রডের কার্বন কনটেন্ট কতখানি , কারন কম কার্বন কনটেন্ট এর রডে বেশি ডাক্টাইল হয় ।
ধারাবাহিকতাঃ
আপনি একেবারে অনেক গুলো রড কিনবেন ,তাই এই সময় খেয়াল রাখা উচিত যে সবগুলো রড ই সমমানের কি না । ভালো রড উৎপাদনের সময় প্রতিবার কোয়েংচিং অ্যান্ড টেম্পারিং (Quenching & Tampering ) প্রসেস একই ভাবে অনুসরন করা হয় ।ফলে রডের উপাদানে ও পরিবর্তন হয় না ।তাই ভালো রডে মানের তারতম্য থাকে না ।
সম্পুর্ন সোজা ঃ
কনস্টাকশন সাইটে রড সোজা করা বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ । তাই কেনার সময় খৈয়াল রাখতে হবে রড সোজা আছে কি না ।
সাশ্রয়ঃ
আপনার বেচে নেওয়া রডে যদি ইল্ড স্টেংথ ,ডাক্টিলিটি ,আর ঝালাই ক্ষমতা বেশি থাকে , তাহলে নির্মানের সময় আপনার খরচ কমে আসবে , শ্রমিকদের সময় বাচবে ,পরিশ্রম কম হবে ।
১.রড বা লোহা কি?
উওরঃ Cast iron এবং Wrought iron এর মধ্যবর্তী অবস্হাকে রড বা লোহা বলে।
২.রিইনফোর্সমেন্ট শব্দের অর্থ কি?
উওরঃ শক্তিশালী বা জোরদার
৩.কংক্রিট স্টিল কতভাবে ব্যবহার করা হয়?
উওরঃ ২ ভাগে (রিইনফোর্সিং,প্রি-স্ট্রেসিং স্টিল)
৪.মসৃণতার উপর ভিওি করে রডকে কত ভাগে ভাগ করা যায়?
উওরঃ ২ ভাগে(মসৃণ ও অমসৃণ)
৫.R.c.c কাজে রিইনফোর্সমেন্ট হিসাবে কি কি স্টিল ব্যবহার করা হয়?
উওরঃ প্লেইন,ডিফর্মড,টুইস্টেড,স্কোয়ার বার
৬.বিল্ডিং এর হাড় বা বোন কাকে বলে?
উওরঃ রডকে
৭. কার্বনের উপর ভিওি করে স্টিল কত প্রকার?
উওরঃ ২ ভাগে( মাইল্ড, স্টেইনলেস স্টিল)
৮.নিমার্ণ কাজে রড ব্যবহার করা হয় কেন?
উওরঃ টেনসাইল স্ট্রেস সুরক্ষা করার জন্য
৯. ভবন তৈরীতে ও বহুতল ভবন তৈরীতে কোন গ্রেডের রড ব্যবহার করা হয়?
উওরঃ ৬০ ও ৭২.৫ গ্রেড
১১. 16 mm ব্যাসের 50 m রডের ওজন কত?
উওরঃ
w=d^2/162.2*L
16*16/162.2*50
=78.91 kg
১২.ডির্ফম বা টুইস্টেড বার কাকে বলা হয়?
উওরঃ অমসৃণ পৃষ্ঠদেশ বিশিষ্ট বার সমূহকে ডিফর্মড বা টুইস্টেড বার বলা হয়
১৩.এক সুতা সমান কত মিলিমিটার?
উওরঃ ২৫.৪/৮=৩.১৭৫~৩.২ মি.মি
১৪. বিলেট ও স্ক্যাপ স্টিল বলতে কি বুঝায়?
উওরঃ
# যে স্টীল আকরিকের লোহা হতে তৈরী করা হয় তাকে বিলেট স্টিল বলে।
# যে স্টীল অবাঞ্চিত লোহা টুকরা গালিয়ে তৈরী করা হয়,তাকে স্ক্যাপ স্টীল বলে।
১৫. M.s বার চেয়ে ডিফর্ম বারে বন্ধন শক্তি কত % বেশি?
উওরঃ ৪০%-৮০%

Slab rod binding 🏢🏢🏢🏢
17/08/2021

Slab rod binding 🏢🏢🏢🏢

Beam rod binding... 🏨🏨🏨🏨🏩🏩🏩🏩
12/08/2021

Beam rod binding... 🏨🏨🏨🏨🏩🏩🏩🏩

Beam and slab shuttering..... 🏨🏨🏨🏨🏩🏩🏩🏩
11/08/2021

Beam and slab shuttering..... 🏨🏨🏨🏨🏩🏩🏩🏩

On going new project 🏢🏢🏢🏨🏨🏩🏩
09/08/2021

On going new project 🏢🏢🏢🏨🏨🏩🏩

Address

Faridpur

Telephone

+8801890373889

Website

Alerts

Be the first to know and let us send you an email when Z.S Engineering Consultancy Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z.S Engineering Consultancy Firm:

Share