Engr Alamgir Hossain

Engr Alamgir Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engr Alamgir Hossain, Engineering service, Seikh Jabed Ali complex (2nd floor), Rajendrapur, South keraniganj, Dhaka.

​"ইঞ্জিনিয়ার আলমগীর হুসাইন (B.Sc in Civil)
আধুনিক নির্মাণ কৌশল ও সঠিক সিভিল ইঞ্জিনিয়ারিং গাইডলাইন শেয়ার করাই আমার লক্ষ্য। আপনার স্বপ্নের বাড়ি হোক মজবুত ও সুরক্ষিত।"
মোবাইল(ইমু+হোয়াটসঅ্যাপ)+8801671334119

27/05/2026
🚨 সতর্কতা ভবন মালিকদের জন্য 🚨সম্প্রতি খবর দেখলেন — ভুয়া ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং, সিল-স্বাক্ষর জাল করে ভবন নির্মাণ!বিষয়টা ...
07/05/2026

🚨 সতর্কতা ভবন মালিকদের জন্য 🚨
সম্প্রতি খবর দেখলেন — ভুয়া ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং, সিল-স্বাক্ষর জাল করে ভবন নির্মাণ!
বিষয়টা হাসির না… ভয়ংকর।
একটা বিষয় মনে রাখবেন 👇
আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো আপনার বাড়ি।
কিন্তু দুঃখজনকভাবে অনেকেই শুরুতেই যে ভুলটা করেন—
👉 “ইঞ্জিনিয়ার ফি বাঁচাই আগে”
আর এখান থেকেই শুরু হয় বিপদ।
❌ যে ভুলগুলো মালিকরা প্রায়ই করেন
• “ড্রয়িং পরে করবো, আগে কাজ শুরু করি”
• “একটু কম টাকায় কেউ করে দিবে”
• “মিস্ত্রি তো অনেক কাজ করছে”
• “ইউটিউবে দেখেছি, হয়ে যাবে”
বাস্তবতা হলো 👇
👉 ডিজাইনের টাকা বাঁচালে কন্সট্রাকশনের খরচ ২ গুণ বাড়ে
👉 ঝুঁকি বাড়ে ১০ গুণ
👉 পরে রিনোভেশন + রিপেয়ার = ডাবল খরচ
⚠️ সত্য কথা
ড্রয়িং ছাড়া কাজ শুরু করা মানে
চোখ বন্ধ করে গাড়ি চালানো।
সস্তা ইঞ্জিনিয়ার খুঁজতে গিয়ে
অনেক সময় শেষে আইনজীবী খুঁজতে হয়।
একজন ভালো ইঞ্জিনিয়ার খরচ না —
এটা আপনার পরিবারের নিরাপত্তা।
🏠 মনে রাখবেন
✔ বাড়ি একবারই বানাবেন
✔ ভুল করলে সারাজীবন ভুগবেন
✔ সুন্দর বাড়ি না, নিরাপদ বাড়ি বানান
সবসময় নিশ্চিত করুন আপনার ভবন হচ্ছে
Bangladesh National Building Code অনুযায়ী।
আপনার ভবন নিরাপদ তো?
আজই সচেতন হন।
সঠিক ডিজাইন + সঠিক সুপারভিশন = Safe Building 💚

প্রজেক্ট  নামঃ 'Fahad Palace'ঠিকানাঃ সিরাজদিখান, মুন্সিগঞ্জ।ক্লাসিকাল ডিজাইনের এই বাড়িটি নির্মিত হচ্ছে মুন্সিগঞ্জ জেলার ...
30/04/2026

প্রজেক্ট নামঃ 'Fahad Palace'
ঠিকানাঃ সিরাজদিখান, মুন্সিগঞ্জ।

ক্লাসিকাল ডিজাইনের এই বাড়িটি নির্মিত হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসকান্দি সরকার বাড়িতে।ক্লাসিকাল আর্কিটেকচার মানেই রাজকীয় লুক,নিখুঁত সিমেট্রি এবং সময় অতিক্রম করা অনন্য সৌন্দর্য। এই ডিজাইনে সেই ঐতিহ্য বাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক জীবনযাপনের প্র‍য়োজনীয় সকল সুবিধার নিখুঁত সমন্বয় করা হয়েছে।
পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন।
Engr Alamgir Hossain
মোবাইল ঃ 01671334119
ইমুঃ01671334119
হোয়াটস অ্যাপঃ 01671-334119

ছোট  এবং লম্বা জমি নিয়ে চিন্তিত কিভাবে  বাড়ির  ডিজাইন করলে সুন্দর  এবং  বসবাস উপযোগী হবে। তাদের জন্য  আমরা নিয়ে এলাম মাত...
23/04/2026

ছোট এবং লম্বা জমি নিয়ে চিন্তিত কিভাবে বাড়ির ডিজাইন করলে সুন্দর এবং বসবাস উপযোগী হবে। তাদের জন্য আমরা নিয়ে এলাম মাত্র ৪৫ফুট* ২৫ ফুট জায়গায় সুন্দর একটি ডিজাইন। এমন আরো সুন্দর সুন্দর প্লান পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানাঃ
MHA Building Construction &Consultancy Firm
শেখ জাবেদ আলী কমপ্লেক্স (২য় তলা)
রাজেন্দ্রপুর, দক্ষিণ কেরানিগঞ্জ, ঢাকা।
মোবাইলঃ 01671-334119




নিরাপদ  এবং  সাশ্রয়ী  ভবন নির্মাণের জন্য  মাটি  পরীক্ষা  করা  জরুরী কারন মাটি পরীক্ষার মাধ্যমে মাটির  ভার বহন ক্ষমতা পরি...
16/04/2026

নিরাপদ এবং সাশ্রয়ী ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা জরুরী কারন মাটি পরীক্ষার মাধ্যমে মাটির ভার বহন ক্ষমতা পরিমাণ করা যায়।আজকে সাউথ টাউন আবাসিক এলাকায় Nex-N Holdings limited এর একটি ৬ তলা ভবনের মাটি পরীক্ষা সম্পন্ন হয় যার সার্বিক তত্ত্বাবধানে MHA Soil & Foundation Engineering এর সিইও Engr Alamgir Hossain (B.sc In Civil)।

মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট (Soil Test)  একটি মজবুত  ভবন নির্মাণের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ। মাটির শক্ত...
07/04/2026

মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট (Soil Test) একটি মজবুত ভবন নির্মাণের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ। মাটির শক্তি এবং ভারবহন ক্ষমতা না জেনে ভবন নির্মাণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই লক্ষ্যে দক্ষিন কেরানীগঞ্জ এর বাঘৈর এলাকা এক ভাইয়ের স্বপ্নের বাড়ি তৈরীর জন্য মাটি পরীক্ষা সম্পন্ন হলো MHA Soil & Foundation Engineering এর তত্ত্বাবধানে আমাদের টেকনিশিয়ান দ্বারা Spt সংগ্রহ করা হচ্ছে । আমাদের নিজস্ব ল্যাবের মাধ্যমে ল্যাব পরিক্ষা সম্পন্ন করবেন আমাদের সিইও Engr Alamgir Hossain ।

আমাদের ঠিকানা:
মা সয়েল এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
শেখ জাবেদ আলী কমপ্লেক্স(২য় তলা)
রাজেন্দ্রপুর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা
মোবাইল:০১৬৭১৩৩৪১১৯

20/03/2026

✨ Eid Mubarak ✨

May this Eid bring peace, happiness, prosperity, and countless blessings to you and your loved ones. 🌙

Eid Mubarak!
— Engr Alamgir Hossain
Founder & Ceo
MHA Building Construction &Consultancy Firm & MHA Soil & Foundation Engineering

Soil Test নিয়ে বিস্তারিত আলোচনা :খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা:✅ N value 2 বা এর কম হলে Ver...
18/03/2026

Soil Test নিয়ে বিস্তারিত আলোচনা :

খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা:
✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
👉 Reff.......BNBC, Soil & Foundation

📢 কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
👉 Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.

Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

সুতরাং শুধু মাত্র ৫/৬ হাজার টাকায় কেবল মাত্র অন্যজনের কপি করা রিপোর্টই পাওয়া সম্ভব।

পবিত্র ঈদ উপলক্ষে Seven Rings Cement কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাপ্ত সৌজন্য উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্...
12/03/2026

পবিত্র ঈদ উপলক্ষে Seven Rings Cement কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাপ্ত সৌজন্য উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই সম্মান ও আন্তরিকতা সত্যিই আনন্দদায়ক। ভবিষ্যতেও আপনাদের সাথে সুন্দর পেশাগত সম্পর্ক অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল। ঈদ মোবারক।

Asha Cement এর পক্ষ থেকে সুন্দর ঈদ উপহার পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। এজন্য আশা সিমেন্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও ক...
10/03/2026

Asha Cement এর পক্ষ থেকে সুন্দর ঈদ উপহার পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। এজন্য আশা সিমেন্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা।




Address

Seikh Jabed Ali Complex (2nd Floor), Rajendrapur, South Keraniganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr Alamgir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share