Ploughman Digital Survey,Engineering &Construction

Ploughman Digital Survey,Engineering &Construction We work in accuracy with maintain the quality.just you will trust on us.

টপোসার্ভে লোকেশন-আশকোনা,ঢাকা বিমানবন্দর এলাকা।মালিক-অয়ন প্রোপার্টিজ লি:জমির পরিমান-২.৪৮কাঠা
25/01/2026

টপোসার্ভে
লোকেশন-আশকোনা,ঢাকা বিমানবন্দর এলাকা।
মালিক-অয়ন প্রোপার্টিজ লি:
জমির পরিমান-২.৪৮কাঠা

24/01/2026

দলিল আছে + দখল আছে + রেকর্ড নেই” —
অনেক মানুষের জমির ক্ষেত্রে এই অবস্থাটি দেখা যায়।
এটি একদিকে যেমন শক্তিশালী অবস্থা, অন্যদিকে কিছু ঝুঁকিও আছে।
চলুন, সহজভাবে বুঝি—
✅ ১. দলিল আছে — কেন এটা গুরুত্বপূর্ণ?
আপনার কাছে যদি
রেজিস্ট্রিকৃত বিক্রয় দলিল,
বা হেবা দলিল,
বা অন্য কোনো বৈধ দলিল থাকে
তাহলে আইন অনুযায়ী এটিই জমির মালিকানার সবচেয়ে বড় প্রমাণ।
👉 অর্থাৎ, দলিল থাকা আপনার সবচেয়ে শক্তিশালী দিক।
✅ ২. দখল আছে — এর মানে কী?
আপনি যদি বাস্তবে জমিটি ব্যবহার করেন, যেমন—
সেখানে ঘর আছে
চাষাবাদ করেন
গাছ লাগিয়েছেন
ভাড়া দিয়েছেন বা খাজনা দিয়েছেন
তাহলে বোঝা যায়, জমির উপর আপনার বাস্তব নিয়ন্ত্রণ (দখল) আছে।
👉 আদালতে এটা আপনার অবস্থানকে আরও শক্ত করে।
⚠️ ৩. রেকর্ড নেই — এখানেই সমস্যা
যদি সরকারি খতিয়ানে—
CS
SA
RS
BS
কোনোটাতেই আপনার নাম না থাকে,
তাহলে সরকারিভাবে আপনাকে জমির মালিক ধরা হয় না।
👉 এটাই সবচেয়ে বড় ঝুঁকি।
👉 ভবিষ্যতে কেউ দাবি করলে সমস্যা হতে পারে।
⚖️ আদালতে সম্ভাবনা কতটা?
দলিল + দখল থাকলে
👉 প্রায় ৭০%–৮০% সম্ভাবনা থাকে আদালতে মালিকানা প্রমাণ করার।
কিন্তু রেকর্ড আপনার নামে না থাকলে
👉 ঝামেলা দীর্ঘ হতে পারে।
🛠️ রেকর্ড নিজের নামে আনতে করণীয় (৫ ধাপে)
🔶 ধাপ ১: খতিয়ান যাচাই
প্রথমে নিশ্চিত করুন—
CS / SA / RS / BS — কোন খতিয়ানে আপনার নাম নেই।
📍 কোথা থেকে পাবেন?
জেলা রেকর্ড রুম
land.gov.bd ওয়েবসাইট
🔶 ধাপ ২: দখলের প্রমাণ জোগাড় করুন
যেমন—
জমির ছবি
ঘর, গাছ, ফসলের ছবি
খাজনার রসিদ
স্থানীয় লোকের সাক্ষ্য
👉 এগুলো দখল প্রমাণে কাজে আসে।
🔶 ধাপ ৩: নামজারি (Mutation) আবেদন
আপনার দলিল ও দখলের প্রমাণ নিয়ে—
ইউনিয়ন ভূমি অফিস
বা উপজেলা ভূমি অফিসে
👉 নামজারির আবেদন করুন।
প্রয়োজনে RS/BS খতিয়ান সংশোধনের আবেদনও করতে হবে।
🔶 ধাপ ৪: আবেদন বাতিল হলে কী করবেন?
ভূমি অফিস আবেদন বাতিল করলে
👉 AC Land অফিসে আপিল করবেন।
সেখানেও কাজ না হলে
👉 সিভিল কোর্টে খতিয়ান সংশোধনের মামলা করতে হবে
(MLRA 12(1) / 12(2))।
🔶 ধাপ ৫: আদালতের রায় অনুযায়ী রেকর্ড সংশোধন
আদালত যদি আপনার মালিকানা স্বীকার করে—
সেই রায়ের কপি নিয়ে
ভূমি অফিসে জমা দিন
👉 তখন সরকারি রেকর্ডে আপনার নাম উঠবে।
📄 প্রয়োজনীয় কাগজপত্র
✔️ রেজিস্ট্রিকৃত দলিলের কপি
✔️ দখলের প্রমাণ (ছবি, ঘর, চাষ ইত্যাদি)
✔️ খাজনার রসিদ (থাকলে)
✔️ জাতীয় পরিচয়পত্র
✔️ CS / SA / RS / BS খতিয়ানের কপি
✔️ ওয়ারিশ সনদ (যদি দরকার হয়)
✅ সংক্ষেপে এক নজরে
দলিল আছে → মালিকানার মূল প্রমাণ
দখল আছে → বাস্তবে জমি আপনার নিয়ন্ত্রণে
রেকর্ড নেই → বড় ঝুঁকি
👉 তাই করণীয় হলো:
দ্রুত নামজারি (Mutation) করুন
এবং প্রয়োজন হলে রেকর্ড সংশোধনের মামলা করুন।

আমরাই দিচ্ছি আপনাকে নির্ভুলভাবে জমি মাপার গ্যারান্টি। আপনার জমি,বসতবাড়ি,পুকুর ভাগ বন্টন করুন ডিজিটাল সার্ভের মাধ্যমে।
18/01/2026

আমরাই দিচ্ছি আপনাকে নির্ভুলভাবে জমি মাপার গ্যারান্টি।
আপনার জমি,বসতবাড়ি,পুকুর ভাগ বন্টন করুন ডিজিটাল সার্ভের মাধ্যমে।

18/01/2026

দলিল ছাড়া জমির মালিকানা প্রমাণ করার অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টসমূহঃ-
১. রেকর্ড (CS, SA, RS, BS):
→ তৈরি হয় ভূমি অফিস বা এসি ল্যান্ড অফিসে
→ কাজে লাগে মালিকানা ধারাবাহিকতা প্রমাণে
২. জমা খারিজ বা নামজারি (Mutation):
→ তৈরি হয় ইউনিয়ন ভূমি অফিসে
→ কাজে লাগে জমির দখল ও মালিকানা প্রমাণে
৩. দখলীয়তা সনদ (Possession Certificate):
→ তৈরি হয় ইউনিয়ন ভূমি অফিস অথবা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে
→ আপনি জায়গাটি ব্যবহার করছেন এমন প্রমাণ হিসেবে কাজ করে
৪. উইল / ওয়ারিশান সনদ:
→ তৈরি হয় ম্যাজিস্ট্রেট বা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে
→ উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার প্রমাণ হিসেবে কাজ করে
৫. ট্যাক্স রসিদ / খাজনার রশিদ:
→ তৈরি হয় পৌরসভা বা ইউনিয়ন ভূমি অফিস থেকে
→ আপনি নিয়মিত খাজনা দিয়েছেন তার প্রমাণ হিসেবে কাজ করে
৬. ঘর নির্মাণ অনুমতি / NOC / বিদ্যুৎ সংযোগ:
→ তৈরি হয় স্থানীয় কর্তৃপক্ষ বা পল্লী বিদ্যুৎ অফিস থেকে
→ দীর্ঘদিন বসবাসের ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়.

প্রবাসে আছেন বলে কি BDS জরিপে আপনার জমি অন্যের নামে রেকর্ড হয়ে যাবে? ❌না—শর্ত একটাই, আপনি যদি সঠিক প্রক্রিয়া না জানেন তব...
18/01/2026

প্রবাসে আছেন বলে কি BDS জরিপে আপনার জমি অন্যের নামে রেকর্ড হয়ে যাবে? ❌
না—শর্ত একটাই, আপনি যদি সঠিক প্রক্রিয়া না জানেন তবেই ঝুঁকি।

BDS জরিপে নিজে উপস্থিত থাকতে না পারলে সবচেয়ে জরুরি কাজ হলো আইনসম্মত প্রতিনিধি (Power of Attorney) করা। বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন থেকে POA করে দেশে রেজিস্ট্রি করালে, জরিপে আপনার পক্ষ থেকে সেই প্রতিনিধিকেই মালিক হিসেবে ধরা হয়। POA ছাড়া আত্মীয় থাকলেও মাঠ পর্যায়ে আপনার দাবি দুর্বল হয়ে পড়ে—এটাই বাস্তবতা।

প্রতিনিধির হাতে শক্ত কাগজপত্র থাকতে হবে—দলিল, আগের খতিয়ান, ওয়ারিশ সনদ (উত্তরাধিকার হলে), বণ্টননামা/ডিক্রি (থাকলে), খাজনা বা ভূমি উন্নয়ন করের রসিদ। কাগজ যত পরিষ্কার, BDS রেকর্ড তত নিরাপদ। মনে রাখবেন, শুধু দলিল নয়—দখল প্রমাণই BDS জরিপের মূল।

মাঠ জরিপের দিন সার্ভেয়ার এলে প্রতিনিধিকে উপস্থিত থেকে কাগজ দেখাতে হবে, সীমানা চিহ্নিত করতে হবে এবং কোনো আপত্তি থাকলে সঙ্গে সঙ্গেই লিখিতভাবে জানাতে হবে। অনুপস্থিত থাকলে অনেক সময় রেকর্ড চলে যায় অন্যের নামে—পরে ঠিক করা কঠিন হয়ে পড়ে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ—DP খতিয়ান যাচাই। প্রকাশের পর নাম, অংশ, দাগ ও সীমানা মিলিয়ে দেখুন। ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই আপত্তি দিন। এই সুযোগ মিস মানেই ভবিষ্যতে বড় ঝামেলা।

সংক্ষেপে—প্রবাসে থেকেও নিরাপদ থাকতে চাইলে: আইনসম্মত প্রতিনিধি, শক্ত কাগজ, দখল প্রমাণ, মাঠ জরিপে উপস্থিতি এবং DP খতিয়ান যাচাই—এই পাঁচটা কাজই আপনার জমিকে বাঁচাবে।

চৌদ্দগ্রাম উপজেলায় জমি মাপার ক্ষেত্রে নতুন যুগের সূচনা! 🔥চৌদ্দগ্রাম এ দীর্ঘদিন ধরে আধুনিকতার পথে এগিয়ে আসলেও, জমি মাপজোখ...
17/01/2026

চৌদ্দগ্রাম উপজেলায় জমি মাপার ক্ষেত্রে নতুন যুগের সূচনা! 🔥
চৌদ্দগ্রাম এ দীর্ঘদিন ধরে আধুনিকতার পথে এগিয়ে আসলেও, জমি মাপজোখের ক্ষেত্রে যুগোপযোগী ডিজিটাল পদ্ধতি গ্রহণে পিছিয়ে ছিল। আমাদের লক্ষ্য সেই আক্ষেপ দূর করা এবং জমির মালিকদের সম্পূর্ণ নির্ভুল ও স্বচ্ছ সেবা প্রদান।
এ উদ্দেশ্যে সম্প্রতি নতুন অত্যাধুনিক টোটাল স্টেশন মেশিন আনা হয়েছে, যা আধুনিক ল্যান্ড সার্ভে,স্যাটেলাইট সার্ভে অন্যান্য উচ্চ প্রযুক্তির সমন্বয়ে জমির পরিমাপ সম্পন্ন করবে। এর ফলে:
✅ জমির প্রতিটি ইঞ্চি পর্যন্ত মালিকের অধিকার নিশ্চিত করা সম্ভব।
✅ জমির সীমানা ও অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে নির্ধারণ করা যাবে।
✅আধুনিক এবং ডিজিটাল স্যাটেলাইট ভিত্তিক রিপোর্ট প্রদান করা।
✅ নামমাত্র খরচে জমির সঠিক পরিমাপ ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাবে।
এটি শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং মালিকদের ন্যায্য অধিকার ও স্বচ্ছতা নিশ্চিতকরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চৌদ্দগ্রাম জমি মাপজোখের ক্ষেত্রে এখন থেকে আমরা পাবে অন্য যে কোনও সময়ের তুলনায় অনেক বেশি নির্ভুলতা ও স্বচ্ছতা।
আমাদের লক্ষ্য:
📍 জমির মালিকদের সঠিক তথ্য প্রদান
📍 ভূমি সংক্রান্ত বিরোধ ও বিভ্রান্তি কমানো
📍 ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা
চৌদ্দগ্রাম এর জন্য এটি এক নতুন অধ্যায়—যেখানে প্রযুক্তি ও ন্যায্যতার সংমিশ্রণে জমির নিরাপত্তা, সঠিকতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।
📢 আপনার জমি সংক্রান্ত যেকোনো পরিমাপ, সীমানা নির্ধারণ বা ভূমি সংক্রান্ত পরামর্শের জন্য যোগাযোগ করুন।
*আমাদের সেবাসমূহঃ
✅জমির এনালগ এবং ডিজিটাল সার্ভে করা।
✅অত্যাধুনিক টোটাল স্টেশন মেশিন দ্বারা
জমির নির্ভুল পরিমাপ করা।
✅জমির টপোগ্রাফ,প্যান্টাগ্রাফ,ডিজিটাল রিপোর্ট প্রদান করা।
✅রাস্তায় জমি বেশি চলে যাওয়া এবং হারানো জমি উদ্ধার করা।
✅মুসলিম ফারায়েজ অনুযায়ী সম্পত্তির ভাগ-বন্টণ করা।
✅প্রতিবেশীদের সাথে জমি নিয়ে সমস্যার সঠিক সমাধান করা।
✅জমি আলাদাকরন এবং একত্রীকরণ করা।
✅কম্পিউটারে বাংলাদেশের যেকোনো মৌজার
নকশার সঠিক পরিমাপ করে করা।
✅খতিয়ানের আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিলের হিসাব করা।
✅ভূমি উন্নয়ন কর এবং জমির খাজনা প্রদান করা।
✅নামজারি এবং রেজিষ্ট্রেশন আবেদন করা।
✅সারাদেশের যেকোনো স্থানের মৌজা নকশা সরবরাহ করা।
ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন ✨
ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার
চৌদ্দগ্রাম, কুমিল্লা।
📞 01711186285,01683670645

Topo Survey at Meshtola,Chauddagram, cumilla.আলহামদুলিল্লাহ!! আজকে আমরা চৌদ্দগ্রাম, মেষতলা মৌজার ডিজিটাল সার্ভের কাজ করে...
07/01/2026

Topo Survey at Meshtola,Chauddagram, cumilla.
আলহামদুলিল্লাহ!! আজকে আমরা চৌদ্দগ্রাম, মেষতলা মৌজার ডিজিটাল সার্ভের কাজ করেছি।
মালিক-জহিরুল ইসলাম
মৌজা-মেষতলা,শুভপুর
বিএস দাগ-৭৯১।
ডিজিটাল মেশিনে জমি পরিমাপ করুন।।
যোগাযোগ করুন:
মোবাইল-01711186285
অফিস :বসতবাড়ি Engineers &Architects
মুন্সীরহাট মসজিদ মার্কেট (২তলা),মুন্সীরহাট, চৌদ্দগ্রাম কুমিল্লা।
ঢাকা অফিস:ক-৪০,নদ্দা বসুন্ধরা গেইট,ঢাকা-১২১২

!! ৫০% কম খরচে জমি মাপুন ডিজিটাল মেশিনে!!চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট এলাকায় ও তার আশেপাশের মৌজার দখলকৃত জমি মাপুন ৫০% ...
06/01/2026

!! ৫০% কম খরচে জমি মাপুন ডিজিটাল মেশিনে!!
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট এলাকায় ও তার আশেপাশের মৌজার দখলকৃত জমি মাপুন ৫০% ডিস্কাউন্টে। এই অফার সীমিত সময়ের জন্য।
এছাড়াও যারা সীমিত আয়ের(দিনমজুর,রিক্সা চালক) মানুষ কিন্তু আপনার জমি বুঝে পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা নিজ দ্বায়িত্বে আপনাদের জমি মেপে বুঝিয়ে দিবো।

!! ৫০% কম খরচে জমি মাপুন ডিজিটাল মেশিনে!!চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট এলাকায় ও তার আশেপাশের মৌজার দখলকৃত জমি মাপুন ৫০% ...
02/01/2026

!! ৫০% কম খরচে জমি মাপুন ডিজিটাল মেশিনে!!

চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট এলাকায় ও তার আশেপাশের মৌজার দখলকৃত জমি মাপুন ৫০% ডিস্কাউন্টে। এই অফার সীমিত সময়ের জন্য।

এছাড়াও যারা সীমিত আয়ের(দিনমজুর,রিক্সা চালক) মানুষ কিন্তু আপনার জমি বুঝে পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা নিজ দ্বায়িত্বে আপনাদের জমি মেপে বুঝিয়ে দিবো।

31/12/2025

Address

East Nodda, Opposits Of Bashundhara R/A Gate, Vatara, Dhaka-1212
Dhaka

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ploughman Digital Survey,Engineering &Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share