Bangladesh Power Technology Company

Call Directions Website Contact the business

Bangladesh Power Technology Company Welcome to Bangladesh Power Technology Company (BPTC)! We are a leading provider of innovative and sustainable power solutions in Bangladesh.

🔆 Solar Energy Company Bangladesh
🌱 Sustainable Power Solutions for a Greener Future
আপনার বাসা, অফিস বা ব্যবসার জন্য নির্ভরযোগ্য সোলার সিস্টেম সেবা দিচ্ছি আমরা।
✔️ Solar Panel Installation✔️ Battery & Inverter Solution✔️ Maintenance & Support Our mission is to revolutionize the power sector by delivering cutting-edge technologies and services that ensure reliable and efficient energy supply. With a team of skilled engineers and industry experts, we specialize in the design, installation, and maintenance of power systems for a wide range of applications. Whether it's residential, commercial, or industrial, we have the expertise to meet your specific power needs. At BPTC, we are committed to sustainability and environmental responsibility. We strive to develop and implement clean energy solutions that reduce carbon emissions and contribute to a greener future. Our focus on renewable energy sources, such as solar and wind, ensures that our clients can enjoy clean and sustainable power generation. In addition to our core services, we also provide comprehensive energy consultancy and project management solutions. We work closely with our clients to understand their requirements and develop customized strategies that optimize energy usage, minimize costs, and enhance overall efficiency. Follow us on Facebook to stay updated on the latest industry trends, technological advancements, and exciting projects. Connect with us to learn more about our services, ask questions, and engage in discussions about power technology and sustainability.

02/09/2026
31/08/2026

বিদ্যুৎ ব্যবস্থাপনা হোক আধুনিক, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য—সঠিক সমাধান শুরু হোক বাংলাদেশ পাওয়ার টেকনোলজির সাথে।

Solar On-Grid, Off-Grid কিংবা Hybrid— বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার জন্য আমরা দিচ্ছি পরিকল্পনা থেকে ইনস্টলেশন পর্যন্ত পূর্ণাঙ্গ Solar Solution।

সাথে রয়েছে সকল বৈদ্যুতিক Prepaid, Postpaid, HT/CT ও LT/CT Meter-এর আধুনিক মিটারিং সলিউশন।

Transformer, HT Panel, LT Panel, Switchgear এবং সম্পূর্ণ Substation Design, Installation, Testing ও Commissioning—প্রতিটি কাজ সম্পন্ন হয় দক্ষতা ও পেশাদারিত্বের সাথে।

আপনার প্রকল্পের নির্ভরযোগ্য Electrical ও Solar Partner—বাংলাদেশ পাওয়ার টেকনোলজি।

আপনার বিদ্যুৎ, আমাদের প্রযুক্তি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন।
০১৯১৪ ৭২২ ১৭২।

30/08/2026
30/08/2026

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সারাদেশে নতুন উদ্যোক্তা ও সার্ভিস প্রোভাইডার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
ঢাকা, ২৭ আগষ্ট, ২০২৬, বৃহস্পতিবার

সরকার জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে রুফটপ সোলার সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং একটি কার্যকর সোলার সেবা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগের আওতায় জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হবে, যারা স্থানীয় পর্যায়ে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা প্রদান করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাসমূহ আজ সারাদেশ একযোগে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই নতুন কাঠামোর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ, নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশগ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন করতে পারবে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমেও আবেদন ও অংশগ্রহণের সুযোগ থাকবে, যা স্থানীয় ও নতুন উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য হলো রুফটপ সোলার খাতকে শুধু কয়েকটি বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারণ করা। এর মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ ও সেবা প্যাকেজ তৈরির পাশাপাশি সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে।
এছাড়া, সরকার রুফটপ সোলারে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ ও স্বল্পসুদে অর্থায়ন এবং নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কাজ করছে। বিশেষভাবে গ্রামীণ ও অপেক্ষাকৃত দূরবর্তী এলাকার গ্রাহক ও উদ্যোক্তাদের এই উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রুফটপ সোলার থেকে ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই কৌশলপত্রের মূল লক্ষ্য হলো নিরাপদ, সাশ্রয়ী, টেকসই ও নিম্ন-কার্বন জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং জলবায়ু-সহনশীল উন্নয়নকে এগিয়ে নেওয়া। এই লক্ষ্য অর্জনে সারাদেশে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার প্রত্যাশা করে যে, এই উদ্যোগের মাধ্যমে রুফটপ সোলার দেশের জ্বালানি রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের একটি নতুন ক্ষেত্র হিসেবে বিকশিত হবে। পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দেশের সকল অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানির এই ক্রমবর্ধমান বাজারের সঙ্গে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।
---
বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

  01914722172DESCO Prepaid Three Phase Meter Available
09/08/2026


01914722172
DESCO Prepaid Three Phase Meter
Available

আলহামদুলিল্লাহ,,, আজ ২৯/০৬/২০২৬ ইং তারিখে  মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে  ইঞ্জিঃনিয়ার সাখাওয়া...
29/06/2026

আলহামদুলিল্লাহ,,, আজ ২৯/০৬/২০২৬ ইং তারিখে মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে ইঞ্জিঃনিয়ার সাখাওয়াত হোসেন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি। যারা আমার জন্যে কাজ করেছেন এবং ভোট দিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাই আমার জন্যে দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে আমার কাজ করতে পারি।

Address

House # 19 , Line # 16 , Block #c, Section #10 , MIrpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01914722172

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Power Technology Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Power Technology Company:

Shortcuts

Share