Civil Engineers Bashundhara

Civil Engineers Bashundhara "Delivering excellence in structural design, supervision, and site development. Let's build better."
(1)

26/05/2026

সরকারি চাকরির বেতন বাড়ে নিয়মিত,
কিন্তু বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বেলায় থাকে হাজার অজুহাত!
দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকতে যেখানে প্রতিদিন যুদ্ধ করতে হয়, সেখানে পরিশ্রম আর দায়িত্ব কি শুধু সরকারি কর্মচারীরাই পালন করে?
বেসরকারি খাত দেশের অর্থনীতির বড় চালিকাশক্তি, অথচ অনেক প্রতিষ্ঠানে এখনো শ্রম ও দক্ষতার সঠিক মূল্যায়ন নেই।
সময় এসেছে যোগ্যতা, পরিশ্রম ও অভিজ্ঞতার ন্যায্য মূল্য দেওয়ার।

🌙 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার প্রদান 🌙পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানের নিদর্শ...
25/05/2026

🌙 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার প্রদান 🌙

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানের নিদর্শন হিসেবে বসুন্ধারা সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম–এর ০৮ জন অর্গানাইজারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

Formonic Design & Construction Ltd.–এর পক্ষ থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, এবং ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোঃ আবু হানিফ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে এ ঈদ উপহার তুলে দেন।

এ সময় প্রকৌশলী সমাজের পারস্পরিক সহযোগিতা, পেশাগত সৌহার্দ্য ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আন্তরিকতা ও পারস্পরিক বন্ধন ভবিষ্যতে আরও শক্তিশালী পেশাগত সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার জীবনে শান্তি, সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা রইলো।

ঈদ মোবারক। 🌙✨

Civil Engineers Bashundhara


25/05/2026

অনেক মালিক মনে করে বিল্ডিং এর ফিনিশিং কাজে শুধু শুধু ইন্জিনিয়ার রেখে বেতন দিয়ে লাভ কি আমার ড্রাইভার, দারোয়ান, ভাইস্তা ইত্যাদি ওনারা খুব ভালো বুঝে।

মনে মনে কলা খায় আহারে ইন্জিনিয়ার এর বেতন না দিয়ে কতো টাকায় না আমরা সেভ করলাম,

থাই গ্লাস দিয়ে পানি প্রবেশ করছে।

কিছু মালিক সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নিম্নমানের কন্ট্রাক্টর দিয়ে কাজ করানোর ফলে আজ এমন শোচনীয় অবস্থা তৈরি হয়েছে।
দুর্বল সিল্যান্ট, ভুল ইনস্টলেশন ও নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহারের কারণে ভবনের সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।
কাজে মান বজায় না রাখলে পরে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারে।
“শুরুতে সাশ্রয়, পরে বড় ক্ষতি” — নির্মাণকাজে এই বাস্তবতা বারবার প্রমাণিত হচ্ছে।

24/05/2026

আসসালামু আলাইকুম
সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ছাদ চেকের কিছুটা ধারণা দেওয়া হইলো।।

23/05/2026

নতুন আইফোন কিনার পর ইঞ্জিনিয়ার এর অবস্থা।

Boss: কাজ কতদূর?
Engineer: আগে একটা portrait তুলি স্যার

Engineer এখন Concrete test এর আগে আইফোনের Camera test ব্যাস্ত,😁😁😁😁😁😁

বসুন্ধরা আবাসিক এলাকার ঈদে গেট বন্ধ এবং খোলার সময়সূচী
23/05/2026

বসুন্ধরা আবাসিক এলাকার ঈদে গেট বন্ধ এবং খোলার সময়সূচী

 #আফতাবনগর এরিয়ায় রাজউকের অভিযান চলেছে #রাজউকের চলমান অভিযানের প্রেক্ষিতে সকলের প্রতি অনুরোধ—নিয়ম মেনে নির্মাণ কাজ করু...
21/05/2026

#আফতাবনগর এরিয়ায় রাজউকের অভিযান চলেছে #

রাজউকের চলমান অভিযানের প্রেক্ষিতে সকলের প্রতি অনুরোধ—
নিয়ম মেনে নির্মাণ কাজ করুন, নিরাপদ থাকুন।
বিল্ডিং নির্মাণে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
• অনুমোদিত নকশা অনুযায়ী কাজ করুন
• সেটব্যাক ও উচ্চতার নিয়ম মেনে চলুন
• পর্যাপ্ত পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন
• অনুমোদিত ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের তত্ত্বাবধানে কাজ করুন
• নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন
• রাজউক ও BNBC এর সকল নির্দেশনা অনুসরণ করুন
আজকের ছোট অনিয়ম আগামী দিনের বড় ঝুঁকি হতে পারে।
সুন্দর, নিরাপদ ও পরিকল্পিত নগর গড়তে সচেতন হোন।
“নিয়ম মেনে নির্মাণ করি, নিরাপদ ভবিষ্যৎ গড়ি।”

21/05/2026

প্রতিটি ইঞ্জিনিয়ারের সকালের শুরুটা প্রায় একই রকম—
ফোনের অ্যালার্ম, সাইটের চাপ, ড্রয়িংয়ের হিসাব, শ্রমিকদের কল আর দায়িত্বের পাহাড়।
কেউ দেখে শুধু একটি ভবন,
আর একজন ইঞ্জিনিয়ার দেখে তার পেছনের হাজারো চিন্তা, পরিশ্রম আর দায়িত্ব।
সকাল শুরু হয় নতুন চ্যালেঞ্জ নিয়ে,
আর দিন শেষ হয় ভবিষ্যৎ গড়ার তৃপ্তি নিয়ে।
সম্মান সেই সকল ইঞ্জিনিয়ারদের প্রতি,
যারা নিজের স্বপ্নের চেয়ে বেশি ব্যস্ত অন্যের স্বপ্ন বাস্তবায়নে।

20/05/2026

ওয়াটার ট্যাংক এবং পাইল ক্যাপ এর কাজ করতে গেলে এখানে কি কি প্রসেসিং এর মাধ্যমে কাজ করা যেতে পারে..?

20/05/2026

ঈদ সামনে, তাই সিভিলের কাজের ব্যস্ততাও এখন তুঙ্গে।

Address

Bashundhara R/A
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineers Bashundhara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share