06/08/2026
এটিএন নিউজের স্থাপত্য এবং নির্মাণ বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণ রসায়ণের গর্বিত স্পন্সর হিসেবে যুক্ত হলো স্বজন গ্রুপ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এটিএন নিউজের কর্তাব্যক্তিদের সাথে উপস্থিত ছিলেন স্বজন গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল হাসনাত সোহাগ, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ফাবিহা রুম্মান শিফা এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সামিউল আলীম সজীব।
অনুষ্ঠানে উপস্থিত সবাই নির্মাণ রসায়ণ আয়োজনটির সার্বিক সফলতা নিয়ে আলোচনা করেন এবং এটাকে সাধারণ মানুষের আরো ভালোভাবে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।