06/11/2025
তারিখ: ৬ নভেম্বর ২০২৫
সীতাকুণ্ড আর্কিটেক্ট এন্ড সিভিল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনের বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
আজ সীতাকুণ্ডের স্থানীয় প্রকৌশলীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “সীতাকুণ্ড আর্কিটেক্ট এন্ড সিভিল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন”-এর বোর্ড সভা সাফল্যের সাথে সম্পন্ন হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ এবং সক্রিয় সদস্যরা।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল,,,,,,
★ আগামী ১৬ই ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবসের দিনে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান।
★ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক, পেশাগত ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়।
★ স্থানীয় তরুণ প্রকৌশলীদের নিয়ে জ্ঞানবিনিময়, সেমিনার, ওয়ার্কশপ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।
★ পাশাপাশি সংগঠনের প্রশাসনিক কার্যক্রম, সদস্য নিবন্ধন, এবং ভবিষ্যৎ কাঠামো উন্নয়ন সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসোসিয়েশনের মূল লক্ষ্য,,,
সীতাকুণ্ডের স্থায়ী বাসিন্দা স্থপতি ও সিভিল ইঞ্জিনিয়ারদের একত্রিত করে একটি দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক প্রকৌশলী সমাজ গঠন করা।
★আমরা বিশ্বাস করি,, ঐক্য, পেশাগত সততা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়েই গড়ে উঠবে আগামী দিনের উন্নত সীতাকুণ্ড।
★ বর্ষপূর্তির বিস্তারিত কর্মসূচি ও সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।