কৃষি বন্ধু

কৃষি বন্ধু আমরা কৃষি ও কৃষকের কথা বলি। In the 20th century, industrial agriculture based on large-scale monocultures came to dominate agricultural output.

We work for the development of agricultural systems as well as inform about agricultural technology and machinery of different countries of the world. Also, on this page, agricultural products collected directly from farmers are sold and agricultural machinery is sold and searched for farmers.

বিংশ শতাব্দীতে বৃহৎ আকারে একক চাষের উপর ভিত্তি করে শিল্পভিত্তিক কৃষি উৎপাদনে আধিপত্য বিস্তার করে, যদিও প

্রায় ২ বিলিয়ন মানুষ এখনও জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল। আমরা কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করি পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কে তথ্য দিয়ে থাকি । এছাড়াও এই পেজে সরাসরি কৃষকদের কাছে থেকে সংগ্রহীত কৃষিপণ্য বিক্রি করা হয় ও কৃষকদের কাছে কৃষি যন্ত্রপাতি বিক্রি ও সন্ধান দেওয়া হয় ।

কতবড় পাগল হলে এমন কাজ করে পড়ুন "গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ মার্চ ২০২৬ তারিখ সোমবার মধ্যরাত ২টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস...
25/03/2026

কতবড় পাগল হলে এমন কাজ করে পড়ুন
"গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ মার্চ ২০২৬ তারিখ সোমবার মধ্যরাত ২টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুমিল্লা হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ২ টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২২ লক্ষ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।"

প্রশ্ন হলো, বুড়িগঙ্গার পানি কি মাছের উপযুক্ত আছে? তাও চিংড়ির রেণু অবমুক্ত করার মতো?

সংশ্লিষ্ট কর্মকর্তাগন এমন দায়িত্বজ্ঞানহীন আচরন কিভাবে করলেন?

সাধারণত সুগার মিল বা চিনিকলে আখ থেকে চিনি উৎপাদন করা হয়। চিনির পাশাপাশি কিছু উপজাত দ্রব্যও তৈরি হয়, যেগুলোর কোনো কোনোটি ...
21/01/2026

সাধারণত সুগার মিল বা চিনিকলে আখ থেকে চিনি উৎপাদন করা হয়। চিনির পাশাপাশি কিছু উপজাত দ্রব্যও তৈরি হয়, যেগুলোর কোনো কোনোটি কখনো কখনো চিনির চেয়েও লাভজনক হয়ে ওঠে। তবে কোনো সুগার মিল যে খেজুরবাগান থেকে উল্লেখযোগ্য পরিমাণে আয় করবে এমন ঘটনা বেশ কৌতূহলোদ্দীপক। নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল সে কৌতূহলই তৈরি করেছে। চিনিকলটির খেজুরবাগানে উৎপাদিত গুড় এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।

নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব আটটি খামার রয়েছে। এগুলো হলো নরেন্দ্রপুর, মহিষবাথা, নন্দা, মুলাডুলি, কৃষ্ণা, চিথুলিয়া, ভবানীপুর ও গোবিন্দপুর খামার। এসব খামারের চারপাশ দিয়ে শ্রমিকদের চলাচলের জন্য রাস্তা রয়েছে। এই রাস্তার ধারে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে খেজুরের গাছ। দিন দিন এসব গাছ বড় হয়ে বাগানে রূপ নিয়েছে। বর্তমানে এই খেজুরবাগান ইজারা দিয়ে মিলটি প্রতিবছর লাখ লাখ টাকা আয় করছে। অথচ এর বিপরীতে মিলটির কোনো বাড়তি ব্যয় নেই।

মিলের খামারগুলোতে মূলত আখ চাষ করা হয়। কখনো শস্যাবর্তনের জন্য অন্য ফসল চাষ না হলে প্রতিবছরই সেখানে আখ থাকে। খামার ঘিরে থাকা শ্রমিকদের চলাচলের পথেই খেজুরগাছগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, এসব খামারে মোট খেজুরগাছের সংখ্যা প্রায় ৯ হাজার। এর মধ্যে ৫ হাজার গাছ ইজারা দেওয়া হয়েছে। চলতি বছর এসব গাছ ইজারা দিয়ে ২০ লাখ টাকা আয় হয়েছে।

সম্প্রতি গোপালপুর পৌর এলাকার নরেন্দ্রপুর খামারে গিয়ে খেজুর গুড় তৈরি করতে দেখা যায়। খামারের চারপাশের রাস্তা বেশ চওড়া, গাড়ি চলাচলের উপযোগী। ভেতরের দিকে রয়েছে সরু হাঁটার পথ। খেজুরগাছের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে শ্রমিক ও ইজারাদারেরা চলাফেরা করেন।

বাগানের ভেতর সুনসান নীরবতা। দূরের গ্রামগুলোর বাড়িঘর গাছের আড়ালে ঢাকা পড়ে গেছে। দক্ষিণ দিকে কিছু দূর এগোতেই দেখা গেল এক ‘গাইছি’ নতুন করে গাছে রসের ঘাট কাটছেন। তাঁর নাম শফিকুল ইসলাম। বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে। মাথায় গামছা জড়ানো, কোমরে আংটার সঙ্গে ঝুলছে খালি রসের হাঁড়ি। মোটা দড়ি দিয়ে নিজেকে গাছের সঙ্গে বেঁধে বাটালি দিয়ে মনোযোগসহকারে ঘাট কাটছেন তিনি।

আরেকজন গাইছি পূর্ব দিকের বাগান থেকে হেঁটে আসছিলেন। তাঁর নাম রুস্তম আলী। তাঁর বাড়িও একই এলাকায়। গাইছিদের পোশাক-আশাক আলাদা। কোমরে অজগর সাপের মতো মোটা দড়ি বাঁধা। বাঁ পাশে বাটালি রাখার জন্য বাঁশের চটা দিয়ে তৈরি চোঙার মতো একটি পাত্র, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘খালট’। এক হাতে মাটির হাঁড়ি, অন্য হাতে চেলা কাঠের মতো একটি জিনিস, যাতে বালু দিয়ে বাটালি ঘষে ধার দেওয়া হয়।

এই দুই গাইছির পাশাপাশি বানেজ আলী, আলম হোসেন ও মুনসুর আলী নামের আরও তিনজন বাগানের মাঝখানে ছোট একটি কুঁড়েঘর তৈরি করে গুড়ের কারবার করছেন। চুলায় জ্বাল দেওয়া খেজুরের পাকা রসের গন্ধ পুরো বাগানে ছড়িয়ে পড়েছে। আলম হোসেন চুলার রস নাড়ছেন, আর বানেজ আলী পরের সন্ধ্যার খাবারের জন্য তরকারি কাটছেন। কুঁড়েঘরের ভেতরে বাজারে নেওয়ার জন্য খেজুর গুড়ের পাটালি সাজানো। পাশে ধানের খড়ের ওপর বিছানাপত্র রাখা। খেজুরবাগানের এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই, এটি আসলে একটি সুগার মিলের খামার।

বাগান দেখাতে নিয়ে যান ইজারাদার শামীম আহমেদ। তিনি জানান, প্রতিদিন মোট ২৪০টি গাছ থেকে রস সংগ্রহ করা হয়। এতে দৈনিক ৪০ থেকে ৪২ কেজি গুড় উৎপাদন হয়। এই গুড় তিনি বিদেশেও পাঠান। গত দুই বছরে দুই টন করে মোট চার টন গুড় কানাডায় রপ্তানি করেছেন। তাঁর ইজারা নেওয়া মোট খেজুরগাছের সংখ্যা ২ হাজার ২০০। এর মধ্যে ৬৪৫টি গাছ ব্যবহারযোগ্য। প্রতিটি গাছের গড় ইজারা মূল্য পড়েছে ৪৩০ টাকা।

জানতে চাইলে নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (খামার) বাকি বিল্লাহ প্রথম আলোকে বলেন, মিলের খামারগুলোতে মোট ৯ হাজার খেজুরগাছ আছে। এর মধ্যে সব গাছ ইজারা দেওয়ার যোগ্য নয়। এ বছর ৫ হাজার গাছ ইজারা দেওয়া হয়েছে, যার মাধ্যমে ২০ লাখ টাকা আয় হয়েছে। তিনি বলেন, একটি গাছ ২৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ইজারা দেওয়া যায়। রস যত বেশি, গাছের ইজারা মূল্য তত বেশি হয়। তাঁর ভাষ্য, কেউ হয়তো একসময় কিছু গাছ রোপণ করেছিলেন। পরে সেগুলো প্রাকৃতিকভাবেই বেড়ে বাগানে পরিণত হয়েছে। প্রায় ১০ বছর ধরে এই গাছগুলো ইজারা দিয়ে সুগার মিল বাড়তি আয় করছে।

বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০/১২/২০২৫, রোজ মঙ্গলবার, বাংলাদেশ সময...
30/12/2025

বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০/১২/২০২৫, রোজ মঙ্গলবার, বাংলাদেশ সময় সকাল ৬টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে শান্তি দান করুন এবং জান্নাত নসিব করুন। তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন, আমিন।

অর্গানিক আঁখের গুড়-Akher Gur ঃকেজি ঃ২৭০ টাকা যোগাযোগ ঃ +880 1719-763672আমাদের অনেকেরই মিষ্টি খাবার পছন্দ, আর সেই জন্য আখ...
21/02/2025

অর্গানিক আঁখের গুড়-Akher Gur ঃ
কেজি ঃ২৭০ টাকা
যোগাযোগ ঃ +880 1719-763672
আমাদের অনেকেরই মিষ্টি খাবার পছন্দ, আর সেই জন্য আখের গুড় একটি জনপ্রিয় পছন্দ। আঁখের গুড় -Akher Gur আমাদের দেশের ঐতিহ্যবাহী অন্যতম খাবার ।রমজানে ইফতারে আঁখের গুড়ের শরবত আমাদের দেশের স্বাস্থ্যকর ও পছন্দনীয় পানীয়। তবে বাজারের অনেক গুড়ই স্বাস্থ্যসম্মত নয়। কারণ বেশিরভাগ গুড়ে ক্ষতিকর রাসায়নিক, যেমন হাইড্রোজ, কৃত্রিম রং এবং নানা ধরনের কেমিক্যাল মেশানো হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
আমাদের আঁখের গুড়ের বৈশিষ্ট্যঃ
১. আমাদের আঁখ পদ্মার পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার উর্বর মাটিতে প্রাকৃতিক উপায়ে চাষ করা হয়, যা গুড়ের স্বাদে এনে দেয় ভিন্ন মাত্রা।
২. এই গুড় সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়। আখের রস জ্বাল দিয়ে প্রিমিয়াম মানের এই গুড় তৈরি করা হয়, যা খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
৩. গুড় তৈরির সময় কোন রাসায়নিক বা সংরক্ষণকারী পদার্থ মেশানো হয় না, যা একে সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যকর করে তোলে।
৪. এই গুড় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং কোনো প্রকার প্রসেসিং ছাড়াই তৈরি, তাই এতে আখের প্রাকৃতিক পুষ্টিগুণ সম্পূর্ণ অক্ষুণ্ন থাকে।

আখের গুড়- Akher Gur এর স্বাস্থ্য উপকারিতাঃ
আখের গুড় স্বাস্থ্যকর একটি প্রাকৃতিক মিষ্টি, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিনের পাশাপাশি থাকে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, এবং ম্যাগনেসিয়াম যা শরীরের শক্তি যোগায়। আখের গুড় খেলে শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতি পূরণ হয়।
১. রক্তশূন্যতা দূর করে- আয়রনের একটি প্রাকৃতিক উৎস।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি-আঁখের গুড়ের থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৩. হজমশক্তি বৃদ্ধি-আঁখের গুড়ের প্রাকৃতিক এনজাইম থাকে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে।
৪. শরীরকে ডিটক্সিফাই করে-আঁখের গুড়ের প্রাকৃতিকভাবে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। এটি লিভারকে পরিষ্কার রাখে এবং শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
৫. শক্তি বৃদ্ধি করে-আঁখের গুড়ের প্রাকৃতিক শর্করা থাকে, যা শরীরকে দ্রুত শক্তি জোগায়।
৬. হাড় ও দাঁতের জন্য উপকারী-আখের গুড়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ থাকে, যা হাড়ের গঠন ও মজবুতিতে সাহায্য করে।
৭. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি-আঁখের গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে।
#কৃষিবন্ধু

20/02/2025

গ্রামের মেঠো পথে শীতের বিকাল 🇧🇩
#কৃষিবন্ধু

12/02/2025

বরই বাগান (আপেল কুল) 🇧🇩
#কৃষিবন্ধু

ইউরিয়া পরিমান মতো ব্যবহার করুন।  #কৃষিবন্ধু
21/01/2025

ইউরিয়া পরিমান মতো ব্যবহার করুন।
#কৃষিবন্ধু

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি বন্ধু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share