13/06/2026
স্টিরাপের বিস্তারিত আলোচনা যেনে নেই -!😊 (শেয়ার করে রাখুন)
01- স্টিরাপঃ কলাম বা বীমের প্রধান রড গুলোকে খাচাঁর মধ্যে আটকে রাখার জন্য প্রধান রডের ডায়ার চেয়ে কম ডায়ার রড দিয়ে নির্মিত বিভিন্ন আকৃতির বন্ধনিকে প্রকৌশলীক ভাষায় স্ট্রীরাপ,টাই,শেয়ার রিইনফোর্সমেন্ট,ওয়েব রিইনফোর্সমেন্ট, আর প্রচলিত ভাষায় চুড়ি,রিং ইত্যাদি বলে থাকে।
02- দেয়ার কারনঃ উল্লম্ব বিভক্তি প্রতিরোধ করার জন্য এবং অনুদৈর্ঘ্য স্টিল বারকে স্থিতিশীল রাখতে স্টিরাপ সরবরাহ করা হয়। স্টিরাপ বক্রীয় বিভক্তি ও তির্যক প্রসারণ ফাটল ধরতে প্রতিরোধ করে।
স্ট্রীরাপ এর পরিমাপঃ সহজে বোঝার জন্য একটা রেক্টেংগুলার বীমের স্ট্রীরাপ ধরে হিসেব করি।আমরা বই পুস্তকে স্ট্রীরাপের দৈর্ঘ্য বের করা শিখেছি ২(গভীরতা+প্রস্থ) + ৩০ সেঃমিঃ তাই না?? বাস্তবে এই পরিমাপে রড কর্তন করলে তা কখনোই মিলবে না
★স্ট্রীরাপ রডের কাটিং দৈর্ঘ্যে বাস্তব ভিত্তিক হবে সুত্র = ২(বীমের গভীরতা +বীমের প্রস্খ্য) +(২* হুক) - হুকের বেন্ড রিডাকশন।
বীমের প্রকৃত গভীরতা = বীমের গভীরতা -(২*ক্লীয়ার কভার)-(২* ব্যবহৃত রডের ডায়ার অর্ধেক)
তদ্রুপ প্রস্থটাও একি রকম হবে।
★বেন্ডের জন্য বিয়োগঃ স্ট্রীরাপ তৈরীর সময় হুক সহ ৫ টি " কোন" তৈরী হয় এই কোন করার সময় রড বেন্ড বরাবর বৃদ্ধি পেয়ে বেড়ে যায় একে রডের এলোংগেশন বলে।
★গুরুত্বপূর্ন তথ্যঃ স্ট্রীরাপ তৈরীর সময় হুক বা ডেভেলপমেন্ট লেন্থ এর পরিমাপ সুত্র ১০ ডি তবে বীম বা স্টেইট রডের ক্ষেত্রে ১২ ডি যেখানে ডি মানে ব্যবহৃত রডের ডায়া সে হিসেবে ডায়ার ১০ বা ১২ গুন কিন্তু কোড অনুসারে এটা ৭৫ মিমি নির্ধারিত এটা ব্যপার নয় একটা ধরলেই হবে।
বেন্ড বা হুকের জন্য রড এর প্রসারন ধরা হয়
৪৫ ডিগ্রির জন্য ১ ডি [ ডি = রডের ডায়া]
৯০ ডিগ্রির জন্য ২ ডি
১৩৫ ডিগ্রির জন্য ৩ ডি
১৮০ এর জন্য ১ ডি।
এই তথ্য মনে রাখতে হবে যেখানেই রড বেন্ড হবে সেখানেই এই হারে রিডাকশন।
★উদাহরনঃ ধরি একটি বীমের গভীরতা ৪৫০ মিমি, প্রস্খ্য ৩০০ মিমি,ক্লিয়ার কভার ২৫ মিমি এবং স্ট্রীরাপ রডের ডায়া ৮ মিমি তাহলে একটি স্ট্রীরাপ রডের দৈর্ঘ্য বের করুন।
★সলিউশনঃ স্ট্রীরাপ রডের কাটিং দৈর্ঘ্য হবে = ২(বীমের গভীরতা + বীমের প্রস্খ্য) +(২* হুক) - হুকের বেন্ড রিডাকশন।.........(১) নং সুত্র
★তার পুর্বে বের করতে হবে
বীমের প্রকৃত গভীরতা b = বীমের গভীরতা -(২*ক্লীয়ার কভার)-(২* ব্যবহৃত রডের ডায়ার অর্ধেক) [মান বসিয়ে]
=৪৫০ মিমি - (২*২৫মিমি)