20/12/2025
🌙 একটি শিশুর হাসিই আমাদের সবচেয়ে বড় সাফল্য 🌙
খালেক–কামরুন ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাবা-মা নেই (এতিম) এবং বর্তমানে ক্লাস–০১ থেকে ক্লাস–০৫ পর্যন্ত পড়াশোনা করছে—এমন ৫ জন ছেলে শিশুর দায়িত্ব আগামী জানুয়ারি মাস থেকে আমরা গ্রহণ করবো, ইনশাল্লাহ।
📚 শিশুদের লেখাপড়া,
🏠 থাকা–খাওয়া,
🕌 নৈতিক ও দ্বীনি শিক্ষা—
সবকিছুই সম্পূর্ণভাবে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নিশ্চিত করা হবে।
শিশুরা অবস্থান করবে সেলিনা-কামরুন টেকনিক্যাল মাদ্রাসা ও এতিমখানায়।
আপনার আশেপাশে বা পরিচিত কারো মধ্যে যদি এই শর্তে উপযুক্ত কোনো শিশু থাকে,
তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।
যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে, ইনশাল্লাহ।
🤲 সবাই আমাদের জন্য দোয়া করবেন
💙 ভালোবাসা ও সহযোগিতায় পাশে থাকবেন
একটি শিশুর ভবিষ্যৎ বদলাতে আজই এগিয়ে আসুন।