16/04/2025
চট্টগ্রাম, রাজশাহী ও কুষ্টিয়ার পর মানিকগঞ্জের আকাশে আজ যেটা দেখা গেলো, সেটা হলো একটি আধুনিক ছোট প্লেন Diamond DA62, যার রেজিস্ট্রেশন নাম্বার HS-MPM।
অনেকে ভাবছেন এটা কী করছে? এর ফ্লাইট প্যাটার্ন (একেবারে গ্রিডের মতো চলাফেরা) দেখে বোঝা যাচ্ছে, এটি ল্যান্ড সার্ভে বা এ্যারিয়াল ম্যাপিং মিশনে এসেছে। বিমানটি হলো Diamond DA62 MPP (Multi-Purpose Platform), যা পরিচালনা করছে Asian Aerospace Services নামক একটি থাইল্যান্ডভিত্তিক এভিয়েশন কোম্পানি। এই প্রতিষ্ঠানটি মূলত এরিয়াল সার্ভে, ম্যাপিং, এবং স্পেশাল মিশন ফ্লাইট পরিচালনায় বিশেষজ্ঞ। তারা LiDAR সেন্সর, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের ভূ-তথ্য সংগ্রহ করে।
এই ধরনের প্লেন সাধারণত ভূমি জরিপ, অবকাঠামো পরিকল্পনা, কৃষি বিশ্লেষণ কিংবা পরিবেশগত পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়। এটি থাইল্যান্ড নিবন্ধিত একটি বেসরকারি মালিকানাধীন বিমান, এবং কোরিয়ান কোম্পানি এর অধীনস্ত বাংলাদেশের ভূমি জরিপ প্রকল্পে তথ্য সংগ্রহে কাজ করছে। এটি গত ২ দিনধরে চট্টগ্রাম বন্দরে কিছু কাজ করেছে, এখন ঢাকা থেকে ফ্লাইট করে কাজ করছে!
এটা কোনো সামরিক বা বিপজ্জনক কিছু নয়—বরং প্রযুক্তির দারুণ একটা ব্যবহার!