15/05/2026
লেবু শুকিয়ে মিডল ইস্ট বা চায়নায় রপ্তানি করার সুযোগ!
বাংলাদেশে লেবু শুকিয়ে এক্সপোর্ট করার বিজনেসটা যতটা না “এগ্রিকালচার” বিজনেস, তার চেয়ে বেশি “global food culture” বিজনেস।
কারণ আমাদের কাছে লেবু মানে শুধু শরবত বা রান্না। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে dried lemon বা black lemon একটা premium ingredient। তারা এটা soup, mandi, kabsa, tea - এমনকি medicinal drink-এই ব্যবহার করে।
মজার ব্যাপার হলো, এই মার্কেটটা এখনো বাংলাদেশে প্রায় ফাঁকা। বেশিরভাগ মানুষ garment, leather বা frozen food নিয়ে পড়ে আছে। অথচ এমন niche food item আছে যেটা ছোট scale-এ শুরু করেও international buyer পাওয়া সম্ভব।
কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে -
শুধু লেবু শুকিয়ে দিলেই সেটা export product হয় না।
বিদেশি buyerরা “শুকনো লেবু” কেনে না। তারা কিনে consistency, hygiene আর shelf appeal।
আপনি যদি কাঁচা লেবু কেটে রোদে ফেলে শুকিয়ে ছবি তুলে Alibaba-তে দেন, honestly কেউ interested হবে না। কারণ Egypt, Iran, India - এরা already huge volume-এ dry lemon export করছে। সেখানে বাংলাদেশি seller হিসেবে আপনার advantage volume না, বরং branding আর positioning।
এই জায়গাতেই বেশিরভাগ মানুষ fail করে।
তারা commodity বিক্রি করতে যায়। আপনাকে commodity না, experience sell করতে হবে।
শুরুতেই factory বা বড় machine কেনার দরকার নেই। বরং small controlled setup বানান। একটা clean room, কয়েকটা stainless steel tray আর low-temperature dehydrator দিয়েই শুরু করা যায়। লক্ষ্য হবে লেবুর natural aroma যেন থাকে
color যেন overly dark না হয় এবং প্রতিটা batch যেন প্রায় একই quality দেয়
কারণ food export-এ সবচেয়ে dangerous জিনিস হলো inconsistency।
প্রথম shipment ভালো, পরের shipment খারাপ — buyer তখন permanently lost।
আরেকটা underrated বিষয় হলো size grading।
মধ্যপ্রাচ্যের buyerরা অনেক সময় specific size চায় small black lime, medium golden lime, extra sour variant।
আপনি যদি product grading না করেন, তাহলে আপনি local seller হিসেবেই থেকে যাবেন।
Packaging-এও massive opportunity আছে।
বাংলাদেশের বেশিরভাগ seller এখনো cheap plastic pouch use করে।
কিন্তু আপনি যদি matte black pouch, Arabic-inspired minimal design বা eco-style kraft packaging করেন instantly perceived value change হয়ে যায়।
একই ১ কেজি dry lemon একজন seller ৪ ডলারে বিক্রি করছে
আরেকজন ১২ ডলারে বিক্রি করছে!
difference শুধু presentation আর target market।
Buyer finding-এর ক্ষেত্রেও smart হতে হবে।
সবাই Alibaba-তে গিয়ে “Hello Sir We Export Dry Lemon” spam করে।
এভাবে business হয় না।
বরং Middle Eastern grocery brand, herbal tea company, spice shop owner এদের নিয়ে research করুন। Instagram-এ ছোট ছোট gourmet food brand খুঁজুন। তাদের দেখান আপনার product-এর making process।
একটা cinematic reel বানাতে পারেন যেখানে বাংলাদেশের fresh lemon orchard → hand selection → slow drying → final premium packaging পুরো journey দেখা যাচ্ছে।
কারণ বিদেশি buyerরা এখন শুধু product না, origin story কিনে।
বিশেষ করে handmade বা natural food category-তে storytelling massive advantage দেয়।
আরেকটা smart move হলো -
শুরুতে bulk market-এ না গিয়ে niche market target করা।
যেমন:
• Herbal tea seller
• Organic grocery shop
• Arabic spice store
• Premium restaurant supplier
• Wellness brand
এরা volume কম নেয়, কিন্তু margin বেশি দেয়।
এবং নতুন sellerদের chanceও বেশি দেয়।
Shipping নিয়েও অনেক misconception আছে।
অনেকে ভাবে export মানেই container।
Reality হলো - অনেক successful food exporter প্রথম ১ বছর শুধু courier shipment করেছে।
৫-১০ kg sample DHL/FedEx দিয়ে পাঠিয়ে market test করুন।
Buyer যদি repeat order দেয়, তখন scale করুন।
কারণ শুরুতেই বড় shipment নিয়ে risk নেওয়া সবচেয়ে বড় mistake।
সবশেষে একটা জিনিস মাথায় রাখবেন-
এই ব্যবসায় সবচেয়ে বড় asset machine না।
সবচেয়ে বড় asset হলো trust।
যদি buyer বুঝে আপনি clean communication করেন, consistent quality দেন আর professionalভাবে কাজ করেন — তাহলে সে China বাদ দিয়ে Bangladesh থেকেও কিনবে।
একটা ছোট label-এর উপর যদি লিখেন -
“Traditionally dried citrus from Bangladesh”
তাহলে সাধারণ একটা শুকনো লেবুও premium gourmet ingredient feel পায়।
সবাই যেখানে raw fruit দেখছে, সেখানে আপনি যদি global kitchen ingredient দেখতে পারেন -সেখানেই business opportunity তৈরি হবে।