30/07/2026
আজকে রাতে NINS এ কোনো ডক্টর এর সাথে অপ্রীতিকর কিছু হয়েছে?
অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, আজ National Institute of Neurosciences & Hospital-এ একজন রেসিডেন্ট চিকিৎসকের ওপর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন এবং তার সহযোগীরা শারীরিক হামলা চালিয়েছেন।
এই ঘটনার পর আমরা যখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করি, তখন আমাদের ন্যায়বিচারের আশ্বাস দেওয়ার পরিবর্তে বারবার শান্ত থাকতে বলা হয়। এমনকি অভিযুক্ত সালাউদ্দিনের বাবা সম্প্রতি মারা গেছেন—এই বিষয়টি সামনে এনে তাকে সান্ত্বনা দেওয়াই যেন বেশি গুরুত্ব পায়। অথচ একজন কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনাটি যথাযথ গুরুত্ব পায়নি।
সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, সেখানে উপস্থিত অধিকাংশই ছিলেন আমাদের DAB-সমর্থিত কর্তৃপক্ষ। সাচিব পরিবর্তন হয়, DAB আসে—কিন্তু চিকিৎসকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বারবার হামলার শিকার হয়েও চিকিৎসকেরা ন্যায়বিচার থেকে বঞ্চিত থাকেন।
আজ এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে, অনেকেই আর DAB-এ আসতে বা কাজ করতে আগ্রহী নন। আমিও আজকের এই ঘটনায় গভীরভাবে মর্মাহত।
আমি আমার সহকর্মী সকল রেসিডেন্ট চিকিৎসকের পক্ষ থেকে এই হামলার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সকল রেসিডেন্ট চিকিৎসকের জন্য ন্যায়বিচার চাই।
একজন বাবা যখন মুমূর্ষু , ডক্টরকে না পেয়ে যখন রোগীর ছেলে ফোন করে , সেই রোগীর ছেলেকেই বলা হয় " আমার নম্বর কই পেলেন, কে দিলো আপনাকে ? " সেটা অন্যায় নয় কি ?
দুপুরে নিজে রোগী দেখতে গিয়েছি। রোগীর NECK STIFFNESS +++, আউটপুট nill, severely dehydrated, GCS E2V1M3, ICU Call দেয়া হয়নি। Culture এ মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট pseudomonus. Antibiotics adjusted হয়নি। পটাশিয়াম ৩.১।
২০ মিনিট ধরে আমি নিজে ডক্টরকে ডেকেছি, এটেন্ড করেনি কেও। আমি একজন কনসালটেন্ট।
জাস্টিজ পাবার অধিকার সবার আছে । রোগীর ছেলে ডক্টরের কলার ধরেছে , ধাক্কা দিয়েছে। একটা চড়ও মারেনি, সেটা হতে দেয়া হয়নি। খুব দোষ করেছে, আমি মেনে নিলাম !
তার বাবা তো মরে গেছে , নাকি !!!!
কলার ধরা বড় হলো নাকি বাবাকে হারানো , নিজেদের জাস্টিফাই করার লজিক কতো আর ? ঘেউ ঘেউ না করার বিনীত অনুরোধ রইলো।
আজকে বহুত বড় কিছু হতে পারতো। ড্যাবকে দোষ দেয়া হয় কোন লজিকে ? বরং ড্যাব সেখানে ঢাল হয়ে না থাকলে তো আজকে ছাতু হয়ে যেতো !
তদন্ত বোর্ড করবো আমি , কার কোন্ লজিক - তদন্ত বোর্ড প্রমাণ করতে হবে ৷
নিজে একা দাঁড়িয়ে থেকে জুনিয়র ডক্টরদের সেভ করে , এগ্রেসিভ ২০০০+ ছেলেকে শীতল করে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনার পরও যদি কেও ড্যাবকে ব্লেইম করে স্ট্যাটাস প্রসব করে - ডেফিনিটলি একচুয়াল ঘটনা সবার জানা উচিত।