23/07/2025
ট্রান্সফরমার টেস্টিং একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ট্রান্সফরমারের গুণমান, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে। নিচে গুরুত্বপূর্ণ টেস্টের নাম ও পদ্ধতি দেওয়া হলো:
---
*১. #মেগার টেস্ট (Insulation Resistance Test)*
*উদ্দেশ্য:* ওয়াইন্ডিং ও আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করা।
*পদ্ধতি:*
- 1000V বা 2500V Megger ব্যবহার করে HV-LV, HV-E, LV-E এর মধ্যে রেজিস্ট্যান্স মাপা হয়।
- ≥ 100 MΩ হতে হবে।
---
*২. ওয়াইন্ডিং #রেজিস্ট্যান্স টেস্ট (Winding Resistance Test)*
*উদ্দেশ্য:* কয়েলে রেজিস্ট্যান্স চেক করে শর্ট সার্কিট বা অসাম্যতা ধরা।
*পদ্ধতি:*
- ডিজিটাল মাইক্রো ওহম মিটার ব্যবহার করে HV ও LV কয়েলের রেজিস্ট্যান্স মাপা হয়।
---
*৩. ট্রান্সফরমার টার্নস #রেশিও (TTR Test)*
*উদ্দেশ্য:* ইনপুট-আউটপুট ভোল্টেজ রেশিও সঠিক কি না তা যাচাই করা।
*পদ্ধতি:*
- TTR মিটার দিয়ে প্রতি ফেজের রেশিও মাপা হয়।
- নির্ধারিত রেশিও ±0.5% এর মধ্যে থাকতে হবে।
---
*৪. #পোলারিটি টেস্ট (Polarity Test)*
*উদ্দেশ্য:* ট্রান্সফরমারের কানেকশন পজিটিভ না নেগেটিভ তা চেক করা।
*পদ্ধতি:*
- ব্যাটারি এবং ভোল্টমিটার দিয়ে দুই উইন্ডিংয়ের পোলারিটি চেক করা হয়।
---
*৫. #ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট (Dielectric Strength Test)*
*উদ্দেশ্য:* HV উইন্ডিং কত ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে তা যাচাই করা।
*পদ্ধতি:*
- নির্দিষ্ট ভোল্টেজ (HV: 28kV, LV: 3kV) 1 মিনিট পর্যন্ত দেওয়া হয়।
___
*৬. লোড লস ও ইফিশিয়েন্সি টেস্ট (Load Loss & Efficiency Test)*
*উদ্দেশ্য:* লোড কন্ডিশনে লস কত হয় এবং ইফিশিয়েন্সি কেমন।
*পদ্ধতি:*
- লোড দিয়ে ইনপুট-আউটপুট পাওয়ার মেপে লস ও efficiency হিসাব করা হয়।
---
*৭. নো-লোড লস টেস্ট (No Load Loss Test)*
*উদ্দেশ্য:* কোনো লোড না থাকলে ট্রান্সফরমারের আয়রন লস কত হয় তা মাপা।
*পদ্ধতি:*
- শুধু ভোল্টেজ দিয়ে কারেন্ট ও পাওয়ার মেপে no load loss নির্ণয় করা হয়।
---
*৮. তাপমাত্রা বৃদ্ধি টেস্ট (Temperature Rise Test)*
*উদ্দেশ্য:* দীর্ঘ সময় চালালে কয়েল কত ডিগ্রি গরম হয় তা যাচাই করা।
*পদ্ধতি:*
- লোড দিয়ে নির্দিষ্ট সময় চালিয়ে কয়েলের ও তেলের তাপমাত্রা মাপা হয়।
---
*৯. শর্ট সার্কিট ইম্পিডেন্স টেস্ট (Impedance Voltage Test)*
*উদ্দেশ্য:* শর্ট সার্কিট অবস্থায় কত ভোল্টেজ দরকার তা জানা।
*পদ্ধতি:*
- সেকেন্ডারি শর্ট করে প্রাইমারিতে ভোল্ট দিয়ে %Z নির্ণয় করা হয়।
---
*১০. অয়েল BDV টেস্ট (Breakdown Voltage Test)*
*উদ্দেশ্য:* ইনসুলেটিং অয়েল কত ভোল্টেজ পর্যন্ত সহ্য করতে পারে।
*পদ্ধতি:*
- BDV মেশিনে অয়েল দিয়ে 2.5mm গ্যাপে ভোল্ট বাড়িয়ে ব্রেকডাউন পয়েন্ট নোট করা হয়।
- ভালো অয়েলে ≥ 30kV হওয়া উচিত।
---
টেস্টগুলো ট্রান্সফরমার চালুর আগে এবং #মেরামতের পর করা উচিত। কিছু টেস্ট ফ্যাক্টরিতে হয় (Routine Test), আবার কিছু টেস্ট ইনস্টলেশনের সময়