Munif Moin Engineers & Construction Co

Munif Moin Engineers & Construction Co Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munif Moin Engineers & Construction Co, Engineering service, H # 59/2 (6th Floor) Nadda Bazar, Sahid Anwar Hossain Bir Protik Sarani, Baridhara, Gulshan/2, Dhaka.

29/08/2025
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে প্রায় আড়াই হাজার বছর আগে বিখ্যাত ছিলেন গ্রিসের কুস্তিগির মাইলো অব ক্রোটন। তিনি শুধ...
27/05/2025

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে প্রায় আড়াই হাজার বছর আগে বিখ্যাত ছিলেন গ্রিসের কুস্তিগির মাইলো অব ক্রোটন। তিনি শুধু একজন চ্যাম্পিয়নই ছিলেন না, সেই সাথে ছিলেন শক্তি ও অধ্যবসায়ের প্রতীক, যার কাহিনি আজও অনুপ্রেরণা জোগায় বিশ্বজুড়ে অ্যাথলেটদের। মাইলো ছিলেন ক্রোটন শহরের বাসিন্দা, যা বর্তমানে দক্ষিণ ইতালির ম্যাগনা গ্রিসিয়া অঞ্চলে অবস্থিত। খ্রিস্টপূর্ব ৫৪০ সালে তিনি অলিম্পিকে পুরুষদের কুস্তিতে জয়ী হন। এরপর টানা পাঁচটি অলিম্পিক গেমসে পুরুষদের বিভাগে জয়ী হয়ে করেন এক অবিশ্বাস্য রেকর্ড। তিনি একইসঙ্গে পিথিয়ান (৭ বার), ইসমিয়ান (১০ বার), এবং নিমিয়ান (৯ বার) গেমসেও শিরোপা জিতেছিলেন।

মাইলোর শরীরচর্চার পেছনে ছিল এক আশ্চর্য কিন্তু সরল কৌশল। তার বাড়ির পাশে একদিন একটি বাছুর জন্ম নেয়। মাইলো প্রতিদিন সেই বাছুরটি কাঁধে তুলে নিতেন। এভাবে প্রতিদিন সামান্য করে ভার বাড়তে থাকলেও তিনি নিয়মিত চর্চা চালিয়ে যান। চার বছর পর, যখন বাছুরটি পূর্ণবয়স্ক হয়ে ওঠে, তখনো মাইলো সেটাকে কাঁধে তুলতে পারতেন।

মাইলোর দৈনন্দিন খাদ্যাভ্যাসও ছিল বিস্ময়কর। তিনি নাকি প্রতিদিন ৯ কেজি মাংস, ৯ কেজি রুটি, আর ১০ লিটার ওয়াইন খেতেন। তাঁর শক্তি নিয়ে আরও অনেক কিংবদন্তি আছে। বলা হয়, তিনি নিজেই তার ব্রোঞ্জের মূর্তি বহন করে অলিম্পিয়ায় স্থাপন করেছিলেন। আবার কেউ কেউ বলেন, একবার তিনি এক ডালিম এমনভাবে ধরেছিলেন যাতে ওটার কিছুই হয়নি, অথচ কেউই তার মুঠো থেকে ফলটা ছাড়াতে পারেনি। কেউ কেউ বলেছে, তিনি কপালের চারপাশে ফিতা বেঁধে কপালের পেশি এমনভাবে প্রসারিত করতে পারতেন যে ঐ ফিতাই ছিড়ে যেত!

তার মৃত্যুও এক কিংবদন্তি। কথিত আছে, একদিন বনভূমিতে হাঁটার সময় তিনি একটি গাছ দেখতে পান। গায়ের জোর দেখানোর জন্য তিনি হাত ঢুকিয়ে গাছটিকে চিড়তে যান। কিন্তু গাছের ফাঁকে লাগানো কাঠের খিল খুলে গেলে গাছটি আবার বন্ধ হয়ে যায়। এতে মাইলোর হাত আটকা পড়ে। তিনি বের হতে না পেরে নেকড়ের শিকারে পরিণত হন।

ভারতীয় উপমহাদেশেও এমন এক বিখ্যাত কুস্তিগীর ছিলেন। নাম তার গামা পালোয়ান। গামা পালোয়ানের জীবনী জানতে দেখুন আমাদের একটি ভিডিও। লিঙ্ক কমেন্টে।

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
23/05/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”
Collected

23/05/2025

গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়।তাই স্ট্রোকের ঝুকি বাড়ে..!

তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।

তাই গোসল করার সময় প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে পানি দিতে হবে। সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত।

08/08/2024

পাঠাও রেমিট্যান্স, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ!

16/12/2023

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

06/09/2023
15/04/2022
27/01/2022
14/12/2021

সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি...
Munif Moin Engineers & Construction Co.

Address

H# 59/2 (6th Floor) Nadda Bazar, Sahid Anwar Hossain Bir Protik Sarani, Baridhara, Gulshan/2
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 18:00

Telephone

+88028411322

Alerts

Be the first to know and let us send you an email when Munif Moin Engineers & Construction Co posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munif Moin Engineers & Construction Co:

Share