24/08/2026
প্ররোচনা, প্রলোভন, ফুঁসলানো এই শব্দগুলোতে আমার আগেও আপত্তি ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।
আমি প্ররোচিত, প্রলোভিত, ফুঁসলিত না হলেই তো চলে।
নষ্টরা সকল সমাজেই থাকবে, কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্বও দেবে। তাই বলে আমাকে, আপনাকে বোধশক্তি হারিয়ে ফেললে চলবে না।
একটা প্রচলিত কথা আছে, তরমুজ ছুরির উপরে পড়ুক কিংবা ছুরি তরমুজের উপরেই পড়ুক, কাটবে কিন্তু তরমুজই।
ছুরি থেকে বেঁচে থাকার এবং বাঁচিয়ে রাখার দায়িত্বও এড়ানো যায় না।
দেশের একটু উপর তলার বাসিন্দা যারা, হোক ব্যবসায়ী কিংবা ঘুষখোর চাকরিজীবি কিংবা মিডিয়া ব্যক্তিত্ব এদের এবং এদের সন্তানদের জীবন ধারা কিন্তু কারোরই অজানা নয়! সবক্ষেত্রে মৃত্যু ঘটে না বলেই প্রকাশ্যে আসে না, এই যা!
দিনশেষে এটাই বলবো, নিজের এবং পরিবারকে স্বপ্ন ও বাস্তবে মিতব্যয়ী হওয়ার শিক্ষা দিন। উচ্চাভিলাষী স্বপ্নও অনেক সময় ধ্বংস ডেকে আনে।
সকল নষ্টকে রুখে দেওয়ার সাধ্য আমাদের নেই। তবে নষ্ট থেকে বেঁচে থাকার পথ সকলের সামনেই আছে। চাইলেই ভালো থাকা যায়।