Abdullah Design & Construction

Abdullah Design & Construction আমরা যেকোন ধরনের বিল্ডিং ডিজাইন এবং সুপারভিশন, এপ্রোভাল শিট তৈরি, এস্টিমেট এর কাজ করে থাকি।

Architectural Design, Rajuk / Pourashava plan,
3d View, Soil Test, Piling, Estimates.

বাড়ি বানাতে চান? কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? চলুন জেনে নেওয়া যাক বাড়ি গড়ার গুরুত্বপূর্ণ সাতটি ধাপআপনার সারা জী...
29/11/2025

বাড়ি বানাতে চান? কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? চলুন জেনে নেওয়া যাক বাড়ি গড়ার গুরুত্বপূর্ণ সাতটি ধাপ
আপনার সারা জীবনের স্বপ্ন যেন এক ভুলের কারণে দুঃস্বপ্নে পরিণত না হয়! তাই বাড়ি বানানোর আগে এই গুরুত্বপূর্ণ ধাপগুলো জানুন এবং নিশ্চিত করুন!

⚪ ধাপ ১: জমির কাগজপত্র ঠিক আছে তো?

• দলিল, খতিয়ান, পর্চা—এসব কিছু যাচাই করেছেন তো?
• নামজারি ও খারিজ সম্পন্ন করেছেন?
• জমির শ্রেণি আবাসিক না কৃষিজমি—সঠিকভাবে নিশ্চিত করেছেন?
• জমির সীমানা সার্ভেয়ার দিয়ে মেপে নিয়েছেন?

⦿ কাগজপত্রে ভুল ও অসংগতি, জমি সংক্রান্ত ঝামেলা—এসব নিয়ে আপনাকে পড়তে হতে পারে বছরের পর বছর মামলা-মোকদ্দমার মধ্যে! সতর্ক থাকুন!

⚪ ধাপ ২: নকশা ও অনুমোদন আছে তো?

• অনুমোদিত নকশা ছাড়া এক ইঞ্চি কাজও শুরু করা যাবে না!
• বাড়ির নকশা কি দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারের মাধ্যমে করিয়েছেন?
• ভবিষ্যতের চাহিদা (গ্যারেজ, ছাদ, খোলামেলা জায়গা) চিন্তা করেছেন?

⦿ একটি ভুল নকশা মানে ভবিষ্যতে আপনার বাড়িটি নতুন করে ভেঙে বানাতে হবে, অর্থাৎ খরচ দ্বিগুণ! তাই আগে থেকেই বুদ্ধিমানের মতো পরিকল্পনা করুন!

⚪ ধাপ ৩: বাজেট নির্ধারণ করেছেন তো?

• খরচের হিসাব না থাকলে নির্মাণ মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে!
• ব্যাংক লোনের প্রয়োজন হলে আগেই ব্যবস্থা নিন।
• প্রতিটি ধাপে খরচ কত হবে তা স্পষ্ট করুন!

⦿ বাজেট ঠিক না থাকলে দেখা যাবে, বাড়ির কাজ শেষ করতে গিয়ে আপনাকে ঋণের জ্বালে জর্জরিত হতে হচ্ছে! তাই প্ল্যানিং ছাড়া এক টাকাও খরচ নয়!

⚪ ধাপ ৪: ঠিকাদার ও শ্রমিক কেমন?

• নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে দক্ষ ঠিকাদার নির্বাচন করুন!
• অভিজ্ঞ রাজমিস্ত্রি ও কারিগর ছাড়া কোনো কাজই নিখুঁত হবে না!
• লিখিত চুক্তি করুন, যেন ভবিষ্যতে কোনো ধোঁকা না খেতে হয়!

⦿ ভালো ঠিকাদার মানে নির্ভরযোগ্য নির্মাণ! আর খারাপ ঠিকাদার মানে—আপনার টাকার অপচয়! সঠিক মানুষ নির্বাচন করুন!

⚪ ধাপ ৫: নির্মাণ সামগ্রীর মান যাচাই করেছেন তো?

• কম দামে নিম্নমানের ইট, সিমেন্ট, রড কিনলে বাড়ির স্থায়িত্ব কমে যাবে!
• বাজার যাচাই করুন, প্রতিটি সামগ্রীর মান নিশ্চিত করুন!
• স্বপ্নের বাড়ি যদি কয়েক বছর পরেই ফাটল ধরে? তাই মানের সাথে আপস করবেন না!

⚪ ধাপ ৬: বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ ঠিক আছে তো?

• সরকারি অনুমোদন ছাড়া সংযোগ নিলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন!
• পেশাদার ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারের সাহায্য নিন!

⦿ বাড়ি তৈরি হলো কিন্তু পানির ব্যবস্থা নেই, বিদ্যুতের ঝামেলা হচ্ছে—এমন পরিস্থিতি প্রত্যাশা করবেন না নিশ্চয়ই! তাই সবকিছু আগে-ভাগেই নিশ্চিত করুন!

⚪ ধাপ ৭: নিরাপত্তা ব্যবস্থা কেমন?

• নির্মাণ কাজের সময় সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নিলে দুর্ঘটনা ঘটতে পারে!
• প্রতিদিন কাজের অগ্রগতি ও গুণগত মান তদারকি করুন!

⦿ বাড়ি নির্মাণের সময় অসাবধানতা মানেই বড় দুর্ঘটনার ঝুঁকি! তাই সুরক্ষাকে সবসময় গুরুত্ব দিন!

সব ঠিক থাকলে তবেই কাজ শুরু করুন! কারণ, ভুল পরিকল্পনা মানে সময় ও অর্থের অপচয়! সঠিক পরিকল্পনাই নিশ্চিত করবে আপনার প্রকল্পের নিখুঁত বাস্তবায়ন!

🔴 একটি পাঁচ তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ-১। সীমানা নির্ধারন২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক৩। পাইলি...
06/10/2025

🔴 একটি পাঁচ তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ-

১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং
ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাঁচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাঁচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাঁধাই সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালাই
৮। সাটারিং রড বাঁধাই সহ সট কলাম, ম্যাট ঢালাযই
৯। সাটারিং রড বাঁধাই সহ অন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালাই
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাঁধাই সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালাই
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালাই
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালাই
জ) ছাদে পানি বেঁধে দেওয়া
১৯। চিলাকুটার কলাম
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালাই
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
ঙ) ঢালাই
চ) ছাদে পানি বেধে দেওয়া
২১। জলছাদ
ক) ছাদ চিপিং
খ) পানি দিয়ে ধোঁয়া
গ) চুন ফোটানো
ঘ) চুন চালা
ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে
শুকনা অবস্থায় কাটা
চ) রসুন, তেতুল, চিটাগুড়
মেশানো পানি দিয়ে
ভেজানো
ছ) কম পক্ষে সাতটা কাটা
দেওয়া
জ) ভাল ভাবে পচানো
ঝ) রেইন ওয়াটার পাইপের
দিকে ঢাল দিয়ে বিছানো
ঞ) ভাল ভাবে পিটানো
ট) হালোট দেওয়া
ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে
ফিনিশিং দেওয়া
ড) খড়, কচুরী পানা চট দিয়ে
পানি দিয়ে ছাদ ঠান্ডা
রাখা
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং।

২৪। ফলস স্ল্যাব
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং।

২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং
ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা
খ) পাইপ জ্যাম
গ) ইস্টীল বক্স ফিটিং।

২৮। প্লাষ্টার
ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো
খ) বালি চালা ও ধৌয়া
গ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঘ) সিলিং, বীম, কলাম চিপিং
ঙ) প্লাষ্টার
চ) কিউরিং।

২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার।
৩০। ওয়াল টাইলস
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং
খ) পেসার চেক
গ) ভাটিক্যাল পাইপ
ঘ) টাইলস ফিটিং
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং।

৩১। ফ্লোর টাইলস
ক) চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া
ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং।

৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং।

৩৪। রং
ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা
খ) পরিষ্কার
গ) সিলার
ঘ) পুটি
ঙ) ঘোষা
চ) ফাস্ট কোট
ছ) সেকেন্ড কোট
জ) ফাইনাল কোট।

৩৫। পলিশিং
ক) ভাল ভাবে ঘোষা
খ) আস্তর দেওয়া
গ) পুটি কাটা
ঘ) পলিশ করা।

৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো
খ) গ্লাস পাল্লা ফিটিং
গ) সিলিকন গাম দেওয়া।

৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা।

৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া.....।

#শেয়ার দিয়ে পাশে থাকুন।
এইরকম শিক্ষনীয় পোস্ট পেতে পেইজে #ফলো দিয়ে
পাশেই থাকুন।

ছবিটিতে আপনি তারের মাঝে যে কমলা রঙের গোলকগুলো দেখছেন, এগুলোকে বলা হয় পাওয়ার লাইন মার্কার বল (Power Line Marker Balls) ব...
03/10/2025

ছবিটিতে আপনি তারের মাঝে যে কমলা রঙের গোলকগুলো দেখছেন, এগুলোকে বলা হয় পাওয়ার লাইন মার্কার বল (Power Line Marker Balls) বা এয়ারিয়াল মার্কার বল (Aerial Marker Balls)।

​এগুলো মূলত নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো:

​বিমান এবং হেলিকপ্টারের জন্য দৃশ্যমানতা বৃদ্ধি করা: বিদ্যুৎ সঞ্চালনের তারগুলি, বিশেষ করে উঁচু টাওয়ারগুলোর তারগুলো দূর থেকে বা উপর থেকে দেখতে খুব কঠিন হতে পারে।

কম উচ্চতায় উড়ে যাওয়া বিমান, হেলিকপ্টার, বা অন্য কোনো আকাশযান, যেমন ছোট প্লেন বা সামরিক জেট, যেন ভুলবশত তারের সাথে ধাক্কা না খায়, সে জন্য এই উজ্জ্বল রঙের (কমলা, লাল, সাদা বা হলুদ) বলগুলি ব্যবহার করা হয়। এগুলো সাধারণত বিমানবন্দর, গভীর উপত্যকা, পাহাড়ের গিরিপথ, নদী বা হ্রদের উপর দিয়ে যাওয়া তারে লাগানো হয়।

​পাখি এবং বন্যপ্রাণীর সুরক্ষা: এই মার্কার বলগুলি তারগুলিকে পাখির কাছেও আরও দৃশ্যমান করে তোলে, বিশেষ করে পরিযায়ী বা বড় পাখিদের জন্য। ফলে তারা তারের সাথে ধাক্কা খাওয়া থেকে রক্ষা পায়।

এই বলগুলি আকাশযান ও বন্যপ্রাণীর জীবন রক্ষা করার জন্য একটি সতর্কতা সংকেত হিসেবে কাজ করে।

আবু হানিফ ভাইয়ের ডুপ্লেক্স বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে।মির্জাপাড়া আমিনপুর, বেড়া, পাবনা।
21/09/2025

আবু হানিফ ভাইয়ের ডুপ্লেক্স বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে।
মির্জাপাড়া আমিনপুর, বেড়া, পাবনা।

"খান মার্কেট" কাশীনাথপুর পাবনা। বেজমেন্ট সহ আট তলা বিশিষ্ট বাণিজ্যিক এবং আবাসিক ভবন এর বেসমেন্ট এর কাজ চলমান।ডিজাইন, ড্র...
21/09/2025

"খান মার্কেট" কাশীনাথপুর পাবনা।
বেজমেন্ট সহ আট তলা বিশিষ্ট বাণিজ্যিক এবং আবাসিক ভবন এর বেসমেন্ট এর কাজ চলমান।
ডিজাইন, ড্রইং এবং সুপারভিশনে আমরা সার্বক্ষণিক নিয়োজিত আছি।

কনস্ট্রাকশন কাজে এই ধরনের প্লাগ ছকেট ব্যবহার করুন। পাশাপাশি কভারযুক্ত তার ব্যবহার করুন। দুর্ঘটনা এড়াতে সহায়ক ভূমিকা পা...
20/09/2025

কনস্ট্রাকশন কাজে এই ধরনের প্লাগ ছকেট ব্যবহার করুন। পাশাপাশি কভারযুক্ত তার ব্যবহার করুন। দুর্ঘটনা এড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

ওপেন কিচেন আইডিয়া। আপনারা যারা ওপেন কিচেন করতে চান এটি থেকে আইডিয়া নিতে পারেন। আপনাদের সামান্য উপকার করতে পারলে নিজেকে...
04/09/2025

ওপেন কিচেন আইডিয়া। আপনারা যারা ওপেন কিচেন করতে চান এটি থেকে আইডিয়া নিতে পারেন। আপনাদের সামান্য উপকার করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব।

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অন...
10/06/2025

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

চলমান প্রকল্পের কাজ। পাঁচ তলা আবাসিক ভবন। মালিকের নাম: কামরুজ্জামান উজ্জল। নয়া বাড়ি মসজিদের পাশে, নয়া বাড়ি, পাবনা।
04/01/2025

চলমান প্রকল্পের কাজ।
পাঁচ তলা আবাসিক ভবন।
মালিকের নাম: কামরুজ্জামান উজ্জল।
নয়া বাড়ি মসজিদের পাশে, নয়া বাড়ি, পাবনা।

"মঈন ভিলা"মালিকের নাম: আব্দুল মজিদ মোল্লা৩ তলা ফাউন্ডেশন।আহাম্মদপুর, সুজানগর, পাবনা।
02/01/2025

"মঈন ভিলা"
মালিকের নাম: আব্দুল মজিদ মোল্লা
৩ তলা ফাউন্ডেশন।
আহাম্মদপুর, সুজানগর, পাবনা।

29/12/2024

পাঁচতলা বিল্ডিং এর তৃতীয় ছাদ ঢালাই।
জনাব মোঃ মোখলেসুর রহমান।
সাঁথিয়া পৌরসভা পাবনা।

Address

Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Design & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Design & Construction:

Share