We are Civil Engineers

We are Civil Engineers ‘‘We are Civil Engineers family.

📌
29/01/2026

📌

🏡ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি?

একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশন দুর্বল হয়, তাহলে ভবিষ্যতে ভবন হেলে পড়তে পারে বা দেবে যেতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন, কীভাবে নরম ও দুর্বল মাটির ওপর অগভীর ফাউন্ডেশন ভবনের ভারসাম্য নষ্ট করতে পারে।

✔️গভীর ফাউন্ডেশন কেন প্রয়োজন?
▪️মাটির ধরন বুঝতে হবে: কাদাযুক্ত (Clay Soil), সিল্ট বা বালুমিশ্রিত (Silt & Clay) মাটি ভবনের ওজন সঠিকভাবে বহন করতে পারে না।
▪️নরম মাটিতে সাধারণ ফাউন্ডেশন কাজ করে না: দুর্বল মাটির স্তরে যদি ফাউন্ডেশন রাখা হয়, তাহলে ভবন ধীরে ধীরে হেলে পড়ে বা বসে যেতে পারে।
▪️শক্ত মাটির স্তর পর্যন্ত পাইল বসালে স্থিতিশীলতা পাওয়া যায়: যখন ফাউন্ডেশন পাথর বা শক্ত বালির স্তর পর্যন্ত (Rocky Soil) পৌঁছায়, তখন ভবন নিরাপদ থাকে এবং হেলে পড়ার ঝুঁকি থাকে না।

✔️গভীর ফাউন্ডেশনের সুবিধাঃ
▪️ভবনের হেলে পড়া বা দেবে যাওয়ার ঝুঁকি কমে যায়
▪️উঁচু ভবন বা বড় স্থাপনার জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। তবে চূড়ান্ত নিরাপত্তা একমাত্র আল্লাহ তায়ালার হাতে।
▪️ভূমিকম্প বা অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে পারে
▪️দীর্ঘস্থায়ী ও মজবুত কাঠামো তৈরি হয়

আপনার ভবন নিরাপদ রাখতে চাইলে সঠিক ডিজাইন ও ফাউন্ডেশন ব্যবহার করুন।

✅ট্রপিকঃRam করা সময় (1:6) অনুপাতে করা হয়,যেন- 1'-0" উচ্চতা হলে 6'-0" লম্বা করতে হয়।যদি Road লেভেল থেকে 2'-6" উপরে হয় তবে...
02/01/2026

✅ট্রপিকঃ
Ram করা সময় (1:6) অনুপাতে করা হয়,যেন- 1'-0" উচ্চতা হলে 6'-0" লম্বা করতে হয়।যদি Road লেভেল থেকে 2'-6" উপরে হয় তবে 15'-0" লম্বা হয়।

💥র‍্যাম্প ডিজাইনের সঠিক মাপ ও ঢাল – জানুন এক নজরেঃর‍্যাম্প (Ramp) হলো এমন একটি ঢালু পথ, যা গাড়ি, হুইলচেয়ার, ট্রলি বা ম...
31/12/2025

💥র‍্যাম্প ডিজাইনের সঠিক মাপ ও ঢাল – জানুন এক নজরেঃ

র‍্যাম্প (Ramp) হলো এমন একটি ঢালু পথ, যা গাড়ি, হুইলচেয়ার, ট্রলি বা মানুষকে এক লেভেল থেকে অন্য লেভেলে সহজে চলাচলের সুযোগ দেয়। ভুল মাপে র‍্যাম্প করলে দুর্ঘটনা, যানবাহনের ক্ষতি এবং ব্যবহারজনিত সমস্যা দেখা দেয়। তাই র‍্যাম্প ডিজাইনে সঠিক ঢাল (Slope), প্রস্থ ও দৈর্ঘ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔹 ১. র‍্যাম্পের ঢাল (Slope Ratio)
ব্যবহারের ধরন অনুযায়ী র‍্যাম্পের ঢাল ভিন্ন হয়।
✅ হুইলচেয়ার / প্রতিবন্ধী চলাচল র‍্যাম্প
➡️ আদর্শ ঢাল = 1 : 12
অর্থাৎ,
১ ফুট উচ্চতার জন্য ১২ ফুট দৈর্ঘ্য
(≈ 8.33% ঢাল)
✅ বাসা বা পার্কিং গ্যারেজ র‍্যাম্প (গাড়ির জন্য)
➡️ সাধারণ ঢাল = 1 : 8 থেকে 1 : 10
(≈ 10% – 12.5%)
🚫 অতিরিক্ত ঢাল হলে গাড়ি উঠতে সমস্যা হয় ও বাম্পার লাগার ঝুঁকি থাকে।
🔹 ২. র‍্যাম্পের প্রস্থ (Width)
🔸 হুইলচেয়ার র‍্যাম্প
➡️ ন্যূনতম প্রস্থ = 900 mm – 1200 mm
(3 – 4 ft)
🔸 গাড়ির র‍্যাম্প
➡️ একমুখী চলাচল = 3000 mm (≈10 ft)
➡️ দ্বিমুখী চলাচল = 5500–6000 mm (≈18–20 ft)
🔹 ৩. ল্যান্ডিং (Landing) ও বিশ্রাম স্থান
✔️ প্রতি 30 ft দৈর্ঘ্য পরপর
➡️ কমপক্ষে 5 ft × 5 ft ল্যান্ডিং রাখা উচিত
(বিশেষ করে হুইলচেয়ার র‍্যাম্পে)
✔️ র‍্যাম্পের শুরু ও শেষে সমতল ল্যান্ডিং থাকা বাধ্যতামূলক
🔹 ৪. হ্যান্ডরেল ও সাইড সেফটি
🔹 ঢালু র‍্যাম্পে উভয় পাশে হ্যান্ডরেল থাকা উত্তম
🔹 হ্যান্ডরেলের উচ্চতা = 850–900 mm
🔹 গাড়ির র‍্যাম্পে সাইড কার্ব/গার্ডওয়াল থাকা জরুরি
🔹 ৫. সারফেস ও ড্রেনেজ
✔️ র‍্যাম্পের সারফেস নন-স্লিপ হওয়া উচিত
✔️ বৃষ্টির পানি জমে না থাকে—এজন্য
➡️ ক্রস স্লোপ ≈ 1 : 50 রাখা ভালো।

একটি ভালো র‍্যাম্প ডিজাইন মানে—
✔️ নিরাপদ চলাচল
✔️ আরামদায়ক ব্যবহার
✔️ দীর্ঘস্থায়ী কাঠামো
র‍্যাম্প ডিজাইনের সময় কখনোই শুধু জায়গা বাঁচানোর কথা ভাবলে চলবে না—স্ট্যান্ডার্ড ও ব্যবহারকারীর নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

🎴ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের উপর মূলত কম্পনজনিত পার্শ্বীয় (side) লোড কাজ করে, যা অনুভূমিক দিক থেকে আসে। ভূমিকম্পে একটি ব...
24/11/2025

🎴ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের উপর মূলত কম্পনজনিত পার্শ্বীয় (side) লোড কাজ করে, যা অনুভূমিক দিক থেকে আসে। ভূমিকম্পে একটি বিল্ডিংয়ের উপর যে সকল লোড পড়ে?

✅ Inertial Load (ত্বরণজনিত লোড)
ভূমিকম্পে মাটি হঠাৎ দ্রুত দুলে ওঠে। বিল্ডিংয়ের ভর এই দোলের বিরুদ্ধে প্রতিরোধ করে ফলে বিল্ডিংয়ের ভিতরের অংশে Inertial Force তৈরি হয়। এই ইনর্শিয়া ফোর্সই মূলত ভূমিকম্প লোড।
Force = Mass × Acceleration
অর্থাৎ, বিল্ডিং যত ভারী হবে লোড তত বেশি হবে।

✅ পার্শ্বীয় (Lateral Load)
এই লোড বিল্ডিংকে পাশের দিকে ঠেলে দেয়। এটি বিল্ডিংয়ের কলাম ও শিয়ার ওয়ালে সরাসরি কাজ করে ফলে বিল্ডিংকে বাঁকায় এবং দুলিয়ে দেয়। এই লোডের কারণেই ভবনের কলাম ভেঙে যেতে পারে, বিমে ফাটল ধরে এবং বিল্ডিং হেলে পড়ে

✅ Torsional Load (মোচড়ানো লোড)
যখন বিল্ডিংয়ের ভার দুই পাশে সমানভাবে না থাকে, তখন বিল্ডিং ঘুরতে শুরু করে। এটি সাধারণত হয়:
-অনিয়মিত আকৃতির ভবন হলে
-বিল্ডিংয়ের এক পাশে ভারী অংশ থাকলে
-অসমভাবে কলাম বসালে

✅Vertical Seismic Load (উপর-নিচ কম্পন)
ভূমিকম্পে কেবল পাশ থেকে নয়, নিচ থেকে উপরেও কম্পন আসে। এর ফলে বিম ও স্ল্যাবে অতিরিক্ত চাপ পড়ে এবং ফ্লোর সিস্টেম দুর্বল হলে ক্ষতির মাত্র বেড়ে যায়।

✅এই লোডগুলোর প্রভাব যে ভাবে কাজ করে--
কাঠামোগত প্রভাব:
-কলাম ফেইলিউর
-বিম-কলাম জয়েন্টে ফাটল
-Soft Storey ধসে যাওয়া
-ভিত্তিতে অতিরিক্ত চাপের প্রভাবে ভিত্তি ফেইলিউর
-হেলে পড়া

✅স্থাপত্যিক ও অ-কাঠামোগত ক্ষতি:
-দেয়ালে বড় ফাটল
-ফলস সিলিং ভেঙে পড়া
-কাঁচ ও জানালার ভাঙন
-স্যানিটারি ও পাইপলাইন ক্ষতি

ভূমিকম্প আসলে বিল্ডিংয়ের উপর স্বাভাবিক ভার না দিয়ে ঝাঁকুনি দিয়ে চাপ দেয়। যারা বিল্ডিং ডিজাইনে এই লোডগুলো গণনায় রাখে না, তাদের ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

একটি বিল্ডিংকে ভূমিকম্প প্রতিরোধী (Earthquake Resistant) করতে হলে শুরু থেকেই সঠিক পরিকল্পনা, মানসম্মত নির্মাণ ও নিয়মিত তদারকি জরুরি।

১. সঠিক নকশা ও পরিকল্পনা
ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা:
অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করাতে হবে। ডিজাইনে অবশ্যই BNBC (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) অনুসরণ করতে হবে।

২.ভবনের আকার ও আকৃতি:
খুব বেশি অনিয়মিত বা অদ্ভুত আকৃতির বিল্ডিং ঝুঁকিপূর্ণ।
আয়তাকার বা সমান জ্যামিতিক আকৃতি বেশি নিরাপদ।

৩.উচ্চতা নিয়ন্ত্রণ:
ভিত্তি (foundation) যত মজবুত হবে।

23/11/2025

ভূমিকম্প কতটা শক্তিশালী হতে পারে তা রিখটার স্কেলের মাত্রা দেখলেই বোঝা যায়।

মনে রাখা জরুরী: প্রতিটি একক বৃদ্ধি মানে ভূমিকম্পের শক্তি প্রায় ৩২ গুণ বৃদ্ধি পায়।
উদাহরণ: ম্যাগনিচিউড ৬ এর ভূমিকম্প ম্যাগনিচিউড ৫ এর চেয়ে প্রায় ৩২ গুণ শক্তিশালী।

এ কারণেই নিরাপদ ভবিষ্যতের জন্য প্রয়োজন এমন নির্মাণ যা সহ্য করতে পারে অনাকাঙ্ক্ষিত ভূমিকম্পের ধাক্কা।

08/11/2025
💥কি মূলে রেকর্ড হয়েছে জানতে চান? ড্রাফট খতিয়ান সংগ্রহ করলেই পাবেন আসল সত্য!আমাদের দেশে অনেকেই শুধু খতিয়ান হাতে পেলেই মনে...
04/11/2025

💥কি মূলে রেকর্ড হয়েছে জানতে চান? ড্রাফট খতিয়ান সংগ্রহ করলেই পাবেন আসল সত্য!

আমাদের দেশে অনেকেই শুধু খতিয়ান হাতে পেলেই মনে করেন—
“এই তো জমির মালিকানা প্রমাণ হয়ে গেলো!”
কিন্তু আসল সত্য হলো, খতিয়ান মানেই মালিকানা নয়।

👉 খতিয়ান হলো শুধু রেকর্ড, আর এই রেকর্ড কি মূলে হয়েছে তা বোঝার জন্য প্রয়োজন ড্রাফট খতিয়ান।

✅ ড্রাফট খতিয়ান কি?
ড্রাফট খতিয়ান হলো রেকর্ড প্রস্তুতের সময়কার একটি প্রাথমিক নথি। এটাকে জমির “প্রথম খসড়া ইতিহাস” বলা যায়।

👉 এখানে লেখা থাকে—
✅জমির রেকর্ড দলিল মূলে হলো, নাকি উত্তরাধিকার সূত্রে হলো।
✅যদি দলিল মূলে হয়ে থাকে, তাহলে কোন দলিল নম্বর ও সাল অনুযায়ী রেকর্ড হলো।
✅জমির পূর্বতন মালিক কে ছিলেন।
✅কার নামে কত শতক রেকর্ড হয়েছে।

মানে এক কথায়, ড্রাফট খতিয়ান ছাড়া কখনোই আপনি জমির আসল ইতিহাস জানতে পারবেন না।

🗼 উদাহরণ:
ধরুন, আপনার দাদার নামে সি.এস রেকর্ড আছে। কিন্তু আপনার দাদা জীবনে কখনো জমি কেনেননি।
তাহলে কি মূলে রেকর্ড হলো?
👉 উত্তর আছে কেবল ড্রাফট খতিয়ানে।
এখান থেকে বুঝবেন, রেকর্ডটা কোনো পুরনো দলিলের ভিত্তিতে হলো, নাকি দাদার পৈতৃক সম্পত্তির ভিত্তিতে হলো।

👆 সমস্যা হলো, অনেকেই ড্রাফট খতিয়ান সংগ্রহ করেন না। শুধু আপডেটেড খতিয়ান হাতে পেয়ে জমির মালিকানা নিশ্চিত হয়ে যান। কিন্তু পরে হঠাৎ দেখা যায়, আরেকজন এসে দাবি করছে—
“এই জমি আমার দাদার দলিল মূলে রেকর্ড, আপনার নামে ভুলে গেছে!”
তখন শুরু হয় লম্বা মামলা আর ঝামেলা।

👉 তাই সচেতন হোন—

🩰 আপনার জমির রেকর্ড দলিল মূলে হয়েছে নাকি উত্তরাধিকার মূলে, তা জানুন।
✅আজই সংগ্রহ করুন ড্রাফট খতিয়ান।

👉 কোথায় পাবেন?
✅ জেলা বা উপজেলা সেটেলমেন্ট অফিসে।

👆 মনে রাখবেন—
ড্রাফট খতিয়ান হলো জমির জন্মসনদ। এটি ছাড়া জমির প্রকৃত ইতিহাস জানা অসম্ভব।

#ভূমি #খতিয়ান #দলিল #নামজারি

🌈 যাদের দলিল আছে, কিন্তু রেকর্ড নাই  তারা কি নতুন জরিপে নিজের নামে রেকর্ড নিতে পারবেন?হ্যাঁ, পারবেন!কিন্তু শুধু দলিল থাক...
06/10/2025

🌈 যাদের দলিল আছে, কিন্তু রেকর্ড নাই তারা কি নতুন জরিপে নিজের নামে রেকর্ড নিতে পারবেন?

হ্যাঁ, পারবেন!
কিন্তু শুধু দলিল থাকলেই হবে না। মালিকানা আইনি প্রমাণ দিয়ে জরিপ টিমকে বোঝাতে হবে।

✅১. দলিল থাকা মানে কী?

দলিল (বিক্রয়/উপহার/দান দলিল) হলো আপনার জমি কেনা বা পাওয়া প্রমাণ। কিন্তু এই দলিল যদি খতিয়ানে (রেকর্ডে) আপডেট না হয়, তাহলে সরকারী নথিতে আপনি মালিক হিসেবে স্বীকৃত নন।

তাই রেকর্ড (খতিয়ান) সংশোধন বা নতুন নামে এন্ট্রি করানো জরুরি।

✅২. নতুন জরিপে রেকর্ড কিভাবে হবে?

নতুন জরিপে (BDRS – Bangladesh Digital Survey) মাঠে জরিপকারী আসবে।

তখন যা করতে হবে:
- অরিজিনাল দলিল ও সার্টিফায়েড কপি দেখাতে হবে।
- খাজনার রসিদ, নামজারি কপি (যদি থাকে), দখলের প্রমাণ (যেমন চাষাবাদ, বসতবাড়ি, সীমানা) দেখাতে হবে।
- উত্তরাধিকার সূত্রে মালিক হলে – উত্তরাধিকার সনদ ও বণ্টননামা রাখতে হবে।

✅৩. কি কি করতে হবে? (Step by Step)

✴️ধাপ ১: দলিল যাচাই করান
সাব-রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফায়েড কপি নিয়ে নিন। এতে প্রমাণ হবে দলিল আসল।

✴️ধাপ ২: খাজনা (ভূমি কর) আপডেট করুন
ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে খাজনা জমা দিন।
👉 খাজনার রসিদ জরিপে বড় প্রমাণ হিসেবে ধরা হয়।

✴️ধাপ ৩: নামজারি (Mutation) আবেদন করুন।
যদি এখনো নামজারি না হয়ে থাকে,
AC Land অফিসে নামজারি আবেদন করুন।
দলিল, খাজনা রসিদ, মালিকানার ইতিহাস দিয়ে নামজারি করান।

✴️ধাপ ৪: জরিপ টিমকে প্রমাণ দিন
জরিপকারী আসলে দলিল, খাজনা রসিদ, নামজারি আবেদন/অর্ডার দেখান।
প্রয়োজনে পাড়া-প্রতিবেশী সাক্ষী রাখুন।

✅৪. যদি আপত্তি ওঠে?

কেউ যদি আপত্তি দেয় (যেমন: জমি তার বলে দাবি করে):
জরিপের আপত্তি মামলার (Objection Case) মাধ্যমে শুনানিতে অংশ নিন।
প্রমাণ দেখিয়ে নিজের পক্ষে মালিকানা দাবি প্রতিষ্ঠা করুন।

✅ ৫. আদালতের আশ্রয়
যদি জরিপে নাম না আসে বা বিরোধ মেটাতে না পারেন—
👉 জেলা জজ আদালতে Title Declaration Suit করে মালিকানা ঘোষণা নিতে পারেন।

✅ ৬. কেন এখনই করাবেন?
ডিজিটাল রেকর্ড (BDRS) হয়ে গেলে পরবর্তীতে পরিবর্তন করা কঠিন হবে।
সঠিক সময়ে দলিল, খাজনা, নামজারি আপডেট না করলে জমির মালিকানা নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

✴️দলিল আছে, কিন্তু রেকর্ড নাই?
জরিপে প্রমাণ (দলিল + খাজনা + নামজারি আবেদন + দখল) দিয়ে দেখাতে হবে।
তাহলেই নতুন জরিপে আপনার নামে রেকর্ড হবে।

🏡ছাদের নিচে বাঁশের সাপোর্ট BNBC অনুযায়ী আসল নিয়মঃ আমাদের দেশে ছাদের ঢালাইয়ের সময় সাধারণত বাঁশের সাপোর্ট দেওয়া হয়। কিন্তু...
29/08/2025

🏡ছাদের নিচে বাঁশের সাপোর্ট BNBC অনুযায়ী আসল নিয়মঃ

আমাদের দেশে ছাদের ঢালাইয়ের সময় সাধারণত বাঁশের সাপোর্ট দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এ ফর্মওয়ার্ক ও সাপোর্ট নিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম আছে।

💥BNBC কী বলে?

ফর্মওয়ার্কের সাপোর্ট হতে হবে মজবুত, স্থিতিশীল ও ফাটলবিহীন।

কোডে মূলত স্টিল প্রপ, টিম্বার পোস্ট বা অনুমোদিত অন্য কোনো উপাদান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বাঁশকে কোডে সরাসরি সুপারিশ করা হয়নি তবে স্থানীয়ভাবে এটি ব্যবহার করা হয়।

💥 বাঁশ ব্যবহার করলে যেভাবে দিতে হবে:

✅ সোজা ও শক্ত বাঁশ নিতে হবে (ফাটলবিহীন)।
✅ বাঁশের মাথা ও গোড়া সমতল কেটে দিতে হবে।
✅ নিচে কাঠের পাটাতন/সোলপ্লেট দিতে হবে যেন সাপোর্ট বসে না যায়।
✅ সাপোর্টের মাঝের দূরত্ব রাখা উচিত ২.৫ – ৩ ফুট (৭৫০ – ৯০০ মিমি)।
✅ বাঁশগুলোকে ক্রস ব্রেসিং দিয়ে বাঁধতে হবে যাতে হেলে না পড়ে।

✴️BNBC এর রেফারেন্স:

BNBC 2020, Volume-2

তাই ছাদের নিচে বাঁশ দেওয়া যাবে, তবে দিতে হবে নিয়ম মেনে, ঘন ঘন এবং ব্রেসিং দিয়ে। না হলে সাপোর্ট দুর্বল হলে বড় ধরনের দুর্ঘ,টনার ঝুঁকি থাকে।

゚ @

সিভিল ইঞ্জিনিয়ারিং কী ?সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটি পেশা, যেখানে প্রকৌশলী শুধু ভবন বা ব্রিজ বানায় না-একটি জাতির অবকাঠামো ...
25/08/2025

সিভিল ইঞ্জিনিয়ারিং কী ?
সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটি পেশা, যেখানে প্রকৌশলী শুধু ভবন বা ব্রিজ বানায় না-একটি জাতির অবকাঠামো গড়ে তোলার দায়িত্বও নেয়।

✴️ মূল বিষয়:
✅ সিভিল ইঞ্জিনিয়ারিং মানে হলো ভবন, ব্রিজ, রাস্তাঘাট, কালভার্ট, ড্যাম, ড্রেনেজ ইত্যাদি ডিজাইন ও নির্মাণের বিজ্ঞান
✅ এর মধ্যে থাকে—মাটি বিশ্লেষণ, কাঠামোর ডিজাইন, নির্মাণ পর্যবেক্ষণ, কোড অনুসরণ, বাজেট কন্ট্রোল এবং নিরাপত্তা নিশ্চিত করা
✅ এটি পৃথিবীর সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং শাখা—যার প্রমাণ মিশরের পিরামিড থেকে শুরু করে আধুনিক স্কাইস্ক্র্যাপার পর্যন্ত

ভবনের সৌন্দর্য মানুষ দেখে, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করে একজন সিভিল ইঞ্জিনিয়ার।

🎴আজকের আলোচনার বিষয় Measurement Tape:✍️ মেজারমেন্ট টেপ সম্পর্কে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য: গার্মেন্টস কোয়ালিটির কাজ ...
19/08/2025

🎴আজকের আলোচনার বিষয় Measurement Tape:

✍️ মেজারমেন্ট টেপ সম্পর্কে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য: গার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট ভালো ভাবে জানতে হবে ৷ মেজারমেন্ট ছাড়া কোয়ালিটির কোন মুল্য নেই গার্মেন্টস জগতে ৷ সুতরাং মেজারমেন্ট জানতে হলে আগে মেজারমেন্ট টেপ সম্পর্কে ভালো জানতে হবে ৷ দেখুন নিচের দিকে মেজারমেন্ট টেপ সম্পর্কে A to Z তুলে ধরা হয়েছে ।

✅ মেজারমেন্ট:
মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ পরিমাপ, পরিমান কিংবা মাপ। মেজারমেন্ট এর ইংরেজি বানান Measurement. ইংরেজি Measure (পরিমাপ করা) থেকে এসেছে।

Measurement. কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন। বা অন্য কিছুর যে মাপ নেয়া হয় সেটাই মেজারমেন্ট ৷

✅মেজারমেন্ট বলতে কি বোঝ ?
উওরঃ মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা ! যে কোন পণ্যের গুণগত মান ও মাপ সঠিক রাখার জন্য মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
একটা মেজারমেন্ট টেপকে কয় ভাগ করা হয়?
*একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা হয়। যথা- (১) ইঞ্চি, (২) সিএম

✅ একটা মেজারমেন্ট টেপ-এ কয় ইঞ্চি ?
*একটা মেজারমেন্ট টেপ-এ ৬০ ইঞ্চি ৷

✅ একটা মেজারমেন্ট টেপ-এ সি এম & মিলিমিটার আছে?
*১৫০ সি,এম এবং ১৫০০ মিলিমিটার আছে।

✅ ১ ইঞ্চিকে আবার ৮ ভাগে ভাগ করা হয় এবং ১ সিএম কে ১০ ভাগে ভাগ করা হয়।
(বায়ার স্পেক শীট অনুযায়ী মেজারমেন্ট করতে হবে।)

✅ আমরা জানি সাধারনত:
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
১২ ইঞ্চি = ১ ফুট
৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার

✅ ইঞ্চি মেজারমেন্ট :
*১ম অংশ ৮ ঘরের সুত্র:
১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার
২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার
৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার

✔️ ২য় অংশ ১৬ ঘরের সুত্র:
১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটা
৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার
৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার
৭/১৬ ইঞ্চি = ৩. ১/২ (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার
৯/১৬ ইঞ্চি = ৪. ১/২ (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার
১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার
১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা).....

🎴Concrete Curing কেন জরুরি?✔️কংক্রিটের শক্তি (Strength) ও স্থায়িত্ব (Durability) মূলত নির্ভর করে সঠিক Curing-এর উপর। অনে...
18/08/2025

🎴Concrete Curing কেন জরুরি?

✔️কংক্রিটের শক্তি (Strength) ও স্থায়িত্ব (Durability) মূলত নির্ভর করে সঠিক Curing-এর উপর। অনেকেই ভুল করে মনে করে যে শুধু ঢালাই শেষ করলেই কাজ শেষ! কিন্তু বাস্তবে, Curing না করলে কংক্রিটের শক্তি 30-40% পর্যন্ত কমে যেতে পারে।

Concrete Curing কী?
Curing হলো কংক্রিটকে পর্যাপ্ত সময় ধরে আর্দ্র (Moist) এবং উপযুক্ত তাপমাত্রায় রাখা, যাতে Hydration Process সম্পূর্ণ হয়।

কেন জরুরি?
১। Hydration সম্পূর্ণ করা→ Cement + Water → Strength Gain
২। Shrinkage কমানো→ পানি না থাকলে কংক্রিট ফেটে যেতে পারে।
৩। Strength বৃদ্ধি→ Proper Curing করলে Design Strength পাওয়া যায়।
৪। Durability বাড়ানো→ পানি প্রবেশ কমে, Corrosion রোধ হয়

সঠিক Curing-এর সময়ঃ-
শুরুর সময়:- ঢালাইয়ের 8–12 ঘণ্টা পর থেকে
অন্তত:- 7 দিন (Normal Cement)
আদর্শ:- 14 দিন (বিশেষ করে Hot Weather)

Curing-এর প্রচলিত পদ্ধতিঃ-
Water Ponding→ Slab-এর উপর পানির পুল তৈরি করে।
Water Sprinkling→ নির্দিষ্ট সময় পর পর পানি ছিটানো।
Wet Gunny Bags→ কলাম, বিম মোড়ানো ভেজা বস্তা দিয়ে।
Membrane Curing→ Chemical Curing Compound প্রয়োগ

Curing না করলে কী হয়?
Crack Formation
Compressive Strength কমে যায় (20–40%)
Durability কমে → Steel Reinforcement Corrosion শুরু হয়

BNBC Reference (BNBC 2020, Part 6, Section 6.2.10 & 6.3.7)

RCC (Reinforced Concrete Work):-
১। Minimum curing period: 7–14 দিন
২। Start Time:- ঢালাইয়ের 8–12 ঘণ্টার মধ্যে শুরু করতে হবে

Plaster Work:-
১। Minimum curing period: অন্তত 7 দিন
২। Start Time: Plaster করার 12 ঘণ্টা পর থেকে
৩। Method: দিনে অন্তত 2–3 বার পানি ছিটানো

Brick Work (Masonry):-
১। Minimum curing period: অন্তত 7 দিন
২ Method: Continuous Wetting বা দিনে কয়েকবার পানি দেওয়া।

Hot & Dry Weather:-
বেশি সময় curing করতে হবে
Surface শুকাতে দেওয়া যাবে না

সাফা হোম বিল্ডার্স

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when We are Civil Engineers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We are Civil Engineers:

Share