Tender Trading Corporation

Tender Trading Corporation Procure With Confidence, Save With Success.

প্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি ক'দিন আগে আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াত...
25/10/2024

প্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি ক'দিন আগে আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াতে দেখেছি। শুধু একটি কার্টুন ছবির মাধ্যমে তিনি যেন একজন অসহায় মায়ের সামনে তার সন্তানদের মোবাইলের চোরাবালিতে ডুবে যেতে দেখিয়েছেন। আমি নিজেও মনে করি আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সামনে মোবাইল, নেট... একটা সামাজিক সমস্যা। লেখা পড়ার বাইরে যেটুকু সময় তারা পায় মোবাইলে ডুবে থাকে। এর ক্ষতিকর দিক বাবা মা'রা বোঝেন না এমন নয়। কিন্তু তারা যেন অসহায়। একজন শিক্ষক হিসাবে এমন অভিজ্ঞতাও হয়েছে অভিভাবক আমাদের অনুরোধ করছেন তার ছেলেমেয়ে যেন মোবাইল ব্যবহার না করে সেটা একটু বুঝিয়ে বলতে। তারা বাবা মা হয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পেরে শিক্ষকের শরণাপন্ন হচ্ছেন! এটা অসহয়তা নয়।
আমাদের ছোটবেলায় যখন মোবাইল স্বপ্নেও ছিল না, তখন পড়ার বাইরে আমাদের খেলা ছিল। আর ছিল গল্পের বই পড়া। আমি ক্লাসে যারা ভালো রেজাল্ট করে তাদেরও জিজ্ঞাসা করে দেখেছি, পড়ার বই এর বাইরে কোন বই তারা পড়ে না। চাঁদের পাহাড়, সবুজ দ্বিপের রাজা, ফেলুদা, ব্যোমকেশ ছাড়াই, শুধু মোবাইলকে সঙ্গী করে স্কুল জীবন পেরিয়ে কলেজে পৌঁছে যায়।

পৌঁছে যায়, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যায়। সে ফাঁকটা সব থেকে বেশি বুঝতে পারছেন একজন মা। তিনি যেন ডুবতে দেখছেন সন্তানদের কিন্তু তিনি অসহায়।

এই অসহয়তা থেকে মুক্তির উপায় আমার জানা নেই। কিন্তু ভাবতে হবে সবাইকে।
শেয়ার দিন....

#সংগৃীত #বাংলাদেশকে #ভালোবাসুন #শিক্ষা

 #স্যানিটারি_ও_প্লাম্বিং_কাজজি.আই পাইপের কাজের সময় করনীয় :১.জয়েন্ট দেওয়ার পূর্বে টিল ব্রাশ দিয়ে থ্রেড পরিষ্কার করতে...
19/10/2024

#স্যানিটারি_ও_প্লাম্বিং_কাজ
জি.আই পাইপের কাজের সময় করনীয় :
১.জয়েন্ট দেওয়ার পূর্বে টিল ব্রাশ দিয়ে থ্রেড পরিষ্কার করতে হবে।
২. পাইপ ব্যবহার করার পূর্বে কোন ডিফেক্ট আছে কিনা তা দেখে নিতে হবে।
৩. জি.আই. পাইপ ব্যবহার করার পূর্বে দুই কোর্ট রেড অক্সাইড পেইন্ট করতে হবে। ছাদের উপর অথবা অন্যান্য স্থানে সারফেস পাইপে বার্ড-গ্রে রং করতে হবে, পাইপের কোন স্থানে রং নষ্ট হয়ে গেলে পুনরায় রং করতে হবে)।
৪. কমপক্ষে ১০ দিন কিউরিং না হলে সেই দেয়ালে গ্রুন্ড কাটা শুরু করা যাবেনা।
৫. দ্রুত কাটা শুরু করার পূর্বে চক দ্বারা দাগ নিয়ে ম্যানেজার ইঞ্জিনিয়ারিং দ্বারা নমুনা অনুমোদন করে নিতে হবে।
৬. এন্ড সোজা কাটতে হবে, এবং মেশিন দ্বারা দ্রুত কাটতে হবে।
৭. পাইপ সোজাভাবে লাগাতে হবে এবং হরাইজনটাল এবং ভারটিকাল এ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে ।
৮. ওয়াশিং মেশিনের প্রভিশন থাকলে তা ঠিকমত করা হয়েছে কিনা তা চেক করতে হবে।
৯. নুন্যতম ৭টি গ্রেড কাটতে হবে।
১০. জয়েন্ট দিতে থ্রেড টেপ ও পাইপ রেঞ্চ ব্যবহার করতে হবে।
১১. জি.আই পাইপ পানি দিয়ে ভরে প্লাগ মেরে ৭দিন রাখতে হবে। প্লাগ ২ সুতা বের হয়ে থাকবে।
১২. ৫০-৬০ পি.এস.আই প্রেসার নিয়ে ১ঘন্টা রেখে পাইপে কোন দিক আছে কিনা তা চেক করতে হবে।
১৩. কোন লিক পাওয়া গেলে সেই পাইপ পরিবর্তন করতে হবে।
১৪. গরম ও ঠান্ডা পানির লাইন কমপক্ষে ৬" দূরে থাকবে।
১৫. গরম পানির লাইন বামদিকে থাকবে ।
১৬. টপ ফ্লোরের জন্য ১” ভারটিক্যাল লাইন ব্যবহৃত হবে (অন্যান্য ফ্লোরে ৩/৪"লাইন হবে)।
১৭. ফ্লোর দিয়ে কোন জি.আই. পাইপ গেলে তা পি.ডি.সি পাইপের ভিতর নিয়ে গিয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
১৮. টাইলস ফিটিংসের পূর্বে এলবো ঠিকমত লাগানো হয়েছে কিনা তা চেক করতে হবে।
১৯. হেড শাওয়ার কনসিল স্টপকক দুটির সেন্টারে থাকতে হবে।
২০. বেসিন ওয়েষ্ট পাইপ এঙ্গেল উপকক দুটির সেন্টারে থাকবে।
২১. সর্ট পিস পাইপ সাইটে বানাতে হবে। প্রয়োজনে লেদ মেশিনে থ্রেড কেটে নিতে হবে।
২২. বাথটাব থাকলে বাথ মিক্সচার লাগানো হবে।
২৩. ফলস স্লাবের উপর গরম পানির লাইন চেক করতে হবে।
২৪.এতিটি ফ্লাটের জন্য ওভারহেড ট্যাংক থেকে আলাদা পানির লাইন নামবে।
২৫.পানির পাম্পের হরাইজনটাল এবং ভারটিকাল লেভেল একই থাকবে।
২৬, আন্ডার মাউন্ড ও ওভার হেড পানির ট্যাংকের ম্যানহোল কভার ২২” লকিং সিস্টেমের হবে। ২৭. প্রজেক্ট হ্যান্ডওভারের পূর্বে উপরের ও নীচের পানির ট্যাংক পরিষ্কার করে নিতে হবে।
২৮. সকল কল ও মিক্সচার কাজ করছে কিনা তা চেক করতে হবে।
২৯. গ্যাস পাইপ লিক প্রুফ ও ক্লিয়ার আছে কিনা তা চেক করতে হবে।
৩০. গিজারের প্রভিশন রাখা হয়েছে কিনা তা চেক করতে হবে।

ধন্যবাদ

নিজেকে নিজেই তৈরি করতে শিখুন,অন্য কেউ আপনাকে তৈরি করে দেবে না।
09/10/2024

নিজেকে নিজেই তৈরি করতে শিখুন,
অন্য কেউ আপনাকে তৈরি করে দেবে না।

উন্নত দেশে এখন বেশীর ভাগ কনস্ট্রাকশন কাজে রডের ল্যাপিং এ রিবার কাপলার ব্যাবহার করা হয়।তবে আমাদের দেশে বেশীর ভাগ কাজে এখন...
09/10/2024

উন্নত দেশে এখন বেশীর ভাগ কনস্ট্রাকশন কাজে রডের ল্যাপিং এ রিবার কাপলার ব্যাবহার করা হয়।তবে আমাদের দেশে বেশীর ভাগ কাজে এখনো রডে স্প্লাইসিং ল্যাপিং ব্যাবহার করা হয়।এক্ষেত্রে অনেকসময় সঠিক ভাবে ল্যাপিং না দেওয়ার কারনে জয়েন্ট দূর্বল হয়ে যায়। এছাড়াও রডের যখন বেশী ডায়া থাকে যেমন ৩২ মিমি বা তার ঊর্ধ্বে তখন ল্যাপিং দেওয়াটা কার্যকারী হয় না।তখন রিবার কাপলার ব্যাবহার করাই উত্তম।

কাপলিং এর ক্ষেত্রে দুটি রডকে পরস্পর প্যাচ কেটে স্ক্রুর মত পিচ করে স্যনিটারির সকেট এর মত স্টেইনলেস স্টিল দিয়ে তৈরী জিনিস দিয়ে সংযুক্ত করলে দুটি রড মুখোমুখি অবস্থান করে এই সকেট টার ই নাম কাপলার।

আমাদের রেসিডেন্সিয়াল ভবন গুলোতে যেহেতু ৩২ মিমি রড বা এর চেয়ে বেশী ডায়া ব্যবহার হয় না তাই এটার ব্যবহার আমরা খুব একটা দেখিনা।

#সুবিধাঃ

✅কাপলার ব্যাবহার করলে ল্যাপিং এর ক্ষেত্রে যেসব ভুল হবার সম্ভাবনা থাকে সেটা থাকবেনা।

✅স্টিলের পরিমান কম লাগবে ল্যাপিং এর তুলনায় কারনে কাপলিং এ এক্সট্রা রড রাখা হয়না

✅ডিজাইনে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, কারন জয়েন্ট এর স্ট্রেন্থ সহজেই এনালাইসিস করা যায়।

দুই ধরনের ম্যাকানিকাল কাপলার পাওয়া যায়।

১/ থ্রেডেড কাপলার - এই ক্ষেত্রে কাপলারে থ্রেড করা থাকে যার ফলে রডে আলাদা ভাবে থ্রেড করা লাগেনা।

২/নন-থ্রেডেড কাপলার- এই ক্ষেত্রে রডে থ্রেড করে নিতে হয় কারন কাপলারে থ্রেড করা থাকেনা।

Design Integrity

মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা.... ✅ N value 2 বা এর কম...
09/10/2024

মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।
খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....

✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
⏩Reff.......BNBC, Soil & Foundation⏪

কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
⏩Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.⏪

Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ #ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের #প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET/KUET/RUET/CUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

শেয়ার করে সংগ্রহ করুণ, ধন্যবাদ।

Cracks on a concrete slab can occur due to various reasons. Here are some common causes:1. Shrinkage: Concrete shrinks a...
09/10/2024

Cracks on a concrete slab can occur due to various reasons. Here are some common causes:

1. Shrinkage: Concrete shrinks as it cures, leading to cracks.
2. Settlement: Soil settlement or uneven foundation can cause cracks.
3. Thermal expansion: Concrete expands and contracts with temperature changes, causing cracks.
4. Poor construction: Inadequate preparation, mixing, or finishing can lead to cracks.
5. Weak subbase: A weak or unstable subbase can cause cracks.
6. Overloading: Excessive weight or pressure can cause cracks.
7. Weathering: Exposure to weather, especially freeze-thaw cycles, can cause cracks.
8. Chemical damage: Exposure to chemicals, like salt or acid, can damage concrete.
9. Poor drainage: Water accumulation can cause erosion and cracks.
10. Soil movement: Soil movement or erosion beneath the slab can cause cracks.
11. Tree roots: Tree roots growing beneath the slab can cause cracks.
12. Poor curing: Inadequate curing can lead to weak concrete and cracks.

It's important to address the underlying cause to prevent further damage and ensure effective repair

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :এই বিষয়ে সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা উচিতঃবাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যা...
08/10/2024

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :
এই বিষয়ে সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা উচিতঃ
বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে
OPC: Ordinary Portland Cement.
অপরটি হচ্ছে, PCC: Portland Composite Cement.
OPC সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ। PCC সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।
বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি PCC আর কোনটি OPC সিমেন্ট।
OPC:
1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.
2. OPC তে clinker এর পরিমান 95%- 100%.
3. পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে OPC cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার সময় সময় প্রাথমিক 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টার কম।
5. OPC Cement এর শক্তি PCC Cement এর চেয়ে 100 psi বেশি।
PCC:
1. PCC এর পূর্ণরূপ হলো Portland composite cement.
2. PCC তে clinker এর পরিমাণ 65%-79%.
3. সাধারণ কাঠামো নির্মাণে PCC Cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টা।
5. PCC Cement এর শক্তি OPC এর চেয়ে 100 Psi কম।
নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।
যখন PCC সিমেন্ট ভালো:
==========>মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।
>মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।
>কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।
>কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।
>বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।
যখন OPC সিমেন্ট ভালো:
================
>বহুতল ভবন নির্মাণে।
>উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।
>পানির নিচে কংক্রিটের কাজে।
>ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।
>মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে
এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে OPC সিমেন্ট ব্যবহার করা যেতে পারে।

শেয়ার দিয়ে পাশে থাকুন 💗💗

Address

House #449 (2nd Floor), Road #31, DOHS, Mohakhali
Tangail
1206

Alerts

Be the first to know and let us send you an email when Tender Trading Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tender Trading Corporation:

Share