Ananda Shill

Ananda Shill Civil Engineer✌️

🔸 Main Bar (মেইন বার) → প্রধান রড বা মূল রড👉 স্ল্যাবের লোড বহন করার প্রধান কাজ এই রড করে।🔸 Distribution Bar (ডিস্ট্রিবিউ...
11/10/2025

🔸 Main Bar (মেইন বার) → প্রধান রড বা মূল রড
👉 স্ল্যাবের লোড বহন করার প্রধান কাজ এই রড করে।

🔸 Distribution Bar (ডিস্ট্রিবিউশন বার) → বন্টন রড
👉 মেইন বারের সাথে লম্বভাবে থাকে, লোড সমভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে।

🔸 Crank Bar (ক্র্যাঙ্ক বার) → বাঁকানো রড বা ক্র্যাঙ্ক রড
👉 স্ল্যাবের সাপোর্ট পয়েন্টে অতিরিক্ত শক্তি দেওয়ার জন্য রডটি একটু বাঁকানো হয়।

🔸 Extra Bar (এক্সট্রা বার) → অতিরিক্ত রড
👉 স্ল্যাবের প্রান্তে বা বিমের উপরে টেনশন জায়গায় বাড়তি শক্তি দেওয়ার জন্য ব্যবহার হয়।

সংক্ষেপে:
➡️ Main Bar – মূল শক্তি বহন করে
➡️ Distribution Bar – লোড বন্টন করে
➡️ Crank Bar – সাপোর্টে বাঁকানো অংশ দেয়
➡️ Extra Bar – অতিরিক্ত শক্তি যোগায়

বিমের ডিজাইন
11/10/2025

বিমের ডিজাইন

20/04/2025

একজন ইঞ্জিনিয়ার হিসেবে Grade Beam Design করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হয়, যাতে কাঠামোটি নিরাপদ, কার্যকর এবং কোড অনুযায়ী হয়। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করছি:

১. লোড কনসিডারেশন (Load Consideration)
Dead Load: স্ব-ওজন, ফিনিশিং, দেয়ালের ওজন ইত্যাদি।

Live Load: ব্যবহারের সময় আসা চলমান লোড (জনগণ, আসবাবপত্র ইত্যাদি)।

Wall Load: Grade beam প্রায়ই দেয়াল বহন করে, তাই এই লোড সঠিকভাবে হিসাব করতে হবে।

Earth Pressure (if applicable): যদি গ্রেড বীম রিটেইনিং ফাংশন রাখে।

২. সয়েল বিয়ারিং ক্যাপাসিটি (SBC) ও ফাউন্ডেশন সম্পর্কিত তথ্য
Soil Bearing Capacity জানলে বোঝা যায় বীমের উপর কত লোড দিতে পারবে।

যদি pile foundation থাকে, তাহলে grade beam শুধু pile cap এর সংযোগ রক্ষা করবে।

যদি shallow footing হয়, তখন grade beam এর রোল আরও গুরুত্বপূর্ণ হয়।

৩. স্প্যান এবং সাপোর্ট কন্ডিশন
Beam এর দৈর্ঘ্য (span) ও সাপোর্ট কিভাবে দেওয়া হবে (fixed, hinged, etc.) — এগুলা জানলে মোমেন্ট ও শিয়ার ফোর্স নির্ণয় সহজ হয়।

৪. ডিজাইন কোড অনুসরণ (Design Code Compliance)
BNBC 2020, ACI 318, বা IS 456:2000 — যেটা অনুসরণ করছো তা অনুযায়ী:

Flexural design (bending moment)

Shear design

Development length

Minimum reinforcement ratio

Clear cover

৫. রিইনফোর্সমেন্ট ডিটেইলিং (Bar Detailing)
Main Reinforcement: Tension zone এ দেওয়া হয়।

Stirrups/Shear Reinforcement: Beam এর shear resisting capacity বাড়ানোর জন্য।

Anchorage ও bend ঠিকমত আছে কিনা দেখে নিতে হবে।

Bar spacing কোড অনুযায়ী কিনা।
এই ধরনের পোষ্ট পাওয়ার জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ক্লাস রুম সব সময় পাশে থাকবে। insha'Allah

৬. সার্ভিসাবিলিটি (Deflection, Cracking)
বীম যেন খুব বেশি ডিফ্লেক্ট না করে।

Crack width limit মেনে চলা।

Proper cover ব্যবহার করা।

৭. কনস্ট্রাকশন ও প্র্যাক্টিক্যাল ইস্যু
Concrete placing এর সময় পর্যাপ্ত স্পেস যেন থাকে।

Construction joint ঠিকভাবে করা হয়েছে কিনা।

Reinforcement overlapping ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা।

৮. কস্ট ইফিশিয়েন্সি
Overdesign যেন না হয় (অতিরিক্ত reinforcement বা section size)।

Balance between strength and economy।

সংক্ষেপে:
Grade Beam ডিজাইন করার সময় একজন ইঞ্জিনিয়ারকে অবশ্যই লোড, সাপোর্ট, সয়েল কন্ডিশন, রিইনফোর্সমেন্ট, কোড ও কনস্ট্রাকশন প্র্যাকটিক্যালিটি—এই সব কিছুই মাথায় রেখে ডিজাইন করতে হয়। বিভিন্ন প্রজেক্ট এর জন্য বিভিন্ন মাথায় দিয়ে ক্যালকুলেশন করতে হয় অর্থাৎ অবস্থা বুঝে ব্যবস্থা।

16/04/2025

কংক্রিটের ব্লিডিং (Bleeding of Concrete):

⏳ব্লিডিং কী?
কংক্রিট মিশ্রণের পানি যখন ভারি উপাদানগুলো (সিমেন্ট এবং অ্যাগ্রিগেট) থেকে আলাদা হয়ে উপরের দিকে উঠে আসে, তখন তাকে ব্লিডিং বলা হয়। এটি একটি অবাঞ্ছিত ঘটনা এবং ত্রুটিপূর্ণ মিশ্রণের লক্ষণ।

⏳কারণ:
অতিরিক্ত পানি: কংক্রিটে বেশি পানি ব্যবহার।
নিম্নমানের উপকরণ: অনুপযুক্ত ফাইন অ্যাগ্রিগেট বা সিমেন্ট।
কম্প্যাকশনের অভাব: পর্যাপ্ত কম্প্যাকশন না হওয়া।
জমাট বাঁধার সময়: দীর্ঘ সেটিং টাইম।

⏳প্রভাব:
কংক্রিট দুর্বল হওয়া: জলীয় স্তর জমে যাওয়ায় স্ট্রেংথ কমে যায়।
ক্র্যাক তৈরি: উপরের অংশে মাইক্রো ক্র্যাক তৈরি হয়।
আঁকড়ে ধরার ক্ষমতা কমে যাওয়া: স্টিল রড এবং কংক্রিটের বন্ড দুর্বল হয়।
অসমান গঠন: মিশ্রণে আলাদা স্তর তৈরি হয়।

⏳প্রতিরোধের উপায়:
পানি-সিমেন্ট অনুপাত নিয়ন্ত্রণ: উপযুক্ত অনুপাত বজায় রাখা।
সুপারপ্লাস্টিসাইজার ব্যবহার: ওয়ার্কেবিলিটি উন্নত করা।
সঠিক কম্প্যাকশন: যথাযথভাবে কম্প্যাকশন করা।
ফাইন উপাদান ব্যবহার: সঠিক মানের সিমেন্ট ও ফাইন অ্যাগ্রিগেট।

15/04/2025

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃ

Standard Pe*******on Test (SPT) কি?

গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে Standard Pe*******on Test (আদর্শ পেনিট্রেশন পরীক্ষা) বলে।

কেন করা হয় ??
===========
মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Standard Pe*******on Test করা হয়।

Standard Pe*******on Test পদ্ধতি
=========================
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 65 kg ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm প্রবেশ করানো হয়। হাতুড়িকে 75 cm উপর হতে মিনিটে 30
বার হয়। প্রথম 15 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 30 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 30 cm প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।

SPT value এর Correction করার কারণঃ
===========================
সূক্ষ্ম বালি বা পলিযুক্ত বালি মাটি পানি তলের নিচে অবস্থিত হলে Pe*******on Resistance বেশি পাওয়া যায়। টারজাগী এবং
পেক বলেছেন, যদি Pe*******on Resistance এর মান 15 এর বেশি হয় তবে নিম্নের সূত্রের সাহায্যে একটি সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করা হয়।
সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স, Ne = 15+½(N-15)

SPT থেকে বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ঃ
=======================

এস.পি.টি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট থেকে মাটির বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায়।

’s সুত্র:

ফুটিং এর চওড়া চার ফুট বা এর চেয়ে কম হলে
Qa = (N/4) *K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/6)[(B+1)/B]2*K

’ সুত্র:

চওড়া চার ফুটের কম হলে
Qa = (N/2.5) * K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/4)[(B+1)/B]2* K
Qa: এলাওয়াবল বিয়ারিং ক্যাপাসিটি (কিলো পাউন্ড / স্কয়ারফুট )[ kips/ft2]
N: ফুটিং এর তলার এস.পি.টি সংখ্যা
B: ফুটিং এর চওড়া (ফুট হিসাবে)
K = 1 + 0.33(D/B) ≤1.33
D: মাটির উপরিভাগ থেকে ফুটিং এর তলার দুরত্ব বা গভীরতা (ফুট হিসাবে)

উদাহরণ-০১: এস.পি.টি নম্বর ১০, ফুটিং এর চওড়া তিন ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে দুই ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
উত্তর:
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(2/3) = 1.22
Qa = (N/4) * K = (10 /4) *1.22 = 3.05 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/2.5) * K = (10 /2.5) *1.22 = 4.88 kips/ft2
এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 3.05 kips/ft2

উদাহরণ-০২: এস.পি.টি নম্বর ২০, ফুটিং এর চওড়া আট ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে চার ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(4/8) = 1.17
Qa = (N/6)[(B+1)/B]^2 * K = (20/6)[(8+1)/8]^2 *1.17 = 4.94 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/4)[(B+1)/B]^2 * K = (20/4)[(8+1)/8]^2 *1.17 = 7.40 kips/ft

এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 4.94 kips/ft2

লেখা'টা অনেক দামী সম্পদ হবে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে।

✅ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কোথায় কতটুকু ঢাল ব্যবহার করতে হয়:১: সিড়ির স্লাবের ঢাল কত হওয়া উচিত ?উত্তর: ২৫৹ থেকে ৪০৹ এর ...
03/04/2025

✅ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কোথায় কতটুকু ঢাল ব্যবহার করতে হয়:
১: সিড়ির স্লাবের ঢাল কত হওয়া উচিত ?
উত্তর: ২৫৹ থেকে ৪০৹ এর ভিতর সীমাবদ্ধ থাকা উচিত।

২: সিড়ির নুন্যতম প্রস্থ বসতবাড়ির ক্ষেত্রে কত হবে ?
উত্তর: বসতবাড়িতে সিড়ির প্রস্থ ৯০ সে:মি: এর কম হবে না।

৩: পাবলিক বিল্ডিং এর সিড়ির প্রস্থ নুন্যতম কতটুকু হবে ?
উত্তর: পাবলিক ভবনে ১৫০ সে:মি: এর কম হবেনা।

৪: সিড়ির ট্রেড ও রাইজের পরিমাপ সচরাচর কত ?
উত্তর: সচরাচর ট্রেড ২৫ সে:মি: রাইজ ১৫ সে:মি: ধরা হয়।

৫: আরামে উঠানামা করার জন্য প্রতি ফ্লাইটে কতটি ধাপ থাকা যুক্তিযুক্ত ?
উত্তর: প্রতি ফ্লাইটে ৩টির কম নয় এবং ১২ টির বেশি নয়। তবে সর্বচ্চ ১৭ টি পর্যন্ত ধাপ রাখা হয়।

৬: সিড়ি ঘরে হেডরুম কতটুকু রাখা হয় ? উত্তর: হেডরুম সিড়িতে ২১০ সে:মি: হলে ভালো।

৭: ভবনের সাধারন ভিত্তির ক্ষেত্রে মাটি ভরাটের পরিমান, মাটি খননের কতটুকু ধরা হয় ?
উত্তর: মাটি খননের ১/৫ অংশ ধরা হয়।

৮: কতটুকু ফাকা অংশের জন্য গাথুনীর হিসাবে কোন বাদ দেওয়া হয় না ?
উত্তর: সাধারনত ০.১ বর্গমিটার ফাকা অংশের জন্য ইটের গাথুনীতে কোন বাদ দেওয়া হয় না। আর ০.০৫ বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট বীম, পারলিন, রাফটারের প্রান্ত এর পরিমাপও বাদ যাবেনা।

৯: প্লাস্টারের ক্ষেত্রে বাদ দেওয়ার নিয়ম কী ?
উত্তর: ০.৫ বর্গমিটার ওপেনিং পর্যন্ত প্লাস্টারিং কাজে কোন ডিডাকশন হবেনা। ০.৫ থেকে ৩ বর্গমিটার পর্যন্ত ওপেনিং এর ক্ষেত্রে উভয় পাশে প্লাস্টার করলে একপাশ বাদ যাবে। এবং জানালার জাম্ব ও সীলের জন্য কোন পরিমাপ যোগ করতে হবেনা। ৩ বর্গমিটারের বেশি হলে, দুইপাশে বাদ দিতে হবে। জাম্ব ও সীলের পরিমাপ আলাদা ধরে দিতে হবে।

১০: স্লাবের ডাক্ট এর আকার কতটুকু হলে আরসিসি কাজে বাদ দিতে হবে ?
উত্তর: যদি স্লাবের ডাক্টের আকার ০.১ বর্গমিটারের বেশি না হয়, তবে তাহার জন্য আরসিসিতে কোন বিয়োগ হবেনা।

১১: দরজার চৌকাঠের হিসাবের একক কী ?
উত্তর: চৌকাঠ ঘনমিটারে হিসাব করা হয়।

১২: দরজার পাল্লার কাজের একক কি ?
উত্তর: পাল্লার পুরুত্ব আলাদা ভাবে উল্লেখ করা হয়, আর কাজের হিসাব বর্গমিটারে করা হয়।

১৩: জানালার গ্রিলের ও গ্রিল রঙের কাজের একক কী ?
উত্তর: উভয় আইটেম জানালার ওপেনিং এর পরিমাপের সমান হয়। আর হিসাব করা হয় বর্গমিটার এককে।

১৪: প্যানেল, ফ্রেমড, ব্রেসড দরজার ক্ষেত্রে দরজার ওপেনিং এর কতগুন ধরা হয় রঙের কাজে ?
উত্তর: দরজার ওপেনিং।

03/04/2025
ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়? আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থায়...
02/04/2025

ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়?
আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থায় থাকে। তখন স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন জাগে:-
এই রডগুলো কেন এভাবে বাঁকানো?
মাঝখানে ফাঁকা অংশ রাখা হয় কেন?
বাঁকানো রডের মাঝখানে আবার আলাদা টুকরো রড কেন দেওয়া হয়েছে?
ক্র্যাঙ্ক বার (Crank Bar) কী?
ক্র্যাঙ্ক বার হলো একটি বিশেষ ধরনের স্ট্রাকচারাল ডিজাইনের অংশ যা সাধারণত ৪৫° কোণে বাঁকানো হয়। এই রড ছাদের স্প্যানের L/4 দূরত্বে হয়।

কেন ছাদে ক্র্যাঙ্ক বার ব্যবহার করা হয়?
নেগেটিভ মোমেন্টের চাপ প্রতিরোধে সাহায্য করে।
লোড সমানভাবে বণ্টন করে ছাদকে আরও শক্তিশালী করে।
ফাটল রোধ করে ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে।
বড় স্প্যানের ক্ষেত্রে ডিফ্লেকশন (নিচের দিকে দেবে যাওয়া) কমায়।

কেন L/4 দূরত্বে রড ক্র্যাঙ্ক করা হয়?
এই দূরত্বে ছাদে তৈরি হয় নেগেটিভ মোমেন্ট (Negative Moment), যা ছাদের প্রান্তে ফাটল ধরার ঝুঁকি বাড়ায়।
ক্র্যাঙ্ক রড এই চাপকে সহনশীল করতে সাহায্য করে, ফলে ছাদের স্থায়িত্ব নিশ্চিত হয়।
উদাহরণ:
যদি ছাদের দৈর্ঘ্য ১২ ফুট হয়, তাহলে ক্র্যাঙ্ক রড সাধারণত ৩ ফুট (12/4) দূর থেকে শুরু হবে।
ক্র্যাঙ্ক রডের মাঝখানে থাকা টুকরো রডকে কী বলে?
দুটি ক্র্যাঙ্ক রডের মাঝখানে টুকরো রডকে বলা হয় এক্সট্রা টপ বার (Extra Top Bar)।

এই রডের কাজ:
নেগেটিভ মোমেন্টের চাপ আরও ভালোভাবে সহনশীল করা।
লোড ট্রান্সফার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
ক্র্যাক প্রতিরোধে সাহায্য করা, বিশেষ করে বড় স্প্যানের ক্ষেত্রে।
রডের সংযোগকে আরও স্থিতিশীল করা।
সাধারণত, এই এক্সট্রা টপ বার ছাদের উপরের দিকে সোজা অবস্থায় রাখা হয় এবং এটি ক্র্যাঙ্ক রডের টেনশন সহ্য করতে সহায়তা করে।
এই রডের সংখ্যা লোডের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়।

মাঝখানের ফাঁকা অংশের কারণ কী?
ছাদের রডের মাঝখানের ফাঁকা অংশকে বলা হয় নিউট্রাল জোন (Neutral Zone) বা ডেড জোন (Dead Zone)। এই অংশে লোডের চাপ কম থাকে, তাই সেখানে অতিরিক্ত রডের প্রয়োজন হয় না।
ফাঁকা রাখার কারণ:
লোডের চাপ কম থাকে। খরচ সাশ্রয় হয়। রডের ওজন কমানো যায়, ফলে কাঠামো ভারসাম্য বজায় থাকে।

02/04/2025

বিল্ডিং এর প্ল্যান ও ডিজাইন করা হয়।

আমাদের সেবা সমূহ (Our service)

Structural Design
Architecture drawing (2D & 3D)
Interior Design
Electrical & Plumbing Design
Soil test & pile Construction
Municipality plan approve
Land Survey
Site Supervision
Material Supply

বিস্তারিত জানতে :

Ranjit Design & Construction Ltd

Temporary Address : Gopalpur, Sadullahpur, Gaibandha.

Cell Phone : 01891910701
01796089413

E-mail : [email protected]

02/04/2025

🏠 বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম
বাংলাদেশে বাড়ি নির্মাণের সময় জায়গা ছাড়ার নিয়ম বাংলাদেশ জাতীয় ভবন কোড (BNBC) 2020 অনুযায়ী নির্ধারিত হয়। এটি মূলত প্লটের আকার, অবস্থান (আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা), এবং রাস্তার প্রশস্ততার ওপর নির্ভর করে।

✅ সাধারণ নিয়ম (BNBC 2020 অনুযায়ী)
🏠 পাশের জায়গা ছাড়ার নিয়ম (Setback Rules):
🔹 সামনের দিকে (Front Setback):

প্রধান রাস্তায় ≥ 12 মিটার হলে প্লট থেকে 3 মিটার জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে।

রাস্তায় 6-12 মিটার হলে 2.5 মিটার ছাড়তে হবে।

রাস্তায় < 6 মিটার হলে 1.5-2 মিটার ছাড়তে হবে।

🔹 পিছনের দিকে (Rear Setback):

1.5-3 মিটার ছাড়তে হবে (প্লটের আকারের ওপর নির্ভর করে)।

🔹 পাশের জায়গা (Side Setback):

1.2-1.5 মিটার (প্লটের আয়তন অনুসারে)।

🏢 বহুতল ভবনের জন্য (High-Rise Buildings)
প্লটের আকার ও উচ্চতা অনুযায়ী বেশি জায়গা ছেড়ে নির্মাণ করতে হয়।

≥ 10 তলা ভবনের জন্য প্রত্যেক পাশে 3-5 মিটার জায়গা রাখা বাধ্যতামূলক।

🚪 অন্যান্য বিষয়:
✅ খোলা জায়গা ভেন্টিলেশন ও আলো-বাতাস নিশ্চিত করতে হবে।
✅ নকশা অনুমোদনের জন্য স্থানীয় পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি লাগবে।
✅ ভবনের সামনে ফুটপাত বা সার্ভিস রোডের জায়গা দখল করা যাবে না।

⚠️ জরিমানার শাস্তি:
যদি কেউ BNBC নিয়ম না মেনে নির্মাণ করেন, তাহলে কর্তৃপক্ষ অবৈধ অংশ ভেঙে দিতে পারে এবং জরিমানা আরোপ করতে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ananda Shill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share