MHK Digital Marketing

MHK Digital Marketing You will get all kinds of information including modern and scientific services from this page.

16/10/2024

পিতার পক্ষ থেকে ছেলে-মেয়ের জন্য কিছু উপদেশ....❗

১। লজ্জাশীল হও। কেননা লজ্জা না থাকলে, যেকোনো অন্যায় করা যায় (ছহীহ বুখারী, হা/৩৪৮৪; মিশকাত, হা/৫০৭২)। লজ্জা সব ধরনের কল্যাণ বহন করে (ছহীহ বুখারী, হা/৬১১৭; ছহীহ মুসলিম, হা/১৬৫; মিশকাত, হা/৫০৭১)।

২। স্বভাব-চরিত্র ভাল করো। কেননা এটাই হবে নেকীর পাল্লায় সবচেয়ে ভারী (তিরমিযী, হা/২০০২; মুসনাদে আহমাদ, হা/২৭৫৯৫; মিশকাত, হা/৫০৮১; সিলসিলা ছহীহা, হা/৮৭৬)।

৩। কর্কশ ভাষা পরিহার করো। কেননা কর্কশ ভাষার পরিণাম জাহান্নাম (মুসনাদে আহমাদ, হা/৭০১০; সিলসিলা ছহীহা, হা/১৭৪১)।

৪। অহংকার করো না। কেননা অহংকারীর পরিণাম জাহান্নাম (মুসনাদে আহমাদ, হা/৭০১০; সিলসিলা ছহীহা, হা/১৭৪১)।

৫। আগেই সালাম দেওয়ার চেষ্টা করো। কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী (আবু দাউদ, হা/৫১৯৭: সিলসিলা ছহীহা, হা/৩৩৮২)।

৬। অসহায় মানুষকে খাদ্য দাও। কেননা এর বিনিময় জান্নাত (ছহীহ ইবনু হিব্বান, হা/৪৯০; ছহীহ আদাবুল মুফরাদ, হা/৬২৭, ৮১১; ছহীহ আত্ তারগীব ওয়াত তারহীব, হা/২৬৯০)।

৭। দুই কানে মানুষের ভাল কথা শ্রবণ করো। কেননা এর পরিণাম জান্নাত (ইবনু মাজাহ, হা/৪২২৪; সিলসিলা ছহীহা, হা/১৭৪০)।

৮। দুই কানে মানুষের মন্দ কথা শ্রবণ করো না। কেননা এর পরিণাম জাহান্নাম (ইবনু মাজাহ, হা/৪২২৪; সিলসিলা ছহীহা,
হা/১৭৪০)।

৯। মুখ ও লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখো। কারণ নিয়ন্ত্রণ সম্ভব না হলে, পরিণাম জাহান্নাম (তিরমিযী, হা/২০০৪; মুসনাদে আহমাদ, হা/৯৬৯৪; মুসতাদরাক হাকেম, হা/৭৯১৯)।

১০। মানুষের সম্পদ অবৈধভাবে গ্রহণ করো না। কেননা এতে অন্তরের উপর ছাপ পড়ে যায়, যা কিয়ামত পর্যন্ত মিশে না (ছহীহ বুখারী, হা/৭৪৪৫; মুসনাদে আহমাদ, হা/৩৯৪৬; মিশকাত, হা/৪৮৩২; সিলসিলা ছহীহা, হা/৩৩৬৪)।

১১। পিতা-মাতার সেবা করো। কারণ তারা জান্নাতের মাধ্যম (তিরমিযী, হা/১৯০০; ইবনু মাজাহ, হা/২০৮৯; মিশকাত, হা/৪৯২৮; সিলসিলা ছহীহা, হা/৯১৪)। কারও প্রতি হিংসা করো না। তাহলে সর্বদা কল্যাণে থাকবে (ইবনু মাজাহ, হা/৪২১৬; মিশকাত, হা/৫২২১; সিলসিলা ছাহীহা, হা/৯৪৮)।

১২। তিনজন এক সাথে থাকলে তৃতীয়জন ছেড়ে দুজন চুপে চুপে কথা বল না (মুসনাদে আহমাদ, হা/৮৫৯৮; সিলসিলা ছহীহা, হা/১৪০২)।

১৩। মানুষকে অপমান করো না। কারণ এটাই সবচেয়ে বড় সূদ (বায়হাক্বী কুবরা, হা/২১৬৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বা, হা/৪৭৩৯; মুসান্নাফ 'আব্দুর রায্যাক, হা/২০২৫২; সিলসিলা ছাহীহা, হা/১৪৩৩)।

১৪। মানুষকে সালাম দাও। কারণ যে সালাম দেয় না, সে সবচেয়ে বড় কৃপণ (ছহীহ ইবনু হিব্বান, হা/৪৪৯৮; আত-তারগীব ওয়াত-তারহীব, হা/২৭১৪; সিলসিলা ছাহীহা, হা/৬০১)।

১৫। গভীর রাতে রাস্তায় চল না। কারণ এ সময় এমন প্রাণি চলে, যাদের দেখা যায় না (মুসনাদে আহমাদ, হা/১৪৮৭২; আবু দাউদ, হা/৫১০৪; নাসাঈ কুবরা, হা/১০৭৭৮; সিলসিলা ছাহীহা, হা/১৫১৮)।

১৬। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করো, এটা তোমার জন্য ছাদাক্বা হবে (আদাবুল মুফরাদ, হা/২২৮; ছহীহ আদাবুল মুফরাদ, হা/২২৮; সিলসিলা ছাহীহা, হা/১৫৫৮)।

১৭। কোন বৈঠকে বসলে পশ্চিমমুখি হয়ে বস। কারণ প্রতিটি জিনিসের একটা মূল অংশ আছে। আর বৈঠকের মূল অংশ হচ্ছে পশ্চিম দিক (মু'জামুল আউসাত (ত্ববরানী), হা/২৩৫৪; সিলসিলা ছাহীহা, হা/২৬৪৫)।

১৮। মানুষের মুখের উপর প্রশংসা করো না। কারণ এতে তাকে যবেহ করা হয়। অর্থাৎ তার মধ্যে অহংকার এসে যায়, যা তার ধ্বংসের কারণ (ইবনু মাজাহ, হা/৩৭৪৩; মুসনাদে আহমাদ, হা/১৬৮৮৩; শু'আবুল ঈমান, হা/১০৩০৭; সিলসিলা ছাহীহা, হা/১২৮৪)।

১৯। রাতের প্রথমাংশ পার হওয়ার পর গল্প করো না। কেননা এই সময় আল্লাহ তাআলা এমন কতক সৃষ্টিজীব পাঠান, যা তোমাদের জানা নেই (মুসতাদরাক হাকেম, হা/৭৭৬৪; সিলসিলা ছাহীহা, হা/১৭৫২)।

২০। ধৈর্যশীল হয়ে প্রশান্তির সাথে কাজ করো। কোন সময় তাড়াহুড়া করে কোন কাজ করো না। কেননা প্রশান্তি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে (বায়হাক্বী কুবরা, হা/২০০৫৭; তারগীব, হা/১৫৭২; শু'আবুল ঈমান, হা/৪০৫৮; সিলসিলা ছাহীহা, হা/১৭৯৫)।

২১। কথা বলার পূর্বে সালাম দাও। কেউ সালাম দেওয়ার পূর্বে কথা বলা আরম্ভ করলে, তার উত্তর দিও না (আল-কামিল ফিয যু'আফা ওয়ার রিজাল, (ইবনু আদী)-২৯১পৃ./৫খন্ড; সিলসিসলা ছাহীহা, হা/৮১৬)।

২২। পরিবারকে সংশোধন করার জন্য চাবুক এমন স্থানে রাখ, যেন পরিবার তা দেখতে পায়। কারণ এটাই তাদের জন্য শিষ্টাচার (মুসান্নাফ 'আব্দুর রায্যাক, হা/১৭৯৬৩; ত্ববরানী, হা/১০৬৭১; সিলসিলা ছাহীহা, হা/১৪৪৬)।

২৩। প্রতিবেশীর খোঁজ-খবর নিও। কেননা এমন মানুষ মু'মিন হতে পারে না, যে নিজে তৃপ্তি সহকারে খায় এবং প্রতিবেশি ক্ষুধার্ত থাকে (মুসনাদে আবী ইয়ালা, হা/২৬৯৯; শু'আবুল ঈমান, হা/৩১১৭; বায়হাক্বী কুবরা, হা/১৯৪৫২; সিলসিলা ছাহীহা, হা/১৪৯)।

২৪। কাউকে দোষারোপ করো না, কাউকে অভিশাপ করো না, কাউকে অশ্লীল কথা বল না, কারও সাথে মন্দ আচরণ করো না। কেননা এমন মানুষ মু'মিন নয় (তিরমিযী, হা/১৯৭৭; ছহীহ ইবনু হিব্বান, হা/১৯২; আদাবুল-মুফরাদ, হা/৩১২; মিশকাত, হা/৩৬; সিলসিলা ছাহীহা, হা/৩২০)।

২৫। যে কাজ জন-সম্মুখে করতে অপছন্দ মনে করো, তা গোপনেও করো না (ছহীহ ইবনু হিব্বান, হা/৪০৩; মুসান্নাফ 'আব্দুর রায্যাক, হা/২০১৫১; সিলসিলা ছাহীহা, হা/১০৫৫)।

২৬। রোদ ও ছায়ার মাঝে বস না। কেননা এরূপ বৈঠক শয়তানের বৈঠক (মুসনাদে আহমাদ, হা/১৫৪৫৯; সিলসিলা ছাহীহা, হা/৩১১০)।

২৭। দুজন কোন স্থানে বসে থাকলে, তুমি সেখানে অনুমতি ছাড়া যেও না (বায়হাক্বী কুবরা, হা/৫৬৮৫; সিলসিলা ছাহীহা, হা/২৩৮৫)।

২৮। একাকী বাড়িতে অবস্থান করো না এবং একা সফর করো না (মুসনাদে আহমাদ, হা/৫৬৫০; সিলসিলা ছাহীহা, হা/৬০)।

২৯। মানুষ অনুগ্রহ করলে তার শুকরিয়া আদায় করো। কেননা যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না (আবু দাউদ, হা/৪৮১১; মুসনাদে আহমাদ, হা/৭৯২৬; সিলসিলা ছাহীহা, হা/৪১৬)।

৩০। আজ এমন কথা বল না, যার কৈফিয়ত কাল দিতে হবে (মুসনাদে আহমাদ, হা/২৩৫৪৫; সিলসিলা ছাহীহা, হা/৪০১)।

৩১। ছালাত আদায় করো। কারণ ছালাত বিহীন বাকী আমল বাতিল হবে (আল মু'জামুল আউসাত, হা/১৮৫৯; সিলসিলা ছাহীহা, হা/১৩৫৮)।

৩২। অত্যাচারিত ব্যক্তির বদ দু'আ থেকে বেঁচে থাক, কাফের হলেও।কেননা এমন দু'আ নিশ্চিতভাবে কবুল হয় (মুসনাদে আহমাদ, হা/১২৫৭১; ছহীহ ইবনু হিব্বান, হা/৮৭৫; সিলসিলা ছাহীহা, হা/৭৬৭)।

৩৩। দুনিয়া থেকে সাবধান থাক। কেননা দুনিয়া সবুজ, সুন্দর, মনোহর মিঠা বস্তু (ছহীহ ওয়া যয়ীফুল জামি' আছ-ছগীর, হা/১৯২; সিলসিলা ছাহীহা, হা/১১০)।

৩৪। সদা সত্য কথা বল। কেননা সত্যের পরিণাম জান্নাত (ছহীহ মুসলিম, হা/৬৮০৫; মিশকাত, হা/৪৮২৪)।

৩৫। কখনও মিথ্যা কথা বল না। কেননা মিথ্যার পরিণাম জাহান্নাম। (ছহীহ মুসলিম, হা/৬৮০৫; মিশকাত, হা/৪৮২৪)।

রব্বিগফিরলী রব্বিগফিরলী রব্বিগফিরলী।

18/02/2024

“শুধুমাত্র ক্ষমাই পারে পাহাড় সমান একটি বন্ধুত্বের বন্ধন তৈরি করে”।

04/12/2023

পৃথিবীতে বড় পাপ তিনটিঃ
০১। আল্লাহর সাথে শিরক করা,
০২। পিতা-মাতার অবাধ্য চলা,
০৩। মিথ্যা স্বাক্ষী দেওয়া।

04/12/2023

আপনি যার সাথে বন্ধুত্ব করতে চান, তার মাঝে অবশ্যই পাঁচটি গুণ থাকতে হবে। তা না হলে ধোকা খাওয়ার সম্ভবনা আছে।
১। সে যেন জ্ঞানী হয়,
২। চরিত্রবান হয়,
৩। ফাসিক না হয়,
৪। বিদআতি না হয়,
৫। দুনিয়া লোভী না হয়।
আল-ইহইয়া: ২/১৮৬

04/12/2023

মনে রাখবেন জীবনে একট িজিনিসের সাথে আপোষ করবেন না। সেটা হলো “সালাত” ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করতেই হবে।

26/09/2023

অফিস ক্যাম্পাস

26/09/2023

প্রিয় অফিস ক্যাম্পাসের গেটে।

ইঁদুরের কারবার।
26/09/2023

ইঁদুরের কারবার।

26/09/2023
26/09/2023

নয়া পল্টনে আগুন

20/09/2023

পল্টনে বৈদ্যুতিক তা‌রে আগুন।

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when MHK Digital Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MHK Digital Marketing:

Share