Dr.Tanbin Hasan Tarango

Dr.Tanbin Hasan Tarango Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Tanbin Hasan Tarango, Dhaka.

হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ
26/04/2026

হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ

26/04/2026
🌡️ তীব্র গরমে সচেতন থাকুন, সুস্থ থাকুন ☀️
25/04/2026

🌡️ তীব্র গরমে সচেতন থাকুন, সুস্থ থাকুন ☀️

রক্তস্বল্পতা দূর করতে লৌহ সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ। সহজভাবে কিছু খাবারের তালিকা দিচ্ছি...১. প্রাণিজ উৎসঃগরু ও খাসি...
11/04/2026

রক্তস্বল্পতা দূর করতে লৌহ সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ। সহজভাবে কিছু খাবারের তালিকা দিচ্ছি...

১. প্রাণিজ উৎসঃ
গরু ও খাসির মাংস
কলিজা
মুরগির মাংস
মাছ বিশেষ করে ছোট মাছ

২. উদ্ভিজ্জ উৎসঃ
পালং শাক, লাল শাক, কলমি শাক
ডাল যেমন মসুর, মুগ, ছোলা
শিম, বরবটি
সয়াবিন

৩. অন্যান্য লৌহসমৃদ্ধ খাবারঃ
খেজুর
কিসমিস
গুড়
বাদাম যেমন চিনাবাদাম, কাঠবাদাম

৪. লৌহ শোষণ বাড়াতে যা দরকারঃ
ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, আমলকি

৫. যেগুলো খাওয়ার সময় এড়িয়ে চলা ভালোঃ
চা ও কফি খাবারের সাথে বা সাথে সাথে না খাওয়াই ভালো।

গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে।

18/02/2026

জিলাপি হচ্ছে সবচেয়ে নিকৃস্ট খাবার যা পবিত্র মনে করে মসজিদে দেয়। রোজায় খায়। পুরোটাই জুড়ে বিষ। সাদা জিএমও আটা, সাদা ক‍্যামিকেল চিনি, সয়াবিন তেল। আবার ডুবো তেলে। এত নিকৃস্ট খাবার খেয়ে কোষগুলো কান্না করে।

🔥 ডেঙ্গু ভ্যাকসিন এখনই চাই 🔥প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে — কেউ সুস্থ হচ্ছে, কেউ চিরতরে হারিয়ে যাচ...
18/10/2025

🔥 ডেঙ্গু ভ্যাকসিন এখনই চাই 🔥

প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে — কেউ সুস্থ হচ্ছে, কেউ চিরতরে হারিয়ে যাচ্ছে।
মৃত্যুর সংখ্যা প্রতি বছরই হাজার ছাড়িয়ে যাচ্ছে, দিন দিন ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে।
এমনকি চিকিৎসকরাও একের পর এক আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন।

তবুও প্রশ্ন থেকে যায় —
👉 দুই বছর আগে WHO অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিন কেন এখনো বাংলাদেশে আনা হয়নি?
👉 কেন এখনো কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগে এটি বাজারে উন্মুক্ত করা হচ্ছে না?

আমাদের এখনই জোরালো দাবি তুলতে হবে —
📢 “ডেঙ্গু ভ্যাকসিন দ্রুত বাংলাদেশে আনতে হবে!”

03/04/2025

Anywhere, Anytime, Always with you 💘 My dear..

Mandibular fracture হওয়ার পরেও একজন যোদ্ধার মতো সবাইকে বাচিয়ে ফিরেছে..salute man 🫡🫡এই হলো একুশে পরিবহনের ড্রাইভার সোহেল ...
03/04/2025

Mandibular fracture হওয়ার পরেও একজন যোদ্ধার মতো সবাইকে বাচিয়ে ফিরেছে..
salute man 🫡🫡

এই হলো একুশে পরিবহনের ড্রাইভার সোহেল ভাই, যিনি একজন হিরো, আমি বলবো হিরোর চেয়েও বেশি কিছু। জীবনের মায়া ত্যাগ করে প্রায় ৪০ জন যাত্রীর জীবন বাঁচিয়েছেন ডাকাতের হাত থেকে, তাও এক দুইজন হয় প্রায় ৮-১০ এর ডাকাত দলের হাত থেকে। ঈদের পরের দিন রাত ১টায় লাকসাম এর দিকে প্রায় ৫/৬টি নম্বর বিহীন মোটরসাইকেল এ ডাকাতরা ধাওয়া করে একুশের বাসকে। তখন ড্রাইভার জীবনের মায়া ত্যাগ করে কোথাও না থামিয়ে বাস টেনে নিয়ে আসেন মাইজদি। এদিকে সে বাস থামাচ্ছে না দেখে ডাকাতরা তাকে ইট ছুড়ে মারে যাতে ড্রাইভারের চোয়াল ভেংগে যায়। তবুও সে থেমে থাকে নি, অনবরত রক্তক্ষরণ নিয়ে সে বাস চালিয়ে রক্ষা করে যাত্রীদের।৷

চালক এখন কিছুটা ভালো আছেন তবে সেরে উঠতে সময় লাগবে৷

ধন্যবাদ ও স্যালুট সোহেল ভাইকে।।❤️

02/04/2025

The best view comes after the hardest climb 💗

ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগে অপরেশন করে রোগীর পেট থেকে রড বের করা হয়। খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে রড গিথে যায়। ফা...
02/04/2025

ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগে অপরেশন করে রোগীর পেট থেকে রড বের করা হয়। খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে রড গিথে যায়। ফায়ার সার্ভিস রড কেটে রোগীকে উদ্ধার করে রডসহ রোগীকে নিয়ে আসে। পরে সফলভাবে অস্ত্রপাচার সম্পন্ন হয় এবং রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে।

বিদ্রঃ রডটি রুট অব পেনিস ও স্ক্রুটামের ডান দিক দিয়ে ঢুকে, পিউবিস এর উপর দিয়ে যায়। ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে গিয়ে বাম পাশে ক্রস করে এবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে। পরে প্যারাইটাল ওয়াল বরাবর বাম কিডনির উপর দিয়ে গিয়ে স্প্লিনের ল্যাটেরাল এসপেক্ট দিয়ে বের হয়ে যায়। ডায়াফ্রামের এটাচমেন্ট ঘেষে এক্সিট নেয়। পুরো ট্র্যাক এক্সপ্লোর করে সব চেকে করে কোন অর্গান ইন্জুরি না করেই রডটি অপসারন করা হয় এবং প্রয়োজনীয় রিপেয়ার করা হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tanbin Hasan Tarango posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share