26/03/2023
(পর্ব ৬)
সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা ।
অনেকেই Automation expart হতে চান ! কিন্তু কিভাবে হবেন জানেন না। বা কোত্থেকে শুরু করতে হবে সেটাও অনেকের জানা নেই । তাদের জন্য আজকের আমার এই পোস্ট।
প্রথমেই আপনাকে একটি ল্যাপটপ সংগ্রহ করতে হবে। কারণ
ল্যাপটপ ছাড়া ইউটিউব এবং ট্রেনিং করে আপনি বেশি দূর আগাতে পারবেন না। অবশ্যই আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে।
নিজে নিজে প্র্যাকটিস না করলে কিয়ামত পর্যন্ত আপনি youtube এবং ট্রেনিং করে Industry তে Process control করতে পারবেন না।
তারপর আপনি দুটি ব্র্যান্ডের PLC Software আপনার ল্যাপটপে Install করে ফেলবেন।
1. Siemens S7 200 &
2. Delta DVP SS2
PLC শিখার জন্য One of the best S7 200 & SS2 PLC
আপনি পড়লে অবাক হয়ে যাবেন DVP series plc manual এত সুন্দর ভাবে লেখা আছে আপনি পড়লে শুধু পড়তে মন চাবে।
যা অন্য কোন PLC তে এত সুন্দর ভাবে বুঝানো লেখা নেই।
নিজের বেস হিসেবে সবচেয়ে ভালো হয় যে কোন একটি ব্র্যান্ডের PLC select করা।
যেকোনো একটি ব্র্যান্ড select যদি না করেন, তাহলে বিভিন্ন ব্র্যান্ডের ইন্সট্রাকশন বিভিন্ন রকম কিন্তু কাজ একই।
যা প্রাথমিক অবস্থায় আপনার জন্য সহায়ক হবে না বা ধরতে অনেক সমস্যায় পড়তে হবে ।
তাই বারো ঘাটের পানি না খেয়ে যে কোন একটি ঘাটের পানি খাওয়া উত্তম। বিভিন্ন ব্র্যান্ড PLC নিয়ে practice করলে কাদের কাজ কিছুই হবে না পরে আগ্রহ হারিয়ে ফেলবেন আর সারা জীবন Automation expart হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।
সবচেয়ে বেশি ভালো হয় Delta DVP series PLC নিয়ে কাজ করলে। খুব দ্রুত শিখতে পারবেন।
এখন আসল আলোচনায় আসা যাক,,,,,
যখন আপনি আপনার ল্যাপটপে PLC Software install করে ফেলবেন। তারপর software open ওপেন করবেন।
সফটওয়্যার ওপেন করার পর নতুন একটি পেইজ আসবে এবং বিভিন্ন Toll bar আসবে। এখন এই টুলবারের বিভিন্ন ইন্সট্রাকশন গুলো আপনাকে আয়ত্ত করতে হবে।
অর্থাৎ Normally open contract (NO), Normally close contact (NC)
Start switch, Stop switch, Relay, Coil বিভিন্ন Input output etc.
PLC ইনপুট আউটপুট নিয়ে আমার একটি post আছে সেটা দেখে নিতে পারেন অনেক উপকারে আসবে।
তারপর দু লাইনের একটি প্রোগ্রাম অর্থাৎ লেডার ডায়াগ্রাম লিখবেন আপনার নিউ পেইজে। তারপর এটি কিভাবে অনলাইন সিমুলেশন করে দেখা যায় তার ট্রাই করবেন।
আপনার প্রাথমিক PLC শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।
একটি program লেখার পর সেটা ঠিক আছে কিনা তা compile করে দেখতে হবে।
এখানে একটি কথা মনে রাখতে হবে,,,,
Laptop/pc to PLC program set করাকে Download বলে। আর plc to pc/ laptop program set করাকে upload বলে।
Ladder logic program লেখার পর আপনাকে Instruction set করতে হবে।
#যেমন,,,
Click Simulation --- click write to Plc -- compile
--- click Run -- click on line mode -- click set on
--- click
এখন program on হয়ে গেল।
আবার যখন OFF করবেন,,,,
click Set off --- click stop -- click online mode off.
যদি এ পর্যন্ত সাফল্যের সাথে পারেন তাহলে আপনার প্রাথমিক PLC সম্পর্কে জানা হলো।