30/10/2023
যারা বাড়ি তৈরি করবে ভাবছেন তাঁদেরকে উদ্দেশ্য নির্মাণ কাজে কিছু পরামর্শ:
আমাদের ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ বাড়ির ডিজাইন গুলো মিস্ত্রী, কন্ট্রাকটর ও মাতুব্বর দ্বারা দারুনভাবে আক্রান্ত। কি কথাটি শুনে কেমন লাগছে? আসলে আমরা বলতে চেয়েছি বেশিরভাগ ভবন তৈরিতে প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেন মিস্ত্রী, কন্ট্রাকটর এবং এলাকার মড়ল মাতুব্বর। কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হিসাব নিকাশ ছাড়াই মৌখিক হিসাবের পরিপ্রেক্ষিতে ভবন গুলো অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকে ঝুঁকি নিয়ে। ফলে যেকোনো সময় ঘটছে বড় বড় দুর্ঘটনা। আর এর ফল ভোগ করছে দেশ ও জাতি।
দেখুন বাড়ি একটি স্থায়ী সম্পদ এর স্থায়ীত্ব যেমন দীর্ঘ তেমনি আপনি চাইলেই একবার তৈরি হওয়া বাড়ির ডিজাইন বারবার ইচ্ছে মত পরিবর্তন করতে পারবেন না। কেননা এর সাথে জড়িত আপনার অর্থ ও মহামূল্যবান সময়। তাই একটি সুন্দর মজবুত ও মানসম্মত বাড়ি তৈরির পূর্বেই তার সঠিক পরিকল্পনা বাড়ির নকশা করা আপনার জন্য খুবই জরুরি। এখন প্রশ্ন হলো পরিকল্পনা কি? এবং এই পরিকল্পনার কাজই বা কি? সঠিক পরিকল্পনা হল কোন কাজ শুরুর পূর্বে সেই কাজ সম্পর্কে ধারণা নিয়ে একটি কাজের সিডিউল তৈরি করা। এবং সেই সিডিউল অনুযায়ী কাজ করার প্রস্তুতি গ্রহণ করা। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে অনুধাবন করে দেখেছি একটি সঠিক ও নির্ভুল পরিকল্পনা আপনার কাজের অর্ধেক সম্পন্ন করতে সক্ষম। হ্যা তবে এক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা হতে হবে নির্ভুল ও সঠিক।
আপনার বাজেট আপনার সকল পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করে তাই আপনার বাজেট নিরূপণ করে তবেই কাজের পরিকল্পনা করতে হবে। যদি বাজেট পরিকল্পনা করার পূর্বেই কাজের পরিকল্পনা করেন তবে বাজেট ও কাজের পরিকল্পনা দুটো অসামঞ্জস্য দেখা দিতে পারে।
ভালো প্ল্যানিং: প্রকল্প শুরু করার আগে সঠিক প্ল্যান বানানো গুরুত্বপূর্ণ, যাতে কাজের সময়, মান, ও বাজেট সঠিকভাবে নির্ধারণ করা যায়।
মান নির্ধারণ: ভালো মানের সামগ্রিক নির্মাণ সম্পাদন করার জন্য উচ্চ মানের মালামাল নেওয়া গুরুত্বপূর্ণ।
স্থানীয় নিয়ম: নির্মাণ কাজের জন্য স্থানীয় নির্মাণ নিয়ম এবং বিধিবিধান অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
নির্মাণ সুরক্ষা: শ্রমিকদের নির্মাণ সুরক্ষা দেওয়া খুব গুরুত্বপূর্ণ।
বাজেট নিয়ন্ত্রণ: আপনার নির্মাণ বাজেট নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ, যাতে আপনি আপনার প্রকল্পের মাধ্যমে অপ্টিমাইজ করতে পারেন।
প্রকল্প প্রক্রিয়ার মানুষ: শ্রমিকদের সাথে সম্পর্ক বর্ধন এবং তাদের প্রবৃদ্ধি ও সুখশান্তি নিশ্চিত করার জন্য সাথে কাজ করুন।