02/02/2026
আগে শুনতাম পুরুষ নারীতে আটকায়।
এখন দেখছি রাজনীতি পর্যন্ত নারীতে আটকায় 😳
বাংলাদেশে টকশো টেবিল থেকে শুরু করে বাসার কফি টেবিল—সবখানেই আলোচনার বিষয় একটাই: নারী।
নির্বাচনের একজন প্রার্থীকে টিভিতে ডেকে কী প্রশ্ন করা হয় জানেন?
👉 আপনারা ক্ষমতায় এলে নারীরা কি হাফ প্যান্ট পড়ে রাস্তায় হাঁটতে পারবে?
👉 নারীরা কি যা খুশি তা পড়তে পারবে?
মানে কী আজব প্রশ্ন!
বাংলাদেশে নারীরা হাফ প্যান্ট পরে হাঁটে?
আর যারা হাঁটে, তারা কি এই দেশের কালচার রিপ্রেজেন্ট করে?
নারীদের পোশাক কি বাংলাদেশের মূল ক্রাইসিস?
আপনাদের প্রশ্ন হওয়া উচিত ছিল—
বাংলাদেশের উন্নয়নে আপনাদের পরিকল্পনা কী?
জুলাইয়ের চেতনা ধরে রাখতে কী করবেন?
দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র্য দূরীকরণে কী পদক্ষেপ নেবেন?
ন্যায়বিচার, আইনের শাসন, মৌলিক অধিকার নিশ্চিত করবেন কীভাবে?
শিল্প, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি সংকট, রপ্তানি, রাজস্ব—এসব নিয়ে কোনো প্রশ্ন নাই?
প্রশ্ন সব নারী… নারী… নারী…
নারী কোন দলের প্রধান হতে পারবে কি না—এটা নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন?
এই মাথাব্যথা তো সেই দলের নারী কর্মীদের থাকার কথা।
তারা যদি জেনেশুনে সেই দলে কাজ করতে চায়, তাহলে আপনাদের সমস্যা কোথায়?
নারীদের ৫ ঘণ্টা কাজ করা নিয়েও কী তোলপাড়!
কে আপনাদের ঘরে আটকাতে পারবে ভাই?
৫ ঘণ্টা একটা অপশন—নেবেন কি নেবেন না, সেটা আপনার ব্যাপার।
এইসব ইমম্যাচিউর ইস্যু রাজনীতিতে পুঁজি করার কী আছে?
কিন্তু এই প্রশ্নগুলো কেন করেন না—
আর্মিতে নারী প্রধান কেন নেই?
নেভি, এয়ারফোর্স, র্যাব, ডিজিএফআই, এনএসআই—কোথাও নারী প্রধান কেন হয়নি?
এখানে কি নারীরা বৈষম্যের শিকার না?
নারী নিয়ে এত দরদ অথচ—
এই নারীদের পেটেই প্রকাশ্যে লাথি মারা হয়।
হিজাব টেনে খোলা হয়।
কাপড় খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।
নোংরা গালি দেওয়া হয়।
তারপর আবার নারী স্বাধীনতার বুলি!
২৪-এর ময়দানে হাজার হাজার মায়ের কান্না আজও থামেনি।
এখনো মায়েরা সন্তান হারাচ্ছে, বোনেরা স্বামী হারাচ্ছে।
স্বৈরাচার পালালেও তার দোসররা এখনো রয়ে গেছে।
প্রশ্ন করুন—
কিভাবে দেশ শত্রুমুক্ত হবে?
কিভাবে হত্যার বিচার হবে?
কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে?
কিভাবে আজাদীর স্বপ্ন পূরণ হবে?
আপনাদের প্রশ্নেই যদি সমস্যা থাকে, এই জাতি উত্তর পাবে কোথায়?
মাঝে মাঝে মনে হয়—
আপনাদের এই ইমম্যাচিউর প্রশ্নগুলিই এখন বাংলাদেশের মূল সংকট।
হয় দেশের সার্বভৌমত্বের স্বার্থে প্রয়োজনীয় কথা বলুন,
নাহয় চুপ থাকুন।
আপনার চুপ থাকাতেই যদি দেশের কল্যাণ হয়—
তাহলেই সেটাই উত্তম।
আপনার কি মনে হয়—
👉 বাংলাদেশের মূল সংকট কি সত্যিই নারীদের পোশাক?
নাকি আমাদের প্রশ্ন করার মানসিকতাই ভেঙে পড়েছে?
মতামত দিন। একমত হলে শেয়ার করুন।
✍️— একজন সচেতন নাগরিক