ডিপ্লোমা প্রকৌশলী

ডিপ্লোমা প্রকৌশলী For Diploma Engineers in Bnagladesh

27/05/2025

সাব্বাশ ড. ইউনুস স্যার,
স্ট্যান্ড রিলিজ (বহিষ্কার) প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়েছে সচিবালয়ের ১০০ সচিব ও ১০০ কর্মচারী,
স্বৈরাচার দোষরদের পতন হউক।

আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলন অবশেষে সফলতার মুখ দেখলো।❤️‍🩹১। উপ-সহকারী প্রকৌশলী পদে পূর্বের ন্যায় ডিপ্লোমা প্রকৌশলীরাই ...
26/05/2025

আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলন অবশেষে সফলতার মুখ দেখলো।❤️‍🩹

১। উপ-সহকারী প্রকৌশলী পদে পূর্বের ন্যায় ডিপ্লোমা প্রকৌশলীরাই আবেদন করতে পারবে।
২।আগামী সেশন থেকে সম্পুর্ন ইংরেজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হবে।
৩। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম পুনরায় চালু করা হবে।
৪। এসএসসির পর তিন বছরের স্টাডি গ্যাপ থাকলে কারিগরিতে ভর্তি হতে পারবে না।
বাকি দাবি গুলো খুব দ্রুত কার্যকর হবে বলে আসা করছি।
মুন্সিগঞ্জ পলিটেকনিক সহ জেলার সকল কারিগরি শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।🫂
- (নাইম)

একটি হৃদয়বিদারক ঘটনা...আমাদের লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গর্ব, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ আমাদের শহীদ রিজভী...
28/04/2025

একটি হৃদয়বিদারক ঘটনা...

আমাদের লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গর্ব, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ আমাদের শহীদ রিজভীর ছোট ভাই রিমন গতকাল নির্মম স'ন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইজদীতে স'ন্ত্রাসীরা তাঁর ওপর নৃ'শংস হা'মলা চালিয়েছে, বর্তমানে তিনি নোয়াখালী সদর হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তরের চেষ্টা চলছে।
আমরা যারা তাঁদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতার আলো দেখছি, তাঁদের পরিবারের এই করুণ অবস্থা আমাদের বিবেককে নাড়া দেয়।
আজ আমরা সত্যিই লজ্জিত নিরাপত্তাহীনতা আর বিচারহীনতার এই চিত্র আমাদের দায় এড়িয়ে যেতে দেয় না।
-----Md. Rashadujaman

ডুয়েট গ্রাজুয়েটদের ছলনা: কারিগরি শিক্ষায় আরেক রূপের বৈষম্যযদি ১০ম গ্রেডের পদগুলো শুধুমাত্র ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জ...
27/04/2025

ডুয়েট গ্রাজুয়েটদের ছলনা: কারিগরি শিক্ষায় আরেক রূপের বৈষম্য

যদি ১০ম গ্রেডের পদগুলো শুধুমাত্র ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য হয়, তাহলে প্রশ্ন জাগে—ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করা গ্রাজুয়েটরা কীভাবে এসব পদের দখল নেয়?
বাস্তব চিত্র হলো, SAE বা সহকারী প্রকৌশলী পদে ৭০-৮০% জায়গা দখল করে নিয়েছে ডুয়েটেরই শিক্ষার্থীরা। তারা একদিকে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে ডুয়েটে ভর্তি হয়ে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে ওঠে, আবার পরে সেই ডিপ্লোমা সার্টিফিকেট দেখিয়েই ১০ম গ্রেডের চাকরিতে বসে।
ফলে যে পদের জন্য মূলত শুধুমাত্র পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডারদের প্রতিদ্বন্দ্বিতা করার কথা, সেখানে এখন বিএসসি ইঞ্জিনিয়ারদের সঙ্গে অসম প্রতিযোগিতায় নামতে বাধ্য হচ্ছেন তারা।
এটা নিছক টেকনিক্যাল নয়, বরং একপ্রকার ছলচাতুরী—যার মাধ্যমে তথাকথিত "বড় ভাই"রা নিজেদের "ছোট ভাইদের" থেকে সুযোগ কেড়ে নিচ্ছে।
ডুয়েটের শিক্ষার্থীরা একদিকে নিজেদের ইঞ্জিনিয়ার দাবি করে বসে, অন্যদিকে পলিটেকনিক পাস পরিচয় দিয়ে ১০ম গ্রেডের চাকরি ছিনিয়ে নেয়—এটাই কি শিক্ষা? এটাই কি নৈতিকতা? না কি এটাই তথাকথিত ‘উন্নয়নের মুখোশ’?

24/04/2025

সারাদেশ থেকে আগত বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের নিয়ে "কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ" এর সম্মেলন শেষে ঐক্যবদ্ধ স্লোগান..
-----------ইনকিলাব জিন্দাবাদ ✊✊

23/04/2025

কয়দিন পর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলবে ডুয়েট ডিপ্লোমাদের কোটায় ভর্তি করে।
ডুয়েট ভর্তি উন্মুক্ত করেদিন।অপেক্ষা করেন

23/04/2025

পিয়ন পদে এসএসসি পাশ চাওয়া হয়েছে, আবেদন করতে চাইলে আপনার অবশ্যই এসএসসি সনদ থাকতে হবে। মাস্টার্স, পিএইচডি কিংবা জেএসসি আছে কিনা সেটা বিবেচ্য বিষয় নয়।
সহকারী প্রকৌশলী পদে বিএসসি চাওয়া হয়েছে, আবেদন করতে চাইলে অবশ্যই আপনার বিএসসি সনদ আছে কিনা সেটাই মূখ্য বিষয় এবং সেটাই চাওয়া হয়। মাস্টার্স, পিএইচডি কিংবা ডিপ্লোমা দেখার বিষয় না। এটা অযৌক্তিক।..
উপ-সহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য ডিপ্লোমা চাওয়া হয়েছে, আবেদন করতে চাইলে অবশ্যই আপনার ডিপ্লোমা সনদ আছে কিনা সেটাই এখানে বিবেচ্য বিষয়।
অন্য কোন হায়ার কিংবা লোয়ার ডিগ্রী এখানে কাউন্টেবল না।.
বুয়েটের কিংবা ঢাবির ল্যাব সহকারীকে লেকচারার হিসেবে পদন্নোতি দেওয়াটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয়? যদি মনে না হয় তাহলে তার জন্য ব্লক পোষ্ট না করে তার নিজস্ব আদলে একটা প্রমোশন হাইয়ারারকি করা যেতে পারে তবে নিশ্চয়ই সেটা লেকচারার না।
---------Hasan Mahmud

22/04/2025

আজ ২২ এপ্রিল ২০২৫, রাত ৮ ঘটিকায় "কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ" এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

20/04/2025

উত্তাল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট,
আগামী ৪৮ ঘণ্টার মধ‍্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা।
From- Shishir Islam

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা করেছেন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা ✊✊✊✊
20/04/2025

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা করেছেন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা ✊✊✊✊

৮৭ এর কাফন আন্দোলন ✊✊  পলিটেকনিক শিক্ষার্থীরা কি ভুলে গেছেন??
18/04/2025

৮৭ এর কাফন আন্দোলন ✊✊ পলিটেকনিক শিক্ষার্থীরা কি ভুলে গেছেন??

১৯৮০-এর দশকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি ছিল ৩ বছর মেয়াদী। সরকার ১৯৮৬ সালে একটি সিদ্ধান্ত নেয় এই কোর্সের মেয়াদ ১ বছর বাড়িয়ে ৪ বছর করা হবে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি ছিল—সার্টিফিকেট ও ডিগ্রির স্বীকৃতি, চাকরি ক্ষেত্রের সুযোগ, শিক্ষার মান, পরীক্ষার পদ্ধতি ইত্যাদিতে অসংগতি রয়ে যায়। ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়।
---
কেন "কাফন-পেট্রোল-নাইলন" (KPN)?
এই আন্দোলনের তিনটি প্রতীক ছিল:
কাফন – জীবন বিসর্জনের প্রস্তুতি।
পেট্রোল – আত্মদাহের হুমকি বা প্রতীক।
নাইলন – দড়ি, আত্মহত্যার প্রতীক হিসেবে ব্যবহৃত।
এই তিন প্রতীক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছিল, তারা এই অনৈতিক সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত জীবন ত্যাগ করতেও প্রস্তুত।
---
আন্দোলনের ধারাবাহিকতা:
সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে অংশ নেয়।
ঢাকাসহ বিভিন্ন শহরে বিশাল মিছিল, অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু হয়।
সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আন্দোলন দমন করার চেষ্টা চলে, পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার, টিয়ারশেল ফেলা হয়।
আন্দোলন চরমে পৌঁছায় যখন শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে, আত্মহুতির প্রতীক হিসেবে পেট্রোল নিয়ে রাজপথে নামে।
---
ফলাফল:
সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয়।
৪ বছর মেয়াদি কোর্সের স্বীকৃতি নিশ্চিত করা হয় এবং চাকরির ক্ষেত্রেও সেই অনুযায়ী নীতিমালা ঠিক করা হয়।
এটি দেশের শিক্ষা আন্দোলনের ইতিহাসে এক সাহসী এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের উদাহরণ হয়ে ওঠে।
---
উপসংহার:
১৯৮৭ সালের কেপিএন আন্দোলন ছিল শুধু একটি শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং ছিল ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের জন্য এক মহৎ আত্মত্যাগের প্রতীক। এই আন্দোলন এখনো প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়।
©️

আমাদের দাবি নাকি অযৌক্তিক তা কিভাবে অযৌক্তিক সেটার ব্যাখ্যা যদি করে দেখান তাহলে ভালো হয়,সবচেয়ে দুঃখের বিষয় আপনারা দেশ সে...
17/04/2025

আমাদের দাবি নাকি অযৌক্তিক
তা কিভাবে অযৌক্তিক সেটার ব্যাখ্যা যদি করে দেখান তাহলে ভালো হয়,
সবচেয়ে দুঃখের বিষয় আপনারা দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করে এই ১৩-১৭ গ্রেডের ক্রাফটদের কথায় আন্দোলনের ডাক দেন

Address

Block C, Road 11, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when ডিপ্লোমা প্রকৌশলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডিপ্লোমা প্রকৌশলী:

Share